Sourav Bisai

Sourav Bisai Writer, Editor, Publisher, Reporter

31/05/2024

তোমায় কেন দিই নি আমার
সকল শূন্য করে।

- রবীন্দ্রনাথ ঠাকুর

|

অষ্টম এপিজে বাংলা সাহিত্য উৎসব।আজকের আলোচনা ছিল অনবদ্য।বিষয় ছিল "নবীনকথা : কী ভাবছি? কী লিখছি?" আয়োজক গোষ্ঠী প্রতিবছর এই...
26/11/2022

অষ্টম এপিজে বাংলা সাহিত্য উৎসব।
আজকের আলোচনা ছিল অনবদ্য।
বিষয় ছিল "নবীনকথা : কী ভাবছি? কী লিখছি?"
আয়োজক গোষ্ঠী প্রতিবছর এই বৃহৎ কর্মকাণ্ডের মধ্যে একটি আলোচনা সভা আয়োজন করেন সমসামিয়ক তরুণ কলমচিদের সাহিত্য চর্চার বিষয়ে। এবছরও তাই ছিল তিন অনবদ্য বক্তা পেয়েছিলাম বেশ ভালো পর্ব কাটলো। প্রত্যেকেই অনবদ্য পরিবেশনা রেখেছেন। দর্শক আসন থেকে যেমন প্রশ্ন পেয়েছি তেমন সরাসরি সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান সম্প্রচার হওয়ায় বেশ কয়েকজন লাইভেই প্রশ্ন করেছিলেন। চেষ্টা করেছি ভালো এবং গঠনমূলক আলোচনা করার। আলোচক গোধূলি শর্মা, অর্ঘ্যদীপ আচার্য্য ও ঝিলাম গুপ্ত প্রত্যেকে ভালোবাসা জানাই। এই বিষয়টা এমনই যে আলোচনার অন্ত নেই তাই ফের কথা হোক নবীনকথা নিয়ে।

আর আয়োজনের উপদেষ্ঠা হিমাদ্রি দা এবং কিউরেটর রয় দা'কে কৃতজ্ঞতা জানাই। এবং পুরো টিম যারা বাংলাকে এত সুন্দর একটা উদযাপন উপহার দিল।

পুরো অনুষ্ঠানটি রইলো দেখতে পারেন লিংকে ক্লিক করে। আর কিছু মুহূর্ত সাজানো রইলো আপনাদের জন্য।

লিংক -
https://fb.watch/h1odtKM-1-/?mibextid=RUbZ1f

আড্ডা জমে উঠবে...চলে আসুন ঠিক বেলা ১১টায়।পার্কস্ট্রিটে অক্সফোর্ড বুকস্টোরে।বাংলার অন্যতম সাহিত্য আয়োজন এপিজে বাংলা সাহিত...
25/11/2022

আড্ডা জমে উঠবে...

চলে আসুন ঠিক বেলা ১১টায়।
পার্কস্ট্রিটে অক্সফোর্ড বুকস্টোরে।

বাংলার অন্যতম সাহিত্য আয়োজন এপিজে বাংলা সাহিত্য উৎসব এবছর অষ্টম বর্ষে। প্রতি বছর তরুণদের নিয়ে একটি বিশেষ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবছরও বেশ অনবদ্য এক বিষয় ভাবনা নিয়ে হাজির আয়োজকরা "নবীনকথা : কী ভাবছি, কী লিখছি"। এই বিষয় নিয়ে আড্ডায় থাকবেন অর্ঘ্যদীপ আচার্য্য, ঝিলাম গুপ্ত এবং গোধূলি শর্মা। যারা এই মুহূর্তে সাহিত্য চর্চা ও সমসাময়িক চর্চার পরিসর নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন। শুনব দর্শক আসন থেকে প্রশ্ন। জমাটি আড্ডা হবে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে।

কৃতজ্ঞতা জানাই আয়োজক কর্তৃপক্ষকে।
অনুষ্ঠানের কিউরেটর রয় দা'কে।
কৃতজ্ঞতা জানাই আয়োজনের উপদেষ্টা হিমাদ্রিকিশোর দাশগুপ্ত মহাশয়কে।

আসুন দেখা হোক।

| Jhilam Gupta | Arghyadip Acharya | Gadhuli Sharma

21/11/2022

বিগত চারদিন যন্ত্রণাময় কাটলো। আজ অনেকটা স্বাভাবিক। দুর্ঘটনায় ফোন ভেঙেছে তাই যোগাযোগহীন হয়ে পড়েছিলাম। এরই মাঝে গতকাল ঐন্দ্রিলা দি'র প্রয়াণ আমার ব্যক্তিগত জীবন শোকাচ্ছন্ন করেছে। অনেকে প্রশ্ন করেছে জানতে চেয়েছে কিন্তু চুপ ছিলাম গতকাল কারণ কিছু বলার ছিল না আবার বলারও ছিল কতকথা; আমার কাছে শোকের ভাষা নীরব। তাঁর কথা তাঁর ভাবনায় চির অক্ষয় আমাদের সম্পর্ক। বয়সে ছোট হলেও দিদি বলেই সম্বোধন করতাম তাঁর জীবনশক্তি ও লড়াইয়ের মানসিকতা দেখে। তাঁর প্রস্থান আমার ব্যক্তিগত জীবনে বড় ক্ষতি।

চারদিন আগে খড়দহে অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হই। এখন অনেকটা সামলে উঠেছি। আর একটু সময় লাগবে। ঘটনায় ফোনটি ভেঙে যায় এবং তারপর থেকে যোগাযোগহীন। না সোশ্যাল মিডিয়া না কোনও ফোনালাপ। বইমেলা সামনে আমাদের কাছে ফোনটাই অফিস। ফেসবুকে কিছুতেই আসতে পারছিলাম না কারণ ফোন বিভ্রাটে সব গেছে পাসওয়ার্ড মনে ছিল না আর সংযোজিত নম্বর বিদায় দিয়েছি আগেই। অবশেষে অনেক চেষ্টায় অ্যাকাউন্ট গতকাল ফিরে পাওয়া; তবে কাল শোকপালনের প্রতিযোগিতা উপভোগ করব না বলে আসিনি এই পাড়ায়। বলে দিই হোয়াটসঅ্যাপও সচল হয়েছে। কাজে ফিরছি ধীরে ধীরে।

ভালো থাকবেন। ক্ষণিকের অতিথি আমরা সবাই, যত্নে থাক আমাদের সম্পর্কগুলো।

বিজয়ার শুভেচ্ছা জানাই
15/10/2021

বিজয়ার শুভেচ্ছা জানাই

প্রয়াত শঙ্খ ঘোষ। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগ...
21/04/2021

প্রয়াত শঙ্খ ঘোষ। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। চলে গেলেন শঙ্খবাবুও। ৮৯ বছর বয়সে।

13/04/2021

জন্মদিনের আগাম প্রাপ্তি

Address

Kolkata

Telephone

+918777719380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sourav Bisai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sourav Bisai:

Shortcuts

Share

Category