18/09/2026
হঠাৎ বৃষ্টি, বিনামেঘে শ্রাবণ ধারাপাত—
ভেতরে-বাইরে ভিজে একসা আমি।
পাশে থেকেও স্পর্শ করেনি তোমাকে বৃষ্টি,
একই সময়ে থেকেও একাই ভিজছিলাম সেদিন।
আজ এক যুগ পর বুঝি, পাশে দাঁড়িয়েও তুমি ছিলে বহুদূরে।
আমার বোকামি নাকি তোমার প্রখর বুদ্ধিমত্তা—
ভাবতে বসলে হিসাব মেলে না কোন কিছুর।
তবু প্রার্থনা একটাই, তুমি সুখে থেকো।
আমিও খুঁজে নিয়েছি নিজের মতো ভালো থাকার উপায়।
হায় প্রেম ------