Gastromancer

Gastromancer Bengal’s Soul

swamijir bari
12/01/2026

swamijir bari

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

স্বামীজির বাড়ি
10/01/2026

স্বামীজির বাড়ি

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

24/12/2025

শতাব্দী প্রাচীন কলকাতা।
হুগলির এক সাধারণ মানুষ জীবন শেখ, এসেছিলেন এক ইংরেজ বেকারিতে কাজ করতে, কিন্তু অপমান আর অত্যাচারে একদিন ছাড়তে হয় সেই কাজ।

হাল না ছেড়ে,গরুর জাবর রাখার পাত্রে নিজের হাতেই শুরু করেন বেকিং।কাঠের চুলো, জ্বলন্ত আগুন, আর অদম্য ইচ্ছাশক্তি।

এরপর বিদেশি ইংরেজি মাধ্যম স্কুলেগুলোর সামনে বিক্রি শুরু করেন প্যাটিসের মতো ছোট ছোট ইংরেজি বেকড খাবার। সেখান থেকেই শুরু।

আজ শতাব্দী পেরিয়ে গেলেও তবু সেই রীতি অটুট সম্ভবত কলকাতার প্রথম এই বেকারিতে।আজও কাঠের চুলোতেই বেক হয় এখানের কেক।শীতের তিন মাস 56 ওয়েস্টার্ন স্ট্রিট এর চারপাশটা মম করে ওঠে ইউরোপীয় কেকের গন্ধে।

এটাই কলকাতার ক্রিসমাসের গল্প, সময়ের গর্ভে জন্ম নেওয়া—আজমেরির কেকের গল্প।

10/12/2025

টেগর ক‍্যাসল। ১৮২০ সালে কালী কুমার ঠাকুর পাথুরিয়াঘাটায় তৈরি করেছিলেন এই প্রসাদপম তিনতলা বাড়ি। এই বাড়ি এতটাই সুন্দর ছিলো যে এশীয় ও ইউরোপীয় রাজপরিবারের মানুষজন তো বটেই এমনকি আমেরিকার অষ্টাদশ প্রেসিডেন্ট জেনারেল ইউলিসিস এস. গ্রান্ট এবং তাঁর স্ত্রীও দেখতে আসেন । পরে ১৮৯৫–৯৬ সালে যতীন্দ্রমোহন ঠাকুর সেই পুরনো বাড়ি ভেঙে নতুন করে ক্যাসল বানান। গথিক আর্কিটেকচারের এই দুর্গ ছিলো ১০০ ফুট উঁচু , বড় ঘড়ি এবং নাট্যশালাসহ এ ছিল এই অনন্য স্থাপত্যের এক বিরল দৃষ্টান্ত।

প্রতিটি ঘর, বারান্দা, বাগান এবং থিয়েটার মিলিয়ে ক্যাসলটি ছিল সাংস্কৃতিক মিলনকেন্দ্র।এটা আসলে ইংল্যান্ডের Windsor Castle এর অনুপ্রেরণায় তৈরি। উপরের টাওয়ারে ছিল একটি ফ্ল্যাগস্টাফ এবং ঘড়ি যা তখন ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। এ যেন ছিলো কলকাতার “Big Ben”। এমন কী যতীন্দ্রমোহন ঠাকুরের অনুমতিও ছিল Union Jack ওড়ানোরও ।

যে ক্যাসল এক সময়ে ছিল গান বাজনায় আড্ডায় জমজমাট ,সৃজনশীলতার কেন্দ্র ,আজ তা কালের নিয়মে ধ্বংসপ্রায়। দেওয়ালে ফাটল , নিঃশব্দ টাওয়ারে জমে থাকা ধুলো-ময়লা। তবু আজও সদম্ভে দাঁড়িয়ে থাকা এই ক্যাসল kaa sl দেখলে মনে হয়, ইতিহাস এখনও দেয়াল, ইট-কাঠ সুরকির মাধ্যমে আমাদের গল্প শোনাচ্ছে। টেগর ক্যাসল kaa sl শুধু এক প্রাণহীন ইমারত নয় — এটি এক জীবন্ত ইতিহাসের সাক্ষী।

এই তো আমাদের বাঙলা ও বাঙালির ইতিহাস, কলকাতার টেগোর ক্যাসলের ইতিহাস

09/12/2025

বাগবাজারের বসু বাটি , বাংলার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র তার নিজের ডিজাইনে তৈরি করেছিলেন ১৮৭৮ সালে এবং তা হয়ে ওঠে তদানীন্তন banglar এক প্রাণবন্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র।

ব্যবসায়ে প্রতিপত্তিসম্পন্ন নন্দলাল বসুর এই বাড়ি গড়ে তুলেছিলেন বাংলা ও ইসলামী স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণে, যার অতুলনীয় ভাস্কর্যের নিদর্শন আজ ও দেখতে পাওয়া যায়, এখানে ছিলো একটি ব্যক্তিগত চিড়িয়াখানা, ঘোড়াঘর এবং উদ্যান।

এই বাড়ি সাক্ষী ছিলো হাজারো মানুষের আসা যাওয়ার, রামকৃষ্ণ পরমহংস প্রায়সই আসতেন এবং হতও আধ্যাত্মিক আলোচনা, ১৯০৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বঙ্গ ভঙ্গের প্রতিবাদে ও হিন্দু-মুসলিমদের সম্প্রীতির জন্য এখানেই সেই ঐতিহাসিক রাখী বন্ধন অনুষ্ঠান হয়েছিল !

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই বাড়ির রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের ডাকা সভা সমিতি ও আলোচনা হত এখানে ।

আরও কতই নাজানা ইতিহাসের সাক্ষী বসু বাটি আজও বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ও বিপ্লবী আন্দোলনের ঐতিহ্যের প্রতীক হিসেবে নিশব্দে নিভৃতে দাড়িয়ে আছে।

এই তো আমাদের বাঙলা ও বাঙালির ইতিহাস, কলকাতার বসু বাটির ইতিহাস

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gastromancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share