Rajyo Darpan

Rajyo Darpan Rajyo Darpan – বাংলার চোখে রাজ্যের প্রতিদিনের খবর। বাংলার নির্ভরযোগ্য ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের আশপাশে থাকা তিনটি বস্তি খালি করার জন্য বাসিন্দাদের ছয় সপ্তাহ সম...
26/08/2026

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের আশপাশে থাকা তিনটি বস্তি খালি করার জন্য বাসিন্দাদের ছয় সপ্তাহ সময় দিল দিল্লি হাই কোর্ট। এই সময়ের মধ্যে সাড়ে তিনশোরও বেশি পরিবারকে নির্ধারিত জায়গা ছেড়ে সরকারের বরাদ্দ করা পুনর্বাসনের ঠিকানায় চলে যেতে হবে।

মঙ্গলবার বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির পর আদালত নির্দেশ দেয়, বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনির বস্তিগুলি ছয় সপ্তাহের মধ্যে খালি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছের রেসকোর্স রোডের, বর্তমানে লোককল্যাণ মার্গ নামে পরিচিত, এলাকায় থাকা এই তিনটি বস্তি সরানোর উদ্যোগ আগেই নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট বাসিন্দাদের ৬ মার্চের মধ্যে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

উচ্ছেদের পাশাপাশি বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে সরকার। সরকারি সংস্থা দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি) সাভদা ঘেভরার ডিইউএসআইবি কলোনিতে তাঁদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করেছে। ওই কলোনিতে বরাদ্দ করা ফ্ল্যাটগুলিতে পরিবারগুলিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীন ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের নির্দেশ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বস্তিগুলি খালি হয়নি। এবার সেই প্রক্রিয়ার জন্য আরও ছয় সপ্তাহ সময়সীমা বেঁধে দিল দিল্লি হাই কোর্ট।

Narendra Modi | Delhi High Court

ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর ...
26/08/2026

ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, পার্ক স্ট্রিটের ওই পরিবারকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। একইসঙ্গে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কুণালের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলার পরই কেন তাঁদের নিয়ে যাওয়া হল। তাঁর বক্তব্য, "আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর সময় হল? শনিবারের পর, রবিবার ছিল, সোমবার ছিল, কী করলেন"?

এর আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে কুণাল বলেন, "শনিবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন, হুমকি দেওয়া হয়েছিল। গরীব কেউ শখ করে হয় না। ভোটের আগে গরীব বাচ্ছাদের জড়িয়ে ধরে ছবি তুলতে ভাল লাগে। আর ভোটের পর ওই দাপটে সরিয়ে দেওয়া"।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রসঙ্গ তুলে কুণালের প্রশ্ন, "যেই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দায়িত্ব নেবেন তারপরেই পুলিশকে দিয়ে তুলে আনা হল কেন? কেন সেদিন বলেননি মুখ্যমন্ত্রী যে, দায়িত্ব নিচ্ছেন? মমতাদি বলার পর ঘুম ভাঙল? আপনারা একটা অমানবিক কাজ করছেন"।

তৃণমূল বিধায়কের দাবি, এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক অবস্থানই প্রকাশ পেয়েছে। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ দেখিয়েছেন। ক্ষমতায় থাকলেও দেখিয়েছেন, না থাকলেও দেখিয়েছেন। সোমবার অত বড় বড় কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বের হতে না পারে দেখবেন। স্পটে যান, মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘোষণা চাপে পড় পুলিস দিয়ে তুলে আনেন। এর থেকে একটি জিনিস প্রমাণিত যে, অগ্নিমিত্রা পাল ভুল করেছিলেন"।

শুভেন্দু অধিকারীর সরকারের সমালোচনা করে কুণাল আরও বলেন, "আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না"। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স নিয়ে মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে কুণাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তুলে কথা বলছেন কেন ? এটা কোন‌ও কথা! বয়স হচ্ছে বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে একটা হাঁটার কম্পিটিশন হোক সারা পৃথিবী দেখুক। এক্সারসাইজ আর হাঁটার প্রতিযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স বাস্তবে তার থেকে বয়স অনেকটাই কম"।

Kunal Ghosh | Mamata Banerjee | CM Suvendu Adhikari

25/08/2026

CM Suvendu Adhikari | কর্মসংস্থান থেকে শিল্পনয়ন- একাধিক বিষয়ে তৃণমুল সরকারের তুমুল সমালোচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

25/08/2026

CM Suvendu Adhikari | লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমুল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে শিল্পের পরিবেশ, জমি নীতি এবং বনধের রাজনীতি নিয়ে প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্র...
25/08/2026

রাজ্যে শিল্পের পরিবেশ, জমি নীতি এবং বনধের রাজনীতি নিয়ে প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত জি ২৪ ঘণ্টার মেগা কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, শিল্পের জন্য নতুন জমি নীতি তৈরির কাজ চলছে। একইসঙ্গে রাজ্যে বনধের রাজনীতি আর চলবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
শিল্পায়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও বিভিন্ন শিল্পক্ষেত্রে বন্ধের পরিবেশের কারণে রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, ম্যানেজমেন্ট ও মালিকপক্ষের উপর আক্রমণের রাজনীতির পাশাপাশি জমি সংক্রান্ত নীতির কারণেও শিল্পপতিদের আগ্রহ কমেছে।
টাটা গোষ্ঠীর সিঙ্গুর প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য থেকে টাটাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। প্রয়াত রতন টাটার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ছাড়তে তিনি আগ্রহী ছিলেন না, পরিস্থিতির কারণে তাঁকে সরে যেতে হয়েছিল। একইসঙ্গে শিল্পবান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
রাজ্যে শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে শুভেন্দু বলেন, গাড়ির চাকা আর থেমে থাকবে না। বনধের রাজনীতি বন্ধ করার পাশাপাশি শিল্পপতিদের জমি সংক্রান্ত সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানান তিনি। তাঁর দাবি, নতুন ব্যবস্থায় শিল্পপতিরা প্রয়োজনীয় জমি কিনে নিতে পারবেন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের তরফেও সহযোগিতা থাকবে।
উত্তরপ্রদেশ, গুজরাত, ওড়িশা-সহ কয়েকটি রাজ্যের শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নের উদাহরণও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কলকাতা ও পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে ওই রাজ্যগুলির তুলনা করে তিনি রাজ্যে দ্রুত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।
এদিন ‘ভাতার রাজনীতি’ নিয়েও প্রাক্তন সরকারের সমালোচনা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ভোটের আগে বিভিন্ন প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছিল। একইসঙ্গে চাকরির ক্ষেত্রেও আগের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে পাবলিক সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
বেলডাঙার ঘটনা নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু। শুক্রবারের পরিস্থিতি নিয়ে তাঁর পুরনো মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেলডাঙায় জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের ঘটনায় সাধারণ মানুষ এবং সাংবাদিক সমস্যায় পড়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সবশেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুভেন্দুর বার্তা, ক্ষমতার পালাবদল হতেই পারে এবং কোনও কাজের প্রতিক্রিয়া ভবিষ্যতে ফিরে আসতে পারে। তাঁর কথায়, পৃথিবী গোল—তাই এমন কোনও কাজ করা উচিত নয়, যার ফল একদিন নিজেদেরও ভোগ করতে হয়।

CM Suvendu Adhikari on Bengal industry

অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের অভিযোগ উঠল। এ বার তাঁর বিরুদ্ধে মারধর, গালিগালাজ, প্রাণনাশের হুমক...
25/08/2026

অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের অভিযোগ উঠল। এ বার তাঁর বিরুদ্ধে মারধর, গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক কাঠমিস্ত্রি। রাজকাপুর শর্মা নামে ওই ব্যক্তি বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে।

অভিযোগপত্রে রাজকাপুর জানিয়েছেন, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার টাকার চুক্তির মধ্যে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর আরও দু’টি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই কাজও প্রায় অর্ধেক শেষ করার পর আর কোনও টাকা না পাওয়ায় বকেয়া পারিশ্রমিক চাইতে যান বলে অভিযোগকারীর দাবি।

রাজকাপুরের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে সোহম তাঁর সঙ্গে গালিগালাজ করেন এবং তাঁর উপর চড়াও হন। অভিযোগপত্রে অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের নামও উল্লেখ করেছেন তিনি। দু’জনের বিরুদ্ধেই হুমকি ও ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিনেতার বক্তব্য জানতে ফোন ও মেসেজ করা হয়েছিল। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হুগলির আরামবাগের বাসিন্দা তথা ‘সোনম মুভিজ়’-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ করেছিলেন।

এর আগে বিধায়ক থাকাকালীন কলকাতার একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে কর্মীদের সঙ্গে বচসা, হুমকি এবং মারধরের অভিযোগও উঠেছিল সোহমের বিরুদ্ধে।

Soham Chakraborty

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে বড় পদক্ষেপের আশ্বাস দিলেন মুখ্যমন্...
25/08/2026

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে বড় পদক্ষেপের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওই শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ পৌঁছন সীতাদেবী। তাঁর সঙ্গে সরাসরি কথা বলে ফুটপাথে আর থাকতে হবে না বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

সীতাদেবীকে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভাকেও নির্দেশ দেন তিনি। এদিন বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে যান পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী ওই পরিবার।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, সীতাদেবী বাচ্চাকে নিয়ে তাঁর কাছে এসেছিলেন এবং রাজ্য সরকারের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তাঁর বক্তব্য, ফুটপাত থাকার জায়গা নয় এবং সকলের জন্যই সরকার কাজ করছে।

এই প্রসঙ্গে আগের দুই সরকারেরও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, দীর্ঘদিন ধরে ফুটপাথে থাকা এই পরিবারের খোঁজ আগে কেন নেওয়া হয়নি। সীতাদেবী তাঁর উপর এবং রাজ্য সরকারের উপর আস্থা রেখেছেন বলেও জানান তিনি।

কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার সময় সীতাদেবীকে সেই কাজ বন্ধ করতে বলেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে জানা যায়, প্রায় ৫০ বছর ধরে ওই ফুটপাতই তাঁদের ঠিকানা। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পালটা ভিডিও বার্তায় তিনি জানান, শিশুর দুধ কেড়ে নেওয়া হয়নি, নিরাপত্তার কারণে তাঁদের সরে যেতে বলা হয়েছিল। তবে বিষয়টি আরও ভালোভাবে বোঝানো উচিত ছিল বলেও স্বীকার করেন তিনি।

এরপর সোমবার ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি ওই পরিবারের থাকার ব্যবস্থা এবং শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন।

এই বক্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। কর্মীর বাড়িতে কেন তাঁদের থাকার ব্যবস্থা করতে হবে, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখা হচ্ছে না কেন—প্রশ্ন তোলেন তিনি।

এরই মধ্যে মঙ্গলবার সীতাদেবীর পরিবারের জন্য স্থায়ী থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। পুরসভাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari | Park Street Footpath Controversy

কলকাতা ও উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বরাহনগর–ব্যারাকপুর মেট্রো করিডর বা পিঙ্ক লাইনের কাজে নতুন গতি আসতে...
25/08/2026

কলকাতা ও উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বরাহনগর–ব্যারাকপুর মেট্রো করিডর বা পিঙ্ক লাইনের কাজে নতুন গতি আসতে চলেছে। বিটি রোড বরাবর মেট্রো নির্মাণের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ পরিকাঠামো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটল। কলকাতা পুরসভা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-কে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার পুরসভার তরফে আরভিএনএলের জেনারেল ম্যানেজার (প্রজেক্টস)-কে এনওসি সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডের স্বাক্ষরিত ওই চিঠিতে নির্মাণকাজের সময় জল সরবরাহ পরিকাঠামোর সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা ও নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরসভার নথি অনুযায়ী, বিটি রোডের পাশে থাকা ৪৮ ইঞ্চি ব্যাসের পুরনো কাস্ট আয়রন জল সরবরাহের মূল পাইপলাইন বন্ধ ও বিচ্ছিন্ন করে তার পরিবর্তে ৭২ ইঞ্চি ব্যাসের নতুন পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে। পলতার ইন্টিগ্রেটেড গ্র্যাভিটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে টালা পাম্পিং স্টেশন পর্যন্ত এই নতুন জল পরিবহণ পাইপলাইন তৈরি করা হবে।

একই সময়ে ওই এলাকার উপর দিয়ে বরাহনগর–ব্যারাকপুর মেট্রো করিডরের নির্মাণকাজও চলবে। ফলে দুই প্রকল্পের মধ্যে সমন্বয় বজায় রাখাই এখন মূল বিষয়। পুরসভার এনওসি-তে জল সরবরাহ ব্যবস্থার নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো করিডর চালু হলে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিটি রোডের যানজট কমাতেও এই মেট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এনওসি পাওয়ার ফলে পিঙ্ক লাইনের নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জটিলতা দূর হল। একই সঙ্গে নতুন জল পরিবহণ পাইপলাইন এবং মেট্রো পরিকাঠামোর কাজ সমন্বয় করে এগোলে পানীয় জল সরবরাহ যেমন সুরক্ষিত থাকবে, তেমনই গণপরিবহণ প্রকল্পের কাজও দ্রুত এগোবে।

এনওসির প্রতিলিপি রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর, পূর্ত দফতর, উত্তর ২৪ পরগনার জেলাশাসক এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-সহ সংশ্লিষ্ট দফতরগুলিতেও পাঠানো হয়েছে।

বিটি রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কে একই সঙ্গে মেট্রো ও জল সরবরাহ পরিকাঠামোর কাজ হওয়ায় প্রশাসনিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরসভার ছাড়পত্রের ফলে সেই কাজ এগিয়ে নেওয়ার পথ আরও পরিষ্কার হল।

Kolkata Metro Pink Line | Kolkata Corporation |

24/08/2026

Mamata Banerjee | "মায়ের অভিশাপ বড়ো অভিশাপ", পার্কস্ট্রিট বিতর্কে বিজেপি সরকারকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আইএসএফ ছাড়ার পর গত কয়েক দিনে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সোমব...
24/08/2026

আইএসএফ ছাড়ার পর গত কয়েক দিনে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সোমবারও ভাঙড়ে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে এদিন বিধানসভায় গিয়ে ‘আসল’ তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আরাবুল। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সোমবার বিধানসভায় পৌঁছে ঋতব্রতের সঙ্গে প্রায় এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ভাঙড়ের এই নেতা। এরপর প্রশ্ন উঠছে, তবে কি এবার ঋতব্রতপন্থী ‘আসল’ তৃণমূলে যোগ দিতে চলেছেন আরাবুল? নাকি সাম্প্রতিক হামলার অভিযোগের পর নিরাপত্তার কারণে নতুন রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে তিনি?

একসময় ভাঙড়ের রাজনীতিতে দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন আরাবুল। কলেজের এক শিক্ষিকার মাথায় জগ ছোড়ার অভিযোগে একসময় তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সেই সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ফের ভাঙড়ের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তবে পরবর্তীতে শওকত মোল্লার সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ প্রকাশ্যে আসে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নওসাদ সিদ্দিকীর দল আইএসএফে যোগ দেন আরাবুল। ভাঙড় থেকে প্রার্থীও হন। তবে নির্বাচনে জয় পাননি। এরপর দলের অন্দরে ধীরে ধীরে তাঁর অবস্থান দুর্বল হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

শেষ পর্যন্ত কয়েক দিন আগে সমাজমাধ্যমে আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করেন আরাবুল। দলটির বিরুদ্ধে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলে তিনি পদত্যাগের কথা জানান।

এর পরেই তাঁর উপর হামলার একাধিক অভিযোগ সামনে আসে। গত শনিবার তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার পাশাপাশি বোমা হামলারও অভিযোগ করেন আরাবুল। কোনওরকমে এলাকা ছাড়েন তিনি। পরবর্তী সময়েও তাঁকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। এসব ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন আরাবুল। যদিও অভিযোগের সত্যতা ও হামলার নেপথ্যে কারা রয়েছে, তা তদন্তসাপেক্ষ।

Arabul islam | Ritabrata Banerjee | ISF | TMC

Address

Belgharia
Kolkata
700083

Alerts

Be the first to know and let us send you an email when Rajyo Darpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share