09/10/2026
ধন্যবাদ পাঠক ।
'তোমার বাবা কীভাবে মারা যান?' সামনের থামটার দিকে তাকিয়ে একটু চুপ করে রইল সুচিস্মিতা।
থামের গায়ে একটা পুরানো কালো বোর্ড। সেখানে পয়েন্ট করে করে থানার নিয়মাবলি লেখা, কিছুক্ষণ সেইদিকে চেয়ে রইল সুচিস্মিতা, তারপর মনালির দিকে ঘুরে বলল- 'আমার বাবা সুইসাইড করেছিল'।
একটু থতমত খেয়ে গেল মনালি। এই হাসিখুশি মেয়েটার আড়ালে যে এত বড়ো একটা ঘটনা লুকোনো আছে তা আগে বুঝতে পারেনি ও। জানতে হলে পড়তে হবে 'জগন্নাথের রত্ন'- অনির্বাণ মুখার্জির নতুন থ্রিলার।
📚বই - জগন্নাথের রত্ন (থ্রিলার) ✍লেখক - অনির্বাণ মুখার্জি 💰মুদ্রিত মূল্য - ২০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ব্যস্ত বাজারের মাঝ দিয়ে লাশ ভরতি ব্যাগ হাতে ঘুরে বেড়াচ্ছে কেউ। হঠাৎ ব্যাগ ফেলে কোথায় পালিয়ে গেল লোকটি! কী এমন জানতে পেরেছিল সাংবাদিক মাহফুজ হাসান যার জন্য নির্মমভাবে খণ্ড বিখণ্ডিত করা হল তার দেহ! কিংবা ভার্সিটি পড়ুয়া মেয়ে অবন্তি টিউশন পড়িয়ে ফেরার পথে কোথায় হারিয়ে গেল? কারও কোনো কিছুতে না থাকা অবস্তি হঠাৎ কী এমন দেখে ফেলল যার জন্য তাকে খোয়াতে হল নিজের জীবন? শুধুই ধর্ষণের জন্য খুন নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ব্যস্ত নগরীতে সবার আড়ালে গড়ে উঠেছে এক ভয়ংকর চক্র। পুলিশের নাকের নীচে নীরবে গড়ে ওঠা এই চক্রের আসল কালপ্রিটকে ধরতে মরিয়া সাবেক ডিবি অফিসার আ'রাফ। সঙ্গে পেয়েছে ওসি সিরাজকে। সাংবাদিক মাহফুজকে ভালোবাসা রাফিকাও জানতে চায় তার প্রিয় মানুষের খুনি কে। আ'রাফ কি পারবে চক্রের মূল কালপ্রিটকে ধরে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করতে? নাকি রহস্যের আড়ালেও রয়েছে অন্য কোনো রহস্য!
📚 বই - দ্য গেম অফ পাপেট (থ্রিলার)✍️ লেখক - নাইমুর রহমান নাহিদ
💰 মুদ্রিত মূল্য - ৩৫০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ফুলুরি। হ্যাঁ, ফুলুরি। ফুলুরি অনাথ আশ্রমে বড়ো হওয়া একজন। সে জানে না কেন তার নাম ফুলুরি। হতে পারে ফুলুরি বেশি খেত বলে। ফুলুরির অটিজম আছে- অ্যাসপারগার সিনড্রোম। ফুলুরি চাইল্ড সাইকোলজিস্ট। তবে বড়োদের সমস্যাও তাকে সমাধান করতে হয় মাঝেমাঝে। বর্তমান গ্রন্থে ফুলুরির চারটে সাইকোলজিকাল ইনভেস্টিগেশন লিপিবদ্ধ করেছেন লেখক। বাংলা থ্রিলার জগতে লেখক সুস্মিতা সাহা সংযোজন ঘটালেন নতুন এক ধারার – আত্মপ্রকাশ ঘটল ফুলুরির।
📚বই - ফুলুরি ✍️লেখক- সুস্মিতা সাহা 💰মুদ্রিত মূল্য- ২০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
'''কুকুরটাকে সাবধানে রাখবেন উকিলবাবু, কুকুরটাকে সাবধানে রাখবেন'।।
আশ্চর্য ব্যাপার হল- এই বাচ্চা মেয়েটা কী করে জানল যে ও উকিল, আর এটাই বা কী করে জানল যে ওর বাড়িতে একটা কুকুর আছে? আর হঠাৎ করে কুকুরটাকেই বা সাবধানে রাখতে বলছে কেন?''
সঞ্জীবন দত্ত কলকাতার প্রতিষ্ঠিত লইয়ার। হঠাৎ করে হাসপাতালের লিফটে একটা বাচ্চা মেয়ে তাকে বলল তার পোষা কুকুরটাকে সাবধানে রাখতে। বন্ধুর পার্টিতে এক ট্যারো কার্ড রিডার তাকে জানাল তার খুব খারাপ সময় আসছে। কয়েকদিনের মধ্যে ওলটপালট হয়ে গেল ওর শান্ত স্বাভাবিক জীবনটা। কী রহস্য লুকিয়ে আছে সঞ্জীবনের আশেপাশে ঘটতে থাকা অদ্ভুত অলৌকিক ঘটনাগুলোর পিছনে?
📚বই- সেই মেয়েটা (থ্রিলার)✍লেখক - অনির্বাণ মুখার্জি 💰মুদ্রিত মূল্য - ২০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রেল কর্মকর্তা সাহেদ রহমানের ছিমছাম সংসার। এক রাতে রহস্যময় এক আততায়ীর আঘাতে লন্ডভন্ড হয়ে গেল পরিবারটি, খুন হল সাহেদ রহমান, গুরুতর আহত অবস্থায় রুমানা এবং শেফাকে ভরতি করা হল হাসপাতালে। গোয়েন্দা কর্মকর্তা বাশার সিদ্দিককে ভাবায় হাসপাতালের রিপোর্ট। শেফার দেহে অন্য কিছুর নমুনা পাওয়া গেছে। তবে কি আততায়ী খুনের আগে নির্মম অত্যাচার করতে চেয়েছিল? কীসের এই আক্রোশ? তদন্ত জোরদার হয়, জেরা করা হয় কয়েকজনকে। সন্দেহের তালিকায় অনেকেই কিন্তু কিছু একটা মিলছে না। বাশার সিদ্দিক হিমশিম খাচ্ছে। খালি চোখে যা দেখা যায় তা মিথ্যেও হতে পারে? তদন্ত করতে এসে বাশার সিদ্দিকের সামনে উন্মোচিত হতে থাকে অপ্রত্যাশিত, অপ্রকাশিত সব সত্যি। ইমতিয়াজ সজীবের উপন্যাস অন্তঃশীল, সমাজের কিছু অন্তর্নিহিত সত্য পাঠকদের সামনে তুলে ধরবে।
📚 বই - অন্তঃশীল (থ্রিলার)✍🏽 লেখক - ইমতিয়াজ সজীব💰 মুদ্রিত মূল্য - ৩০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
শহর থেকে হঠাৎ উধাও হতে থাকে তরুণীরা। কোনোরকম খোঁজ পাওয়া যায় না। শিয়ালদহ স্টেশন, বর্ধমান জেলা, মানিকতলা অঞ্চল। সল্টলেকের অফিসে বসে কীসের যোগসূত্র খুঁজছে অভিজ্ঞান? একটা সাইকোটিক ডিসঅর্ডার, কয়েকজন নারী, একটা গল্প। তুমুল জনপ্রিয় কাফনের ঘ্রাণের মাধ্যমে যে অভিদার সঙ্গে পরিচয় হয়েছিল, পাঠকদের জন্য রইল সেই অভিদার প্রথম কেসের সন্ধান।
📚 বই - দেবীরক্ত (থ্রিলার) ✍️ লেখক - সুস্মিতা সাহা 💰 মুদ্রিত মূল্য - ২৫০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
"আমি খুন করিনি মাসি। সত্যিই বলছি।"
মণিকন্ঠপুরের কালীমন্দিরের চাতালে রাতের অন্ধকারে খুন হলেন রানী যশোমতী। তাঁর পাশেই পড়েছিল আড়াই বয়সের এক শিশু। ঘটনাটির প্রত্যক্ষদর্শী দুজন হিজড়ে - অনিমামাসি ও পিয়ালী। তৃতীয় লিঙ্গের অনিমামাসি স্বেচ্ছায় তুলে নিলেন যৌথ দায়িত্ব - শিশুটির প্রতিপালন এবং হত্যা রহস্যের উদঘাটন। রুদ্ধশ্বাস এই উপন্যাসের পরতে পরতে জড়িয়ে আছে এমন এক ঊর্ণনাভের জাল, যার ঘেরাটোপে সন্দেহের তালিকায় অনেকেই - এমনকি রাজা রাজশেখরনারায়ণও।
📚বই- মণিকণ্ঠ ✍️লেখক - শুদ্ধেন্দু চক্রবর্তী 💰মুদ্রিত মূল্য - ৪০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বছর তিরিশের তরুণী শিমুল এক সন্ধ্যায় নিজের ঘরে খুন হয়ে যায়। পুলিশ তদন্তে নামে। হত্যারহস্য উন্মোচনের কাহিনির পাশাপাশি চিত্রিত হয় দ্রুত বদলে যাওয়া নগরজীবনে ব্যক্তি-অস্তিত্বের নানা দ্বন্দ্ব ও সংকট। গভীর জীবন-অনুভব, গদ্য ও কথনশৈলীর উৎকর্ষে এ-এক গুরুত্বপূর্ণ আখ্যান।
📚বই - হননসন্ধ্যা ✍️লেখক - সুকান্তি দত্ত 💰মুদ্রিত মূল্য - ৩০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
"আজ হয়তো সেটুকুও অপ্রাসঙ্গিক। শুধু ঘরফিরতি রাস্তার নামটুকু ছাড়া।" এক সময়কার সাড়াজাগানো দুর্দান্ত চিকিৎসক আশুতোষ মুখোপাধ্যায় ডাক্তারি ছেড়ে দিলেন। কোনো অজানা কারণে! এর পর কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের সহঅধ্যাপক তারই কলেজের জুনিয়র অর্কপ্রভ সান্যালের সঙ্গে দেখা হয়ে গেল নৈর্ব্যক্তিক" নাটক মঞ্চায়নে। মঞ্চে অভিনয় করার সময়েই এক নাট্যসম্রাজ্ঞী্র হঠাৎ তাঁর অকালমৃত্যু ঘটল। এই মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক, ভাবতে ভাবতেই অর্কপ্রভ দেখল সে এক মায়াবী ঘূর্ণাচক্রে জড়িয়ে পড়েছে ক্রমশ। সেখানে পদে পদে অনিশ্চয়তা আর বিপদের হাতছানি। এই নিয়েই উপন্যাস "নৈর্ব্যক্তিক"।
📚বই - নৈর্ব্যক্তিক ✍️লেখক - শুদ্ধেন্দু চক্রবর্তী 💰 মুদ্রিত মূল্য - ২৫০ টাকা
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রাতে জাপানি খাবার বাড়ি ফেরার পরের দিন সকালে খবরের কাগজের মাধ্যমে আশুদারা জানতে পারেন, আগের দিন রাতে নিজের বাড়িতে বিষক্রিয়ার ফলে অস্বাভাবিক ভাবে ফারহাদ আলমের মৃত্যু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ফারহাদের রেস্তোরাঁর একজন নতুন জাপানি কুককে পুলিশ আটক করেছে। কিছু ঘটনাগত কারনে আশুদা ও অর্ক জড়িয়ে পড়েন এই ফারহাদ আলম মৃত্যু রহস্যের তদন্তে, অতপর কোন পথে বাঁক নেয় এই রহস্য তদন্ত?
📚বই- ইকেবানা ফুশিগি ✍️লেখক - শুদ্ধেন্দু চক্রবর্তী 💰মুদ্রিত মূল্য - ২৫০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
এক মরণকূপের ঘূর্ণাচক্র থেকে শুরু হল এক ভয়ংকর যাত্রার। তার একদিকে সৃষ্টি, অন্যদিকে লয়। সেই ঘূর্ণিতে চক্রাকারে রহস্যজনকভাবে মৃত্যু ঘটছে একের পর এক উদিয়মান তরুণ প্রতিভার। এই মৃত্যু কি নেহাতই সমাপতন? নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? আশুদা কি পারবে জীবনের সেই দুর্ভেদ্য মনস্তাত্ত্বিক কূপ ভেদ করে অসহায় শিল্পীদের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে?
📚বই - মরণকূপ ✍️লেখক - শুদ্ধেন্দু চক্রবর্তী 💰 মুদ্রিত মূল্য - ২৫০ টাকা
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
একটি কাহিনির মূল ঘটনাশৈলীর আড়ালে রয়ে যায় কতই না নেপথ্যচরিত্র। তেমনই এক অজানা নেপথ্যচারিণীর মরিয়া সন্ধান করতে করতে অর্কপ্রভর সঙ্গে আলাপ হয়ে গেল তারই কলেজের জুনিয়র ডাক্তার অত্রির। সেই রহস্যময়ী অত্রিকে ঘুমের ভিতর কোন গোপন কথা বলতে চায়? সেই অনুসন্ধান করতে করতে আশুদা আর অর্ক আবিষ্কার করল বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া এক মর্মান্তিক ধর্ষণহত্যার অমীমাংসিত পরিণতি এর শিকড়ে লুকিয়ে। সেই শিকড়সন্ধান করতে হলে তাদের ডুব দিতে হবে অবচেতনের স্তরে। সেই স্তরে গিয়ে তাদের দেখা হয়ে গেল এক অদ্ভুত ঘাতকের সঙ্গে। সেও রহস্যাবৃত নেপথ্যচরিত্র। শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একটার পর একটা সিরিয়াল খুন। এই ঘূর্ণাবর্ত থেকে আশুদা কি পারবে প্রকৃত নেপথ্যচারিণীকে আবিষ্কার করতে?
📚বই - হে নেপথ্যচারিণী ✍️লেখক - শুদ্ধেন্দু চক্রবর্তী 💰মুদ্রিত মূল্য - ৩৫০টাকা
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
'প্রদীপ আলো'র কর্মীরা জানে না সে কোথাও নূপুর, কোথাও বকুল, কোথাও বা পরাগ। আর এখানে সে ইরাবতী।''
অপমান, অসম্মান তাকে বিধ্বস্ত করেছে। তারপরেও ধ্বংসস্তূপ সরিয়ে উঠে দাঁড়িয়েছে সে। দাঁড়িয়েছে মাথা উঁচু করে। গড়পড়তা চাকরি, বিয়ে আর শরীরের কামনায় নিজেকে আটকে রাখেনি। জীবনকে দেখেছে চ্যালেঞ্জ হিসেবে। যে জীবন স্বপ্নে, সাহসে ঝলসে ওঠে। সে ইরাবতী। কে এই ইরাবতী? কেনই বা তার ভিন্ন জায়গায় ভিন্ন নাম? তবে তার জীবনের আসল রাহস্যটা কি? জানতে পড়ুন সে 'ইরাবতী' বইটি।
📚বই - সে ইরাবতী (উপন্যাস) ✍🏽লেখক - প্রচেত গুপ্ত 💰মুদ্রিত মূল্য - ৪০০ টাকা
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
''এটাই গোল্ডেন নম্বর।''
'কাজটা সাইকো-কিলারের নয়, নিঃসন্দেহে এ সিরিয়াল কিলার। সন্দেহ একজন গণিতজ্ঞের ওপর।' কলকাতার বুকে কোন নতুন আতঙ্ক এল তা জানতে হলে পড়তে হবে ১.৬১৮।
📚 বই - ১.৬১৮ ( থ্রিলার), ✍🏽 লেখক - সমীরণ সামন্ত,💰মুদ্রিত মূল্য - ২০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মহানগর কলকাতায় আবার আতঙ্ক, সিরিয়াল কিলারের। তবে সেটা জানতে গিয়ে দুটো খুন হয়ে গিয়েছে। প্যাটার্ন ব্রেক করতে আবার ডাক পড়ে ইনস্পেক্টর দর্পণের। সম্ভবত আবার একটা সংখ্যার ফাঁদে অপরাধী নিজেকে লুকিয়ে রেখেছে। প্রফেসর সোমের ইঙ্গিত যদিও লিওনার্দো দা ভিঞ্চির দিকে।
📚 বই - ২০০২ (থ্রিলার), ✍️ লেখক - সমীরণ সামন্ত,💰 মুদ্রিত মূল্য - ৩৫০ টাকা
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বর্তমানে বাংলা ভাষার জনপ্রিয়তম থ্রিলার লেখকদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিনের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। "১৯৫২ নিছক কোনো সংখ্যা নয়" এই নামকরণের মধ্য দিয়েই লেখক রহস্যের এক বাতাবরণ তৈরি করে ফেলেছেন সুনিপুণ হস্তে। উপন্যাসটির শুরুতেই এক সাংবাদিককে রহস্যজনক দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায়। তারপরেই খুব দ্রুততার সঙ্গে এবং নাটকীয়ভাবে মোড় নিতে শুরু করে পরবর্তী ঘটনাপ্রবাহ। কিন্তু অদ্ভুতভাবেই সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠল ১৯৫২! স্বভাবতই প্রশ্ন জাগছে যে কেন? কী এমন আছে এই ১৯৫২-র নেপথ্যে? তারপরেই হত্যা-ষড়যন্ত্র, অপরাজনীতি, সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র উন্মোচিত হতে থাকলো একে একে। আর এই জটপাকানো রহস্যের সমাধান লুকিয়ে আছে শুধুমাত্র ১৯৫২-তে। মোহাম্মদ নাজিম উদ্দিনের আরেকটি পাঠকপ্রিয় টানটান উত্তেজনায় পরিপূর্ণ গতিময় একটি থ্রিলার উপন্যাসের স্থান গ্রহণ করেছে "১৯৫২ নিছক কোনো সংখ্যা নয়"।
📚 বই - ১৯৫২ নিছক কোনো সংখ্যা নয় (থ্রিলার) ✍️ লেখক - মোহাম্মদ নাজিম উদ্দিন
💰 মুদ্রিত মূল্য - ৫৬০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সারা উত্তর-দক্ষিণ আমেরিকার জনসম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র মায়া সভ্যতার লিখন পদ্ধতি ছিল। স্প্যানিয়ার্ডরা নানা অত্যাচারের ফলে মায়া সম্প্রদায় তাদের লেখন পদ্ধতি সম্পূর্ণভাবে ভুলে যায়। কিন্তু মায়াজাতি তাঁদের সব পুরাণ কাহিনি স্মরণে ধরে রাখেন। পরবর্তী যুগে, স্প্যানিয়ার্ড পাদ্রিরা লোকসেবার অঙ্গ হিসাবে মায়াদের রোমান লিপিতে মায়াভাষা লেখার শিক্ষা দেন। এতে মায়া পণ্ডিতরা তাঁদের পুরাণ কাহিনি নতুন লিপিতে লিখে, একজন পাদ্রিকে পড়তে এবং অনুকৃতি করতে অনুমতি দেন। মধ্য আমেরিকার মায়া জাতির এই বিশ্বসৃষ্টিপুরাণ কাহিনির বাংলা অনুবাদ 'পোপোল ভূ' ।
📚বই - পোপোল ভূ - মায়াজাতির বিশ্বসৃষ্টিপুরাণ (পুরাণ)✍️লেখক - সায়নদেব মুখোপাধ্যায়
💰মুদ্রিত মূল্য - ৫০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, "মাঝে মাঝে মনে হয়, এই দেশের উদ্ধার পেতে বহু-বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ তুলে দিয়ে সাত পুরুষ মাটি তুলে নতুন মানুষের চাষ করতে পারলে তবেই এই দেশের ভালো হবে।"
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এক প্রকৃত সমাজ গড়ে তুলতে গিয়ে যন্ত্রণায় অধীর হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে, বন্ধুরা দূরে সরে গেছেন, তবুও নিজের সিদ্ধান্তে অবিচলিত থেকেছেন। সেই আপসহীন যন্ত্রণাদগ্ধ বাংলার মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিঃসঙ্গতা ও অন্তরাত্মার কান্নার শব্দ এই উপন্যাস।
📚বই - নিঃসঙ্গ ঈশ্বর (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকেন্দ্রিক উপন্যাস) ✍️লেখক - সমীরণ দাস 💰মুদ্রিত মূল্য - ৪৪০ টাকা।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পারিবারিক বিপর্যয় অন্যদিকে কেরিয়ারের যখন বারোটা বেজে গেছে, এমন সময় অদ্ভুত এক কেসের দায়িত্ব এসে পড়ে ইন্সপেক্টর আহমেদ বাশারের ওপরে। ময়মনসিংহ শহরের পরিত্যক্ত এক পুকুরের নীচ থেকে উদ্ধার হয় একটি পুরনো গাড়ি, ভেতরে একজন মানুষের লাশ। এই ঘটনার প্রকৃত স্বরূপ উদ্ধার করতে গিয়ে বাশার যখন দিশেহারা তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে সাংবাদিক জয়া সরকার। তাদের সঙ্গে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে এক আর্কিওলজিস্ট। ঘটনার পরিক্রমায় তারা জানতে পারে বর্তমান সময়ের এই রহস্য সমাধান করতে হলে তাদেরকে ডুব দিতে হবে অতীতের এক অন্ধকার সময়ে, যখন ভারতবর্ষের বুকে বিচরণ করে বেড়াত হিংস্রতম খুনে ডাকাতের দল - ইতিহাসে যারা 'ঠগী' নামে পরিচিত।
📚বই - সপ্তরিপু (থ্রিলার) ✍️লেখক - রবিন জামান খান 💰মুদ্রিত মূল্য - ৬০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জনপ্রিয় এক লেখক পক্ষাঘাতগ্রন্থ অবস্থায় মারা গেলেন নিজের অ্যাপার্টমেন্টে। সিটি হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ বিস্ময়কর দ্রুততায় সম্ভাব্য খুনিকে ধরার পর থেকেই ঘটনা মোড় নিতে থাকে ভিন্ন দিকে। একে একে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর ঘটনা। শেষপর্যন্ত যা জানা যায় সেটা যেমন অচিন্তনীয় তেমনই অভাবনীয়। নেমেসিস একটি প্রতিশোধ আর টানটান-উত্তেজনার থ্রিলার।
মোহাম্মদ নাজিম উদ্দিনের বহুল আলোচিত ও জনপ্রিয় এই উপন্যাসটি বাংলা সাহিত্যে মৌলিক থ্রিলারের নতুন যুগের সূচনা করেছে।
📚 বই - নেমেসিস (থ্রিলার)✍ লেখক - মোহাম্মদ নাজিম উদ্দিন 💰 মুদ্রিত মূল্য - ৪০০ টাকা
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🖨️ প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান -
অভিযান বুক ক্যাফে
(পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)।
কলেজস্ট্রিট শাখা
১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট, মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে, কলকাতা – ৭০০০৭৩। খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। কল/হোয়াটসঅ্যাপ : +৯১৮০১৭০৯০৬৫৫
::::::::::::::::::::::::::::::::
জলপাইগুড়ি শাখা
বেগুনটারি মোড়, ক্রোমার বিপরীত গলিতে, জলপাইগুড়ি ৭৩৫১০১। খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। জলপাইগুড়ি শাখার যোগাযোগ নম্বর - +৯১৮৪৮২০৯০৬৫৫।