The Sahid Akhter

The Sahid Akhter গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা মুক্ত-স্বাধীন সত্য কে রে?

27/08/2026

আজ বাংলার মুকুটে এক ঐতিহাসিক অধ্যায় যুক্ত হলো নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে ২৫,০০০+ আসন বিশিষ্ট দেশের অন্যতম বৃহত্তম আইটি ক্যাম্পাস LTIMindtree-র 'আনন্দ নিকেতন'-এর উদ্বোধনের মধ্য দিয়ে।

​আজ যারা ফিতে কাটছেন আর এর সমস্ত কৃতিত্ব নিজেদের বলে জাহির করতে চাইছে, বাংলার মানুষ তাদের এই রাজনৈতিক ভণ্ডামিকে ঘৃণাভরে ধিক্কার জানায়! যে দলটি সর্বদাই বাংলার উন্নয়নকে বারবার বাধা দিতে চেয়েছে, আজ সেই দলই অন্য অন্যের মেহনত ও দূরদর্শিতার ফসল নিজের ঝোলায় ভরতে চাইছে—এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

​আজকের এই বিশাল সাফল্যের একমাত্র রূপকার হলেন বাংলার মানুষের প্রাণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই দূরদর্শী চিন্তা ছিল বাঙালি আইটি কর্মীদের নিজের রাজ্যে ফিরিয়ে আনা। সেই ভাবনা থেকেই:

​১৩ই আগস্ট, ২০১৮: নিউ টাউনে ২৫০ একর জমির ওপর 'বেঙ্গল সিলিকন ভ্যালি হাব'-এর শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

​২০২১-২০২২: রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টায় এবং সঠিক পদক্ষেপে জমি বরাদ্দ থেকে শুরু করে মার্জার এবং পরবর্তীতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।

​২০২৩: ঐতিহাসিক সেই জমিতে ভূমি পুজো থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যায় রাজ্য সরকার।

​যিনি নিজে তিল তিল করে বীজ রোপণ করলেন, জল দিয়ে গাছকে বড় করলেন—আজ ফল পাকলে অন্য কেউ তার মালিকানা দাবি করবে, তা বাংলার সচেতন মানুষ মেনে নেবে না! অন্যের মেহনত চুরি করার এই রাজনৈতিক সংকীর্ণতাকে তীব্র ধিক্কার জানাই।

​ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই একমাত্র দূরদর্শী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে, যার হাত ধরে বাংলা আজ দেশের আইটি মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

​জয় বাংলা!


25/08/2026

চা বিক্রি করে করে অভ্যাস হয়ে গেছে। আগে ছোটখাটো জিনিস, এখন আস্ত ISRO-কেই বেচে দিচ্ছেন।

দেশের গর্ব, কোটি মানুষের বিশ্বাসের প্রতীক—ISRO-র Launch Vehicle তৈরির কাজ এখন তুলে দেওয়া হচ্ছে বেসরকারি কোম্পানির হাতে। PSLV, LVM3, SSLV—সবকিছুর প্রযুক্তি হস্তান্তর। আর এই কোম্পানিগুলো কারা, কার মালিকানায় চলছে—সেটা আলাদা করে বলার দরকার নেই। গোটা দেশ জানে, কার পকেট ভরার জন্য এই ফন্দি।

আমেরিকায় NASA-কে সরকার আগলে রাখে, সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে রাখে মহাকাশ গবেষণাকে। আর এখানে নিজের শিল্পপতি বন্ধুদের পকেট ভরার জন্য একের পর এক লাভজনক সরকারি প্রতিষ্ঠান জলের দরে বেচে দেওয়া হচ্ছে।

তবুও দু’পয়সার চাটুকার এসে বলবে—সব ঠিকঠাক চলছে, কিছুই বিক্রি হচ্ছে না।

এই চাওয়ালা বিদায় নেওয়ার আগে দেশের এমন ক্ষতি করে যাবে যে ভবিষ্যতের কোনো সরকারের পক্ষে সেই ক্ষতিপূরণ করা সম্ভব হবে না।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সমাবেশে।📅 তারিখ: ২৮শে আগস্ট🕛 সময়: বেলা ১২টা📍 স্থান: ক্যাথিড...
25/08/2026

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সমাবেশে।

📅 তারিখ: ২৮শে আগস্ট
🕛 সময়: বেলা ১২টা
📍 স্থান: ক্যাথিড্রাল রোড, বিড়লা প্ল্যান্টোরিয়ামের সামনে,

কলকাতা চলুন, একসাথে এই বিশেষ দিনটিকে সার্থক করে তুলি।

24/08/2026

ভয় পেলেন??
মমতা বন্দ্যোপাধ্যায় এর মাত্র Facebook live এ এত ভয় পাচ্ছেন, ভাবুন জননেত্রী রাস্তায় নামলে আপনি কি করবেন 🤣😂





24/08/2026

বাংলায় এখন থেকে দাদাগিরি আর গুন্ডাগিরির শাসন চালু হয়ে গেছে,

ইনি রাজারহাট নিউটাউন এর বিতর্কীত বিধায়ক পিযুষ কানোরিয়া
রাজারহাট নিউটাউন অন্তর্গত নারায়নপুর থানায় ঢুকে পুলিশ কে ধমকাচ্ছেন।

এখন থেকে ধমকানো চমকানো এটাই বাংলা এবং এর পরিচয় হয়ে দাঁড়াবে।

একজন বিধায়কের মুখের এমন ভাষা আর এই পরিবর্তনের দিনের আশা এটাই হয়তো বাংলার মানুষ চেয়ে ছিল।

জানাবেন আপনাদের পরিবর্তন কেমন লাগছে??

জয় বাংলা!


21/08/2026

অন্নপূর্ণা থেকে যুবশক্তি—শর্তের বেড়াজালে সব উধাও! 🎭📉

​শুনলাম তো রাজ্যে নতুন চমক—"অন্নপূর্ণা ভাতা"! কিন্তু সাধারণ মানুষের পকেটে ঢোকার আগেই সেই ভাতার যা অবস্থা, তাতে মনে হচ্ছে টাকা পাওয়ার চেয়ে শর্তের গোলকধাঁধাঁ থেকে বেরোতেই জীবন শেষ! যে সরকারের একটা সাধারণ ভাতা চালু করতে এত কালঘাম ছুটে যায়, তাদের মুখে "যুবশক্তি"র লম্বা লম্বা কথা শুনলে হাসি ছাড়া আর কী বা পাওয়ার আছে? 😂

​আর ভোট প্রচারে এসে বড় বড় গলায় ছড়ানো হয়েছিল—"মাতৃশক্তি ভরসা কার্ডে কোনো শর্ত লাগবে না!" তখন তো মা-বোনদের আশ্বস্ত করতে কোনো কমতি ছিল না। কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতির বেলুন চুপসে হাওয়া! এখন দেখি নিয়ম আর শর্তের পাহাড়ে পুরো স্কিমটাই চাপা পড়ে গেছে। সাধারণ মানুষ কি শর্তের মারপ্যাঁচ বোঝে, নাকি তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটাই আপনাদের একমাত্র লক্ষ্য?

​মমতা বন্দ্যোপাধ্যায়ের "লক্ষ্মীর ভাণ্ডার" নিয়েও তো বহু কথা হয়েছে, কিন্তু তফাতটা কোথায় একবার ভেবে দেখেছেন? তখন অন্তত মা-বোনেদের মুখে একটা আসল স্বস্তির হাসি থাকত। আর এখন ক্যামেরার সামনে যা চলছে, তা তো দেশবাসী সোশ্যাল মিডিয়ার প্রতিটি ভিডিওতেই পরিষ্কার দেখতে পাচ্ছে। নাটক কম হলো, এবার একটু কাজের কাজ করুন! 🤐👇


21/08/2026

যখন কোনো রাজনৈতিক দলের নেতা মুখ খোলে, তখন মনে হয় নীতি আর ধর্মের খাতা খুলে বসেছে! 📖✨

​সংকুদেব পান্ডা মহাশয় তো একদম গর্জে উঠেছেন—মহুয়া দি নাকি মা কালীর বিরুদ্ধে কিছু বলেছেন, তাই ওনাকে তৎক্ষণাৎ গ্রেফতার করতে হবে! বাহ রে রাজনীতি! ধর্ম গেলো, সমাজ গেলো বলে চিৎকার করার সময় এক ফোঁটাও ক্লান্তি নেই।

​কিন্তু ঠিক তার পরেই প্রশ্নটা মাথায় আসে—আচ্ছা, আমাদের সায়নী দি’কে কি আপনাদের মনে আছে? ওই যে শিবলিঙ্গ নিয়ে কী একটা অদ্ভুত মন্তব্য বা পরানোর কথা যেন বলছিলেন! তাঁর বেলায় কী হলো? ওনার কি কোনো গ্রেফতারি বা আইনের খাঁড়া ঝুলল?

​আরে ধুর! আমারও না কী সব ভুলভাল বুদ্ধি! সায়নী দি তো এখন আপনাদেরই 'পরম আরাধ্য' নেতার দলে নাম লিখিয়ে একেবারে কোল গিয়ে বসেছেন! যে দলে যোগ দিলে সাত খুন মাফ, সেখানে আবার গ্রেফতারি কিসের ভাই? ওয়াশিং মেশিন ব্র্যান্ড পলিটিক্স যাকে বলে! 🧼🔄

​আসলে ভুলটা ওই নেতাদের নয়, ভুলটা পুরোপুরি আমাদের মতো সাধারণ বোকা জনতার। আমরাই ভেবে বসি যে এরা বুঝি সত্যিই ধর্ম, নীতি বা আদর্শের টানে লড়াই করছে। অথচ দিনশেষে এগুলো শুধু চেয়ার দখলের গেম আর রঙ বদলানোর গিরগিটি খেলা! 🦎🎭

Mahua Moitra - মহুয়া মৈত্র



20/08/2026

আকাশ থেকে ‘মুখদর্শন’, মাটিতে কেবল প্রতিশ্রুতি বিসর্জন!

২০২৪ সালে আরামবাগে দাঁড়িয়ে বুক ঠুকে দাবি করা হয়েছিল—“২৬ সাল থেকে বন্যা বন্ধ না করতে পারলে আর দ্বিতীয়বার মুখ দেখাব না!”

আজ ২০২৬ সাল। দিন বদলেছে, কিন্তু আরামবাগ, ঘাটাল আর পূর্ব মেদিনীপুরের মানুষের জলবন্দি ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নদীগুলোর জল আগের মতোই উপচে পড়ে গ্রামকে গ্রাম ভাসাচ্ছে, আর সাধারণ মানুষ বুকজলে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতির হিসাব খুঁজছে।

বন্যা আটকানোর সেই আশ্বাসের কী হলো? মানুষ ভেবেছিল হয়তো মুখ লুকানো হবে, কিন্তু দেখা গেল উল্টো দৃশ্য—প্রতিশ্রুতি রক্ষা না হলেও আকাশপথে ঠিকই ‘মুখদর্শন’ হয়ে গেল! মাটির বাস্তবতায় পা না ফেলে, ওপর থেকে হেলিকপ্টারে বসে জলমগ্ন মানুষের দুর্দশা দেখে চলে যাওয়াই কি তবে ছিল আসল সমাধান?

মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে মানুষকে স্বপ্ন দেখানো সহজ, কিন্তু বন্যার জল নামলে সেই ফাঁপা কথার আসল রূপটাই ভেসে ওঠে। মাটির কান্না ওপর থেকে শুধু দেখাই যায়, অনুধাবন করা যায় না!





17/08/2026

ভক্তরাই বলতে পারবে কোনটা সঠিক..

আজ ১৫ই আগস্ট। স্বাধীনতা দিবস মানে শুধু একটি লাল-সবুজ বা তেরঙা পতাকা ওড়ানো নয়, স্বাধীনতা মানে এমন কিছু মানুষের রক্ত আর আত...
15/08/2026

আজ ১৫ই আগস্ট। স্বাধীনতা দিবস মানে শুধু একটি লাল-সবুজ বা তেরঙা পতাকা ওড়ানো নয়, স্বাধীনতা মানে এমন কিছু মানুষের রক্ত আর আত্মত্যাগের ইতিহাস—যাঁরা হাসিমুখে বরণ করে নিয়েছিলেন মৃত্যুকে। আসুন, আজ স্মরণ করি সেইসব মহান মনীষীদের যাঁদের জীবনের ছোট ছোট ঘটনা আজও আমাদের শিহরিত করে:

🐅 নেতাজি সুভাষচন্দ্র বসু: যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের সমস্ত আরাম-আয়েশ, বিলাসিতা এবং আইসিএস (ICS) এর মতো লোভনীয় চাকরি পায়ে ঠেলে দিয়েছিলেন। ব্রিটিশদের চোখে চোখ রেখে যিনি গর্জে উঠেছিলেন— "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো!" আজাদ হিন্দ ফৌজ গঠন করে যিনি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন।

🔥 ক্ষুদিরাম বসু: মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য ফাঁসির কাঠে ঝুলে ইতিহাস গড়েছিলেন এই বঙ্গবীর। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তাঁর মুখে বিন্দুমাত্র ভয়ের লেশমাত্র ছিল না, বরং মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি আর হাতে ছিল পবিত্র গীতা।

⚔️ বাঘা যতীন (যতীন মুখোপাধ্যায়): বাঘের সাথে একা লড়াই করে খালি হাতে বাঘ মারার ক্ষমতা যার ছিল, সেই বাঘা যতীন বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের একটি বিশাল বাহিনির বিরুদ্ধে মাত্র কয়েকজন সহযোদ্ধা নিয়ে সম্মুখ যুদ্ধ করেছিলেন। মৃত্যুর আগে তাঁর ঐতিহাসিক শেষ কথাটি ছিল— "আমরা মরছি দেশ জাগাতে!"

⚡ মাস্টারদা সূর্য সেন: চট্টগ্রামের প্রবাদপ্রতিম বিপ্লবী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সফল অস্ত্রাগ্রহণের নেতৃত্ব দিয়েছিলেন। চরম অমানবিক নির্যাতনের মুখেও যিনি ব্রিটিশদের কাছে মাথা নত করেননি, বরং হাসিমুখে ফাঁসির দড়ি আলিঙ্গন করে প্রমাণ করেছিলেন পরাধীনতার চেয়ে মৃত্যু কত শ্রেয়।

🕊️ বিনয়, বাদল, দীনেশ: রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে ঢুকে ব্রিটিশ সরকারের ত্রাস তৈরি করা সেই তিন অগ্নিযুগের বীর। ব্রিটিশদের অপশাসন ও দম্ভকে চূর্ণ করতে যাঁরা পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত উদাহরণ তৈরি করে গেছিলেন।

এঁরাই আমাদের বাংলার আসল অহংকার, আসল হিরো। তাঁদের এই মহান আত্মবলিদান ও রক্তস্নাত ইতিহাসকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

🇮🇳 সকলকে স্বাধীনতা দিবসের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই লাল সালাম ও শুভেচ্ছা! 🇮🇳

জয় হিন্দ!
জয় ভারত!

#जयहिन्द #বন্দে_মাতরম

Address

Kolkata
700136

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Sahid Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share