18/03/2026
গত কয়েকদিন ধরে বিজেপির কিছু এজেন্ট দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে 'বহিরাগত' বলে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। তাদের এই ভিত্তিহীন প্রচারের জবাবে কিছু সত্য কথা বলা দরকার:
১. যুক্তিহীন বহিরাগত ইস্যু: করিমগঞ্জ টাউন থেকে গিয়ে যদি কেউ রাতাবাড়ি বা পাতারকান্দির বিধায়ক হতে পারেন, তবে দক্ষিণ করিমগঞ্জের ক্ষেত্রে এই প্রশ্ন তোলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
২. ভৌগোলিক বাস্তবতা ও ভোটারদের সুবিধা: সীমানা পুনর্নির্ধারণের পর পুরাতন উত্তর করিমগঞ্জের একটা বড় অংশ এখন দক্ষিণ করিমগঞ্জের সাথে যুক্ত হয়েছে। সেই সব এলাকার সাধারণ মানুষের জন্য বারিগ্রাম বা আসিমগঞ্জ যাওয়ার চেয়ে করিমগঞ্জ টাউনে এসে বিধায়কের সাথে দেখা করা অনেক বেশি সহজ ও সুবিধাজনক।
৩. সময়ের দাবি: বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ এবং টাউনের সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম বিধায়ক আমাদের একান্ত প্রয়োজন।
৪. অধিকার রক্ষার লড়াই: গণতন্ত্র রক্ষা এবং নিজেদের সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখার লড়াইয়ে কংগ্রেসের কোনো বিকল্প নেই। বিভাজনের রাজনীতি রুখতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
আসুন, অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নের পক্ষে এবং অধিকার রক্ষার পক্ষে দাঁড়াই।