18/10/2026
❤️ তোমাদের এতটা ভালোবাসা পাব, সত্যিই কখনও ভাবিনি! ❤️
দুর্গাপুজোয় তোমাদের কাছ থেকে এত অর্ডার পেয়েছি যে, আমরা মা-মেয়ে মিলে যতটা পেরেছি, চেষ্টা করেছি সবার ভালোবাসার মূল্য দিতে। কিন্তু এত অর্ডার এসেছিল যে, অনেকের অর্ডার নিতে পারিনি, আবার দূরে থাকার কারণে অনেকের কাছেও পৌঁছে দিতে পারিনি। তার জন্য সত্যিই খুব দুঃখিত। 🙏❤️
লক্ষ্মীপুজোতেও তোমাদের ভালোবাসা আর অর্ডার দেখে আমরা সত্যিই অভিভূত! কিন্তু সত্যি বলতে, মা আর আমার পক্ষে একা এত অর্ডার সামলানো এখন আর সম্ভব হচ্ছে না। কখনও ভাবিনি, আমাদের হাতে তৈরি নাড়ুর জন্য তোমরা এতটা ভালোবাসা দেবে! 🥹❤️
এবার কালীপুজোয় আমরা আরও একটু ভালোভাবে প্রস্তুত হতে চাই। বিশেষ করে, যারা দূরে থাকো, তাদের কাছেও যাতে তোমাদের প্রিয় নাড়ু পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থাও করার চেষ্টা করছি। ❤️
তাই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ—কালীপুজোর নাড়ুর অর্ডারটা একটু আগে থেকে দিও। তাহলে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারব এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে নিজেদের হাতে তৈরি নাড়ু পৌঁছে দিতে পারব।
তোমাদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাশে থেকো, ভালোবেসো, আর আমাদের ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিও।
মা-মেয়ের এই ছোট্ট উদ্যোগকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ!
#ঘরোয়ানাড়ু #কালীপুজো #ভাইফোঁটা #তোমাদেরভালোবাসা
Pre booking er jonne whattsapp korun 8334872312