Army Wife Shilpi

Army Wife Shilpi fouji � Foujan

10/03/2026
10/03/2026

প্রেমিকা VS স্ত্রী
অপ্রিয় হলেও সত্যি

প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

📌📌📌প্রেমিকা আর স্ত্রী কখনোই এক হয় না 🙅‍♀️ প্রেমিকা যেখানে রূপচর্চায় ব্যস্ত থাকে 🫠 স্ত্রী সেখানে স্বামী কি খাবে না খাবে? সেই সব দিকে ব্যস্ত থাকে😔🥺🥹

♦️♦️♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য😐🙊😔

📍 প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আই-ফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। 😐

📍প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।😐

📍প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।😐

📍প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।😐

📍প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে😐😐

📍প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!😔😔

📍প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে😔😔

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।☺️☺️☺️

👉 আপনার কাছে কি মনে হয়…?
লেখাটি ফেসবুকস সংগৃহীত


゚ ゚viralシfypシ゚viralシalシ

10/03/2026
10/03/2026

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম

১. গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না, তা নষ্ট করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো—সবাই তোমার মঙ্গল চায় না।

২. একাকীত্ব পথচলারই অংশ। একে ভয় না পেয়ে উপভোগ করো, এতে আত্মউন্নতির সুযোগ বেশি।

৩. সবকিছুই ক্ষণস্থায়ী। জীবনে উত্থান-পতন আসবেই, তাই সবসময় বাস্তববাদী ও বিনয়ী থাকো।

৪. প্রত্যেকেই ভেতরে ভেতরে কোনো না কোনো লড়াই করছে। যতটা সম্ভব সদয় হও, এতে তোমার কিছু কমবে না।

৫. জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয়, তার মূল্যবোধও দেখো। কারণ, সে-ই হবে তোমার প্রতিচ্ছবি।

৬. তোমার মানসিক শান্তি সবার আগে। এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হও প্রয়োজন।

৭. সময়ের অভাব নেই, দরকার শুধু কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা ধরা দেবেই।

৮. সবার জন্য সময় বরাদ্দ করো না। শুধু তাদের জন্য রাখো, যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয়।

৯. যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ, তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কারও কাছে অপেক্ষা করার প্রয়োজন নেই।

১০. নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ববোধ।

১১. যারা তোমার জীবনের বোঝা হালকা করে, তাদের আঁকড়ে ধরো। এমন মানুষ খুবই বিরল।

১২. সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ টেনে নামাবে। তাই বন্ধু-বান্ধব বেছে নিও বুঝে।

১৩. মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। তাই যেকোনো মূল্যে এটি রক্ষা করো।

১৪. ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনিই আসবে।

১৫. তেমন কাউকে খুঁজে নিও, যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করবে।

১৬. পশ্চাতাপ নয়, জীবন থেকে শিক্ষা নাও। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও।

১৭. তোমার সঙ্গী এমন হওয়া উচিত, যে তোমাকে নিয়ে গর্বিত থাকে।

১৮. জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না।

১৯. ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু স্বপ্নের পথ থেকে সরে যেও না।

২০. কখনো কখনো কিছু সময়ের জন্য নিজেকে আড়ালে রাখতে হয়, আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য।

২১. অন্যদের সফলতা থেকে শেখো, কিন্তু তাদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুলো না।

২২. কাউকে কিছু আশা করা বন্ধ করো, তাহলেই মানসিক শান্তি পাবে।

২৩. সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখো।

২৪. অবিরাম চেষ্টা চালিয়ে যাও—সফলতা একদিন ধরা দেবে।

২৫. পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় কিছু নেই।

২৬. যেখানে তোমার মূল্য নেই, সেখানে বেশি ভাবার দরকার নেই।

২৭. যদি কেউ তোমাকে সাহায্য না করে, নিজেই নিজের পথ তৈরি করো।

২৮. নিজের উন্নতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করো।

২৯. সত্যিকারের আলোচনায় ভুল বোঝাবুঝি থাকার কথা নয়।

৩০. "আগামীকাল করব" মানেই দেরি করা। আজই শুরু করো।

৩১. আগের মতো থাকার প্রয়োজন নেই, বরং প্রতিদিন আরও ভালো হও।

৩২. অনেক সময় ধৈর্য ধরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

৩৩. সবাই তোমার জীবনকে বুঝবে না, সেটাই স্বাভাবিক।

৩৪. নিজেকে সারিয়ে তুলো, যাতে অতীত তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারে।

৩৫. বন্ধু সংখ্যা কম হলেও চলবে, তবে তারা যেন সত্যিকার অর্থেই শুভাকাঙ্ক্ষী হয়।

৩৬. যারা সাময়িকভাবে আসে, তাদের স্থায়ীভাবে বিদায় জানাও।

৩৭. মানুষ আসবে-যাবে, কিন্তু তুমি যেন নিজে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো।

৩৮. নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইলে মাঝে মাঝে হারিয়ে যাও।

৩৯. যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তো তারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না।

৪০. নিজের উন্নতিতে মনোযোগ দাও, অন্যদের প্রমাণ করার কিছু নেই।

৪১. কখনোই সেই জায়গায় ফিরে যেও না, যা একসময় তোমাকে ভেঙে ঘুড়িয়ে দিয়েছিল।

সামনে এগিয়ে যাও, কারন তোমার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি!!🙂

লেখা সংগৃহীত


゚viralシviralシfypシ゚viralシalシ



10/03/2026

সংসার সত্যিই কি খুব সহজ শব্দ? একেবারেই নয়। একসঙ্গে থাকলেই তাকে সংসার করা বলে না। একসঙ্গে সহবাসকে সংসার বলে না। সংসার করতে হলে দুটো আত্মাকে একে অপরের পরিপূরক হতে হয়। দুজনে একসঙ্গে এমন কাজ করতে হয় যা একে আপরের জন্য একেবারে সঠিক।

সংসার করার জন্য সবার আগে প্রয়োজন ত্যাগ। না নিজের আত্মসুখ ত্যাগ করার কথা বলিনি। বলেছি সবার ভালর জন্য নিজের খারাপ কিছু ত্যাগ করতে হয় সংসার সুখের করতে। সবাই সেটা পারে কি? ছেলেদের ভর দুপুর পর্যন্ত না ঘুমিয়ে বাজার যাওয়ার জন্য একটা প্রপার শিক্ষা লাগে অন্যদিকে মেয়েদেরও রান্না জানি না, ঘরের কাজ জানি না এইসব ন্যাকা ন্যাকা ব্যাপার সরিয়ে সবটাই শিখে নিতে হয়। ইগো থেকে বেড়িয়ে দু পক্ষকেই নিজেদের কাজ ভাগাভাগি করে নিতে জানতে হয়।

একটা সংসার সুন্দর করে সাজাতে গেলে সত্যিই নিজের জীবনের অনেক কিছু বাদ দিয়ে দিতে হয়, মানে ওই রাত দুপুর পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা, নেশা এসব করার ইচ্ছে থাকলে সংসার করার দিকে পা না বাড়ানোই ভাল।

ছেলেমেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সংসার করার সিদ্ধান্ত নেন। তাই সব ব্যাপারে মা - বাবার দিকে সমস্ত দায়িত্ব ঠেলে পাশ কাটিয়ে গেলে চলে না, নিজের ঘাড়ে প্রচুর দায়িত্ব নিতে হয়। তাই দায়িত্বজ্ঞানহীন মানুষের দ্বারা সংসার সম্ভব নয়। যাকে বাড়িতে কোনোও জিনিস আনার জন্য লক্ষবার মনে করিয়ে দিতে হয়, তার সংসার না করাই ভাল।

প্রতিযোগিতামূলক মানসিকতা থাকলে খুব মুশকিল। যেমন ওর থেকে আমি বেশি পারি, ওর থেকে রান্না আমার বেশি ভাল, বাজারটা আমি বেশি ভাল করি স্বামী- স্ত্রীয়ের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা থাকলে সেটা সংসার নয়। কারণ সংসার করতে হলে একে অপরের কাজকে যথাযথ সম্মান করতে হবে।

ছাড়া ছাড়া ব্যাপার যাদের মধ্যে আছে, মানে ওই ধরি মাছ না ছুঁই পানি- র মতো, মানে বিয়ে করব কিন্তু ব্যাচেলর থাকব। আমি বউ আনব বা বর রাখব অথচ আমার ফূর্তির কোনোও শেষ থাকবে না। আমি বাইরে আড্ডাবাজি করব, ছুটির দিনে বেলা পর্যন্ত ঘুমাব, সারারাত নিজের মতো ফোন ঘেঁটে ভোরে ঘুমাব এই ধরনের বিকৃত মানসিকতার লোকের একা থাকা উচিত।

সংসার ধর্ম পালন করতে ইচ্ছে নাই করতে পারে এটা যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সংসার সংসার খেলাটা উচিত নয়, সংসার খেলার জিনিস নয়। ত্যাগ জানলে তবেই করা উচিত। এটা একটা মারাত্মক সাধনা, সবার দ্বারা এটা সম্ভব নয়। যারা করতে পারে সুখে থাকে, আর যারা খেলা করে তারা সারাজীবন লোকের সামনে খেলার ঘর দেখিয়ে সুখী থাকার ভান করে ভিতরে দগ্ধে মরে। ©️ অনুলেখা
লেখা সংগৃহীত

゚viralfbreelsfypシ゚viral

Address

Vill/Sahebnagar, P. O/Rukunpur, P. S/Dhubulia, Dist/Nadia
Krishnagar
741154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Army Wife Shilpi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share