SpeakUp India

SpeakUp India SpeakUp India is a platform built to amplify the voices of common citizens across the nation. Just real voices.

We focus on real issues that matter—health, education, governance, social justice, and everyday challenges faced by people.
📢 No noise.

12/09/2026

হাওড়া সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালকে ঘিরে অভিযোগের ঘটনায় নতুন মোড়। অভিযোগকারী সঞ্জিত জানা দাবি করেছেন, ১০ সেপ্টেম্বর ED, CBI এবং Income Tax দফতরে গিয়ে তিনি আগের অভিযোগ-সংক্রান্ত নথি ও বক্তব্য জমা দিয়েছেন। এবার এই অভিযোগের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর।
📌 আপনার মতামত কমেন্টে জানান।
🔔 এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে Follow করুন SpeakUp India।

11/09/2026

বাজার তো অনেক দেখেছেন… কিন্তু ‘বৌবাজার’ দেখেছেন কখনও? 👀
হাওড়ার সাঁকরাইলের চতুর্ভুজকাঠিতে সকাল হলেই বসে এই ব্যতিক্রমী বাজার। মাছ, সবজি, কেনাবেচা—সবই আছে। কিন্তু এই বাজারের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন এক গল্প, যা জানলে আপনারও প্রশ্ন জাগবে—‘বৌবাজার’ নামটা কেন?
কার মুখে মুখে এই নাম? কত বছর ধরে চলছে এই বাজার? আর এখানকার মহিলা বিক্রেতাদের জীবনের সঙ্গে এই বাজারের সম্পর্কই বা কী?
🎥 দেখুন Speak Up India-র বিশেষ প্রতিবেদন—“সাঁকরাইলের বৌবাজার”।
ভিডিওটি দেখুন, আপনার এলাকার এমন কোনও ব্যতিক্রমী গল্প জানা থাকলে কমেন্টে জানান। ❤️
🔥 Hashtags
#সাঁকরাইল #বৌবাজার #হাওড়া

10/09/2026

হাওড়ার আন্দুলে মুসকান বিরিয়ানির সামনে বড়সড় দুর্ঘটনা!
সোমবার রাতে আন্দুলের মুসকান বিরিয়ানির সামনে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায়।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।
🎥 CCTV ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে।
📍 স্থান: আন্দুল, হাওড়া
⚠️ রাস্তা পারাপারের সময় সতর্ক থাকুন।

28/08/2026

সাঁকরাইল থেকে কলকাতা—তাও আবার নদীর নিচ দিয়ে! 🌊🚛
মাথার উপর দিয়ে বয়ে যাবে হুগলি নদী, আর তার নিচ দিয়ে ছুটবে বড় বড় ট্রাক ও মালবাহী যান! 😲
কলকাতা–হাওড়ার যানজট কমানো এবং কলকাতা বন্দরের সঙ্গে জাতীয় সড়কের দ্রুত সংযোগ তৈরির লক্ষ্যে প্রস্তাবিত আন্ডার-রিভার রোড টানেল ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
আর এই বিশাল প্রকল্পের পশ্চিম প্রান্ত হতে পারে আমাদের সাঁকরাইল—যেখানে টানেলটি এসে জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
কিন্তু এই প্রকল্পের রুট কোথায়?
কতটা অংশ থাকবে নদীর নিচে?
কীভাবে চলবে কনটেইনার ট্রাক?
আর বাস্তবে এই টানেল তৈরি হলে সাঁকরাইল, আন্দুল, নাজিরগঞ্জ, কোণা ও হাওড়ার যানজটে কতটা পরিবর্তন আসতে পারে?
🎥 এই বিশেষ ডকুমেন্টারিতে পুরো বিষয়টি ম্যাপ, অ্যানিমেশন ও গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছি।
সাঁকরাইলবাসী হিসেবে এই সম্ভাব্য প্রকল্প নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ❤️
#সাঁকরাইল

26/08/2026

🚨 হাওড়া সাঁকরাইলের ন্যাশনাল জুট মিলে ফের চুরির অভিযোগ!

হাওড়ার সাঁকরাইলের বহু বছর ধরে বন্ধ ন্যাশনাল জুট মিলে মন্দিরের সামগ্রী চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। নিরাপত্তাকর্মীদের নজরদারিতে এক যুবককে মন্দিরের পাশে রাখা টাইলস নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

আটক যুবকের দাবি, নিজের বাড়িতে ব্যবহারের জন্যই টাইলসগুলি নিয়ে যাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে যুবককে পুলিশের হাতে তুলে দেন নিরাপত্তাকর্মীরা।

অন্যদিকে, নিরাপত্তা ইনচার্জের দাবি—দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মিলের বিভিন্ন অংশ থেকে আলো, তার, লোহা, কাঠ-সহ একাধিক সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ রয়েছে। মন্দির থেকেও পিতলের সামগ্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার পর সাঁকরাইল থানার পুলিশ আটক যুবককে নিয়ে যায়।
বন্ধ জুট মিলের নিরাপত্তা নিয়ে এবার উঠছে বড় প্রশ্ন—কীভাবে বারবার ঢুকছে বহিরাগতরা?

🎥 বিস্তারিত দেখুন পুরো প্রতিবেদনে।

#সাঁকরাইল #ন্যাশনালজুটমিল #চুরি #চুরিরঅভিযোগ

26/08/2026

হাওড়ার বহুতলে আগুন, আটকে একাধিক বাসিন্দা, উদ্ধারকাজ শুরু করেছে দমকল।

22/08/2026

বন্ধ জুট মিলের ভিতরেও জ্বলছে সম্প্রীতির আলো! ❤️
হাওড়ার সাঁকরাইলের ন্যাশনাল জুট মিল দীর্ঘদিন বন্ধ। কিন্তু মিলের ভিতরের প্রাচীন শিবমন্দিরে আজও নিয়ম মেনে চলছে পুজো-অর্চনা। প্রতি শ্রাবণ মাসে হয় বিশেষ পুজোর আয়োজন, আর সেখানে ভক্তদের ভিড়ও হয়।
সবচেয়ে বড় কথা—এই মন্দিরের রক্ষণাবেক্ষণ ও পুজোর দায়িত্বে রয়েছেন মিলের সিকিউরিটি ইনচার্জ মিরাজ আলী।

ধর্মের বিভাজনের মাঝে সাঁকরাইলে এই ছোট্ট মন্দির যেন মনে করিয়ে দেয়—মানুষের পরিচয় সবার আগে। ❤️
🎥 দেখুন সম্প্রীতির এই অনন্য গল্প, শেয়ার করুন মানুষের কাছে।

#সম্প্রীতি #ধর্মীয়সম্প্রীতি #ন্যাশনালজুটমিল #শাকরাইল #হাওড়া

21/08/2026

🚨 অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কই?

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে এবার হাওড়ার সাঁকরাইল BDO অফিসে বহু মহিলার বিক্ষোভ।
কারও আবেদন ‘Under Process’, কারও ‘Further Verification’, আবার কারও স্ট্যাটাস ‘Reject’—এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা।

বিক্ষোভের পর মহিলাদের সঙ্গে কথা বলেন BDO। তাঁদের আবেদনের স্ট্যাটাস নিয়ে বিস্তারিত জানানো হয় এবং জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

কিন্তু প্রশ্ন একটাই—আশ্বাসের পর কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? 👀

📍 সাঁকরাইল, হাওড়া

#অন্নপূর্ণাভাণ্ডার #সাঁকরাইল #হাওড়া #মহিলাদেরবিক্ষোভ

20/08/2026

📢 দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ডেপুটেশন!

একাধিক দাবি-দাওয়া নিয়ে গত ১৯ এ আগস্ট দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল সিপিআইএম।
এলাকার নিকাশি ব্যবস্থা, আবাস যোজনা, ভাতা, SIR-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি তুলে ধরেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

ডেপুটেশন শেষে কী বললেন সিপিআইএম নেতৃত্ব? 🎙️
দেখুন বিস্তারিত প্রতিবেদন।

📍 দক্ষিণ সাঁকরাইল, হাওড়া

#দক্ষিণসাঁকরাইল #সাঁকরাইল #হাওড়া (M) #ডেপুটেশন #পঞ্চায়েত #স্থানীয়খবর #হাওড়ারখবর #বাংলারখবর

Address

Howrah
Kolkata
711313

Telephone

+19804794521

Website

Alerts

Be the first to know and let us send you an email when SpeakUp India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share