Filmy Biplab

Filmy Biplab “ 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔 Is Love ”

মানুষ থেকে কখন ভগবান হয়ে যাবে ধরতে পারবেন না!! 🙂
17/09/2026

মানুষ থেকে কখন ভগবান হয়ে যাবে ধরতে পারবেন না!! 🙂

খাদান সিনেমার গানগুলো দেশ৭-এর গানগুলোর থেকে অনেক ভালো ছিল! 😌🎶 “তোর শুধু তোর” গানটা ভালো, শোনার মতো—যদিও অসাধারণ বলব না। ...
17/09/2026

খাদান সিনেমার গানগুলো দেশ৭-এর গানগুলোর থেকে অনেক ভালো ছিল! 😌🎶

“তোর শুধু তোর” গানটা ভালো, শোনার মতো—যদিও অসাধারণ বলব না। কিন্তু নতুন গান “নাচেরে বাংলা” আমার কাছে জাস্ট নেওয়া যাচ্ছে না। অনেকে বলছেন, “সঙ্গীত বাংলার যুগ ফিরে এসেছে।” যদি সত্যিই এই গানটা সেই যুগের উদাহরণ হয়, তাহলে এতদিন আমার যে গানের পছন্দ ছিল, সেটাই বোধহয় ভুল!

খাদান-এর “রাজার রাজা হোক”, “বাপ এসেছে", “কিশোরী”, “রাধারাণী”—প্রতিটা গানই বারবার শুনতে ভালো লেগেছে। বিশেষ করে প্রথম তিনটে আমি রিপিট মোডে বহুবার শুনেছি। কিন্তু দেশ৭-এর “নাচেরে বাংলা” কোনোভাবেই আমার কাছে ইফেক্টিভ লাগল না। সত্যি বলতে, আমার ভালো লাগেনি ভাই।

শুভ জন্মদিন মোদীজি 🥳❤️
17/09/2026

শুভ জন্মদিন মোদীজি 🥳❤️

কেমন হলো DeSu7 সিনেমার দ্বিতীয় গান নাচেরে বাংলা!! 🎶🧐আগেই বলে রাখি—আমায় ক্ষমা করো ভাই! আমি কোনোভাবেই DESU7-এর ‘নাচেরে ব...
16/09/2026

কেমন হলো DeSu7 সিনেমার দ্বিতীয় গান নাচেরে বাংলা!! 🎶🧐

আগেই বলে রাখি—আমায় ক্ষমা করো ভাই! আমি কোনোভাবেই DESU7-এর ‘নাচেরে বাংলা’ গানটাকে সঙ্গীত বাংলার সেই পুরোনো সময়ের গানগুলোর সঙ্গে তুলনা করতে পারব না। এমনকি পুরোনো সিনেমায় Dev–Subhashree-র যে গানগুলোর একটা আলাদা ভাইব ছিল, তার সঙ্গেও এই গানটাকে তুলনা করা আমার পক্ষে সম্ভব নয়।

কারণ সেই সময়টা, সেই গানগুলোর ভাইব, সেই নস্টালজিয়া—এসবের একটা আলাদা মূল্য আমার কাছে রয়েছে। আর সময়ও বদলেছে, গান বানানোর ধরনও বদলেছে। তাই পুরোনোর সঙ্গে নতুনকে তুলনা করতেও আমি চাই না।

তবে অনেকেই বলছেন, Dev–Subhashree ফিরে এসেছে, নস্টালজিক ভাইব ফিরে এসেছে, সঙ্গীত বাংলার সেই সময়টা আবার ফিরে এসেছে। তাহলে আমি শুধু এটুকুই বলব—হয়তো তোমাদের টেস্ট ভালো, আমার টেস্টটাই হয়তো খারাপ! কারণ আমি সত্যি বলতে এই গান শুনে সেই নস্টালজিক অনুভূতিটা একদমই পাইনি।

এবার আসি গানটা আমার কেমন লেগেছে সেই কথায়।

গানের হুক লাইন—“নাচেরে নাচেরে মহল্লা”—এই অংশটা শুনতে ভালো লাগে। হুকটা মাথায় থাকার মতো। আর পুরো ভিডিওটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল, সেট ডিজাইন এবং একটা বারের মধ্যে ডান্সের যে সেটআপ করা হয়েছে—সব মিলিয়ে ভিজ্যুয়াল প্রেজেন্টেশনটা বেশ ভালো। খুব সুন্দরভাবে স্টেজ করা হয়েছে, দেখতে ভালো লাগে।

আর Dev-এর ডান্স সত্যিই ভালো লেগেছে। সঙ্গে Dev–Subhashree-কে একসঙ্গে ডান্স করতে দেখাটাও মজার লেগেছে। দু'জনকে একসঙ্গে স্ক্রিনে দেখতে ভালো লাগে—এটা অস্বীকার করার উপায় নেই।

কিন্তু গানটার যে জায়গাটা আমার একদমই ভালো লাগেনি, সেটা হলো ফিমেল সিঙ্গারের ভয়েস। আমার কাছে ভয়েসটা প্রচণ্ড ভারী এবং কিছুটা বয়স্ক ধরনের লেগেছে, যেটা Subhashree-র কণ্ঠের সঙ্গে একদমই মানিয়ে যায়নি। সত্যি বলতে এই ভয়েসটা আমার একদমই পোষায়নি। অন্যদিকে Dev-এর জন্য যে Male Singer গেয়েছেন, তাঁর ভয়েস আমার ঠিকঠাক লেগেছে। আর গানটার মধ্যে যে Rap অংশটা রয়েছে, সেটাও আমার কাছে তেমন একটা Effective লাগেনি।

সব মিলিয়ে ‘নাচেরে বাংলা’ আমার কাছে ঠিকঠাকও লাগেনি। বলতে গেলে আমার কাছে গানটা Average-এরও নিচে। প্রথম গান ‘Tor Shudhu Tor’ আমার তুলনামূলকভাবে অনেক বেশি ভালো লেগেছিল—সেটাকে আমি Average-এর উপরে রাখব। কিন্তু ‘নাচেরে বাংলা’ আমাকে একদমই সেভাবে টানতে পারেনি।

হুক লাইনটা ভালো লেগেছে, Dev-এর Dance ভালো লেগেছে, Dev–Subhashree-কে একসঙ্গে দেখতে ভালো লেগেছে, ভিডিওর Presentation-ও ভালো। কিন্তু একটা গান বারবার Repeat Mode-এ শুনতে ইচ্ছে করবে—আমার ক্ষেত্রে ‘নাচেরে বাংলা’ সেই জায়গায় একদমই পৌঁছতে পারেনি।

আর যারা বলছো “Dev–Subhashree এসেছে, নস্টালজিয়া ফিরে এসেছে, সঙ্গীত বাংলার সেই সময় ফিরে এসেছে”—হয়তো সত্যিই তোমরা সেই নস্টালজিক ভাইবটা ফিরে পেয়েছ। কিন্তু আমার কাছে সঙ্গীত বাংলার সময়কার গানগুলোর মূল্য অনেক বেশি। তাই সেই গানগুলোর সঙ্গে এই গানটাকে তুলনা করতেও চাই না।

আমার কাছে ‘নাচেরে বাংলা’—ঠিকঠাকেরও নিচে।

তোমাদের কেমন লেগেছে ‘নাচেরে বাংলা’?
ভালো লেগেছে, নাকি আমার মতোই Average-এর নিচে মনে হয়েছে? 😅
অবশ্যই কমেন্ট করে জানিও।

দুটো শিলা কি জাওয়ানি আর চিকনি চামেলী ছুড়ে মারলে মাথা খারাপ হয়ে যাবে! 😍🔥নোংরামি মেন্টালিটির মানুষ ও আছে এই সমাজে, একটি মা...
16/09/2026

দুটো শিলা কি জাওয়ানি আর চিকনি চামেলী ছুড়ে মারলে মাথা খারাপ হয়ে যাবে! 😍🔥

নোংরামি মেন্টালিটির মানুষ ও আছে এই সমাজে, একটি মা, যার কিছুদিন আগেই বেবি হয়েছে তার শরীরের চেঞ্জ আসা স্বাভাবিক। এটাকেও ট্রল করছে এরা। দুদিন লাগবেনা Katrina Kaif এর আগের জায়গায় আসতে।

এইসব তারাই ট্রল করছে যারা OG Katrina কে চেনেনা!! কিছু বলার নেই। মনে হচ্ছে এদের দুটো চিকনি চামেলী ছুড়ে মারি। 😤

এইতো জীবন!!!
16/09/2026

এইতো জীবন!!!

দ্বিতীয় দেশু বেশি প্রিয়! 😍
15/09/2026

দ্বিতীয় দেশু বেশি প্রিয়! 😍

হয়ে গেলো ঘুম!! 🙂
15/09/2026

হয়ে গেলো ঘুম!! 🙂

পুরোনো সিনেমায় জিৎ কোয়েল জুটি >>> দেব-কোয়েল জুটি 😌❤️হিরো, মানিক, নাটের গুরুত্ব, বন্ধনের মতো সিনেমায় জিৎ-কোয়েল জুটির কেমি...
15/09/2026

পুরোনো সিনেমায় জিৎ কোয়েল জুটি >>> দেব-কোয়েল জুটি 😌❤️

হিরো, মানিক, নাটের গুরুত্ব, বন্ধনের মতো সিনেমায় জিৎ-কোয়েল জুটির কেমিস্ট্রি, একটা মিষ্টতা, দেব-কোয়েল এর জুটিক হাড় মানায়। কিন্তু অপরদিকে পরবর্তী সময়ে দেব-কোয়েল এর জুটি আবার বেশি ভাবে মন জিতেছে।

কিন্তু জিৎ-কোয়েল এর পুরোনো সিনেমার ম্যাজিক দেব-কোয়েল এর জুটির মধ্যে অনেকটা কম ছিলো, তাই পুরোনো জিৎ-কোয়েল জুটি আমার কাছে সবথেকে প্রিয়।

জীতু Rocked সবাই Shocked 🤟🏻🤣
15/09/2026

জীতু Rocked সবাই Shocked 🤟🏻🤣

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filmy Biplab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category