11/05/2026
শুধু ছেলে হলেই হবে না! �
ছেলে হয়ে জন্ম নিলে আপনাকে ভালো চাকরি করতে হবে। সবার মনের মতো হতে হবে। প্রচুর টাকা থাকতে হবে। সবার সব আবদার পূরণ করতে হবে, বেশি কথা বলা যাবে না। প্রতিষ্ঠিত না হলে আপনি কখনো ওই ফ্যামিলিতে যেতে পারবেন না। যে বাবা নিজে ও এতো টাকা কামাই করতে পারেনি, সেই বাবাও ঐ ছেলের কাছে সেটা আবদার করে বসে যে, এতো টাকা না হলে আমি আমার মেয়ে দেবো না।
এককথায় তোমার ২১ বছরই সব থাকা লাগবে। তোমার কাছে টাকা নেই মানে তোমার কিছুই নেই।