Rabin Kumar Bose

Rabin Kumar Bose Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rabin Kumar Bose, Digital creator, KOLKATA.

10/03/2026

যেদিন দেখবেন পশ্চিম বঙ্গের আকাশ থেকে কাটমানির কালো মেঘ সরে গেছে, যেদিন দেখবেন সিন্ডিকেট রাজ ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে, যেদিন দেখবেন থানার ওসি আর ব্লকের দাদারা নয়—আইনই শেষ কথা বলছে, সেদিন বুঝবেন মাটির তলায় বড় ভূমিকম্প হয়ে গেছে !! কারণ সত্যিটা সবাই জানে, এই রাজ্যে অপরাধ শুধু অপরাধ নয়, এটা ছিল রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা এক সংস্কৃতি, আর সেই সংস্কৃতির রক্ষাকবচ ছিল অল ইন্ডিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস !!

যেদিন দেখবেন চাকরি মানে আর টাকার খাম নয়, ইন্টারভিউ মানে আর পার্টি অফিসের সুপারিশ নয়, মেধা তালিকা মানে সত্যিই মেধার সম্মান, সেদিন বুঝবেন এতদিন যে দালালতন্ত্র চলছিল সেটা ভেঙে পড়েছে !! এত বছর ধরে যুব সমাজকে লাইনে দাঁড় করিয়ে রেখে যারা ভোটের অঙ্ক কষেছে, তারা আর ক্ষমতার চাবিকাঠির আশেপাশেও নেই, এই বার্তাই স্পষ্ট হয়ে যাবে !!

যেদিন দেখবেন খুন-ধর্ষণের ঘটনায় অপরাধীর আগে তার রাজনৈতিক পরিচয় খোঁজা হচ্ছে না, যেদিন দেখবেন শাসকদলের পতাকা দিয়ে অপরাধ ঢাকার চেষ্টা বন্ধ, যেদিন দেখবেন বিরোধী মানেই দেশদ্রোহী এই তকমা দেওয়া থেমে গেছে, সেদিন বুঝবেন ভয় দেখিয়ে রাজনীতি করার দিন শেষ !! থ্রেট কালচার ভেঙে চুরমার হয়ে গেছে !!

আর যেদিন সীমান্ত ইস্যুতে নীরবতা নয়, কঠোর প্রশাসনিক অবস্থান দেখা যাবে, যেদিন ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো ভোটার, বেআইনি প্রভাব, এসব শব্দ অতীত হবে, সেদিন বুঝবেন এতদিন যেটা ছিল ভোটব্যাঙ্কের অঙ্ক, সেটা আর কারও হাতে নেই !!

সোজা কথা—যেদিন এই অসুখগুলো একসাথে উধাও হবে, সেদিন বুঝে নেবেন যে এই অসুখগুলোর ওপর ভর করেই এতদিন সিংহাসন টিকে ছিল !! আর মানুষ তখন প্রশ্ন করবে—কেন এত বছর ধরে অন্যায়কে স্বাভাবিক বলে মানতে বাধ্য করা হয়েছিল ?? কার স্বার্থে এই নীরবতা ?? কার আশীর্বাদে এই দাপট ?? ইতিহাস কিন্তু সব হিসাব রাখে !!

আজ যারা ক্ষমতার চূড়ায় বসে আছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়—তাঁদেরও মনে রাখা উচিত, মানুষের সহ্যশক্তির একটা সীমা আছে !! ভয় দিয়ে শাসন চিরকাল চলে না, দলদাস প্রশাসন চিরকাল টেকে না, আর অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকা রাজনীতি একদিন না একদিন ভেঙে পড়েই !!

যেদিন বাংলা সত্যিই ভয়মুক্ত হবে, সেদিনই প্রমাণ হবে, পরিবর্তন শুধু স্লোগান নয়, বাস্তবও হতে পারে !! আর সেই দিনটা এলেই বোঝা যাবে কারা বাংলাকে আটকে রেখেছিল, আর কারা মুক্তির পথে হাঁটতে দেয়নি এতদিন ধরে ।।

বেরিয়ে আসুন ভয় ভীতি ভেঙ্গে, আরও একবার রুখে
দাঁড়িয়ে আমাদের বাংলাকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত
করুন ।। 🙏🏻

13/11/2025
23/10/2025

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabin Kumar Bose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share