Ishq Saidul

Ishq Saidul …ব্যাথা গুলো কথা হোক!

…ভাঙড় ট্রাফিক গার্ডে দায়িত্বে পরিবর্তন।ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মিদ্দা ইমাম উদ্দিন স্যারের বদলি হয়ে নতুন দায়িত্ব পে...
09/07/2026

…ভাঙড় ট্রাফিক গার্ডে দায়িত্বে পরিবর্তন।

ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মিদ্দা ইমাম উদ্দিন স্যারের বদলি হয়ে নতুন দায়িত্ব পেয়েছেন সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের ওসি হিসেবে।

দীর্ঘদিন তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে ভাঙড়ের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণেই নয়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন।

রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন স্কুল-কলেজে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তিনি ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতায়ও তাঁকে সবসময় এগিয়ে আসতে দেখা গেছে।

ভাঙড় ট্রাফিক গার্ডের নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অলোক দাস।

নতুন কর্মস্থলে মিদ্দা ইমাম উদ্দিন স্যারের সফলতা ও শুভকামনা রইল। একই সঙ্গে নতুন ওসি অলোক দাসকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


বিঃ দ্রঃ - Kolkata Police-এর পক্ষ থেকে আমাকে খেতাব প্রাপ্তি তুলে দিয়েছিলেন ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মিদ্দা ইমাম উদ্দিন স্যার।

゚ াঙড়

…বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে অভিনব উদ্যোগ।বিভিন্ন দেশের পতাকা হাতে নিয়ে বিচার ও ন্যায়ের দাবিতে সরব ফুটবল...
06/07/2026

…বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে অভিনব উদ্যোগ।
বিভিন্ন দেশের পতাকা হাতে নিয়ে বিচার ও ন্যায়ের দাবিতে সরব ফুটবলপ্রেমীরা।

…বারুইপুরের মাত্র ১১ বছরের নাবালিকার নির্মম ধর্ষণে প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যলয়ের ছাত্রছাত্রীদের মিছিল ।
06/07/2026

…বারুইপুরের মাত্র ১১ বছরের নাবালিকার নির্মম ধর্ষণে প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যলয়ের ছাত্রছাত্রীদের মিছিল ।



…কবিতাটি লিখতে লিখতে আমি কেঁদে ফেলেছি॥😭শুধু এতটুকু বলবো বিচার পাব তো ?একটি মেয়ের লাশ —সাইদুল মোল্লা আমি বিচার পাব তো?আম...
06/07/2026

…কবিতাটি লিখতে লিখতে আমি কেঁদে ফেলেছি॥😭
শুধু এতটুকু বলবো বিচার পাব তো ?

একটি মেয়ের লাশ
—সাইদুল মোল্লা

আমি বিচার পাব তো?

আমি তো বাঁচতে চেয়েছি,
আমি পড়তে চেয়েছি,
আমি মায়ের আঁচল ধরে হাঁটতে চেয়েছি।
তবু আমাকে ধর্ষিতা হতে হলো।

আমার মাকে বুঝিয়ো—
এ দেশে মেয়েরা বাঁচে না।
বাঁচতে হলে,তাকে ধর্ষিতায় রূপ নিতে হয়।
এখানে ধর্ষিতা বুক চিতিয়ে রক্তের ওপর দিয়ে হাঁটে।

এখানে সবার জন্য মোমবাতির মিছিল হয় না,
এখানে সবার জন্য প্রতিবাদ হয় না,
এখানে সবার জন্য রাত জাগা হয় না।

আমার ময়নাতদন্তের রিপোর্ট ছিঁড়ে ফেলো।
আমাকে কবর দাও।
আমাকে নিয়ে চেঁচিয়ে গলা ফাটিও না।
এখানে বিচার হয় না।

আমাকে যেতে দাও,
আমাকে যেতে দাও।
আমাকে শান্তিতে ঘুমাতে দাও।
এখানে ধর্ষিতার বিচার হয় না।

[তাং- ০৫.০৭.২৬]
দঃ ২৪ পরগনা,ভাঙড়, মাঝেরহাট




#আমি_বিচার_পাব_তো #একটি_মেয়ের_লাশ #ধর্ষণের_বিচার_চাই #নারীর_নিরাপত্তা

15/01/2026

…তুমি প্রেমে পড়েছ আবার বাঁচতেও চাও।✨❣️
゚

…ভাঙড় বইমেলায় কবি হিসেবে উষ্ণ অভ্যর্থনা!✨❣️ ⚜️ হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ভাঙড় বইমেলা কমিটিকে ও সকল শুভানুধ্যায়ী মানু...
15/01/2026

…ভাঙড় বইমেলায় কবি হিসেবে উষ্ণ অভ্যর্থনা!✨❣️

⚜️ হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ভাঙড় বইমেলা কমিটিকে ও সকল শুভানুধ্যায়ী মানুষকে।

゚

Kolkata Police-এর পক্ষ থেকে   খেতাব প্রাপ্তি আমার কাছে এক পরম গর্ব ও গভীর সম্মানের বিষয়!✨❣️⚜️ এই সম্মানজনক পুরস্কার ঘোষ...
15/01/2026

Kolkata Police-এর পক্ষ থেকে খেতাব প্রাপ্তি আমার কাছে এক পরম গর্ব ও গভীর সম্মানের বিষয়!✨❣️

⚜️ এই সম্মানজনক পুরস্কার ঘোষণার জন্য [Officer-in-Charge] Bhangar Traffic Guard, Kolkata Traffic Police-এর Imamuddin Middya স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ স্যালুট। 🫡

⚜️ আপনাদের এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করে তুলবে।

゚

Address

Bhangar
Kolkata
700135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishq Saidul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category