Ekhon Bharat

Ekhon Bharat Ekhon Bharat is a popular bengali news portal a News Nation Wide provides latest and Important News
(1)

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে? আইনি জটিলতায় তা ঝুলেই রইল হাই কোর্টে। মাহেশের মাঠে সভার...
11/09/2026

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে? আইনি জটিলতায় তা ঝুলেই রইল হাই কোর্টে। মাহেশের মাঠে সভার অনুমতি সংক্রান্ত মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চ তা ফেরত পাঠিয়েছেন সিঙ্গল বেঞ্চে। মামলাটি দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন প্রধান বিচারপতি।

আজ, শুক্রবার শ্রীরামপুরের মাহেশে একটি মিছিল। পরে সভা করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। সেখানে উপস্থিত থাকার কথা ছিল স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাব্বিশের নির্বাচনে হারের পর এটিই তাঁর জেলায় প্রথম সভা হত! মিছিল ও সভার জন্য পুলিশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। জল গড়ায় হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মিছিলের অনুমতি না দিলেও। মাহেশের স্নানপিঁড়ির মাঠে হাজার দুয়েক লোক নিয়ে সভা করার অনুমতি দেন। পাশাপাশি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও শব্দবিধি নিয়েও কড়া শর্ত দেন।

এই নির্দেশের পরই গতকালই একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মাহেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়। রাজ্য জানায়, সভাতে আপত্তি নেই। তবে স্নানপিঁড়ি মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন। ধর্মীয় অনুষ্ঠান হয়। রাজনৈতিক সভা হলে তা সমস্যার। রাজ্যের আইনজীবীরা সওয়াল করেন, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি, মন্দির অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে।

এরপরই অনুমতি বাতিল করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলাটি ফের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে। শুনানির পর প্রধান বিচারপতি জানান, মামলাটি ফেরত পাঠানো হচ্ছে সিঙ্গেল বেঞ্চেই। মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করবে একক বেঞ্চ। এ দিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মন্দিরকে সামনে রেখে রাজনৈতিকভাবে বাঁধা ও টাকা তোলার চেষ্টা চলছে।

শ্মশানে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। পরনে গেরুয়া রঙের কাপড়, কপালে তিলক। চোখে জল। মাঝে মধ্যেই ...
11/09/2026

শ্মশানে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। পরনে গেরুয়া রঙের কাপড়, কপালে তিলক। চোখে জল। মাঝে মধ্যেই ফুঁপিয়ে উঠছেন। তাঁর সামনে একটু একটু করে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছেন তাঁর মা সন্ধ্যারানি ধর (৭১)।গার্হস্থ্য জীবন ছেড়েছেন বহু আগে। তাই বলে মাকে ভুলে যাওয়া যায়? চিন্ময়ও পারেননি। কোনও সন্তানের পক্ষেই সম্ভব নয়। মৃত্যুশয্যায় মাকে শেষ দেখা দেখতে চট্টগ্রাম আদালতে জামিন চেয়েছিলেন। কিন্তু অনুমতি দেননি বিচারক।

প্লাস্টিকের বোতল-পলিথিনেই এবার জ্বলবে বিশ্বভারতীর উনুন! বোতল-পলিথিনের বর্জ্যেই তৈরি হবে গ্যাস ও জ্বালানি। প্লাস্টিকের বো...
11/09/2026

প্লাস্টিকের বোতল-পলিথিনেই এবার জ্বলবে বিশ্বভারতীর উনুন! বোতল-পলিথিনের বর্জ্যেই তৈরি হবে গ্যাস ও জ্বালানি। প্লাস্টিকের বোতল, পলিথিন আর আবর্জনা নয়। পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ আদালতে মামলা বিচারাধীন থাকাকালীনই বিশ্বভারতী ক্যাম্পাসকে কার্যত প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে বড়সড় উদ্যোগ নিতে চলেছে কর্তৃপক্ষ।

শান্তিনিকেতন ও শ্রীনিকেতন এলাকার হস্টেল, আবাসন, বিভিন্ন ভবন থেকে সংগৃহীত পলিথিন ও প্লাস্টিকের জলের বোতল প্রক্রিয়াজাত করে তা থেকে তৈরি হবে পেট্রোলিয়ামজাত জ্বালানি ও গ্যাস। আগামী এক মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। জানা গিয়েছে, শুধু নিয়ম জারি করে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পরিবর্তে বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করতেই এই প্রকল্পের পরিকল্পনা। প্লাস্টিক পুড়িয়ে নষ্ট করলে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু বিশেষ প্রযুক্তিতে নিয়ন্ত্রিত উত্তাপ প্রয়োগ করে প্লাস্টিককে ভেঙে গ্যাস ও তরলে পরিণত করা হবে। পরবর্তী পর্যায়ে শুদ্ধিকরণ ও শীতলীকরণের মাধ্যমে দু’টি উপাদানকে পৃথক করা সম্ভব। উৎপাদিত গ্যাস রান্নার কাজে এবং তরল জ্বালানি তেল হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষজ্ঞদের দাবি।

আরও চাপ বাড়ল অভিষেকের। দমকলের দেওয়া নোটিস নিয়ে হাই কোর্টে গিয়েও লাভ হল না। সেই মামলায় কোনও হস্তক্ষেপই করল না আদালত। ১৬ ...
11/09/2026

আরও চাপ বাড়ল অভিষেকের। দমকলের দেওয়া নোটিস নিয়ে হাই কোর্টে গিয়েও লাভ হল না। সেই মামলায় কোনও হস্তক্ষেপই করল না আদালত। ১৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি।

11/09/2026
বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে রাতে ভয়াবহ বিস্ফোরণ। অভিযোগ, দ্বিজেন মণ্ডল নামে ওই তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বোমা মজুত ...
11/09/2026

বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে রাতে ভয়াবহ বিস্ফোরণ। অভিযোগ, দ্বিজেন মণ্ডল নামে ওই তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বোমা মজুত রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে দ্বিজেনের দোতলা বাড়িতে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার রাতে। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় ঘরের জানলা-দরজা। তীব্রতা এতটাই ছিল যে, দ্বিজেনের বাড়ির শাটার, টিন উড়ে গিয়ে পড়ে পাশের বাড়িতে। যদিও হতাহতের খবর নেই। তবে আশপাশের কিছু বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। রাজ্যে পালাবদলের পর থেকেই তাঁকে এলাকায় দেখা যায়নি।

11/09/2026

যুব সংসদে ফের সেরার মুকুট পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়ের

কলকাতায় বেআইনি বহুতল নির্মাণের আড়ালে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ খতিয়ে দেখতে এবার সিবিআই তদন...
11/09/2026

কলকাতায় বেআইনি বহুতল নির্মাণের আড়ালে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ খতিয়ে দেখতে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী ১৪ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ জানানো হয়েছে।

রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা থেকে শুরু ক্যানাল স্ট্রিটে এমন অন্তত ৫০টি বেআইনি বহুতল রয়েছে। যা নজরে পড়েছে প্রধান বিচারপতির। এরপরই শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এদিন আদালত কক্ষে বেনিয়মে বহুতল নির্মাণ সংক্রান্ত একের পর এক বিস্ফোরক তথ্য। প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, রিয়েল এস্টেট কারবারের মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছে। কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের বিষয়টি অজানা ছিল না কলকাতা পুরসভার কাছে। তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বেআইনি বহুতল নির্মাণ করা হয়েছে বলেই মনে করছে প্রধান বিচারপতির বেঞ্চ। কেন সব কিছু জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুরসভা? এই ‘অপকর্মে’ কলকাতা পুরসভার আধিকারিকরা প্রত্যক্ষ যোগসাজশ ছিল কিনা, সে সব খতিয়ে দেখা প্রয়োজন বলেই মত প্রধান বিচারপতির বেঞ্চের। তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পূর্বতন সরকারের শিল্পে অনীহা নিয়ে বারবার আলোচনা হয়েছে গত ১৫ বছরে। ঘটা করে শিল্পবাণিজ্য সম্মেলন...
11/09/2026

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পূর্বতন সরকারের শিল্পে অনীহা নিয়ে বারবার আলোচনা হয়েছে গত ১৫ বছরে। ঘটা করে শিল্পবাণিজ্য সম্মেলন হলেও বিনিয়োগ কার্যত শূন্য! এবার পালাবদলের পর সেই শিল্প নিয়ে আশা দেখাতে শুরু করেছে শুভেন্দু সরকার। তবে শুধু আশা নয়, বাস্তবে যে বিনিয়োগ আসছে, সেই চিত্র আরও পরিষ্কার হল শুক্রবার। এদিন সিটি সেন্টারে বিখ্যাত বস্ত্র বিপণন সংস্থার আউটলেট উদ্বোধন শিল্পবান্ধব বাংলার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

শুভেন্দু এদিন বলেন, “বাংলায় ১৪০টি স্টোর খুলবে। এক-দেড় বছরের মধ্যে হয়ে যাবে। ওঁরা লক্ষ্যমাত্রা দিয়েছে ৩ বছরের। পুরুলিয়ায় ১০০ একর জমি কিনেছে। সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছেন। ওখানে ভূমিপুজোয় যাব। সবমিলিয়ে ১০০০ একর জমি কিনবেন ওঁরা। কর্মসংস্থান হবে। আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। আমি ওঁদের প্রতি কৃতজ্ঞ।” পূর্বতন সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। কীভাবে রাজ্যে বিনিয়োগকারী সংস্থাগুলিকে বাছাই করা হচ্ছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যে কোম্পানি বিনিয়োগ করতে আসছে তাদের বিশ্বাসযোগ্য কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থা দুর্নীতির টাকায় চলছে কিনা তা দেখা হচ্ছে। শুধু ছবি তোলার জন্য নয়। আমরা সবদিক খতিয়ে দেখে শিল্প আনার চেষ্টা করছি।”

বাগেশ্বর বাবার ছবি পোড়ানো বিতর্কে দলের নেতা গ্রেপ্তার হতেই রাজ্যকে আক্রমণ প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক...
11/09/2026

বাগেশ্বর বাবার ছবি পোড়ানো বিতর্কে দলের নেতা গ্রেপ্তার হতেই রাজ্যকে আক্রমণ প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি, রাজ্যে ফ্যাসিস্ট সরকার চলেছে। কংগ্রেস ফ্যাসিস্ট শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। দলের দক্ষিণ কলকাতা জেলার সাধারণ সম্পাদক অতনু দাসের গ্রেপ্তারির প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামার পরিকল্পনা কংগ্রেসের।

বাগেশ্বর বাবার ছবি যারা পুড়িয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়েই রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতেই দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ। এই গ্রেপ্তারিতে ফুঁসে উঠেছে কংগ্রেস। এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন, ‘পশ্চিমবঙ্গে দমন-পীড়নের নীতি চালু হয়ে গেছে।’

শুভঙ্করের প্রশ্ন, ‘যে তথাকথিত বাবা বাগেশ্বর বাঙালিদের সম্পর্কে কটূক্তি করলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে অপমান করলেন, তাকে কেন গ্রেপ্তার করা হল না? যারা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুৎসিত মন্তব্য করলেন, তাদের কেন গ্রেপ্তার করা হলো না?’ প্রদেশ কংগ্রেস সভাপতির প্রশ্ন, ‘যারা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচানোর স্বার্থে প্রতিবাদ করছেন, তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে।” কংগ্রেসের সাফ কথা অতনু দাসের নিঃশর্ত জামিন দিতে হবে।

সূত্রের খবর, অতনু দাসের গ্রেপ্তারির প্রতিবাদে কংগ্রেস আজ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে। শুক্রবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। শনিবার মধ্য কলকাতা জেলা সভাপতি মানস সরকারের নেতৃত্বে ওয়েলিংটনে বিক্ষোভ হবে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার নিজে সেই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হবেন। এছাড়া রাজ্যের অন্য প্রান্তেও একই রকম বিক্ষোভ কর্মসূচি নিয়েছে হাত শিবির।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Bharat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Bharat:

Shortcuts

Share