03/09/2026
বিরাটি স্টেশনের কাছে হারান কাকার এই ছোট্ট ভাতের হোটেল শুধু খাবারের দোকান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর দীর্ঘদিনের সংগ্রাম ও পরিশ্রম। সকাল থেকে নিজের হাতে রান্না করে মাত্র ৩৫ টাকায় সাধারণ মানুষকে সবজি-ভাত খাইয়ে পেট ভরান হারান কাকা ও তাঁর স্ত্রী। মাছ, ডিম, মাংস—সবই পাওয়া যায় তাঁর এই ছোট্ট হোটেলে। সীমিত আয়ের মধ্যেও মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এই নিরলস প্রচেষ্টার জন্য হারান কাকার প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। ❤️🙏