East Post Bangla

East Post Bangla পূর্বের দৃষ্টিকোণ দিয়ে বিশ্ব কে বুঝতে ও প্রান্তিক মানুষের অকথিত কাহিনী জানতে পড়ুন ইস্ট পোস্ট বাংলা

ইস্ট পোস্ট বাংলায় পড়ুন পূর্বের খবর, উপমহাদেশের খবর, সমগ্র বঙ্গের খবর এবং বিশ্বের খবর। ইস্ট পোস্ট পড়ুন ও পূর্বের দৃষ্টিকোণ থেকে বিশ্ব কে দেখুন ও ভূরাজনীতির কঠিন বিষয়গুলো সহজে বুঝুন।

⭕বর্তমান সঙ্কট প্রসঙ্গে কিউবার রাষ্ট্রদূতের এক্সক্লুসিভ সাক্ষাৎকার।
11/07/2026

⭕বর্তমান সঙ্কট প্রসঙ্গে কিউবার রাষ্ট্রদূতের এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

⭕United States-এ ইরান যুদ্ধের জেরে ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবার বড়সড় সংকট তৈরি করেছে স্কুল শিক্ষাব্যবস্থায়। ছা...
16/05/2026

⭕United States-এ ইরান যুদ্ধের জেরে ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবার বড়সড় সংকট তৈরি করেছে স্কুল শিক্ষাব্যবস্থায়। ছাত্রছাত্রীদের স্কুলবাস চালানো থেকে শুরু করে বিদ্যুৎ জেনারেটর সচল রাখা— সব ক্ষেত্রেই খরচ বেড়ে যাওয়ায় চরম আর্থিক চাপে পড়েছে একাধিক স্কুল জেলা।
Washington-এর ইয়াকিমা থেকে Texas-এর ওয়াকো পর্যন্ত বিভিন্ন স্কুল প্রশাসন জরুরি তহবিল ব্যবহার করে কোনওরকমে বাস পরিষেবা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দূরবর্তী Alaska-য় পর্যাপ্ত জ্বালানি জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
ইয়াকিমা স্কুল জেলার সুপারিনটেনডেন্ট Trevor Greene বলেন, “এটা উটের পিঠে শেষ খড় নয়, যেন পুরো খড়ের গাদা চাপিয়ে দেওয়া হয়েছে।”
ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েল বনাম ইরান সংঘাতের পর বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধাক্কা লাগে। তার জেরেই দ্রুত বেড়েছে জ্বালানির দাম। মার্কিন স্কুলবাস পরিষেবাগুলি বছরে ৮০ কোটিরও বেশি গ্যালন ডিজেল ব্যবহার করে বলে জানিয়েছে American School Bus Council।
পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়ে গ্যালন প্রতি ৫.৫২ ডলারে পৌঁছেছে। এর ফলে শুধু স্কুলবাস চালাতেই অতিরিক্ত প্রায় ১৮০ কোটি ডলার খরচ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্লিট ম্যানেজমেন্ট সংস্থা Samsara।
James Rowan, যিনি স্কুল ব্যবসা প্রশাসকদের আন্তর্জাতিক সংগঠনের কর্তা, বলেন, “খরচ কিছুটা বাড়বে ধরে নিয়ে পরিকল্পনা করা যায়, কিন্তু এত দ্রুত দামের ওঠানামা বাজেট তৈরিকে অত্যন্ত কঠিন করে তুলছে।”
এক সমীক্ষায় দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক-তৃতীয়াংশ স্কুল জেলা এখন অন্যান্য প্রকল্পের অর্থ কেটে জ্বালানি খরচ মেটাচ্ছে। আবার প্রায় ২০ শতাংশ জেলা জরুরি রিজার্ভ তহবিল ব্যবহার করতে বাধ্য হয়েছে।
খরচ কমাতে অনেক স্কুল প্রশাসন বাস রুট একত্রিত করা, অপ্রয়োজনীয় ইঞ্জিন চালু রাখা বন্ধ করা, গাড়ির রক্ষণাবেক্ষণ পিছিয়ে দেওয়া এবং প্রশাসনিক কর্মী কমানোর মতো পদক্ষেপ নিতে শুরু করেছে।
সূত্র রয়টার্স

⭕মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে কিউবার প্রাক্তন নেতা Raul Castro-র বিরুদ্ধে ১৯৯৬ সালে মানবিক সহায়তা বহনকারী বিমান ভূপাতিত ...
16/05/2026

⭕মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে কিউবার প্রাক্তন নেতা Raul Castro-র বিরুদ্ধে ১৯৯৬ সালে মানবিক সহায়তা বহনকারী বিমান ভূপাতিত করার ঘটনায় অভিযোগ গঠনের পরিকল্পনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল Cuba জুড়ে। জ্বালানি সংকট ও গভীর অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত দেশটিতে এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, কিউবার কমিউনিস্ট সরকার দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ। তাই দেশটির উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ৯৪ বছর বয়সি রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড়সড় উত্তেজনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও সরাসরি এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি কিউবা সরকার, তবে কিউবার বিদেশমন্ত্রী Bruno Rodriguez শুক্রবার ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে বলেন, “মার্কিন নিষেধাজ্ঞা, অবরোধ ও সামরিক হুমকি সত্ত্বেও কিউবা তার সমাজতান্ত্রিক উন্নয়নের পথে সার্বভৌম অবস্থান বজায় রাখবে।”
হাভানার সাধারণ নাগরিকদের একাংশের মতে, এই মামলা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও খারাপ করবে। ৫৯ বছর বয়সি শিক্ষিকা সোনিয়া তোরেস বলেন, “রাউল কাস্ত্রোর বিরুদ্ধে বিচার চালানো কিউবার আত্মসম্মানের উপর আঘাত। প্রয়োজন হলে আমরা লাঠি-পাথর নিয়েও দেশকে রক্ষা করব।”
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কার্যত কিউবা-মার্কিন আলোচনার “শেষ অধ্যায়” হয়ে উঠতে পারে। মার্কিন-কিউবা গোপন আলোচনার ইতিহাস নিয়ে বই লেখা গবেষক Peter Kornbluh বলেন, “এটি কার্যত চূড়ান্ত হুঁশিয়ারি। এর ফলে ভবিষ্যতে সামরিক পদক্ষেপের পথও প্রশস্ত হতে পারে।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে মানবিক সংগঠন Brothers to the Rescue পরিচালিত দুটি বিমান কিউবার সেনাবাহিনী ভূপাতিত করে। কিউবার দাবি ছিল, বিমানগুলি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। যদিও পরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমার উপরে ঘটেছিল।
রাউল কাস্ত্রো বর্তমানে কোনও সরকারি পদে না থাকলেও এখনও কিউবার বিপ্লবের অন্যতম প্রভাবশালী প্রতীক হিসেবে বিবেচিত হন।

⭕তামিলনাড়ু বিধানসভায় ‘সনাতন ধর্ম উচ্ছেদ’ মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডিএমকে নে...
16/05/2026

⭕তামিলনাড়ু বিধানসভায় ‘সনাতন ধর্ম উচ্ছেদ’ মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডিএমকে নেতা Udhayanidhi Stalin। বৃহস্পতিবার ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে তিনি জানান, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল সেই জাতপাতভিত্তিক সামাজিক ব্যবস্থার বিরোধিতা করা, যা মানুষকে উচ্চ ও নিম্ন বর্ণে ভাগ করে।
বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথম ভাষণে তিনি বলেছিলেন, “যে জাতিভেদ সমাজকে বিভক্ত করে, সেই ব্যবস্থার বিলোপ হওয়া উচিত।” এই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়লেও তিনি বলেন, “আমি ভয় পাওয়ার মানুষ নই। দ্রাবিড় আন্দোলনই গড়ে উঠেছে বিরোধিতার ভিতের উপর।”
উধয়নিধি স্পষ্ট করে জানান, “জাতপাতের অবসান বলতে আমি কখনও বোঝাইনি যে কেউ মন্দিরে যাবে না। আমি বলতে চেয়েছি, মন্দিরে হোক বা সমাজে— সকলের সমান অধিকার থাকা উচিত।”
তিনি আরও বলেন, তাঁর বক্তব্য Periyar, B. R. Ambedkar, C. N. Annadurai এবং M. Karunanidhi-র আদর্শ দ্বারা অনুপ্রাণিত। “আমরা কারও ঈশ্বরবিশ্বাসের বিরোধী নই, কিন্তু বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়ব,” বলেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ‘সনাতন ধর্ম’ নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল। মঙ্গলবার বিধানসভায় সেই অবস্থানই ফের পুনর্ব্যক্ত করেন উধয়নিধি স্ট্যালিন।

🚨 ফুটবল ম্যাচ ঘিরে লিবিয়ায় ভয়াবহ অশান্তি, প্রধানমন্ত্রীর দফতরে আগুন, নিহত ১ সেনালিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৃহস্পতিবার ভ...
15/05/2026

🚨 ফুটবল ম্যাচ ঘিরে লিবিয়ায় ভয়াবহ অশান্তি, প্রধানমন্ত্রীর দফতরে আগুন, নিহত ১ সেনা
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৃহস্পতিবার ভয়াবহ বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটল একটি ফুটবল ম্যাচে বিতর্কিত রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সংঘর্ষে অন্তত এক সেনার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিপোলির দক্ষিণ-পূর্বে তারহুনা স্টেডিয়ামে লিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদ এসসি ও আল সুয়েহলি এসসি। ম্যাচ চলাকালীন রেফারি আল ইত্তিহাদকে পেনাল্টি না দেওয়ায় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে দর্শকরা মাঠে নেমে পড়লে ম্যাচ স্থগিত হয়ে যায়।
এরপর বিক্ষোভকারীরা ত্রিপোলির কেন্দ্রীয় এলাকায় ঢুকে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটির সদর দফতরের একাংশে আগুন লাগানো হয় এবং একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক গুলিও চালানো হয় বলে খবর। সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন।
‘লিবিয়ান অবজারভার’-এর প্রতিবেদন অনুযায়ী, দাঙ্গার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে লিবিয়ান সেনার ৪৪৪ ব্রিগেডের এক সদস্য নিহত হন এবং আরও সাতজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আতসবাজি ফাটানো হচ্ছিল এবং চারিদিকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। পরে পুলিশ ও আধাসামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাজধানীতে শান্তি ফেরায়।
ঘটনার তীব্র নিন্দা করেছে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ “রাষ্ট্রের মর্যাদা ও সার্বভৌমত্বের উপর গুরুতর আঘাত।” একইসঙ্গে সাধারণ মানুষ ও ক্রীড়া সংগঠনগুলিকে সংযম বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
লিবিয়ায় ফুটবলকে কেন্দ্র করে হিংসার ঘটনা নতুন নয়। গত জুন মাসেও আল আহলি ত্রিপোলি ও আল ইত্তিহাদের ডার্বি ম্যাচে সমর্থকদের সংঘর্ষে আগুন লাগানো হয়েছিল দলের বাসে। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক বিভাজন এবং দীর্ঘদিনের গৃহদ্বন্দ্বের আবহে দেশটিতে প্রায়শই বিক্ষোভ হিংসাত্মক আকার নেয়।

🚨 NEET-UG ২০২৬ প্রশ্নপত্র ফাঁসে ‘কিংপিন’ গ্রেফতার, পুনের রসায়নের অধ্যাপকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগNEET-UG ২০২৬ প্রশ্নপত...
15/05/2026

🚨 NEET-UG ২০২৬ প্রশ্নপত্র ফাঁসে ‘কিংপিন’ গ্রেফতার, পুনের রসায়নের অধ্যাপকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
NEET-UG ২০২৬ প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বড় সাফল্যের দাবি করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। সংস্থাটি পুনের রসায়নের অধ্যাপক পি. ভি. কুলকার্নিকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, তিনিই গোটা চক্রের “মূল পান্ডা”। ইতিমধ্যেই এই মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
CBI সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সুবাদে কুলকার্নির প্রশ্নপত্রে আগাম অ্যাক্সেস ছিল বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, ২০২৬ সালের এপ্রিলের শেষ সপ্তাহে সহঅভিযুক্ত মনীষা ওয়াঘমারের সাহায্যে তিনি পরীক্ষার্থীদের জোগাড় করেন। উল্লেখ্য, মনীষা পেশায় এক বিউটি স্যালনের মালিক এবং তাঁকে ১৪ মে গ্রেফতার করে CBI।
অভিযোগ, পুনেতে নিজের বাড়িতেই বিশেষ কোচিং ক্লাস নিতেন কুলকার্নি। সেই ক্লাসে তিনি পরীক্ষার প্রশ্ন, অপশন এবং সঠিক উত্তর মুখে বলে দিতেন, যা ছাত্রছাত্রীরা খাতায় লিখে নিত। পরে দেখা যায়, সেই প্রশ্নগুলি ৩ মে অনুষ্ঠিত আসল NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। তদন্তে এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে

‼️ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত শুক্রবার বেকার যুবকদের একাংশকে “আরশোলা”-র সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দিলেন। তিনি...
15/05/2026

‼️ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত শুক্রবার বেকার যুবকদের একাংশকে “আরশোলা”-র সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দিলেন। তিনি মন্তব্য করেন, চাকরি না পেয়ে অনেক তরুণ পরে “মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট” হয়ে ওঠেন এবং “সিস্টেমের বিরুদ্ধে আক্রমণ” শুরু করেন।
এই মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চ। এক আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট পদমর্যাদা পাওয়ার জন্য সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন বলে আদালত তাঁকে ভর্ৎসনা করে। বেঞ্চের মন্তব্য, সমাজে এমনিতেই “পরজীবী” রয়েছে যারা ব্যবস্থাকে আক্রমণ করে, আবেদনকারীও কি তাঁদের সঙ্গে যোগ দিতে চান?
আদালত আবেদনকারীর আইনজীবীকে বলে, “পৃথিবীর সবাই হয়তো সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য হতে পারেন, কিন্তু অন্তত আপনি নন।”
প্রধান বিচারপতি আরও বলেন, দিল্লি হাইকোর্ট যদি ওই আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেয়, তাহলে তাঁর পেশাগত আচরণ বিচার করে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে।
শুনানির সময় আবেদনকারীর ফেসবুক পোস্টের ভাষা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “সমাজে এমন অনেক পরজীবী আছে যারা সিস্টেমকে আক্রমণ করে, আপনিও কি তাঁদের সঙ্গে হাত মেলাতে চান?”
এরপরই তিনি বলেন, “কিছু তরুণ আরশোলার মতো। তারা কোনও চাকরি পায় না বা কোনও পেশায় জায়গা করতে পারে না। তারপর কেউ মিডিয়ায় যায়, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ আরটিআই বা অন্য ধরনের অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করে।”
বেঞ্চ আবেদনকারীকে আরও প্রশ্ন করে, তাঁর অন্য কোনও মামলা নেই কি না। আদালতের মন্তব্য, “যিনি সিনিয়র অ্যাডভোকেট হতে চান, তাঁর আচরণ কি এমন হওয়া উচিত?”
সুপ্রিম কোর্ট জানায়, সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা কাউকে “প্রদান” করা হয়, সেটি “তাড়া করে অর্জন” করার বিষয় নয়। আদালতের প্রশ্ন, “আপনি তো সেটার পিছনে ছুটছেন। এটা কি শোভন দেখাচ্ছে?” একইসঙ্গে আদালত জানতে চায়, সিনিয়র অ্যাডভোকেট পদ কি শুধুই প্রদর্শনের জন্য কোনও স্ট্যাটাস সিম্বল?
এছাড়াও আদালত মন্তব্য করে, কালো কোট পরা বহু আইনজীবীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য Central Bureau of Investigation-কে ডাকার কথাও ভাবা হচ্ছে বলে জানায় বেঞ্চ।
আদালতের আরও দাবি, Bar Council of India এই বিষয়ে কোনও পদক্ষেপ নেবে না, কারণ তাদের “ভোটের প্রয়োজন” রয়েছে।

14/05/2026

বন্দেমাতরম বাধ্যতামূলক করলো শুভেন্দু‼️এই নিয়ে রবীন্দ্রনাথ, সুভাষ, নেহেরুর কী মত ছিলো⁉️

14/05/2026

আবার NEET প্রশ্ন পত্র ফাঁস‼️ কত প্রশ্ন পত্র ফাঁস মোদী আমলে⁉️

13/05/2026

সত্যি পশ্চিম বঙ্গে গো-হত্যা নিষিদ্ধ করলো শুভেন্দু অধিকারী ⁉️

Address

Third Floor, 48/12, NSC Bose Road
Kolkata
700040

Alerts

Be the first to know and let us send you an email when East Post Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to East Post Bangla:

Shortcuts

Share