Times of Cumilla

Times of Cumilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Times of Cumilla, Newspaper, Muradnagar.

11/06/2026
ব্রাজিলের জার্সি পরে মসজিদে জুতা চুরি, চুল কেটে দিল জনতাব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদে জুতা চুরি ...
11/06/2026

ব্রাজিলের জার্সি পরে মসজিদে জুতা চুরি, চুল কেটে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

তবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে একজনের চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে মসজিদ কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

09/06/2026

সাবেক এমপি বাহারের ঔদ্ধাত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

03/06/2026

১০ নং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেমের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করায় মিডিয়া ট্রায়ালের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় কঠোর অবস্থানে সরকার
02/06/2026

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় কঠোর অবস্থানে সরকার

02/06/2026

কুমিল্লার মুরাদনগর উপজেলার সিংহাড়ীয়া গ্রামে মাদক ব্যবসা, মাদক সেবন ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মাদকবিরোধী র‌্যালী ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সচেতন এলাকাবাসীর এ উদ্যোগ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

"মাদক মুক্ত সমাজ চাই" এই স্লোগানে রবিবার (৩১ মে) সিংহাড়ীয়া আল ফাতাহ্ ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নবীপুর-শ্রীকাইল রোডে এ প্রতিবাদ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বয়োবৃদ্ধ, তরুণ-যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ফেস্টুন, ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।

রনি শিকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, প্রবাসী মোঃ এরশাদ সরকার, আব্দুর রহিম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিংহাড়ীয়া গ্রামে একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। তারা মাদকের সাথে জড়িতদের হুশিয়ারি করে বলেন, হয় মাদক ছাড়ো নয়তো সিংহাড়ীয়া গ্রাম ছাড়ো। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।এলাকাবাসী দাবি করেন, অবিলম্বে মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামকে নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন, মুফতি আমানুল্লাহ, মোঃ আনিসুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ রাকিবুল ইসলাম, অলিউল্লাহ, মোঃ আরজু, হাজী আবুল কালাম, নয়ন মিয়াসহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

01/06/2026

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড।

প্রতিনিধি। মোহাম্মদ ফয়সাল
দৈনিক মাতৃভূমির খবর কুমিল্লা মুরাদনগর

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

অভিযানকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৪০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে হানিফ পরিবহনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে প্রান্তিক পরিবহনের সুপারভাইজারকেও ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, যাত্রী হয়রানি বন্ধ করতে হবে এবং সরকার নির্ধারিত ভাড়া ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধারণ যাত্রীরা স্বাগত জানিয়েছেন।

01/06/2026

ব্রেকিং নিউজ
মুরাদনগরের মাদক সম্রাট
জুতা মাসুদ দারোরা থেকে গ্রেফতার

Address

Muradnagar
3540

Alerts

Be the first to know and let us send you an email when Times of Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Cumilla:

Share

Category