Matua Vision

Matua Vision যথা ধর্ম তথা জয়

09/06/2026

শুভ সকাল,
শুভ বুধবার
#মতুয়া
#জয়হরিচাঁদ

জয় হরিচাঁদ
জয় গুরুচাঁদ

05/06/2026
শুভ সকাল জয় জগৎ মাতা শান্তি দেবীজয় হরিচাঁদ ❤️❤️   #মতুয়া
31/05/2026

শুভ সকাল
জয় জগৎ মাতা শান্তি দেবী
জয় হরিচাঁদ ❤️❤️

#মতুয়া

একই সত্যের বহু প্রকাশ: মহাত্মা  কবীর থেকে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর“মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা” — মন যদি পবিত্র ও পরিষ্কার...
30/05/2026

একই সত্যের বহু প্রকাশ: মহাত্মা কবীর থেকে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর

“মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা”

— মন যদি পবিত্র ও পরিষ্কার থাকে, তবে ঘরের কাঠের পাত্রের সাধারণ জলেই গঙ্গার পুণ্য লাভ হয়। ঈশ্বরকে খোঁজার জন্য মথুরা বা কাশী যাওয়ার প্রয়োজন নেই। আজ থেকে প্রায় সাড়ে ছয়শত বছর আগে ভারতের বারাণসীতে জন্ম নেওয়া এক সাধারণ তাঁতি তাঁর এই চারণ-বাণীর মাধ্যমে সমাজের ভন্ডামি ও বাহ্যিক আড়ম্বরের মুখে এক চরম চপেটাঘাত করেছিলেন।
তিনি মহাত্মা কবীর দাস।
মধ্যযুগের ভক্তি আন্দোলনের এই মহান মরমি কবি ও সমাজ সংস্কারক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। কিন্তু তাঁর সহজ-সরল দুই লাইনের কবিতা বা ‘দোহা’র মধ্যে লুকিয়ে ছিল জীবন ও আধ্যাত্মিকতার এমন গভীর সত্য, যা আজও সমান প্রাসঙ্গিক।ইতিহাস সাক্ষী দেয়, যুগে যুগে মনীষীগণ ধর্মের এই একই শাশ্বত বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন। তাঁদের দেশ বা কাল ভিন্ন হলেও, সত্যের মূল সুরটি ছিল এক এবং অভিন্ন। তাঁদের মধ্যে অন্তরের দিক থেকে কোনো প্রভেদ ছিল না। কবীর দাস উত্তর ভারতে যে সত্য সহজ ভাষায় বলেছিলেন, ঠিক সেই একই পরম সত্য বাংলার মাটিতে আরও সাবলীল, সহজ ও অর্থপূর্ণ ভাষায় প্রচার করেছিলেন

মতুয়া ধর্মের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর।

তিনি গেয়েছিলেন:

“গৃহেতে থাকিয়ে যার হয় ভাবোদয়।সেই তো পরম সাধু জানিবে নিশ্চয়।।”

তৎকালীন সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের কাছে হরিচাঁদ ঠাকুরের এই বাণী ছিল এক পরম আশীর্বাদ। লোকায়ত মানুষ খুব সহজেই এই সরল সত্যটি বুঝতে পেরেছিল এবং তা সানন্দে গ্রহণ করেছিল। অরণ্যে গিয়ে বা সংসার ত্যাগ করে নয়, বরং নিজের ঘরে থেকে, সৎ পথে চলে, মানুষের সেবা করেই যে পরম সাধু হওয়া যায়—এই সহজ শিক্ষা সাধারণ মানুষকে এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছিল।

কবীরের ‘মন চাঙ্গা’ রাখা আর হরিচাঁদ ঠাকুরের ‘গৃহে ভাবোদয়’ হওয়া আসলে একই মুদ্রার দুটি পিঠ।

উভয় সাধকই মানুষকে ধর্মীয় পরিচয়ে না দেখে মানুষের মনের বিশুদ্ধতা ও মানবতাবাদকে গুরুত্ব দিয়েছেন। তাঁরা প্রমাণ করেছেন যে, কর্ম ও সংসার কোনোটিই আধ্যাত্মিকতার পথে বাধা নয়, যদি মন পবিত্র থাকে।আজকের এই জটিল, কৃত্রিম এবং বাহ্যিক আড়ম্বরে পূর্ণ পৃথিবীতে এই মহান পুরুষদের বাণী আরও বেশি প্রাসঙ্গিক। ধর্মের নামে যখন বিভেদ তৈরি হয়, তখন কবীর দাস ও হরিচাঁদ ঠাকুরের এই সহজ-সরল শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে—ঈশ্বর কোনো দূরবর্তী মন্দিরে বা তীর্থে নন, তিনি আছেন মানুষের শুদ্ধ অন্তরে ও পরোপকারে। এই আত্মোপলব্ধি যদি আজ আমাদের মাঝে ফিরে আসে, তবে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ মুছে এক মানবিক পৃথিবী গড়ে উঠবে।
Mintu Kanty Roy

হরি দয়াময় 🙏😭কদমবাড়ি  শ্রী গনেশ পাগল সেবাশ্রম,শ্রীশ্রী হরিচাঁদ মন্দির জন্য এই ব্যবস্থা।মতুয়াদের  বা শ্রীশ্রী হরিচাঁদ ঠা...
25/05/2026

হরি দয়াময় 🙏😭
কদমবাড়ি শ্রী গনেশ পাগল সেবাশ্রম,
শ্রীশ্রী হরিচাঁদ মন্দির জন্য এই ব্যবস্থা।
মতুয়াদের বা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তরের কল্যাণে গণেশ পাগল সেবাশ্রমের এই বিস্তীর্ণ ভূমি, না হলে আজ গুচ্ছ গ্রাম হতো।
এতো মন্দির আছে, কিন্তু সেখানে শ্রীশ্রী হরিচাঁদ মন্দির নেই🥹

এই সম্পর্কে আপনার মতামত কি??👇👇👇👇

#হরিচাঁদঠাকুর #গণেশপাগলসেবাশ্রম #ভক্তি #আধ্যাত্মিকতা #কদমবাড়ি #মতুয়া #জয়হরিচাঁদ

আমার হরিকে যে ভালোবাসে তার মত আর বান্ধব নাই😭😭😭
হরিচাঁদ ঠাকুরের ভক্তগন শেয়ার করে দিবেন,
যাতে উক্ত মন্দির কতৃপক্ষের নজরে আসে🙏🙏🙏

শান্তি ও সাম্যের অগ্রদূত: পতিতপাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 🙏​"হাতে কাম, মুখে নাম"— এই মহামন্ত্রে যিনি কোটি মানুষের হৃদয়ে...
25/05/2026

শান্তি ও সাম্যের অগ্রদূত: পতিতপাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 🙏
​"হাতে কাম, মুখে নাম"— এই মহামন্ত্রে যিনি কোটি মানুষের হৃদয়ে আধ্যাত্মিকতার নতুন আলো জ্বেলেছিলেন, তিনি আর কেউ নন, আমাদের পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আজ যখন চারদিকে অশান্তি আর বৈষম্যের ভিড়, তখন তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা যেন আরও বেশি অনুভূত হয়। 🕊️
​কেন তিনি অনন্য?
​উনিশ শতকের সেই অন্ধকার সময়ে, যখন অবহেলিত ও নিপীড়িত মানুষ নিজের অস্তিত্ব খুঁজছিল, তখন ওড়াকান্দির পুণ্যভূমিতে জন্ম নিলেন এক আলোকবর্তিকা। তিনি কোনো কঠিন শাস্ত্র বা জটিল তর্কের কথা বলেননি। তিনি বলেছিলেন—
​"গৃহে থেকে করো কাজ, মুখে বলো হরি।"
​অর্থাৎ, সংসার ত্যাগ করে নয়, বরং সৎ জীবনযাপন আর মানুষের প্রতি দয়ার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব। তিনি শিখিয়েছেন, কর্মই ধর্ম। 🛠️✨
​তাঁর দর্শনের মূল স্তম্ভ: দ্বাদশ আজ্ঞা
​শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 'দ্বাদশ আজ্ঞা' কেবল ধর্মীয় বিধি নয়, বরং এটি একটি আধুনিক জীবনদর্শন।
​সত্য বলা ও সৎ পথে চলা: মিথ্যার আশ্রয় না নিয়ে জীবন গঠন করা।
​মাতাপিতার সেবা: ভক্তির আসল শুরু হয় নিজের ঘর থেকে।
​পরস্ত্রীকে মাতৃজ্ঞান: নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন।
​জাতিভেদ ভুলে ভালোবাসা: মানুষের একমাত্র পরিচয় সে মানুষ।
​মতুয়া মতবাদ: মুক্তি ও জাগরণের গান
​ঠাকুরের দেখানো পথে গড়ে ওঠা 'মতুয়া' দর্শন ছিল একটি সামাজিক বিপ্লব। তিনি চেয়েছিলেন শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ নিজের মর্যাদা ছিনিয়ে নিক। তাঁর সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সেই শিক্ষার আলোকেই ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। 📚💡
​আজকের দিনে আমাদের শিক্ষা
​বর্তমানে আমরা ধর্মের নামে যখন ভেদাভেদ করি, তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দর্শন আমাদের মনে করিয়ে দেয়— মানুষের সেবাই ভগবানের সেবা। হিংসা ছেড়ে ভালোবাসার বীজ বপন করাই হোক আমাদের অঙ্গীকার।
​"জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ"
​✨ যদি আপনিও ঠাকুরের এই মহান আদর্শে বিশ্বাসী হন এবং তাঁর জীবনদর্শন থেকে প্রেরণা পান, তবে পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ⬇️

জয় হরিচাঁদ  #ওড়াকান্দি
22/05/2026

জয় হরিচাঁদ
#ওড়াকান্দি

 #সাম্য_মানবতা_মুক্তি  #ওড়াকান্দি  #রমনা আপনার যখন ধর্ম কথা আলোচনা  করেন, তখন মনে হয় আপনাদের মত ত্যাগী কে আছে?  মনে হয় ...
20/05/2026

#সাম্য_মানবতা_মুক্তি
#ওড়াকান্দি
#রমনা
আপনার যখন ধর্ম কথা আলোচনা করেন, তখন মনে হয় আপনাদের মত ত্যাগী কে আছে? মনে হয় আপনারা ধর্ম কে কত সুন্দর ভাবে ধারণ করেছেন, কতকিছু জানেন।
কিন্তুু সামন্য একটা পদের জন্য মারামারি,
কোন দলই ত্যাগের মহিমা দেখাতে পারলেন না।
কি শিখবে মতুয়া সমাজ আপনাদের কাজ থেকে।
গুরুচাঁদ ঠাকুরের জীবনে কি এরকম হাজারো সমস্যা আসেনি? তিনি তো সব কিছু অতিক্রম করেছেন,
আপনারা ঠাকুরের উপর ভরসা করতে পারলেননা কেন?
কি হবে পদ পদবী দিয়ে,
মতুয়াদের নিয়ে সবাই এখন নোংরা কথা বলে,
এই খারাপ কথা আপনাদের জন্যই বলে,
ভগবান আপনাদের সুবুদ্ধি দান করুক।

আর আপনি তো এই লাইটি পড়েছেন

He prayeth best, who loveth best

Address

Kolkata, West Bengal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matua Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share