30/09/2026
সাতসকালে বাড়ির ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দারা বাড়ির একটি ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। ততক্ষণে ঘরের ভিতরে এক যুবক আটকে ছিলেন বলে জানা যায়। কোনওক্রমে তাঁকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়