11/08/2026
জলঙ্গীতে কংগ্রেসের উদ্যোগে সংহতি দিবস পালন | যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন
ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে জলঙ্গী ব্লক কংগ্রেসের উদ্যোগে পালিত হলো “সংহতি দিবস”। একইসঙ্গে ভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জলঙ্গী ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে পতাকা উত্তোলন কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করার পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও উঠে আসে।
📍 স্থান: জলঙ্গী, মুর্শিদাবাদ
🎥 স্থানীয় খবরের প্রতিটি আপডেট পেতে সঙ্গে থাকুন জলঙ্গী নিউজ-এর সঙ্গে।
#জলঙ্গীনিউজ #জলঙ্গী #কংগ্রেস #যুবকংগ্রেস #ভারতছাড়োআন্দোলন #সংহতিদিবস #মুর্শিদাবাদ