26/01/2026
💙🧿
সিটং | নামটা ভারি সুন্দর | সৃষ্টিকর্তা অনেকটা যত্ন, মায়া, ভালোবাসা দিয়ে তুলির টানে সাজিয়েছে দার্জিলিংয়ের এই গ্রামকে | তার এক একটা বাঁকে মেঘের মধ্যে দিয়ে দেখা দেয় পাইনের সারি, কোনো বাঁকে দাঁড়িয়ে আছে কমলা সুন্দরী গাছ আবার ওই দূরে তাকালে দেখা যায় উঁচু উঁচু পর্বতের পাহাড়ি আস্তানা| আর এই সিটং হলো আমার শান্তির আস্তানা|🌷
যেখানে সকালে ঘুম থেকে উঠতেই দেখা মেলে প্রকৃতি তার সমস্ত রঙ দিয়ে চারিদিকটাস্বপ্নের মতো সাজিয়ে দিয়েছে| যেই মেঘেরা রাত্রিবেলা ঘরের দরজায় এসে করা নাড়ছিলো সকাল হতেই তারা ওই ঐ দূর পাহাড়ে ভিড় জমিয়েছে | ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে দেখছি রঙ বাহারি ফুলেরা সূর্যমামার জন্য অপেক্ষা করছে | 🌸
সকালের জলখাবারটা লুচি তরকারি দিয়ে সেরে বেরিয়ে পড়েছিলাম সিটং এর সৌন্দর্য উপভোগ করতে , কখনো যদি মনে হয় কী পেলাম, কী হারালাম জীবনে তখন স্মৃতির পাতা উল্টে সুন্দর এই মুহূর্তগুলোকে মনে করে নেওয়া যাবে | দুপুরে ফিরে ভুড়িভোজ হয়েছিল একদম বাঙালি আয়োজনে , তারপর পাহাড়ি অলিগলি ধরে হাঁটতে হাঁটতে সূর্যি মামা পাড়ি দিলো | সন্ধে হতেই চারিদিকের নিস্তব্ধতা আর তার সাথে বনফায়ার , গান আর জমজমাট আড্ডার সাথে দুর পাহাড়ের জোনাকির মতো বাড়িগুলোকে দেখতে দেখতে সময়টা কাটিয়ে দেওয়া যায় অচিরেই|🕊️
📍Sitong , Darjeeling ☃️
📱9679326226
✨