28/05/2026
'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বাণী সন্তান/সম্ভবা। তার সাধের আয়োজন করা হয়েছে। নায়িকা সেজেগুজে আসতেই তাকে বরণ করে তার মেয়ে। এসব দেখে বাণী মু/গ্ধ হয়ে জানতে চায় সব তার জন্য.. তার মেয়ে তানি এসব আয়োজন করেছে.. জবাবে ছোট্ট তানি জানায় সে এখন বড় হয়ে গিয়েছে, সে দিদি হতে চলেছে। ভাই আসার আনন্দে একটি ছবিও এঁ/কে ফেলে তানি। সেখানে বাবা, মা আর তার সঙ্গে ভাইকেও এঁকেছে। সবটা মিলিয়েই খুশির হাওয়া বাণী এবং অনিরুদ্ধর সংসারে।
এদিকে বাণীর প্রাক্তন স্বামীও রয়েছে সেখানে। আর সে বলছে এবার দা/য়িত্ব নিয়ে তানির কানে বি/ষ ঢালবে। ভাই বা বোনের আসার আনন্দে যে সে এত খুশি, সেটাকে যে বাণীর প্রাক্তন স্বামী ন/ষ্ট করার পরিকল্পনা করছে। আগামীদিনে কি হয় সেটাই দেখার।