Yogi Sevak Bhaida - Sourav

Yogi Sevak Bhaida - Sourav আমার অঙ্গীকার :
কলকাতা হবে কাশী,
জয় শ্রী মহাকাল
( Hindu Yuva Vahini - West Bengal )

29/07/2026

Guru kripa hi kebolam. 🙏🙏🙏🙏🙏🙏
Shrreya Pande BJP Bengal Yogi Sevak Bhaida - Sourav@yogiaddittyanath

Kaushik Adhikary 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MYogiAdityanath Dr. Kumar Vishwas Shrreya Pande Manoj Bajpayee BJP Karnataka Keya Ghosh Rish*ta...
27/07/2026

Kaushik Adhikary 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
MYogiAdityanath Dr. Kumar Vishwas Shrreya Pande Manoj Bajpayee BJP Karnataka Keya Ghosh Rish*ta Mondal

23/07/2026

ভারতের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের সকল সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রমের মর্যাদা, কর্মনিষ্ঠা, ঐক্য এবং জাতীয় উন্নয়নের আদর্শকে ধারণ করে সংগঠনটি আগামী দিনেও শ্রমিক সমাজের কল্যাণে আরও শক্তিশালী ভূমিকা পালন করুক—এই শুভকামনা রইল।

প্রতিষ্ঠা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
MYogiAdityanath Dr Shankar Ghosh Suvendu Adhikari Shrreya Pande Keya Ghosh BJP Karnataka BJP Bengal Dr. Kumar Vishwas Yogi Sevak Bhaida - Sourav

21/07/2026

joy sri Ram 🙏🙏🙏🙏🙏
MYogiAdityanath Dr Shankar Ghosh Agnimitra Paul Dilip Ghosh Keya Ghosh BJP Bengal Atin Kumar Roy Samik Bhattacharya Suvendu Adhikari

🙏🙏🙏🙏🙏🙏🙏 िना        #राष्ट्रीय_स्वयंसेवक_संघ       MYogiAdityanath Shrreya Pande Keya Ghosh
21/07/2026

🙏🙏🙏🙏🙏🙏🙏
िना #राष्ट्रीय_स्वयंसेवक_संघ MYogiAdityanath Shrreya Pande Keya Ghosh

19/07/2026

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
MYogiAdityanath Dr Shankar Ghosh Dr. Kumar Vishwas Manoj Bajpayee Shrreya Pande Suvendu Adhikari BJP Bengal Keya Ghosh Bikram Sarkar@

11/07/2026

পশ্চিমবঙ্গ গঠনে শ‍্যামাপ্রসাদ মুখার্জী কেন অগ্রগণ‍্য এবং তৎকালীন CPI নেতাদের ভূমিকা কি ছিল👉

পশ্চিমবঙ্গ গঠন এবং শ‍্যামাপ্রসাদ মুখোপ‍্যাধ‍্যায়ের নাম যখন ফিনিক্স পাখির মত উঠে এলো,সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের হ‍াফপ‍্যান্ট থেকে ফুলপ‍্যান্ট বামপন্থীরা রে রে করে মাঠে নেমে পড়লো।আমাদের ইতিহাসের পাঠ শেখালো নানা ভাবে। এর মধ‍্যে একটা কথা আমাকে গভীরভাবে ভাবালো👉 শ‍্যামাপ্রসাদ ভোট না দিলেও পশ্চিমবঙ্গ হত।ওনাকে নিয়ে BJPর মাতামাতি।পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সাংবিধানিক সিদ্ধান্ত।..
বামপন্থীরা দুটো ভোট দিয়েছিল।তাহলে পশ্চিমবঙ্গ গঠনে তাদের ভূমিকা শ‍্যামাপ্রসাদের থেকেও বেশি। ক্রেডিট কেন একা শ‍্যামাপ্রসাদ নেবেন?

মাথায় তখন দুটো প্রশ্ন
👉 এক, সত‍্যিই কি শ‍্যামাপ্রসাদ মানে শুধুমাত্র একটা ভোট?
👉দুই,পশ্চিমবঙ্গ গঠনে বামের ভূমিকা কি ছিল?

নানা পত্র-পত্রিকা,লেখা সব ঘেঁটে তথ‍্য সংগ্রহ করে বুঝছি কেন 34 বছর এরা এই ইতিহাস প্রকাশ‍্যে আনেনি এবং পশ্চিমবঙ্গ দিবস পালনে উদ‍্যোগ নেয়নি।বেশিরভাগ রাজ‍্য তাদের রাজ‍্য দিবস পালন করে পশ্চিমবঙ্গ করেনি।
এরা যে ভাবে দাবি জানালো অস্বীকার করলো শ‍্যামাপ্রসাদকে 👉ভেবেছিলাম এদের অবদান নিয়ে বই লেখা যাবে😳সরি কমরেড🥺শেষে দেখলাম পশ্চিমবঙ্গ গঠনে যদি এদের (CPI) অবদানের কথা বলি এক বাক‍্যে শেষ👉 'জ‍্যোতি বসু এবং রতনলাল ব্রাক্ষ্মণ মাত্র দুটো ভোট দিয়েছিলেন।'

যদিও এর কারণ ছিল হিন্দুদের অস্তিত্ব রক্ষার মতো তাদেরও বিদেশ থেকে আমদানি করা মতাদর্শের অস্তিত্ব টিকিয়ে রাখা। অবাক হলেন?ইতিহাস সেই কথাই বলে। আপনারা গোপাল পাঠাকে গুন্ডা বলুন,জঙ্গিদের জন‍্য পথে নামুন,পাকিস্তান জিন্দাবাদ বলুন, রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে সেকুলার প্রমান করুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের সেইসব ইতিহাস👉1954 সাল।ভুলে যাবেন না CPP,ভুলে যাবেন না ইলা মিত্রের কথা।যে পাকিস্তানকে একদিন মুক্তির সম্ভবনা মনে করেছিলেন,তারা কি ভাবে আপনাদের জেলখানার পাঠশালায় লেনিন আর মার্কসবাদের পাঠ দিয়েছিল।😁

সময় পাল্টেছে তথ‍্য তত্ত্ব আজ মানুষের হাতে। যে মানসিক অসুস্থতা সেদিন ছিল, সেটা আজও রয়েছে।ইতিহাসের নির্মম সত‍্য হল👉 ইতিহাস ফিরে আসে। শ‍্যামাপ্রসাদ একটা ভোট না দিলেও পশ্চিমবঙ্গ গঠন হত।ঠিক। যদি ভোটাভুটির পরিস্থিতি পর্যন্ত বিষয়টা CPI বা অন‍্য কেউ পৌঁছে দিতে পারতেন অবশ‍্যই হত। করেছেন কি?

তবে এটাও তো ঠিক দুটো ভোট আপনারা না দিলেও পশ্চিমবঙ্গ গঠন হত😁 আপনাদের যুক্তিতেই আপনাদের বললাম আর কি। এই দুটো ভোটই আপনাদের সম্বল,মুখ রক্ষার মত কাজ।ভাগ‍্যিস জ‍্যোতি বসুর মাথায় এটা এসেছিল।

চ‍্যালেঞ্জ করে বলছি,ঐ ভোট দেওয়া ছাড়া পশ্চিমবঙ্গ গঠনে আপনাদের কি অবদান আছে তার একটাও প্রমান দেখাতে পারবে না। শ‍্যামাপ্রসাদের মত একটা সুস্পষ্ট মন্তব‍্য দেখাতে পারবেন না, যেখানে বলেছেন, বাঙালি হিন্দুদের জন‍্য আলাদা হোমল‍্যান্ড চাই।দুটি দাঙ্গার বিভৎষতাও আপনাদের মনে এই বাক‍্যটি জাগাতে পারেনি।
সেকুলারের দোহাই দেবেন? তৃতীয় বৃহত্তম দল ছিলেন, কেন ঠেকাতে পারেননি সেদিনের দাঙ্গা? ব‍্যতিক্রম ছিলেন বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী মেঘনাদ সাহা।তিনি পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে চেয়েছিলেন পশ্চিমবঙ্গ।অথচ দুটো ভোটের অবদানকেও অস্বীকার করে পশ্চিমবঙ্গের ইতিহাস এতদিন ঢেকে রাখলেন কমরেড?
বিশ্বরাজনীতিতে মস্কোর প্রয়োজন অনুযায়ী ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গ প্রসঙ্গ এবং মুসলীম লীগের প্রতি প্রীতি আপনারা নির্ধারণ করেছিলেন।বাস্তবতা,কাল প্রেক্ষাপট পরিস্থিতির নিরিখে কোনো সিদ্ধান্ত আপনাদের ছিল না।
মনে পড়ে গঙ্গাধর অধিকারীর থিসিস👉 যা উদ্দেশ‍্য প্রণোদিত👉যেখানে পরিস্কার বোঝানো হয়েছিল কেন CPI পাকিস্তানকে সাপোর্ট করবে। এই কথা তো ওপেন সিক্রেট👉 আপনারা বলেছেন,"The Pakistan is a just,progresssive and National Demand." 1946 সালের 14 আগস্ট জ‍্যোতিবসু শহীদ মিনারে মুসলিম লিগের জনসভায় সুস্পষ্ট বলেছেন,আগে পাকিস্তান তৈরি হবে, তবে ভারত স্বাধীন হবে। 1946 সালে 23এ এপ্রিল 'জনযুদ্ধ' পত্রিকার সম্পাদকীয় তে লেখা হল," বঙ্গভঙ্গ হইতে দিব না!" কমিউনিষ্ট পার্টীর সম্পাদক ভবানী সেন লিখেছেন,"প্রত‍্যেক বাঙালীর প্রতি কমিউনিষ্ট পার্টির আহ্বান সাম্রাজ‍্যবাদীরা আজ অস্তিত্ব লোপের জন‍্য ষড়যন্ত্র করিতেছে। সেই যড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার সর্বসাধারণ আজ এক হউন।" "যতদূর মনে পড়ে" বইতে জ‍্যোতিবসু লিখেছেন," পার্টি দেশভাগের বিরোধীতা করেছিল,প্রতিরোধ করার মতো শক্তি ও প্রভাত পার্টির ছিল না।"
এই বইতেই দাঙ্গার করুণ কাহিনী তিনি বর্ণনা করে গেছেন,অথচ হিন্দুদের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেননি। কি অপরাধ ছিল হিন্দুদের এই প্রশ্নটিই সেকুলার হৃদয়ে একটিবারও জাগেনি🥺
আপনারা নীতি আদর্শের কথা চিরকাল বলেছেন। ভাবের ঘরে চুরি করে গেছেন চিরকাল।"শান্তির ললিত বানী শুনাইবে ব‍্যর্থ পরিহাস"- আপনাদের সহযোদ্ধা লিখে গেছেন এই কথা।কিন্তু এই সত‍্য মানতে চাননি বলে চোখের সামনে ঘটে যাওয়া দুটো বড় বড় দাঙ্গায় সম্বিৎ ফেরেনি।

মনে জেগেছিল প্রশ্ন একটা জাতি কেন শতাব্দীর পর শতাব্দী মার খেয়ে যাব? এই দায় কংগ্রেস এবং CPI এর মুসলীম লীগের প্রতি অতি প্রীতি এবং প্রতিবাদহীন মৌনব্রত। গান্ধীজি রেগে সুরাবুর্দীকে বললেন,"হিন্দু হোক বা মুসলিম,প্রত‍্যেক খুনের জন‍্য তুমি দায়ী।" গান্ধীজি যা করে থাকেন আর কি👉 দায় শেষ।
CPI কি করলো? শান্তি কমিটি গঠনে দৌঁড়াদৌড়ি করলেন। তাতে বাঙালি হিন্দুদের কান্না,সন্তান হারানোর বেদনা কমল??? সুনিশ্চিত হল এই জাতীর ভবিষ্যৎ?হিন্দু মহাজোটের সভাপতি রাজেন্দ্রলাল রায়চৌধুরীর কাটা মুন্ডু প্লেটে করে এসেছিল সরোওয়ার্দির কাছে। তাঁর দুই মেয়েকে বন্দী করে লীগের ভোগে লাগিয়েছিল। কি প্রতিবাদ করেছে CPI?? কলকাতার রাজপথ রক্তাক্ত 👉কে সেদিন প্রতিবাদ গড়েছিল? কোথায় ছিল CPI?? আজ এই প্রশ্ন করার দিন এসেছে।সেদিন বামপন্থীদের অবস্থান কি ছিল আজকের কুলাঙ্গার মাকুর কথায় সুস্পষ্ট,যখন তিনি গোপাল পাঁঠাকে 'গুন্ডা' বলেন।সরোওয়ার্দিকে বলেন দেশনেতা।অথচ ঐ গুন্ডা বাঁচিয়েছিল হিন্দুর প্রাণ।বামপন্থীরা আলোর মত পরিষ্কার ইতিহাসকে আজও বিকৃত করতে চাইছে।এদের মানসিক অসুস্থতা আজও ঠিক হয়নি। বামপন্থা আসলেই মানসিক অসুস্থতা।

অথচ সেদিন যদি কারো প্রতিবাদ করার, প্রতিরোধ করার ক্ষমতা রাখতো তারা ছিল CPI.ডিরেক্ট অ‍্যাকশন নিয়ে মুসলীম লিগ CPIকেই ভয় পেয়েছিল।অথচ তাঁরা ছিল নিরব।কাজটি হয়েছিল সহজ।এই সত‍্য ঐতিহাসিক।শুষ্ক ভাষণে দেশ জাতি বাঁচে না কমরেড। যে তোষণ সেদিন করেছিলেন যে উদ্দেশ্যে করেছিলেন সেই স্বপ্ন তারাই ভেঙে দিয়েছে। কমরেড, সেদিনও কোথাও কোনো পত্রিকায় জন সভায় দাবি
করেছেন যে হিন্দুরের নিরাপত্তার জন‍্য আলাদা রাজ‍‍্য চাই?

এইসময় একজন মানুষই প্রথম এগিয়ে এসে এই নির্যাতিত জাতির পাশে দাঁড়ালেন, তিনি শ‍্যামাপ্রসাদ মুখার্জী।তাঁর দাবী ছিল সুস্পষ্ট।তাঁর কার্যক্রম ছিল আলোর মত পরিষ্কার। কি কি করেছেন সব দলিল আজ জন সাধারণের কাছে সুস্পষ্ট।নতুন করে বলার কিছু নেই। নতুন করে বললার যেটা আছে,তা হল👉76 টা জনসভা,বুদ্ধিজীবিদের বোঝানো, সই সংগ্রহ জনমত তৈরি করার যে নিরলশ পরিশ্রম শ‍্যামাপ্রসাদ করেছেন তাঁর পাশে কোথাও আতশকাচ দিয়ে খুঁজে একজনও CPI কে পাবেন না না না।

এরপরও কতটা নির্লজ্জ হলে একজন মাকু হয় এবার বুঝলেন তো? বুঝলেন তো কেন মাকুদের এত বছর পর রে রে করে ওঠা,কেন শ‍্যামাপ্রসাদে অস্বস্তি,কেন পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলে থাকার ব‍্যর্থ চেষ্টা??????
কমরেড তোমার দেশভাগ চাওনি,বঙ্গভঙ্গও চাওনি 👉সত‍্যি,খুব ভালো কথা।কিন্তু পশ্চিমবঙ্গ আলাদা রাজ‍্য হয়ে ভারতের সঙ্গে যুক্ত হোক সেটাও চাওনি। এটাও তো সত‍্যি।সেই দাবি যেমনই হোক।

কে চেয়েছিলেন প্রথম?শ‍্যামাপ্রসাদ মুখার্জী।তিনি চেয়েছিলেন,ভারত ভাগ হলে বঙ্গও ভাগ হবে। সেই ধারণাকে বাস্তব রূপ দেওয়ার যে দীর্ঘ ইতিহাস তার দাম তুমি একটা ভোট দিয়ে বিচার করবে কমরেট(কমরেড)?????😁😁😁😁 বুদ্ধি আর জ্ঞানে অর্ধেক লেনিন মার্কস থাকা এবং ভারতীয় ইতিহাস সভ‍্যতা ধর্ম সম্পর্কে অজ্ঞতার রেটিং কম থাকলেই পশ্চিমবঙ্গে কমরেডদের জন্ম হয়।

লীগ বিভাজন চায়।কংগ্রেস তার সুবিধায় বিরোধীতা করবে না।গান্ধী জিন্নার নাটুকে মিটিং।শ‍্যামাপ্রসাদ সুস্পষ্ট লিখলেন,"আপনি যখন আপনার শর্ত নিয়ে আলোচনা করবেন,তখন একজন ভারতীয় হিসেবে করবেন,হিন্দু হিসেবে নয় নিশ্চয়ই।কিন্তু একজন ভারতীয় হিসেবে আপনি যখন শুধু মুসলমানদের দাবী নিয়েই চিন্তা করবেন এবং এই ব‍্যাপারে জিন্নাকেও তোষণ করতে প্রস্তুত,তখন আমিও একজন ভারতীয় হিসেবে হিন্দুদের ন‍্যায‍্য অধিকার তুলে ধরতে পারবো না?...জাতীয় ঐক‍্য ও আত্মমর্যাদাকে মুসলিম লীগের সমর্থনে বিকিয়ে দেওয়াকে ঘৃণা করি।"
শ‍্যামাপ্রসাদ হিন্দুত্ববাদী? যারা নিরীহ মানুষ হত‍্যায় নিরব থাকে জঙ্গিদের সমর্থনে পথে নামে,গণহত্যার মাস্টারমাইন্ড সরোয়ারদী যাদের কাছে দেশনেতা তারা মৌলবাদী নয়?সেদিনের মুসলীম লীগ প্রীতি আর আজকের ISF পার্টির সঙ্গে জোট সমান উদ্দেশ্যে।মানুষের প্রতি যদি বামেদের ভালোবাসা থাকতো,সত‍্যিকারের সেকুলার হত তাহলে👉 মরিচঝাপি আর বিজন সেতু এবং কলকাতা গ্রেট কিলিং হত না।
দুঃখ একটাই এদের সেকুপনা আসলে হিন্দুবিরোধীতা চিরকালের।

প্রথমে শ‍্যামাপ্রসাদ বঙ্গভাগ দেশভাগ চাননি, কিন্তু দুটি দাঙ্গার ঘটনা এবং কংগ্রেস CPI এর নপুংসকতায় শ‍্যামাপ্রসাদ চুপ থাকেননি।বজ্রকণ্ঠে 2রা মে,1947 মাউন্ট ব‍্যাটেনকে লেখেন,"ভারতের জনসংখ্যার 24 শতাংশ হওয়া সত্ত্বেও মুসলমানরা এতটা প্রতাপশালী সংখ‍্যালঘু গোষ্ঠী।নিজেদের জন‍্য আলাদা একটা রাষ্ট্র দাবি করছে।এই দাবী রীতিমত অপ্রতিরোধ‍্য হয়ে উঠেছে।বাংলার 45 শতাংশ হিন্দুও একটি সংখ‍্যালগু গোষ্ঠী।এই হিন্দুদেরও জোর করে পাকিস্তানে থাকতে বাধ‍্য করা যায় না।"

এর আগে 15মার্চ 1947 সুনীতিকুমার চট্টোপাধ‍্যায় রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকারকে ঐক‍্যবদ্ধ করে শ‍্যামাপ্রসাদ মঞ্চ থেকে একসঙ্গে ঘোষণা করলেন👉 বাঙালি হিন্দুদের জন‍্য হোমল‍্যান্ড চাই। শুধু বুদ্ধিজীবীদের একত্রিত করা নয় সাধারণ মানুষকেও এই সত‍্য উপলব্দি করাতে জনসভা করলেন এবং সফল হলেন,👉কেন পশ্চিমবঙ্গ বঙ্গদেশ থেকে আলাদা হয়ে হিন্দুদের হোমল‍্যান্ড হওয়া উচিত।
তিনি সফল তাঁর প্রমাণ👉 23শে মার্চ অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত জনসমীক্ষা।94% বাঙালি হিন্দু বঙ্গভঙ্গের পক্ষে।শনিবারের চিঠি পত্রিকা লেখে", পৃথক হইয়‍্যা যাওয়াই ভালো।" প্রবাসী পত্রিকা লেখে," দুই সম্প্রদায়ের মিলনের আশা সুদূরপরাহত!" সত‍্যটি অনুধাবন করে এগিয়ে এলেন বিধান চন্দ্র রায় এবং কিরণশঙ্কর রায়। কংগ্রেস নেতরাও একমত হতে বাধ‍্য। বাধ‍্য হলেন মাউন্টব‍্যাটেন।

এই প্রচেষ্টা সফল করার অন‍্যতম কারিগর কে CPI?নাকি শ‍্যামাপ্রসাদ মুর্খাজী? এই অবদান অস্বীকার করে একটা ভোট দিয়ে তাকে বিচার করবেন কমরেড??? 😳😳 এখানে আপনাদের অবদান কি সেই বিচার করুন।তারকেশ্বর জনসভা ঐতিহাসিক সত‍্য। কম্পিউটারের বিরোধীতা করলেও ইন্টারনেট আজ বাঙালির ঘরে ঘরে।সবার সব ইতিহাস আর মুখোশ সবার সামনে সুস্পষ্ট। পার্টি অফিসে লাশগুম আর নীতি নির্ধারণ,মুখে ইংরেজি, সততা আর লেনিনের মুখোশ শেষ।ভাগিস‍্য ঐ সময় স্মার্ট ফোন ছিল না তাই প্রমানের অভাবে আপনারা আজ সাধু বটে।
কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না।

এবার আসি আসল কথায়👉
এতো নিরবতা এত অখন্ড ভারতের বুলি বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান সব ভুলে হঠাৎ পশ্চিমবঙ্গ গঠনে ভোট দিতে কেন এলেন? সেটাও তো আজ বড় প্রশ্ন। এর উত্তরও ইতিহাসে সুস্পষ্ট নয়। "রক্ত থামানো" শুধু এর উদ্দেশ‍্য ছিল মাননীয় জ‍্যোতিবাবু?তাহলে আপনার হাতে মরিচঝাপি কেন রক্তাক্ত হল???

ভারতীয় রাজনৈতিক ইতিহাসে আপনি অনন‍্য ,এটা মানি 🙏আপনার দুরদর্শিতায় আপনি সেরা। আপনার বুদ্ধির কাছে সেদিন হার মেনেছিল বড় বড় নেতারাও পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে শেষ বেলায় ভোট দেওয়ার সিদ্ধান্তে🙏🙏🙏 যদিও দুটো ভোট, শ‍্যামাপ্রসাদের একটা ভোটের মতই গুরুত্বহীন ছিল।😁 কিন্তু ইতিহাসের পাতায় নিজেদের মুখ বাঁচালেন। নিজেদের পিঠ বাঁচালেন। শ‍্যামাপ্রসাদ বাস্তবতার আলো চোখে দিলেন আর আপনি সেদিন শ‍্যামাপ্রসাদের সমর্থনে ভোটে দিলেন আর বললেন "আয় তবে সহচরি হাতে হাত ধরি ধরি"। এতো সহজ বামপন্থী আপনারা নন।

বিকট ঘাড়ত‍্যাড়া বামপন্থীদের ভোট দানের প্রধান দুটি উদ্দেশ‍্য ছিল
👉 এক,যখন দেখলো বাঙালি হিন্দু থেকে বুদ্ধিজীবী সমাজ প্রত‍্যেকে পশ্চিমবঙ্গ গঠনে শ‍্যামাপ্রসাদের পক্ষে এমন কি কংগ্রেস নেতৃত্বও।সেখানে দাঁড়িয়ে বিরোধিতা করা মানে গৃহশত্রুতে পরিনত হওয়া।বাঙালি কোনোদিন এদের ক্ষমা করবে না।

দ্বিতীয় কারণ👉 কলকাতা এবং নোয়াখালী দাঙ্গায় এরাও আতঙ্কিত ছিল।হৃদয়ে ভয় মুখে বামপন্থার মুখোশ।বিলক্ষণ বুঝেছিল,যদি অখন্ড বঙ্গ তৈরি হয়, কদিনেই সেটা পাকিস্তানে যুক্ত হবে। এইসব লেনিন আর মার্কস হিন্দুদের গালি দিয়ে ভারতবর্ষে চলতে পারে, পাকিস্তানের মত কট্টর মৌলবাদী দেশে নয়। যদি পিঠ ও পার্টি বাঁচাতে হয় পশ্চিমবঙ্গ দরকার আছে। এই সত‍্যতা প্রমাণ হতেও বেশি দিন সময় লাগে নি।যে বামপন্থীরা পূর্ববঙ্গ এবং পাকিস্তানে দেশভাগের জন‍্য ছিটকে গেলেন। ভেবেছিলেন মুসলিম লীগের বিরুদ্ধে সবলদের উপর দুর্বলের অত‍্যাচারের তত্ত্ব দিয়ে আন্দোলন করবেন।মানছি না মানবো না উল্টে মানিয়ে দিয়েছিল মুসলীম লীগ। কমরেডদের এমন তত্ত্ব বুঝিয়েছিল সেই ইতিহাস পশ্চিমবঙ্গের হ‍্যাফপ‍্যান্ট মাকুরা কখনোই সামনে আনে না।😁

সংক্ষেপে বলি স্বাধীন পাকিস্তানে কমিউনিস্টরা রাষ্ট্রের চোখে শত্রু হয়ে উঠল।তাদের উপর নজরদারি এবং দমননীতি চালাতে লাগলো।1951 সালের মার্কিন নথিতেও এর উল্লেখ আছে।1954 সালে CPP নিষিদ্ধ হল।অফিস বন্ধ কাগজ বাজেয়াপ্ত দেশজুড়ে ক‍্যাডারদের বিরুদ্ধে CRACK DOWN হয়।(প্রতিদান কেমন ছিল কমরেড? একটু ইতিহাসটা জানাবেন।নাকি খুলবো সেই ইতিহাসের পুথি?)
এই ভবিষ্যৎ সেদিন দুরদৃষ্টিতে দেখেছিলেন জ‍্যোতি বসুরা। আজ পশ্চিমবঙ্গ রয়েছে তাই বিকাশবাবুর গরু খাওয়ার ইচ্ছে পূরণ হল।মন্দাক্রান্তা সেনের কবিতায় দেব দেবীকে নিয়ে যৌনতার চাষ হচ্ছে। হিন্দু সহনশীল জাতি তাই আজও আপনাদের মাথা সোজা আছে।অখন্ড বাংলা মুসলিম লীগ শাসন,পাকিস্তানের সঙ্গে যুক্ত ভাবুন সেই দেশের কথা 👉 সেখানে দাঁড়িয়ে কবিতা?আপনারা ফসিল হতেন।যেমন আজ পূর্ববঙ্গে বামপন্থীরা ফসিল। অথচ শ‍্যামাপ্রসাদের উদ‍্যোগে পাওয়া যে মাটিতে দাঁড়ায়ে তাকেই গালি দিচ্ছেন, অস্বীকার করছেন তাঁর কৃতিত্ব , সেই অধিকার শ‍্যামাপ্রসাদ আপনাদের দান করে গেছেন। কি নির্মম ইতিহাস!!!

একটা ভোট দিয়ে তাকে বিচার করবেন?👉 অথচ ইতিহাসের পাতা মিথ‍্যে বলে না। তাঁর ইচ্ছে তাঁর প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম,ভোট পর্যন্ত নিয়ে আসা, সফল হওয়া সবটাই তাঁর কৃতিত্ব।বামেরা সেটা মনে মনে জানে,সুজন চক্রবর্তীও জানেন। কিন্তু প্রকাশ‍্যে মানেন না।কিন্তু বোকা বানানোর দিন শেষ।যতই যাদবপুরের বিশেষ পালিত প্রোডাক্ট নিজেকে ইতিহাসবিদ তকমা দিয়ে শ‍্যামাপ্রসাদকে ব্রিটিশ দালাল বলুক👉 পশ্চিমবঙ্গ তাঁরই দান। যদি ক্ষমতা থাকে একটা প্রমান দেখান যেখানে CPI বলেছে হ‍্যাঁ নির্যাতিত হিন্দুদের দাবী ঠিক।পশ্চিমবঙ্গ চাই। তবে শ‍্যামাপ্রসাদের নামের পাশে যেমন বুদ্ধিজীবী সমাজের নাম উল্লেখ হয় সহযোদ্ধ‍া হিসেবে, আপনাদেরও নামও থাকুক এটা মনেপ্রাণে চাই।
কমরেড নেমে এসো সত‍্যের আলোয়।সত‍্য মিথ‍্যা যাই করে থাকো সত‍্যকে গ্রহণ করো সহজে🙏🙏


(লেখাটি সারাংশ মাত্র।তাই সমস্ত তথ‍্য উল্লেখ করা হয়নি)
✍ সুদীপ চক্রবর্ত্তী



िना #राष्ट्रीय_स्वयंसेवक_संघ
MYogiAdityanath Dr Shankar Ghosh Dr. Kumar Vishwas Suvendu Adhikari Dr. Sukanta Majumdar Manoj Bajpayee Keya Ghosh BJP Karnataka Sandip Ghosh Shrreya Pande Sourav Chowdhury

Address

Dr Meghnad Saha Road, Dumdum
Kolkata
700074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yogi Sevak Bhaida - Sourav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share