26/08/2026
**উন্নয়নের অঙ্গীকার, মানুষের পাশে থাকার অঙ্গীকার।**
১১৭ রাজারহাট-গোপালপুর মণ্ডল ৩-এর ২২ নম্বর ওয়ার্ডের চণ্ডীবেরিয়া সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তার উপর এবং বিভিন্ন জায়গায় বিগত বহু বছর ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ঝোপ-জঙ্গল গজিয়ে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। আজ থেকে সেই সমস্ত রাস্তা ও জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের কাজ শুরু হয়েছে।
আমাদের মাননীয় বিধায়ক **শ্রী শ্রী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়ের** ( Tarunjyoti Tewari ) আদৰ্শ ও দেখানো পথ অনুসরনে আমরা ও আমাদের মাননীয় মণ্ডল সভাপতি **শ্রী শম্ভু দাস মহাশয়ের** ( Sambhu Das ) নেতৃত্বে এবং **শ্রী সোহান চক্রবর্তীর উদ্যোগে** ( Sohan Chakraborty ) এই কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার তেল দেওয়ার কর্মসূচিও পালন করা হয়।
সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত, এলাকার সৌন্দর্য বজায় রাখা এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। মানুষের সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়নে আমরা এভাবেই সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে যাব।
**উন্নয়নের কাজ থেমে থাকবে না—জনস্বার্থে এগিয়ে চলবে আমাদের উদ্যোগ।** 🚩🙏
#বাংলায়বিজেপি
Tarunjyoti TewariTarunjyoti TewariShambhu DasRajarhat Gopalpur Mandal 3 jano-somporkoSuvendu AdhikariSamik BhattacharyaSambhu DasBJP West BengalSohan Chakraborty