Janatar Darbar

Janatar Darbar It's a pure News Media organization, News Paper and Digital News Channel
(1)

18/09/2026

ব্রেকিং নিউজ | হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার মোহন ঘোষাল

শ্রীনগর রেল কলোনির ঘটনায় অভিযুক্ত মোহন ঘোষালকে এই মুহূর্তে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

18/09/2026

বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় শ্রীনগর রেল কলোনিতে তাণ্ডব, হীরক বিশ্বাসকে কোপানোর অভিযোগ — মোহন ঘোষাল অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা | জনতার দরবার

বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে বচসা, এরপর রক্তাক্ত গণ্ডগোল। শ্রীনগর রেল কলোনিতে ত্রিনাথ মন্দিরের সামনে হীরক বিশ্বাসকে দাঁ দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে মোহন ঘোষালের বিরুদ্ধে। গুরুতর আহত হীরক বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় হীরক বিশ্বাস ও মোহন ঘোষাল দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে প্রথমে দু’জনের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। অভিযোগ, সেই গণ্ডগোলের মধ্যেই হীরক বিশ্বাসকে দাঁ দিয়ে কোপান মোহন ঘোষাল।

ঘটনার পর এলাকার লোকজন মোহন ঘোষালকে একটি ঘরের ভিতরে আটকে রাখেন। কিন্তু অভিযোগ, সেখান থেকেও ঘরের চাল খুলে বেরিয়ে পালিয়ে যান তিনি।

গুরুতর জখম অবস্থায় হীরক বিশ্বাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বিশ্বকর্মা পুজোর দিনে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

18/09/2026

দল-প্রতীক হারানোর পর মমতার বার্তা
🔴 ওরা (ঋতব্রতের দল) সবাই চোর-ডাকাত, আমি জানতাম না
🔴 নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করব আমরা
🔴 মায়ের কাছ থেকে সন্তানকে (দল) কেড়ে নিল
🔴 তৃণমূলের কর্মীরা কাল সারারাত কেঁদেছে, ওরা (ঋতব্রতের দল) নেচেছে
🔴 এখন পরিষ্কার হয়ে গেছে কারা আসল তৃণমূল আর কারা দল ভাঙতে এসেছিল

18/09/2026

বিশ্বকর্মা পুজো: মেশিনের মাঝে পুরনো বিশ্বাসের স্পর্শ

ভোরের আলো ফুটতেই কর্মশালার দরজা খোলে।
কোথাও লোহার গন্ধ, কোথাও তেলের গন্ধ…
আর কোথাও সারি সারি যন্ত্রের সামনে জ্বলে ওঠে প্রদীপ।

আজ বিশ্বকর্মা পুজো।

কথিত আছে, দেবশিল্পী বিশ্বকর্মার হাতেই গড়ে উঠেছিল দেবতাদের অস্ত্র, প্রাসাদ আর নানা অলৌকিক নির্মাণ।
সেই পুরনো বিশ্বাস আজও বেঁচে আছে মানুষের কর্মজীবনের সঙ্গে।

একসময় কাঠের কারিগর তাঁর হাতুড়ি-ছেনি, কামার তাঁর লোহা, তাঁতি তাঁর তাঁত—
নিজের কাজের সরঞ্জামকেই দেখতেন জীবিকার সঙ্গী হিসেবে।

সময় বদলেছে।
হাতুড়ি-ছেনির পাশে এসেছে আধুনিক মেশিন, কম্পিউটার, গাড়ি, ইঞ্জিন আর প্রযুক্তি।

কিন্তু বিশ্বাসটা বদলায়নি।

আজও পুজোর আগে মেশিন পরিষ্কার করা হয়,
ফুল দেওয়া হয়, ধূপ জ্বলে, প্রদীপ জ্বলে—
তারপর প্রার্থনা…

“কাজ যেন ভালো হয়, দুর্ঘটনা যেন না ঘটে, সংসার যেন চলে…”

এই প্রার্থনায় হয়তো বড় কোনও মন্ত্র নেই।
আছে একজন শ্রমজীবী মানুষের সহজ বিশ্বাস।

বিশ্বকর্মা পুজো তাই শুধু একটি পুজো নয়।
এটি কর্মের প্রতি শ্রদ্ধা, কারিগরের প্রতি সম্মান এবং সৃষ্টির প্রতি মানুষের চিরন্তন বিশ্বাসের দিন।

পুরনো দিনের সেই আধ্যাত্মিকতা আজও মিশে আছে আধুনিক মেশিনের শব্দে।

মেশিন আবার চলবে…
কারখানা আবার ব্যস্ত হবে…
কিন্তু আজকের এই একটি দিন মনে করিয়ে দেয়—

যে হাত যন্ত্র চালায়, সেই হাতই তো আমাদের ভবিষ্যৎ তৈরি করে।

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা।

জনতার দরবার
উন্নয়নের পক্ষে, মানুষের পাশে।

18/09/2026

মমতার ‘ফুটবলার’, ঋতব্রতের ‘খাম’—চূড়ান্ত হল দুই শিবিরের নাম-প্রতীক

দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পৃথক নাম ও প্রতীকে লড়াই দুই শিবিরের

প্রস্তাবিত তালিকা থেকে কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে গেল নাম ও প্রতীক। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার পৃথক দলীয় নাম ও প্রতীক নিয়ে লড়াই করবে তৃণমূলের দুই শিবির।

মমতা শিবিরের দলীয় নাম চূড়ান্ত হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। অন্যদিকে, প্রতীক হিসেবে তাদের দেওয়া হয়েছে কমিশনের সংরক্ষিত ৬৫ নম্বর প্রতীক—‘ফুটবলার’।

নিজের হাতে গড়ে তোলা দলের বিকল্প নাম হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কী নাম বেছে নেবেন, তা নিয়ে সকাল থেকেই ছিল জল্পনা। কালীঘাট সূত্রে খবর, দলের পক্ষ থেকে তিনটি নাম প্রস্তাব করা হয়েছিল—‘সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস’, ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং ‘মমতা তৃণমূল কংগ্রেস’। শেষ পর্যন্ত এই তিনটি নামের মধ্য থেকেই চূড়ান্ত হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’।

অন্যদিকে, ঋতব্রত শিবিরের দলীয় নাম হয়েছে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। নিজেদের প্রস্তাবিত নামের মধ্যে ‘গণতান্ত্রিক’ ও ‘জাতীয়তাবাদী’ শব্দ রাখার প্রস্তাব দিয়েছিল ঋতব্রত শিবির।

প্রতীকের ক্ষেত্রেও তিনটি পছন্দের তালিকা দেওয়া হয়েছিল তাদের তরফে। সেই তালিকা থেকেই শেষ পর্যন্ত ‘খাম’ প্রতীক বরাদ্দ করা হয়েছে ঋতব্রত শিবিরকে।

অর্থাৎ, দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার দুই শিবিরের পরিচয় হবে পৃথক নাম ও প্রতীকে। একদিকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’—প্রতীক ‘ফুটবলার’। অন্যদিকে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’—প্রতীক ‘খাম’।

ফলে জোড়াফুল প্রতীককে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে উপনির্বাচনের ময়দানে এবার দুই শিবিরের লড়াই হবে নতুন নাম ও নতুন প্রতীককে সামনে রেখে।

18/09/2026

‘জোড়াফুল’ নেই!
আসন্ন উপনির্বাচনে নতুন প্রতীক নিয়েই ময়দানে নামতে হবে দুই শিবিরকে।

তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের জেরে ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ফ্রিজ করেছে নির্বাচন কমিশন।

এখন নজর ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকায়।
আর সেই তালিকায় রয়েছে—এসি, আলমারি, আপেল, বেলুন, ব্যাট, ব্যাটসম্যান, ক্যামেরা, কম্পিউটার থেকে শুরু করে কেক, বিস্কুট, বালতি, জুতো, জাহাজ এমনকি টেলিভিশনও!

চমক আরও আছে।
১১৬ নম্বরে ‘বালিশ’, ৩৮ নম্বরে ‘চপ্পল’, আর ২২ নম্বরে ‘ইট’।

এই ১৮৪টি প্রতীকের মধ্য থেকে তিনটি করে পছন্দ জানাতে হবে দুই শিবিরকেই।
তারপর নিয়ম মেনে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আগে এখন তাই বড় প্রশ্ন—
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পছন্দের তালিকায় কোন তিনটি প্রতীক জায়গা পায়?

আর শেষ হাসি—কোন প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন?

18/09/2026
18/09/2026

নবান্নে দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা দেবের পুজোদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Address

Tollygunge Road, Kalighat
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janatar Darbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share