News Patrol 24

News Patrol 24 We provides information about News, Health, Education, Sports, Politics, Entertainment, Lifestyle etc

রক্তদান জীবন বাঁচায়—মানবিকতার বার্তা ভূষণা বি.ডি.ও. পাড়ায়।বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- ভূষণা বি.ডি.ও. পাড়া ওয়েলফে...
17/08/2026

রক্তদান জীবন বাঁচায়—মানবিকতার বার্তা ভূষণা বি.ডি.ও. পাড়ায়।

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- ভূষণা বি.ডি.ও. পাড়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৬ আগস্ট ২০২৬ আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। মুমূর্ষ রুগীদের রক্তর চাহিদা পূরণ করতে সেই সব মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তের সংকটে আক্রান্ত রোগীদের জন্য রক্তের জোগান নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

রক্তদান শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: বাবুল রহমান শল্য চিকিৎসক এস,এস,কে,এম (গোল্ড মেডেলিস্ট)। এছাড়াও উপস্থিত ১১১ বারের রক্তদাতা সুকান্ত সরদার, মোরসেলিম সরদার,প্রিয়দর্শি হালদার,অলোক হালদার,জাহাঙ্গির লস্কর,মাসুদূর রহমান লালু,সাকির মোল্লা, রেজাউল ফকির প্রমুখ। রক্তদান শিবিরের গুরুত্ব,স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা এবং মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন।

সাধারণ মানুষকে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে ডা: বাবুল রহমান তিনি জানান, সুস্থ ও যোগ্য ব্যক্তিদের রক্তদানের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

ভূষণা বি.ডি.ও. পাড়া ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে ঘিরে মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, সহযোগিতা ও মানবিকতার বার্তা আরও জোরালো হয়ে উঠেছে।

নুরপুরে ফের জাহাজের ধাক্কা! নদীর পাড়ে ধাক্কা জাহাজের, চাঞ্চল্য এলাকায়।বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- নুরপুর এলাকায় ফ...
12/08/2026

নুরপুরে ফের জাহাজের ধাক্কা! নদীর পাড়ে ধাক্কা জাহাজের, চাঞ্চল্য এলাকায়।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- নুরপুর এলাকায় ফের জাহাজের ধাক্কাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, হলদিয়া থেকে কলকাতার দিকে যাওয়ার পথে একটি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারে। আচমকা এই ঘটনায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জাহাজটি নদীপথে কলকাতার দিকে যাওয়ার সময় কোনও কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি নদীর পাড়ের দিকে চলে গিয়ে ধাক্কা মারে। ঘটনাটি দেখতে আশপাশে ভিড় জমে যায়।
তবে এখনও পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতি, নদীর পাড়ের ক্ষতির পরিমাণ বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে নির্ভরযোগ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাই নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত কোনও সংখ্যা বা অতিরিক্ত দাবি করা হচ্ছে না।কী কারণে নিয়ন্ত্রণ হারাল জাহাজ? নদীপথে নিরাপত্তা নিয়ে উঠছে কি নতুন প্রশ্ন?
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

মগরাহাটে পুলিশের ‘সংযোগ’ কর্মসূচি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ।বাইজিদ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা:- সাধারণ মানুষের সঙ...
08/08/2026

মগরাহাটে পুলিশের ‘সংযোগ’ কর্মসূচি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ।

বাইজিদ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা:- সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও শক্তিশালী করা এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনার লক্ষ্যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে ‘সংযোগ’ কর্মসূচি অনুষ্ঠিত হল মগরাহাট থানার এলাকায়। পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকাতেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হচ্ছে।

অনুষ্ঠানে সাইবার প্রতারণা নিয়ে বিশেষভাবে সচেতন করা হয় সাধারণ মানুষকে। কীভাবে অনলাইন প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়, অপরিচিত ফোন, লিঙ্ক বা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত—তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), এসডিপিও, সিআই, মগরাহাট থানার ওসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

‘সংযোগ’ কর্মসূচিতে এলাকার ১১৪ জন সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ পুলিশের কাছে তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সমস্যাগুলি শোনা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

পুলিশ সুপার জানান, সাইবার প্রতারণার পাশাপাশি বিবাহিত মহিলা ও বয়স্ক ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন ধরনের সমস্যার কথা উঠে এসেছে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাঁদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে করা হচ্ছে।
উদ্দেশ্য একটাই—পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আরও শক্তিশালী জনসংযোগ তৈরি করা।

মগরাহাটে বড়সড় মাদকবিরোধী অভিযান! উদ্ধার ১২২ কেজি গাঁজা,বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা গ্রেফতার ২।বাইজিদ মন্ডল দক্ষিণ...
08/08/2026

মগরাহাটে বড়সড় মাদকবিরোধী অভিযান! উদ্ধার ১২২ কেজি গাঁজা,বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা গ্রেফতার ২।

বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:- গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশের বড়সড় অভিযানে মগরাহাট ২ নম্বর ব্লকের যুগদিয়া অঞ্চলের পিয়াদাপাড়া এলাকা থেকে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে,জার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সি.আই. শাহাবুদ্দিন মণ্ডল এবং মগরাহাট থানার ওসি সজল কুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালায়। তদন্তকারী দলের সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর সৈকত রায়।
রাতের অন্ধকারে জলনিকাশি খাল ও মাঠঘাট পেরিয়ে এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় পাঁচটি বস্তায় প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া মাদক থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় যুগদিয়ার বাসিন্দা সাহিদুল রহমান মোল্লা ওরফে রিন্টু এবং ফরিদুল পিয়াদা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন জানিয়েছেন, মাদক পাচার রুখতে জেলা পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলবে। উদ্ধার হওয়া মাদকের উৎস, পাচারের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

30/07/2026
বীরভূমে রাতভর তল্লাশি অভিযানে বড় সাফল্য। কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ...
30/07/2026

বীরভূমে রাতভর তল্লাশি অভিযানে বড় সাফল্য। কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৫ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া তল্লাশি বুধবার সকাল পর্যন্ত চলতে থাকে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন এবং বড় আকারের ট্রাঙ্ক, যা ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার উৎস খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে। ঘটনায় পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারী তার পোস্ট এ উল্লেখ করেন রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে করা অভিযান চলছে এবং চলবে , এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে পুলিশ।

পশ্চিম মেদিনীপুরে ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা সেমিনার।ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ঘাটালে ...
30/07/2026

পশ্চিম মেদিনীপুরে ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা সেমিনার।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ঘাটালে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক সেমিনার। অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ কেনাকাটার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে উপস্থিত আধিকারিকরা ভোক্তা সুরক্ষা আইন, পণ্য ও পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর প্রক্রিয়া, অনলাইন প্রতারণা এড়ানোর উপায়, বিল বা রসিদ সংরক্ষণের গুরুত্ব এবং নকল বা ত্রুটিপূর্ণ পণ্য সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তাঁদের বক্তব্যে উঠে আসে, "সচেতন ক্রেতাই নিরাপদ ক্রেতা।" তাই প্রতিটি কেনাকাটার সময় বিল সংগ্রহ করা, পণ্যের গুণমান ও মেয়াদ যাচাই করা এবং কোনো সমস্যার সম্মুখীন হলে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং প্রতারণা রোধে আরও সতর্ক থাকার বার্তা তুলে ধরা হয়।

ইনস্টিটিউট অফ ঐশিক জগতে দেয় আলো,এক অচেনা পথ হারা  অন্ধের সাহায্যে হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন।বাইজিদ মন্ডল, দক...
08/07/2026

ইনস্টিটিউট অফ ঐশিক জগতে দেয় আলো,এক অচেনা পথ হারা অন্ধের সাহায্যে হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন।

বাইজিদ মন্ডল, দক্ষিন চব্বিশ পরগনা:- এক পথ হারানো অচেনা অজানা অন্ধের কাছে, খোঁজ করে ফিরে গিয়ে হাত বাড়িয়ে দিলেন জীবন পথের সাথী হয়ে! এক অন্ধ বয়স্ক ব্যাক্তি ট্রেনে করে ভিক্ষে করে জীবন যাপন করতেন !
নিজের কন্যার এক সুন্দর ভাবে বিয়ে দিয়ে পিতৃ স্নেহ ও দায়িত্ব পালন করে জীবনের স্বপ্ন পুরন করতে বিয়ের সরঞ্জাম জোগাড় করতে হাত পাতলেন সবার কাছে! নিশ্চিন্তপুর মার্কেট স্টেশন এ নেমে এক টোটো ওলাকে পয়সা চাওয়ায়, টোটো ওয়ালা নিজের সাধ্য মতো পঞ্চাশ টাকা হাতে দিয়ে বলে আমি এর বেশী আর আর পারলাম না! তবে একটা পথ বলে দিই শোনো! ঐ অদুরের কালি মন্দিরের সামনেই মহাতীর্থ আছে! যার আরেক নাম ইনস্টিটিউট অফ ঐশীক! ওখানে গেলে তুমি তোমার মনের বাসনা পুরন করে ফিরতে পারবে! অন্ধ বললেন, আমি তো ওদের চিনিনা। কি করে গিয়ে চাইবো? বা চাইলে ও দেবে কেন? টোটো ওয়ালা বললেন ওখানে কেউ গেলে খালি হাতে ফিরে যায় না! দেবব্রত বাবুর সঙ্গে দেখা করে তবেই ফিরবেন! উনি হলেন ঐ ইনস্টিটিউটের চেয়ারম্যান! কথা শুনে অন্ধ সঙ্গে সাথী নিয়ে লাঠি ধরে গিয়ে পৌঁছলেন মহাতীর্থে। দেখা করলেন ওখানকার দায়িত্ব কর্মচারীর সাথে! উনি বললেন দেবব্রত বাবু এখন নেই এখানে, উনি গেছেন তামিলনাড়ু!
অন্ধ দুঃখে ভেঙে পড়লেন! বসে রইলেন অনেকক্ষণ! তারপর হতাশ হয়ে ফিরলেন! যাওয়ার সময় দেবব্রত বাবুর ফোন নাম্বার নিয়ে গেলেন! মহাতীর্থ থেকে বলে দিয়েছিলো যে বার বার ফোন করে যেন দেবব্রত বাবুকে ফোন বিরক্ত না করে !

তবে তুমি পেলেও তোমার মনের আশা পুরন হতে পারে! রাত আটটা নটার দিকে চেষ্টা করে দেখবে ফোন করতে! অফিস থেকে, পরে দেবব্রত বাবুকে ফোনে হোয়াটস্যাপ করে ঐ ব্যক্তির ফটো পাঠিয়ে জানানো হয়, যে এই অন্ধ ব্যক্তি সাহায্য চাইতে এসে ছিলেন! তখন দেবব্রত বাবু বললেন ওনার নাম কি? কোথায় বাড়ি? কি ফোন নাম্বার জানাও!
কর্মচারী বললেন স্যার, উনি ওনার ফোন নাম্বার বলতে পারেন নি! তবে আপনার ফোন নাম্বার নিয়ে গেছে! রাতের দিকে ফোন করবে বলেছে, আমরা ঐ সময়ের দিকে বলেছি, তাই। দেবব্রত বাবু দেখলেন রাতে কোনো ফোন আসেনি! কর্মচারী কে বললেন, কই কোনো ফোন এলো না তো! কর্মচারী বলল স্যার আপনার ফোনে রাতে আটটা নটার দিকে কোনো মিস কল থাকলে দেখবেন, ওতে পাবেন হয়তো! দেবব্রত বাবু ফোন দেখে যে মিস কল দু একটা ছিলো তাতে ফোন করে দেখলেন, ওগুলো সব অন্ধ ঐ ব্যক্তি নন এবং ওরকম কোনো ব্যাপারে ওনাদের থেকে কেউ এমন ফোন করেনি! দেবব্রত বাবু কর্মীকে বকে দিলেন! বললেন যে কেউ এমন এলে, নাম ধাম বা ফোন নাম্বার ক্যানো রাখেনি? বললেন যাও খুঁজতে বের হয়ে সন্ধান করো! কেউ বিপদ থেকে উদ্ধার চাইতে এসেছিলো, কিছুই না জেনে ছেড়ে দিলে ক্যানো? কর্মচারী ওর জানা পরিচিত বন্ধু বান্ধব দের ফোন করে ও ফটো পাঠায়! সবাই জানায় কেউ ওনাকে চেনে না! ঐ অন্ধ ব্যক্তি বলেছিল অশ্বত্থতলা গ্রামের পেছনের তেঁতুলতলা গ্রামের নাম! দেবব্রত বাবু শুনে বললেন কর্মচারীকে,যে ও যেন ঐ তেতুলতলা গ্রামে পরের দিনই গিয়ে গ্রামের পুরো এপার থেকে ওপার পর্যন্ত ঘুরে খুঁজে দেখে! তাহলে পেয়ে যাবে! কর্মচারী তাই করলো পরের দিন! না পেয়ে ফিরে এসে তামিলনাড়ুতে দেবব্রত বাবুকে জানায়, সব কথা!
তখন দেবব্রত বাবু নিজেই ভিন্ন জনকে হোয়াটস্যাপ করে ফটো পাঠিয়ে খোঁজে নেমে পড়লেন!ফেসবুকে ও দিলেন, সাহাযোগীতার জন্য খোঁজ, বলে!
ঐ তেঁতুল তলার এক সদস্য জানালেন উনি ফেক! কিন্তু এমন একজন ট্রেনে ভিক্ষে করে বেড়ায়! কিন্তু তার বাড়ি আরও ৩৫-৪০ কিলোমিটার দূরের মাধবপুর নামের কোনো এক গ্রামে! দেবব্রত বাবু খোঁজ করতে নেমে পড়লেন ঐ মাধবপুরের দিকে! একজন বললেন, যে আর আসেনি তাকে আর খোঁজার কি দরকার? কেউ বললেন ওহ, ঐ লোকটা ফ্রড! ওর নামটা বলতে পারলো!ফোন নাম্বার বা ঠিক ঠিকানা কেউই দিতে পারেনি! দেবব্রত বাবুকে এক সাহিত্যিক কোনো কাজে ফোন করেছিলো! তাকে তখন দেবব্রত বাবু এই ব্যাপারটা বলেন! তিনি ফটো দেখে বললেন তিনি ওনাকে চেনেন ও একদিন সময় চাইলেন, ফোন নাম্বার পেতে!
পরের দিন পৌঁছে গেলেন ঐ অন্ধের বাড়ি! ওর দাদার সঙ্গে কথা বলে ফোন নাম্বার নিয়ে, ঐ অন্ধের সঙ্গে কথা বলতে পারলেন! তারপর দেবব্রত বাবুকে জানিয়ে দিলেন নাম্বার এবং বললেন কথা বলতে!
দেবব্রত বাবু ফোন করলেন অন্ধকে, নিজের পরিচয় না দিয়ে!
অন্ধ নিজের দুঃখের সমস্ত কাহিনী বলেই চলেছিলেন, ভিক্ষার হাত পেতে! উপরের সব কাহিনী ঐ অন্ধ বলতে রইলেন দেবব্রত বাবুর ব্যাপারে! বললেন কেউ ওনাকে নাকি বলেছেন যে দেবব্রত বাবু হলেন ভগবান! কথা শুনে দেবব্রত বাবুর মন অনুভূতির গভীরে পৌঁছে গেলো! উনি অন্ধের সমস্ত কথা ফোনে রেকর্ড করে নিলেন! পরে শুনলেন আবার! ওনাকে বললেন, পরের দিনই এসে যেন নিয়ে যায় ঐ কাঁসার কলসী, যা মেয়ের বিয়ের জন্য প্রয়োজন! পাঁচ কেজি ওজনের সুন্দর কলসী দিয়ে নির্লিপ্ত তৃপ্তি নিয়ে ফিরে গেলেন ঐ অন্ধ নিশ্চিন্তপুরের মহাতীর্থ থেকে পরের দিনই, ২রা জুন ২০২৬!
ধুমধাম করে বিয়ে হোলো ঐ অন্ধের কন্যা পিয়ালীর! অন্ধের বাণী শুনে ওর সততার পরিচয় ও মিললো দেবব্রত বাবুর!এই চার পাঁচ দিনের ঘটনার উল্লেখে দেখা গেলো
“আমরা আছি অন্ধলোকে
চোখ আমাদের বন্ধ করে,
কলুষ সমাজ আর সংস্কৃতি থামিয়ে দিচ্ছে এ সুন্দরে”! কতো কেউ ওরে জানেও না, দেখেনি কিন্তু বলেই গেলো, ফ্রড, ফেক, করার দরকার নেই - সে আবার আসেনি যখন ইত্যাদি ইত্যাদি! দেবব্রত বাবুর ও চোখ খুলে গেলো সমাজ দর্শনে! যদি প্রশ্ন আসে, দেবব্রতবাবু কেনই বা এমন করলেন? লোকটা কি ওনার জানা শোনা ছিলো? না! উনি জগত সেবায় নিমজ্জিত! এই প্রয়োজনে ওনার বন্ধুরা ওনাকে বিশ্বাস করে সাহায়ের হাত বাড়িয়ে দেয়! এই খবরটা পেয়ে ওনার কলেজে পড়ার বন্ধু উজ্জ্বল মজুমদার এগিয়ে এসেছিলো আর্থিক সহযোগীতা করবে বলে! তাই দেবব্রত বাবু এগিয়ে গিয়ে ছিলেন পূর্ণ পদক্ষেপে! বৃন্দাবন আদক এগিয়ে এসেছিলেন দোকান থেকে সময় মতো, প্রয়োজন মতো কিনে এনে দিতে, দেবব্রত বাবুর অবর্তমানে! অন্ধজনে দিলে আলো
জগত রবে ভালো
আঁখির দৃষ্টি করো মধুর
এনো, নিজের চোখে আলো।

বিশ্বকাপ কে আলবিদা সি আর সেভেনের।বিশ্বকাপ ফুটবলে রোনাল্ডো যুগের অবসান! বিশ্বকাপ কে  আলবিদা জানালেন পর্তুগালের তারকা ফুটব...
07/07/2026

বিশ্বকাপ কে আলবিদা সি আর সেভেনের।

বিশ্বকাপ ফুটবলে রোনাল্ডো যুগের অবসান! বিশ্বকাপ কে আলবিদা জানালেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৬ থেকে ২০২৬ ছয়টি বিশ্বকাপ, আপামর ফুটবলপ্রেমীরা রোনাল্ডোর ফুটবল মাঠে জাদু দেখেছে। মন্ত্রমুগ্ধ হেড থেকে গোল, ফুটবল মাঠে যাবতীয় কারুকার্য করে ফুটবল প্রেমীদের হৃদয় বারংবার ছুয়ে দিতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল মাঠ দেখেছে তাঁর বুক চিতিয়ে লড়াই। তিনি সকলের অনুপ্রেরণা, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও কিভাবে কামব্যাক করা যায় রোনাল্ডো বারংবার করে দেখিয়েছেন। তিনি ফুটবল ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়।

এবারে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল পর্তুগাল বনাম স্পেন। মেরিনোর গোলে পর্তুগালে কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। যুক্তরাষ্ট্রকে পরাজিত করে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। স্পেনের কাছে পরাজিত হয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান সমাপ্ত হলো পর্তুগালের। পাশাপাশি ছয়টি বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়া রোনাল্ড বিশ্বকাপকে বিদায় জানালেন।

নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুন ও বিজেপি নেতারা অভিযুক্তদের থানা ছড়িয়ে আনার প্রতিবাদে,দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আ...
06/07/2026

নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুন ও বিজেপি নেতারা অভিযুক্তদের থানা ছড়িয়ে আনার প্রতিবাদে,দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটেশ্বরতলা বাজারে এস ইউ সি আই সি ' র বিক্ষোভ মিছিল।

বাইজিদ মন্ডল, দক্ষিন চব্বিশ পরগনা:- গত ৪ই জুলাই বারুইপুর মহকুমার সূর্যপুর হাটে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হওয়ার পাশাপাশি,সাধারণ মানুষ ধিক্কার জানায়। এস ইউ সি আই ( সি) 'র ডায়মণ্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে রাধাকান্তপুর অঞ্চলের আটেশ্বরতলা বাজারে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য্য। তিনি সংবাদ মাধ্যমের সামনে সূর্যপুরের নাবালিকা ধর্ষণ ও খুন হয়ে যাওয়ার প্রশ্নে বলেন,"ক্ষমতার পরিবর্তন হায়েছে, অবস্থার পরিবর্তন হয় নি। যেমন করে আভয়া বিচার পায়নি, নতুন সরকারের আমলে বেশ কয়েকটি ঘটনা প্রমাণ করে অবস্থার বিশেষ পরিবর্তন হয় নি। বিজেপি নেতারা যদি অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে আনে মানুষ ভরসা করবে কোথায়?"
বিক্ষোভ কারীদের অভিযোগ,এই ঘটনার জনসাধারণের প্রতিবাদের কন্ঠকে রোধ করার উদ্দেশ্যে বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ প্রসাশন। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন,"গণ্ডগোল বিশৃঙ্খলার নামে আসলে প্রতিবাদ আন্দোলন স্তব্ধ করতে চায় সরকার। বিশেষ করে পুলিশি গাফিলতি ,প্রশাসনের ব্যর্থতা এবং এই ন্যাক্কারজনক ঘটনা লঘু করে দেখাতে এই অগনতান্ত্রিক পদক্ষেপ। সব শাসক এই একই কাজ করে যাচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে তারা জানান।

Address

Malda
Malda

Alerts

Be the first to know and let us send you an email when News Patrol 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Patrol 24:

Shortcuts

Share