08/08/2025
জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান, আমাদের পাড়া আমাদের সমাধান।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন এক যুগান্তকারী কর্মসূচি "আমাদের পাড়া আমাদের সমাধান"।
এটা কেবলমাত্র আরও একটি প্রকল্প নয়, এবার আপনি নিজেই ঠিক করবেন আপনার পাড়ায় সত্যিকারের প্রয়োজন কী? আর সরকার সেই প্রয়োজন পূরণে পাশে থাকবে। প্রতিটি বুথ পাবে ১০ লক্ষ্য টাকা। প্রতিটি বুথে ৩ টি ক্যাম্পের মানুষ একত্রিত হবে অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে যতগুলি বুথ আছে ৩টি বুথ মিলিয়ে হবে একটি ক্যাম্প। প্রায় ৮০ হাজার বুথের নাগরিক ক্যাম্পে এসে অংশ গ্রহণ করবেন, মতামত বিনিময় করবেন এবং সম্মিলিতভাবে ঠিক করবেন তাঁদের বুথে ১০ লক্ষ্য টাকা কি কাজে ব্যবহার করা হবে। সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার পর তা সরকারি কর্মকর্তারা স্বাক্ষর করবেন এবং ৯০ দিনের মধ্যে তা বাস্তবায়নের কাজ শুরু হবে।
প্রধান সচিব ও অর্থ সচিব এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন। ক্যাম্পে আসা ব্যক্তি দুয়ারে সরকার ডেস্কে ব্যক্তিগত অভিযোগও নথিভুক্ত করতে পারবেন।
জলের কল হোক কিংবা স্ট্রীটলাইট, আপনারা জানেন আপনার পাড়ায় কি প্রয়োজন এবং এখন এটি বাস্তবায়ন করার ক্ষমতাও রয়েছে আপনাদের হাতে। এটাই মা মাটি মানুষের সরকার।
একটি সরকার যে গুরুত্ব দিয়ে শোনে, একটি সরকার যে নিজের জনগণের উপর আস্থা রাখে। জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান "আমাদের পাড়া আমাদের সমাধান"।
"আমাদের পাড়া, আমাদের সমাধান" এই প্রকল্প গতকাল অর্থাৎ ইংরেজি ০৭/০৮/২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মহেশতলা পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের আমাদের সকলের প্রিয় পৌরপিতা মাননীয় শ্রী সাকিল আহমেদ মন্ডল মহাশয়ের নেতৃত্বে পাঁচুড় লস্কর পাড়া স্কুলের সামনে আয়োজন করা হয়েছিল।
গতকাল মহেশতলা পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডে যেই ৩ টি বুথ নিয়ে কর্মসূচিটি হয়েছিল সেই ৩ টি বুথ হলো ১৯৭, ১৯৯ এবং ২০০ নম্বর বুথ।এই তিনটি বুথের সকল নাগরিক ক্যাম্পে এসে নিজেরা নিজেদের উন্নয়নের প্রস্তাব দিয়েছেন যেমন রাস্তা মেরামত, নিকাশি ব্যবস্থা, হাইমাস্ট লাইট, জলের লাইন, বিদ্যুৎ সরবরাহ, পুকুর সংস্কার ইত্যাদি ইত্যাদি এবং এই কর্মসূচির সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্প ও চলছে।।
জয় বাংলা 💚💚💚🙏