Bahuswar

Bahuswar বহুস্বর প্রকাশনী। একটি আর বি পাবলিশিং হাউস-এর উদ্যোগ। মার্কসবাদী এবং প্রগতিশীল পুস্তক প্রকাশক।

'বুর্জোয়া উদারবাদ বাড়তে থাকা শ্রমিক আন্দোলন এবং তার চূড়ান্ত লক্ষ্যের চিন্তায় ত্রস্ত হয়ে যেহেতু আত্মবিক্রয় করেই ফেলেছে, ত...
05/09/2026

'বুর্জোয়া উদারবাদ বাড়তে থাকা শ্রমিক আন্দোলন এবং তার চূড়ান্ত লক্ষ্যের চিন্তায় ত্রস্ত হয়ে যেহেতু আত্মবিক্রয় করেই ফেলেছে, তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাবো যে সমাজতান্ত্রিক শ্রমিক আন্দোলনই আজ গণতন্ত্রের অনন্য আশ্রয়।... যিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইবেন, তিনি সমাজতান্ত্রিক আন্দোলনকেও শক্তিশালী করতে চাইবেন, দুর্বল করতে চাইবেন না। সমাজতন্ত্রের জন্য সংগ্রামকে পরিত্যাগ করলে আসলে শ্রমিক আন্দোলন এবং গণতন্ত্রকেও পরিত্যাগ করতে হয়।'

১৮৯৯ সালে "সমাজসংস্কার না বিপ্লব?" প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই দাবি করেছিলেন জার্মান কমিউনিস্ট নেত্রী রোজা লাকসেমবার্গ, যা আজ ১৫৫ বছর পেরিয়েও সমধিক প্রাসঙ্গিক রয়ে গেছে।

প্রকাশিত হল বাংলা ভাষায় রোজা লাকসেম্বার্গের একমাত্র রাজনৈতিক রচনা সংকলনের দ্বিতীয় সংস্করণ:

'সমাজতন্ত্র নতুবা বর্বরতন্ত্র: রোজা লাক্সেমবার্গের রাজনৈতিক রচনা সংকলন'

সম্পাদক: মালিনী ভট্টাচার্য
অনুবাদক: মালিনী ভট্টাচার্য, মিহির ভট্টাচার্য, তীর্থঙ্কর চট্টোপাধ্যায়, সুনন্দন চক্রবর্তী, শুভময় ঘোষাল এবং উর্বা চৌধুরী
প্রচ্ছদ: সুব্রত মাজী

মূল্য: ৩০০/-

পাওয়া যাবে: কলেজ স্ট্রিটের ন্যাশনল বুক এজেন্সি, মনীষা গ্রন্থালয়, ধ্যানবিন্দু, প্রতিক্ষণ এবং দে বুক স্টোর-এ।

অনলাইনে পেতে হলে: https://www.haritbooks.com/product-brands/bahuswar-prokashoni/

"শ্যামাপ্রসাদ নিজের 'দার্শনিক' ভাবনাচিন্তাকে দুটি ডায়রিতে লিপিবদ্ধ করেন। সেই ডায়রির পুরোটা আজও অপ্রকাশিত। তবু যেটুকু প্র...
31/07/2026

"শ্যামাপ্রসাদ নিজের 'দার্শনিক' ভাবনাচিন্তাকে দুটি ডায়রিতে লিপিবদ্ধ করেন। সেই ডায়রির পুরোটা আজও অপ্রকাশিত। তবু যেটুকু প্রকাশ পেয়েছে তা থেকে তাঁর ব্যক্তিমন, জীবনদর্শন এবং রাজনৈতিক দর্শন বেশ স্পষ্টভাবে প্রকাশ পায়।... শ্যামাপ্রসাদ শ্রেণি-সহিংসতার কথা বলছেন না, সাম্রাজ্যবাদ-বিরোধী কিংবা বৈপ্লবিক সহিংসতার কথা বলছেন না, বলছেন অবাধ, প্রকাশ্য হিন্দু 'সাম্প্রদায়িক' সহিংসতার আবশ্যিকতার কথা। বস্তুত তাঁর মতাদর্শের এমন সুস্পষ্ট অভিব্যক্তি আর কোথাও ফুটে ওঠেনি। সাম্প্রদায়িক রাজনীতির যে-লক্ষণবিচার করেছিলেন বিপন চন্দ্র, তার সঙ্গে চমৎকার খাপ খেয়ে যায় শ্যামাপ্রসাদের এই মনোভাব। আর এর সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় সদ্য-পরাজিত হিটলারের দৃষ্টিভঙ্গি: 'সাফল্য অর্জনের একেবারে প্রাথমিক শর্ত হল চিরস্থায়ী, অচঞ্চল, নিয়মিত সহিংসতার প্রয়োগ'।"

লিখেছেন: আশীষ লাহিড়ী
প্রকাশিত হল: 'ইতিহাসের আলো-অন্ধকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়'

মূল্য: ১৮০/-

প্রাপ্তিস্থান: ন্যাশনাল বুক এজেন্সি, মনীষা গ্রন্থালয়, ধ্যানবিন্দু, প্রতিক্ষণ এবং দে বুক স্টোর

অনলাইনে পেতে হলে: https://www.haritbooks.com/product-brands/bahuswar-prokashoni/

আসছে, শীঘ্রই...
20/07/2026

আসছে, শীঘ্রই...

শুরু হচ্ছে আগামীকাল। আমরা থাকছি। সবাই আসুন।
18/02/2026

শুরু হচ্ছে আগামীকাল। আমরা থাকছি। সবাই আসুন।

সদ্য সমাপ্ত কলকাতা বইমেলায় প্রকাশিত 'থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার' বইটির মূল্যায়ন করতে গিয়ে অধ্যাপক শুভেন্দু সরকার লিখেছেন...
13/02/2026

সদ্য সমাপ্ত কলকাতা বইমেলায় প্রকাশিত 'থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার' বইটির মূল্যায়ন করতে গিয়ে অধ্যাপক শুভেন্দু সরকার লিখেছেন:

"তৃতীয় থিয়েটার যে আদতে একটি গণআন্দোলন— এ-কথা অনেকেই খেয়াল রাখেন না। অনেক আলোচনা তাই স্রেফ থিয়েটার-কেন্দ্রিক থেকে যায়। আবার থিয়েটার নিয়ে আলোচনায় আঙ্গিকের দিকটি হামেশা হয়ে পড়ে গৌণ। বিশেষ করে মঞ্চনির্দেশ নিয়ে কথা কেউই বলেন না প্রায়। এসব ফাঁক ভরানোই ছিল রামকৃষ্ণ ভট্টাচার্যর প্রধান উদ্দেশ্য। সেইজন্যে সাহিত্য সমালোচক থেকে সমাজকর্মী— সকলের কাছেই 'থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার' গুরুত্বপূর্ণ।"

সম্পূর্ণ মূল্যায়নটি আগ্রহী পাঠক পড়ে দেখতে পারেন:

https://www.4numberplatform.com/?p=40581

বইটি কলেজ স্ট্রিটে ধ্যানবিন্দু, দে বুক স্টোর, মনীষা গ্রন্থালয়, প্রতিক্ষণ ও ন্যাশনাল বুক এজেন্সি-তে পাওয়া যাচ্ছে।

অনলাইনে পেতে হলে:

https://www.haritbooks.com/product-brands/bahuswar-prokashoni/

বইটির বিনিময় মূল্য: ২৫০/-

শুভেন্দু সরকার   অন্য কোনও সৃষ্টিশীল মানুষের শতবর্ষ উদ্‌যাপনে যা সচরাচর ঘটে না, তা চোখে পড়ল বাদল সরকারের বেলায়। স.....

মেরি কার্পেন্টর-এর 'The Last Days In England Of The Rajah Rammohun Roy' প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে, রামমোহন রায়ের মৃত্য...
31/01/2026

মেরি কার্পেন্টর-এর 'The Last Days In England Of The Rajah Rammohun Roy' প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে, রামমোহন রায়ের মৃত্যুর (১৮৩৩) প্রায় তিন দশক পরে। তারপর থেকে বইটির একাধিক — বিদেশি ও দেশি — সংস্করণ ও মুদ্রণ হলেও বাংলা ভাষায় প্রকাশিত হল এই প্রথম — প্রথম প্রকাশের দেড়শো বছর পেরিয়ে। ফলে সাধারণ পাঠকমহলের কাছে এতদিন এ-বই অধরাই থেকে গেছে। রামমোহনের জীবনের যে শেষ তিন বছর ইংল্যান্ড প্রবাসে কেটেছে, তাকেই প্রত্যক্ষ দর্শন করেছেন মেরি তাঁর বইয়ে। সেখানে তাঁর বসবাস, ইউরোপের প্রগতিশীল অংশর সঙ্গে যোগাযোগ, স্বদেশের সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে তাঁর সংগ্রাম, মৃত্যু ও সমাহিতকরণ, এই সবই মেরি দেখেছেন তন্নিষ্ঠ ভাবে, সযত্নে লিপিবদ্ধ করেছেন এ-বইয়ের পাতায় পাতায়। এরই পাশাপাশি, সেদেশে শিল্প বিপ্লব পরবর্তী সামাজিক সংকটের প্রেক্ষাপটে কীভাবে রামমোহন প্রাচ্যদেশীয় দর্শনের মূর্ত প্রতীক হয়ে ওঠেন এবং আলোর দিশারীর ভূমিকা পালন করেন, তারও ইঙ্গিত পাওয়া যায় মেরি-র রচনায়। আজ থেকে প্রায় দু-শতক আগে আমাদের সমাজ থেকে ধর্মীয় ভেদাভেদ ও কুসংস্কার নির্মূলীকরণ এবং নারীর স্বাধিকার-প্রতিষ্ঠার উদ্দেশ্যে — স্ববিরোধিতা সত্ত্বেও — যে সংগ্রাম রামমোহন করেছিলেন, তা আমাদের আজ নতুন করে ভাবার প্রেরণা জোগায়। এ-বই সেই প্রেরণার একজন অংশীদার হতে পারে।

প্রকাশিত হল:

রামমোহন রায়: বেলাশেষের দিনগুলি
ইংল্যান্ড প্রবাসে রামমোহন রায়-এর শেষ জীবনের প্রত্যক্ষ দর্শন

মেরি কার্পেন্টর

সম্পাদনা: কণিষ্ক চৌধুরী
অনুবাদ করেছেন: আবাহন দত্ত, কবিতা রায়চৌধুরী, তিস্তা লাহিড়ী, শুভদীপ মৈত্র, শুভময় ঘোষাল ও সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত

মূল্য: ৪৫০/-

আগামীকাল বিকেল ৪টে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্য প্রণীত 'থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার'। প্রকাশ করবেন ...
24/01/2026

আগামীকাল বিকেল ৪টে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্য প্রণীত 'থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার'। প্রকাশ করবেন অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়। স্টল নং: ৫২৯। সবাই আসুন।

Looking Through Viswa-Kavi's Pilgrimage by Pradip Dasgupta Hard CoverPrice: 450/-Publisher: BahuswarThis book depicts th...
24/01/2026

Looking Through Viswa-Kavi's Pilgrimage

by Pradip Dasgupta

Hard Cover
Price: 450/-
Publisher: Bahuswar

This book depicts the idea of socialist construction as observed by Rabindranath Tagore in the light of contemporary India. According to the Author, Tagore's _Letters from Russia_ is the first field-study report on socialist construction. He says, "As he toured, observed, collected data, conversed with the workers and peasants, all along he compared the condition there with that of our country. Because, all along, the plight of the working people of our country haunted him. What is the cry of today — social equality what he longed very mich, as is evidenced from the Poet's writings should come open today that, one should share the Poet's experience for emancipation of the people from the present nightmare and 'the Path of Glory' thereto." In today's India, where the fascist organisation — RSS, has crossed the century, this book could be an attempt to look that picturesque World through the pen of the great genius, viz., Rabindranath Tagore.

The book is available at liitle magazine pavillion (Table no.: 40, 'Samayer Ghadi') of 49th International Kolkata Book Fair.

"থিয়েটার সম্পর্কে বাদল সরকার যা বলেছেন ও করেছেন সত্যিই কি থিয়েটার ছাড়িয়ে তার অন্য কোনো তাৎপর্য থাকতে পারে? আমার মনে হয়: ...
23/01/2026

"থিয়েটার সম্পর্কে বাদল সরকার যা বলেছেন ও করেছেন সত্যিই কি থিয়েটার ছাড়িয়ে তার অন্য কোনো তাৎপর্য থাকতে পারে? আমার মনে হয়: হ্যাঁ, সেটিই বাদল সরকার-এর প্রধান অবদান।...
...লক্ষ্য-র ব্যাপারে কোনো আপস করা হবে না; আগে থাকতে ঠিক করা কোনো মত নিয়ে চলা হবে না; বরং আন্দোলনের অভিজ্ঞতা থেকেই ক্রমাগত আত্মসমীক্ষা করে এগিয়ে চলতে হবে। নাটক ছাড়া যাঁদের কর্মক্ষেত্র অন্য কিছু, হতে পারে তা ব্যাপক অর্থে সমাজ-সংসারকে বদলে দেওয়ার জন্যে লড়াই, হতে পারে আরও সীমিত লক্ষ্যে অধিকার রক্ষা বা নতুন অধিকার অর্জন — বাদল সরকার-এর থিয়েটারের ভাষা তাঁদেরও দিগ্ নির্দেশের কাজ করবে।"

লিখেছেন: রামকৃষ্ণ ভট্টাচার্য
প্রকাশিত হল: থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার
প্রচ্ছদ: সুব্রত মাজী
মূল্য: ২৫০/-

পাওয়া যাচ্ছে ৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন-এ, 'সময়ের ঘড়ি'-র টেবল-এ (টেবল সংখ্যা ৪০)।

"আমাদের কাজ হল, যাদের মধ্য থেকে ফাশিবাদ গণ-সমর্থন সংগ্রহ করছে তাদের কাছে এটা প্রমাণ করা যে, বুর্জোয়া শ্রেণি-শাসনের বিরুদ...
23/01/2026

"আমাদের কাজ হল, যাদের মধ্য থেকে ফাশিবাদ গণ-সমর্থন সংগ্রহ করছে তাদের কাছে এটা প্রমাণ করা যে, বুর্জোয়া শ্রেণি-শাসনের বিরুদ্ধে সক্রিয় সংগ্রামের মাধ্যমে আমরা কমিউনিস্ট-রাই তাদের স্বার্থ-রক্ষা করি।... আরও একটি কাজ আমাদের করতে হবে — আমরা কেবল-মাত্র আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের সঙ্গে এবং জনগণের জন্য সংগ্রামে সীমাবদ্ধ থাকতে পারি না।... একই সঙ্গে কমিউনিজম-এর অন্তর্গত মহতী দর্শনও তাদের সামনে তুলে ধরতে হবে বিশ্ববীক্ষা হিসাবে।... তাহলে আমাদের আন্দোলন সমাজের সকল স্তরে শিকড় গেড়ে বসবে।... আমাদের কমিউনিস্ট মতাদর্শকে তার পূর্ণ-শক্তি ও স্পষ্টতার সঙ্গে ধরে রাখতে হবে।... জলের মতো তরল ও অবয়বহীন হয়ে আমরা যেন ভিড়ের মধ্যে মিশে না-যাই।... তাহলে আমরা পার্টি হিসাবে আমাদের প্রকৃত দায়িত্ব ও লক্ষ্য থেকে সরে আসব। এক নতুন জীবনের স্বপ্ন ও সেই স্বপ্ন-পূরণের লক্ষ্যে সংগ্রামে আস্থা, যা স্বপ্ন-দেখা মানুষগুলিকে একসঙ্গে বেঁধে রেখেছে, আমরা সেই আস্থা হারাব।"

— ক্লারা জেটকিন
২০ জুন, ১৯২৩

প্রকাশিত হল:

ক্লারা জেটকিন: ফাশিবাদ-বিরোধী বক্তৃতামালা
ভূমিকা ও সম্পাদনা: মালিনী ভট্টাচার্য
অনুবাদ: উর্বা চৌধুরী, টিংকু খান্না এবং অর্কপ্রভ সেনগুপ্ত

মূল্য: ২৩০/-

পাওয়া যাচ্ছে: ৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন-এ, 'সময়ের ঘড়ি'-র টেবল-এ (টেবল নম্বর: ৪০)।

Address

1/16, C. R. Colony
Kolkata
700032

Telephone

+91 9051709632

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bahuswar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bahuswar:

Shortcuts

Share

Category