Aaj Bangla News

Website Contact the business

Aaj Bangla News আপনার ভাষায়, আপনার খবর

আজ বাংলা নিউজ ... https://aajbangla.in/

আপনার খবর আপনার ভাষায়
Follow: করুন আমাদের ইউটিউব চ্যানেল
https://www.youtube.com//videos

https://whatsapp.com/channel/0029Va5Ivn99Gv7bqoV4bV37

ক্রমেই বাড়ছে সংঘাতের ঝাঁজ। এবার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকোতে ভয়ংকর হামলা চালাল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউ...
14/10/2026

ক্রমেই বাড়ছে সংঘাতের ঝাঁজ। এবার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকোতে ভয়ংকর হামলা চালাল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা। তারপরই আগুন লেগে যায়। বুধবার এমনটাই জানাল রিয়াধ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, তেল পরিশোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এর পালটা আবার ইয়েমেনের রাজধানী সানায় প্রত্যাঘাত করেছে সৌদির বাহিনী।

সৌদির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার আরামকোর একটি প্রশাসনিক ভবনে আছড়ে পড়ে হাউথিদের ক্ষেপণাস্ত্র। এরপরই ভবনটিতে আগুন লেগে যায়। যদিও বড়সড় বিপদ হয়নি বলেই দাবি সৌদি সরকারের। এর পাশাপাশি রিয়াধেও হামলার চেষ্টা করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। তবে সূত্রের খবর, তাদের ছোড়া দু’টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে সৌদির বাহিনী। তবে তার ধ্বংসাবশেষে আহত হয়েছেন চার জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি বাড়ি। এই হামলার বদলা নিতে পালটা ইয়েমেনের হামলা চালায় সৌদি। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী সানা। তবে সূত্রের খবর, প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ছিল হাউথিরা। আগেই তারা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছিল। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই দাবি বিদ্রোহী গোষ্ঠিটির। প্রসঙ্গত, গত শনিবার সৌদির রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হাউথি। এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়। ভয়ংকর সেই হামলার ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ইসলামের দুটি পবিত্র তীর্থস্থানে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। পর মুহূর্তে ব্যাপক বিস্ফোরণ হয়। বিরাট উজ্জ্বল আলোর ঝলকানি। বহু মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। ফুটেজে ছাদের কিছু অংশ ধসে পড়তেও দেখা যায়। সেই হামলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে ১৩ মৃত্যুর পাশাপাশি হামলায় আরও ৩৮ জনেরও বেশি আহত হয়েছেন। যাদের অনেকেই ভারতীয়।

পালাবদলের পর রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। এবার হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নতু...
14/10/2026

পালাবদলের পর রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। এবার হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন রাসায়নিক উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। বুধবার এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন কারখানায় মূলত ফেনল ও অ্যাসিটোন উৎপাদন করা হবে। প্রকল্পের আওতায় বছরে ৩৪৫ কেটিপিএ ফেনল এবং ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে ওষুধশিল্প, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও রং তৈরির মতো একাধিক ক্ষেত্রে রাসায়নিকের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, উন্নতমানের রাসায়নিকের জন্য বিদেশের উপর নির্ভরতা কমানো এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বাড়ানোও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। হলদিয়াকে কেন্দ্র করে নতুন অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও দেখছেন শিল্পমহলের একাংশ। সব মিলিয়ে, ৬ হাজার কোটি টাকার এই বিনিয়োগ পূর্ব ভারতের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং। এ বছর যে তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হবেন, সে জল্পনা ছিলই। এবার সেই জল্পনায় সি...
14/10/2026

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং। এ বছর যে তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হবেন, সে জল্পনা ছিলই। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ে গেল। আগামী মরশুমের জন্য যুবিকে নতুন ভূমিকায় নিয়োগ করল দিল্লির দলটি। একই সঙ্গে সহকারী কোচ এবং ব্যাটিং কোচ এই দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁরই একসময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

যুবরাজ যে এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পারেন সে জল্পনা আগে থেকেই ছিল। মাস দুয়েক আগে থেকেই তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত দিল্লির ট্রায়াল ক্যাম্পেও তিনি হেডকোচ সৌরভের সঙ্গে ছিলেন। এতদিন স্পষ্ট ছিল না তিনি কোন ভূমিকায় দিল্লি ক্যাপিটালসে থাকবেন। এবার সেটাও স্পষ্ট করে দিল ফ্র্যাঞ্চাইজি।তবে যুবরাজ দায়িত্ব নিলে সেটা হবে তাঁর আইপিএলে কোচিংয়ের নতুন অভিজ্ঞতা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের নায়ক গত কয়েক বছরে তরুণ ব্যাটারদের মেন্টর হিসাবে যথেষ্ট সক্রিয়। শুভমান গিল, অভিষেক শর্মার মতো ক্রিকেটাররাও যুবির পরামর্শ মেনে উপকার পেয়েছেন। যুবরাজের সঙ্গে ঋষভ পন্থের সম্পর্ক খুবই ভালো। এই উইকেটরক্ষক-ব্যাটারের লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লিতে ‘ঘরওয়াপসি’ হয়েছে। কেরিয়ারের কঠিন সময়ে পন্থ যুবরাজের পরামর্শ নিয়েছেন। গত আইপিএলের আগেও মুম্বইয়ে যুবরাজের তত্ত্বাবধানে পন্থকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফলে পন্থ-সৌরভ-যুবরাজকে একসঙ্গে এই মরশুমে দিল্লির ডাগআউটে দেখা যাবে।

সৌরভের সঙ্গে যুবরাজের পুরনো সম্পর্কও এই জল্পনায় আলাদা মাত্রা যোগ করছে। দেশের জার্সিতে যুবরাজের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ। সেই সম্পর্কের কারণেই যুবরাজকে দিল্লির কোচিংয়ে আনার ব্যাপারে সৌরভ আগ্রহী ছিলেন বলে খবর। পরপর দুই মরশুম প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। গতবার আইপিএলে তাদের শেষ করতে হয়েছে ষষ্ঠ স্থানে। ১৯ মরশুম পেরিয়ে গেলেও বহুকাঙ্ক্ষিত আইপিএল ট্রফি অধরা তাদের। তবে ২০২০ সালে ফাইনালে উঠেছিল তারা। সেটাই তাদের সেরা সাফল্য। এখন দেখার, আসন্ন মরশুমে সৌরভ-যুবরাজের জুটি দিল্লির ভাগ্য বদলাতে পারে কিনা।

পুজোর ছুটির মধ্যেও এ বার একাধিক দিন খোলা থাকবে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাতে ছুটির মধ্যে আদালত বসার সূচি প্রকাশ করা হয়...
14/10/2026

পুজোর ছুটির মধ্যেও এ বার একাধিক দিন খোলা থাকবে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাতে ছুটির মধ্যে আদালত বসার সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, ২২, ২৩, ২৭, ২৮ এবং ৩০ অক্টোবর একটি করে ডিভিশন বেঞ্চ ও একটি করে সিঙ্গল বেঞ্চ বসবে। ফলে পুজোর ছুটির মধ্যেও নির্দিষ্ট দিনগুলিতে গুরুত্বপূর্ণ মামলার শুনানির সুযোগ থাকবে।

মহারাষ্ট্রে বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছে জনপ্রিয় সুরা প্রস্তুতকারী সংস্থা ‘...
14/10/2026

মহারাষ্ট্রে বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছে জনপ্রিয় সুরা প্রস্তুতকারী সংস্থা ‘ওল্ড মঙ্ক’। তেমনটাই দাবি ওই সংস্থাটির।দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই) নির্দেশ দিয়েছিল যে, ওই মদের বোতলের লেবেলে ‘রাম’-এর পরিবর্তে ‘রাম-সদৃশ’ কথাটি উল্লেখ না করা পর্যন্ত এই জনপ্রিয় পানীয়টি মহারাষ্ট্রে বিক্রি করা যাবে না।ওল্ড মঙ্ক-সহ জনপ্রিয় কিছু মদের ব্র্যান্ডের নির্দিষ্ট কয়েকটি ধরনের বিক্রি নিষিদ্ধ করার সময় এফএসএসএআই অভিযোগ তুলেছিল, ওই বিশেষ মদগুলিতে কৃত্রিম গন্ধ পাওয়া গিয়েছে যা নির্ধারিত উৎপাদন মান মেনে চলে না। তার পরেই ওই সিদ্ধান্ত।সোমবার বম্বে হাই কোর্টে বিষয়টি নিয়ে শুনানি হয়। সেখানে এফএসএসএআই-এর পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ জানান, প্রস্তুতকারক সংস্থা লেবেলে প্রস্তাবিত পরিবর্তন করতে সম্মত হলে তবেই বিক্রির অনুমতি দেওয়া হবে।অন্য দিকে ওল্ড মঙ্কের প্রস্তুতকারক সংস্থা ‘মোহন রকি স্প্রিংওয়াটার প্রাইভেট লিমিটেড’-এর আইনজীবী ভেঙ্কটেশ ঢোন্ড আদালতকে জানান, ঠাণে জেলায় অবস্থিত কারখানায় পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞার কারণে সংস্থার ৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।সুরা সংস্থাটির আইনজীবী এ-ও উল্লেখ করেন, এফএসএসএআই-এর ওই সিদ্ধান্তের ফলে আবগারি দফতরের প্রায় ৩৫০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে এবং প্রায় ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। আইনজীবী ঢোন্ড এ-ও বলেছেন, মহারাষ্ট্রে বিক্রি নিষিদ্ধ থাকলেও দেশের অন্যান্য রাজ্যে এই পণ্যটি বিক্রি অব্যাহত রয়েছে।বিরোধের মূল কারণ অ্যালকোহলযুক্ত কিছু পানীয়ে অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করা সত্ত্বেও প্রচলিত পণ্যের নামেই বাজারজাত করা নিয়ে এফএসএসএআই-এর আপত্তি। নিয়ন্ত্রক সংস্থার যুক্তি, কৃত্রিম বা প্রকৃতির অনুরূপ রাম ফ্লেভার যোগ করলে মূল স্পিরিটের প্রকৃত গঠন আড়াল হয়ে যেতে পারে এবং গ্রাহকেরা বিভ্রান্ত হতে পারেন। যদি না পণ্যটিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় যে এটি ‘গন্ধযুক্ত’ বা ‘রাম ফ্লেভারের স্পিরিট’।এই বিরোধের সূত্রপাত অগস্ট মাসে। এফএসএসএআই জানিয়েছিল, তাদের পরীক্ষায় দেখা গিয়েছে যে, মোহন রকি স্প্রিংওয়াটারের তৈরি কিছু পণ্যে প্রাকৃতিক উপাদান এবং সঠিক প্রক্রিয়ার উপর নির্ভর না করে, অ্যালকোহলযুক্ত পানীয়ের স্বাদ ও সুগন্ধ আনার জন্য বাহ্যিক কৃত্রিম বা প্রকৃতি-সদৃশ ফ্লেভার ব্যবহার করা হয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষিত পণ্যগুলি নিম্ন মানের ছিল, কারণ এতে ‘বাইরের কৃত্রিম বা প্রকৃতির অনুরূপ ফ্লেভারের উপস্থিতি’ পাওয়া গিয়েছিল। আর সে কারণেই ওই সংস্থাগুলির নির্দিষ্ট কিছু পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল।খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার মতে, ভারতীয় খাদ্য সুরক্ষাবিধি অ্যালকোহলযুক্ত পানীয়ে প্রাকৃতিক ফ্লেভারিং পদার্থ ব্যবহারের অনুমতি দেয়। তবে এফএসএসএআই বলেছে, পরীক্ষাগারে দেখা গিয়েছে যে, কিছু প্রস্তুতকারক অ্যালকোহলযুক্ত পানীয়ের মধ্যেই ফ্লেভার যোগ করছিল। অর্থাৎ, রামে রাম ফ্লেভার বা হুইস্কিতে হুইস্কি ফ্লেভার যোগ করা হয়েছিল।যে যে মদ বিক্রির উপর সে সময় এফএসএসএআই নিষেধাজ্ঞা চাপিয়েছিল তার মধ্যে মহারাষ্ট্রে মোহন রকি স্প্রিংওয়াটার দ্বারা উৎপাদিত ওল্ড মঙ্কের তিনটি পণ্য ছিল। সেই তিনটি হল— ওল্ড মঙ্ক দ্য লিজেন্ড, ওল্ড মঙ্ক গোল্ড রিজ়ার্ভ এবং ওল্ড মঙ্ক ট্রিপল এক্স ম্যাচিয়োরড রাম।এফএসএসএআই-এর নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করে ওল্ড মঙ্ক। ইতিমধ্যেই বম্বে হাই কোর্ট এই নিষেধাজ্ঞার উপর তাৎক্ষণিক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে।এর পর বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংস্থাটি সংশোধিত লেবেলের খসড়া জমা দিতে সম্মত হয়েছিল। যেখানে বিতর্কিত ‘বয়স সূচক’ বিবরণগুলি বাদ দেওয়া এবং ‘অতিরিক্ত ফ্লেভার’ ব্যবহারের বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ করার প্রস্তাব করা হয়েছিল।এ ছাড়া এফএসএসএআই ওল্ড মঙ্কের লেবেলে থাকা বয়স সংক্রান্ত বিবরণ, যেমন ‘৭ ইয়ার্স ওল্ড ব্লেন্ডেড’ এবং ‘ভেরি ওল্ড ভ্যাটেড’ নিয়েও আপত্তি জানিয়েছিল। খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটির মতে, এ সব ক্ষেত্রে লেবেলিং সংক্রান্ত নিয়মকানুন যথাযথ ভাবে মেনে চলা হয়নি।এর পর সংস্থার তরফে নতুন লেবেল আনা হলেও খাদ্য নিয়ন্ত্রক সংস্থা সংশোধিত লেবেলগুলির অনুমোদন দেয়নি এবং উভয় পক্ষের আলোচনায় অচলাবস্থা কাটানোও সম্ভব হয়নি।এর পর সংস্থাটি প্রধান বিচারপতি এম সি ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চের কাছে বিষয়টি গুণাগুণের ভিত্তিতে শুনানির অনুরোধ জানায়। আদালত ২৩ অক্টোবর চূড়ান্ত শুনানির জন্য মামলাটি গ্রহণ করতে সম্মত হয়েছে।উল্লেখ্য, ভারতের অনেক সুরাপ্রেমীর কাছেই রাম এবং ওল্ড মঙ্ক সমার্থক। রাম বললে আর কোনও ব্র্যান্ডের কথা চটজলদি মাথাতেও আসে না। ‘ওল্ড মঙ্ক’কে এক্সক্লুসিভ ব্র্যান্ড হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন কপিল মোহন।১৯৫৪ সালে ওল্ড মঙ্ক লঞ্চ হয়। ১৯৬০-এর মধ্যেই ওই ব্র্যান্ডটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মদ। এর পর দীর্ঘ দিন পর্যন্ত বিক্রির সেই ধারা বজায় ছিল। এমনকি, ভারতে তৈরি সবচেয়ে বড় বিদেশি লিকার ব্র্যান্ডও ছিল ওল্ড মঙ্ক।

জাদুশিল্পকে নতুন করে জনপ্রিয় করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। কলকাতায় গড়ে উঠতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ ম্যাজিক, ইলি...
14/10/2026

জাদুশিল্পকে নতুন করে জনপ্রিয় করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। কলকাতায় গড়ে উঠতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ ম্যাজিক, ইলিউশন অ্যান্ড পারফর্মিং আর্টস’। জাদু শেখানো থেকে গবেষণা, প্রদর্শনী থেকে শিল্পের সংরক্ষণ—সবকিছুর ব্যবস্থা থাকবে এই প্রতিষ্ঠানে। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান গড়ে তুলে কলকাতাকে বিশ্বের দরবারে ‘ম্যাজিক সিটি’ হিসেবে পরিচিতি দেওয়াই মূল লক্ষ্য। 🎩 🔹 প্রতিষ্ঠানে থাকবে জাদুশিল্পের অ্যাকাডেমি, থিয়েটার হল, সংগ্রহশালা, আর্কাইভ ও গবেষণাগার। 🔹 জাদুর সরঞ্জাম ও পোশাক তৈরির কর্মশালার পাশাপাশি শিল্পীদের থাকার ব্যবস্থাও থাকবে। 🔹 প্রকল্পের রূপরেখা তৈরি ও পরিচালনার পরামর্শ দিতে গঠন করা হচ্ছে রাজ্য উপদেষ্টা কমিটি। 🔹 পি সি সরকার পরিবারের প্রতিনিধি হিসেবে কমিটিতে থাকছেন জয়শ্রী সরকার ও মানেকা সরকার। পাশাপাশি থাকবেন বিশিষ্ট জাদুকর ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। 🔹 রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে স্বশাসিত সংস্থা হিসেবে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি। 🔹 আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে জমি চিহ্নিতকরণ, ক্যাম্পাসের নকশা, পাঠ্যক্রম তৈরি ও শিক্ষক নিয়োগের কাজ হবে। 🔹 রাজ্য সরকারের বরাদ্দের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প, অনুদান, স্পনসরশিপ ও টিকিট বিক্রির আয়ের মাধ্যমে প্রকল্পের খরচ মেটানোর পরিকল্পনা রয়েছে। হারিয়ে যেতে বসা জাদুশিল্পকে পুনরুজ্জীবিত করা, নতুন প্রজন্মকে এই শিল্পের প্রতি আকৃষ্ট করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

পিছনে বাকিংহাম প্যালেস। তার সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে প্রিন্স উইলিয়াম। বোলার সৌরভ গঙ্গোপাধ্যায়। আশপাশে দাঁড়িয়ে ব্রায়ান ...
14/10/2026

পিছনে বাকিংহাম প্যালেস। তার সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে প্রিন্স উইলিয়াম। বোলার সৌরভ গঙ্গোপাধ্যায়। আশপাশে দাঁড়িয়ে ব্রায়ান লারা, জো রুট, অজিঙ্ক রাহানে, হ্যারি ব্রুক, নাতালিয়া স্কিভার-ব্রান্টের মতো তারকা ক্রিকেটাররা।

মঙ্গলবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল লন্ডন। বাকিংহাম প্যালেসের সামনে, স্থানীয়ভাবে যাকে বলা হয় ‘দ্য মল’, সেখানেই প্রিন্স উইলিয়াম ক্রিকেট খেললেন সৌরভ-লারাদের সঙ্গে। আগামী নভেম্বর মাসে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘আর্থশট প্রাইজ এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড’। যে পুরস্কার উইলিয়ামের মস্তিষ্কপ্রসূত। তার প্রচারের উদ্দেশ্যে এদিন লন্ডনে এই চ্যারিটি ম্যাচ হয়। যার নাম রাখা হয়েছে ‘ক্রিকেট অন দ্য মল’। সেখানেই সৌরভের বোলিংয়ের মুখোমুখি হলেন উইলিয়াম।ব্রিটিশ রাজ-সিংহাসনের উত্তরাধিকারীর ক্রিকেট-স্কিল নজর কেড়েছে বাইশ গজের তারকাদের। সৌরভ যেমন শোনালেন, “প্রিন্স উইলিয়াম ভালো ব্যাটিং করেছেন। এই মুহূর্তে হয়তো আমার থেকেও ভালো ব্যাটার। কারণ আমি আট-নয় বছর পর প্রথমবার ক্রিকেট ব্যাট হাতে নিলাম। ওঁর ব্যবহার চমৎকার। খুব সাধারণ, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। সবার সঙ্গে হাত মিলিয়েছেন, হেসে কথা বলেছেন।” খেলার আগে রাজা চার্লস এবং উইলিয়ামের সঙ্গে পরিচিত হন সৌরভরা।

এদিন সবমিলিয়ে মিনিট দশেক ক্রিকেট খেলেন উইলিয়াম। তাঁর পারফরম্যান্স প্রসঙ্গে রুট বলেন, “সত্যি বলতে, বোলিংয়ের থেকে ওঁর ব্যাটিং বেশি ভালো। কয়েকটা ভালো শট খেলেছে।” আবার লারার বিশ্লেষণ, “প্রিন্স উইলিয়াম নিজেকে ফুটবলপ্রেমী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ক্রিকেট নিয়ে কিছু না জানার কথাই বলেন। ওঁর বোলিংয়ে উন্নতির প্রয়োজন আছে। তবে ব্যাটিং বেশ ভালো। প্রথম দলে থাকবেন নিশ্চিতভাবেই। আমি ওঁকে ছয় বা সাত নম্বরে নামাব।”

এখনও পর্যন্ত টেস্টে একমাত্র ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৪০০ রান করেছেন লারা। ইনিংসটা তিনি খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সে প্রসঙ্গ উল্লেখ করে লারার সঙ্গে উইলিয়াম রসিকতাও করেন। “আমাকে রুট-ব্রুকসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে উইলিয়াম এসে জিজ্ঞাসা করলেন, আমি ইংল্যান্ডের বিরুদ্ধে এমন একটা ইনিংস খেলার পরও কেন ওদের সঙ্গে কথা বলছি? জবাবে আমি বলি, সেই ইনিংসের পর অনেকদিন কেটে গিয়েছে,” বলছিলেন লারা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রান্ট আবার উইলিয়ামের ক্রিকেটার-কন্যা শার্লটকে জার্সি উপহার দিয়েছেন।

পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে (WBMSC) স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।...
14/10/2026

পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে (WBMSC) স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার, ১৩ অক্টোবর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে দুই কমিশনের প্রশাসনিক কাঠামোয় কী পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

আসন্ন দুর্গাপুজো নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজধানী ঢাকা-সহ সারা দেশের মণ্ডপ ঘিরে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী ...
14/10/2026

আসন্ন দুর্গাপুজো নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজধানী ঢাকা-সহ সারা দেশের মণ্ডপ ঘিরে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। সরকারি তরফে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজোর নিরাপত্তায় গোটা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এর আগেই শাসকদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শীর্ষ নেতৃবৃন্দ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, দলের নেতাকর্মীরা প্রতিটি পুজোমণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করবেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যুগে যুগে একে অপরের ধর্মীয় উৎসবে শরিক হয়েছি। কিন্তু পরাজিত অপশক্তি পুজোকে কেন্দ্র করে যেকোনও সময় চক্রান্ত করতে পারে। এই চক্রান্ত রুখে দিতে বিএনপির প্রতিটি নেতাকর্মী ও সাধারণ জনগণকে দুর্গাপুজোর মণ্ডপগুলি পাহারা দেবে। যাতে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিময় হয়।প্রসঙ্গত, ভারত বন্ধু হিসেবে পরিচিত আওয়ামি লিগ শাসনামলেও প্রতিবছর দুর্গাপুজোর সময় দেশের একাধিক জেলায় সহিংস কাণ্ড ঘটেছে। হিন্দুদের ধন-সম্পদ লুটপাট থেকে আগুন দেওয়া, মণ্ডপে প্রতিমা ভাঙচুর-সহ প্রাণহানিও হয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিএনপির এই পদক্ষেপ। এছাড়া দুর্গাপুজো উপলক্ষে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি। কমিটিতে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করা হয়েছে।

নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০২৫ স...
14/10/2026

নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০২৫ সালের দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST)-এর নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার, ১২ অক্টোবর, এই বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সংশোধিত তালিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রার্থীরা কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Aaj Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaj Bangla News:

Shortcuts

Share