29/08/2026
চোখের কোনে এক ফোঁটা জল, চোখের পাতা পড়লেই সেই জল গড়িয়ে পড়বে, সামনে সিনেমার পর্দা! সেখানে ভালোবাসার দোজখে শুয়ে তিনজন! অন্যদিকে একজন চলে যায় দরিয়ার দিগন্তে। মাথায় এলো কন্ট্রোভার্সি, শুনেছিলাম চৈতন্যদেবও বিলীন হয়েছিলেন এভাবেই !
প্রথমেই বলে রাখি এটা কোনো ফিল্ম রিভিউ নয়! কালকে ঘণ্টাদুয়েক মায়ার জগতে থেকে সত্যি সত্যি যেটা অনুভব করেছি সেটা লিখছি। প্রিমিয়ারের শেষে ডিরেক্টর শমীক রায় চৌধুরিকে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি বললেন, ‘আমি গুছিয়ে কথা বলতে পারিনা! কিন্তু গুছিয়ে সিনেমা বানানোর চেষ্টা করেছি।‘ … এই সিনেমা দেখার পর দ্বিতীয় লাইনটা যে কতটা সত্যি সেটা বুঝতে পারলাম।
থ্রিলার এর হাওয়া বইছে পৃথিবী জুড়ে, আর সেই পৃথিবীর বাইরে থেকে একটুকরো Science fiction কে উল্কার মতো নিয়ে এসে সাইকোলজিক্যাল থ্রিলার এর গল্পে মেশালেন নির্মাতা! ভাবছেন তো ? এই রে আবার খিচুড়ি ! নাহ! ডিরেক্টর জানেন কলকাতা তে দুদিন হলো আবার ভ্যাপসা গরম পড়েছে। তাই খিচুড়ি না এই সিনেমাকে সুপের মতোই সরল রেখেছেন!
মায়া, সত্য, ভ্রম… তিনটে শব্দের মিশ্রণ! গল্পটাও চলে তিনটে স্পেস আর টাইমলাইনে! আর তার মধ্যে ফুটে ওঠে আমাদের রোজকার জীবনের কথা… পারিবারিক চিন্তা, টানাপোড়েন, হাসি-কান্না, বেঁচে থাকার জন্য স্ট্রাগল, লোভ, ঈর্ষা আরও যা যা হয়। এরই মাঝে মানুষ চায় মিরাকেল।
জীবনের মিরাকেলের ব্যাপারে অত জানিনা। কিন্তু এই ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউণ্ড স্কোর আর মিউজিক হলো আসল মিরাকেল!
কাল থেকে এখনও অবধি মায়া আর বাস্তবের জগতে, কর্কশ আর মাধুর্যের টানাটানি চলছে। এর জন্য তমাল কান্তি হালদার কে ‘দায়ী’ করছি!
অভিনয়ের কথা আলাদা করে কি বলব! প্রিয়াঙ্কা দি, প্রত্যেকবার একটা করে নতুন চরিত্র ঠিক এভাবেই ইউনিকলি আমাদের উপহার দিয়ে যাও। কথায় আছে ‘Truth is stronger than fiction’…. প্রিয়াঙ্কা সরকার এই ছবিতে তার ফিকশনাল ক্যারেক্টার ততটাই জ্যান্ত করেছে! সোহম-প্রিয়াঙ্কা অনেক বাবা মা এর সংসার কে ফুটিয়ে তুলেছে! গুরুজি কে আমরা ইংরেজিতে মাস্টার বলে থাকি! এই ছবির গুরুজি Sanat chattopadhyaya, এই ছবির MASTER! এই ছবি দেখার পর শ্রেয়াকে অন্যরকম চরিত্রে আরও দেখতে চাইবে দর্শক এটা আরামসে বলা যায়!
এক কথায় বলতে গেলে , গোটা সিনেমাটা যেন আস্ত একটা সহায়িকা বই! নিজেই প্রশ্ন তৈরি করে আর নিজেই সেই প্রশ্নের উত্তর দেয়! আর হ্যাঁ, #মায়াসত্যভ্রম আপনার জীবনের TOXIC(ity) কে এক চুটকিতে দুর করে দেবে। এ কথা জোর গলায় বলতে পারি!
Priyanka Sarkar Samik Roy chowdhury
゚