SROTO SWINI

SROTO SWINI রোদ্দুর মেখে আলোর বৃষ্টিতে ,
জীবন সাজুক নতুন সৃষ্টিতে।

তোমাকে না বলা কথাগুলোর মতোই আমিও আজ এলোমেলো অগোছালো স্বস্তির খোঁজে বিচলিত! SROTO SWINI
15/09/2026

তোমাকে না বলা কথাগুলোর মতোই আমিও আজ এলোমেলো অগোছালো স্বস্তির খোঁজে বিচলিত!

SROTO SWINI

 #কবিতার_গল্প**********************গল্পটা কবিতার কথা দিয়ে আঁকা ছবি তার।শুরুটা কবিতার চেনা কবিতার লাইন গুনে  কল্পনার জাল...
15/09/2026

#কবিতার_গল্প
**********************

গল্পটা কবিতার
কথা দিয়ে আঁকা ছবি তার।

শুরুটা কবিতার
চেনা কবিতার লাইন গুনে
কল্পনার জাল বুনে
নেই কোনো শেষ
শেষটার।

সব গল্প গল্প নয়
গল্প বানিয়ে লেখা হয়।
কিছু কথা কথা নয়
না বলা কথা কবিতা হয়।

কিছু গল্পের নেই নাম
নাম বললে হতো বদনাম।

কিছু কবিতার নেই অন্তমিল
অগোছালো কথারা নিজ মাধুর্যে সাবলীল।

কিছু শব্দ শুধুই শব্দ নয়,
অপ্রকাশিত অনুভূতি প্রকাশ পায়।

সব মেঘে বৃষ্টি হয় না
সব মেঘ বৃষ্টি চায় না
তুলোর মত ভেসে বেড়ায়
এদিক ওদিক উড়ে বেড়ায়
আকাশের ক্যানভাসে আঁকে
নতুন নতুন ছবি।

কিছু কবিতা লেখা হয় না
কিছু কবিতা লেখা যায় না
হৃদয় গগনে ভেসে বেড়ায়
ছিন্ন বিচ্ছিন্ন কথা হয়ে
জানে শুধু কবি।

গল্পের কবিতা কবিতার গল্প
জানা অজানা কথা অল্প অল্প।

ভেবে না ভেবে লেখা-অলেখা
কথায় কথায় ছবি আঁকা।

গল্পটা কবিতার
দেখা-অদেখা স্বপ্নের তার
ছিড়ে গেছে মালা যার।

SROTO SWINI

 #মেঘ_পিওনমেঘ পিওনের ডাকেঅলীক স্বপ্ন জাগেভেসে যাই কল্পনার সুখেহারিয়ে যাবো দূর আকাশেবৃষ্টির আদর মেখে।খুঁজব সেখানেরোদের চা...
14/09/2026

#মেঘ_পিওন

মেঘ পিওনের ডাকে
অলীক স্বপ্ন জাগে
ভেসে যাই কল্পনার সুখে
হারিয়ে যাবো দূর আকাশে
বৃষ্টির আদর মেখে।

খুঁজব সেখানে
রোদের চাদর
সোনালী রঙের মেলা
নেই দিন নেই রাত
হবে শুধু রঙের খেলা।

করবো না আর তার খোঁজ
হারিয়ে গেছে যে
চেনা ঠিকানায়
রামধনুর আলো মেখে
নতুন গল্প লিখবো রোজ।

✍️ SROTO SWINI

 #অঙ্গীকারকথা ছিলো একসাথে পাড়ি দেবো জীবন নদী  আসুক বাধা যতআসুক যতই ঢেউ এর ধাক্কাভালোবাসা মুছে দেবে সব ক্ষত।সময়ের স্রোত...
13/09/2026

#অঙ্গীকার

কথা ছিলো একসাথে
পাড়ি দেবো জীবন নদী
আসুক বাধা যত
আসুক যতই ঢেউ এর ধাক্কা
ভালোবাসা মুছে দেবে সব ক্ষত।

সময়ের স্রোতে ভেসে গেলো
সব অঙ্গীকার
হারিয়ে গেলো ভালোবাসার সব অধিকার।

হলো না একসাথে পথ চলা
হলো না এক সুরে কথা বলা।

বাকি আছে সব কথা
আছে প্রেম ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক
মন আজ শান্ত
স্মৃতির ভারে ক্লান্ত
হারিয়ে গেছে দিক বিদিক।

হৃদয় আছে নিজ কক্ষে
হয়ে আত্মমগ্ন
ক্ষত বিক্ষত পুড়িয়ে আবেগ
বিবেকের আঘাতে নগ্ন।

ভেঙে অঙ্গীকার সে আজ
নতুন ঠিকানায়
তবু তারই কারণে সবই লাগে
আজ বিষাদময়।

রুক্ষ মনে শুষ্ক হৃদয়ে চলে রোজ
হারানো সুরের খোঁজ।

তবু বলে আশা
আজও মরেনি ভালোবাসা
বিদগ্ধ স্মৃতির ভিড়েও
লুকিয়ে আছে
তাকে ফিরে পাবার আশা।

সে আসুক হয়ে ভরসার ছাতা হয়ে
যেনো হেমন্তের শেষ ঝড়া পাতা হয়ে।

মন চায় ফিরে পেতে
সেই অশান্ত প্রেমের
শান্তিস্নিগ্ধ হওয়া
যেনো রুক্ষ মনের মাটিতে
নতুন বসন্তের ছোঁয়া।

SROTO SWINI

 #সুখী বেইমান এই শহরের বুকেস্বার্থপররাই আছে সুখে।জীবন তাদের সুখময় পদে পদে রূপ বদলায়।চাউনি তাদের ধাঁধার চেয়েও জটিলকথাবা...
12/09/2026

#সুখী

বেইমান এই শহরের বুকে
স্বার্থপররাই আছে সুখে।
জীবন তাদের সুখময়
পদে পদে রূপ বদলায়।

চাউনি তাদের ধাঁধার চেয়েও জটিল
কথাবার্তা অতিশয় কুটিল।
উদ্ভট সব চলন বলন
এলোমেলো বাঁধনছাড়া সম্পর্ক।

মিথ্যের ঘেরাটোপে
আবদ্ধ জীবন
চোরাবালির গর্তের সাথে
নেই পার্থক্য।
লোভ লালসার তাড়নায়
চেনা গলিতেও পথ হারায়।

জীবন চলুক নিজের তালে
নেই কোনো ভ্রুক্ষেপ
যা দেখি তাই চাই
না পেলেই আক্ষেপ।

ভাঙ্গা গড়া আসুক যাই-ই
লক্ষ্য শুধু একটাই
যেভাবেই হোক
সুখী হতে চাই।

ভুলে গিয়ে সব কিছু
দায়িত্ব কর্তব্য আগে পিছু
করছে নিজের সুখের খোঁজ
অবিরত রোজ রোজ।

তাদের কাছে সুখ মানে
ঐশ্বর্য্যের পাহাড়
সুখ মানে বিলাসিতার বাহার।

অবশেষে মিলল সুখ
অহংকারে ভরা মুখ
দিনরাত টাকা গোনে
তারাই হলো সবচেয়ে সুখী
যারা বুঝলো না প্রকৃত সুখের মানে।

SROTO SWINI

 েতেছেমন মেতেছে প্রেমের গানেএখন কি আর বারণ শোনে!চুপি চুপি মনের কোণেসকাল বিকেল স্বপ্ন বোনে।ভালোবাসা আছড়ে পরে ভরসা নামক ন...
12/09/2026

েতেছে

মন মেতেছে প্রেমের গানে
এখন কি আর বারণ শোনে!
চুপি চুপি মনের কোণে
সকাল বিকেল স্বপ্ন বোনে।

ভালোবাসা আছড়ে পরে
ভরসা নামক নদীর পাড়ে
বিশ্বাস তাকে কাছে টানে
প্রেম শুধু স্বপ্ন বোনে।

গোধূলির রঙে মিশে
ফুলের মতো মিষ্টি হেসে
বসবো দুজন পাশাপাশি
বলবো তোমায় ভালবাসি ভালবাসি।

মন মেতেছে খুশির জোয়ারে
যত দুঃখ চলে যাক আজ দূরে
খুঁজে আনবো সোহাগের নোলক
মাথায় পরে প্রেমের পালক
মাতব আজ হাসির দোলায়
যেন মন খারাপরা দূরে পালায়।

SROTO SWINI

12/09/2026

নেই যোগাযোগ
তবু চাই খোঁজ
আছে অপেক্ষা
যদি হতো রোজ
আলাপন নিয়মিত
বিফল প্রতীক্ষা
নিস্ফল আয়োজন
তবুও প্রেম অটল
অভিযোগ পরিমিত।

SROTO SWINI

11/09/2026

#তুমিময়

কাব্যের জগতে আমি সর্বত্রই তুমিময়
বাস্তব জগতে চিরদিন তুমিহীন আমার পরিচয়।

ইচ্ছে ডানায় মিশে আছে
মনখারাপের রং
আকাশেও সেই নকশা
মেঘের যত ঢং।

যদি আমি হতাম
তোমার জামার বোতাম
শক্ত করে বেঁধে রাখতাম
বুকের মাঝে লুকিয়ে রাখা প্রেম।

যদি আমি হতাম
তোমার হাতের রুমাল
আলতো করে ছুঁয়ে দিতাম
তোমার সারা মুখ
মুছে দিতাম তোমার সব ক্লান্তি
এতেই আমার সুখ।

আমার সর্বত্র তুমিময়
তোমার মনের মহল
জুড়ে আছে অন্য কেউ
সে তো আমার জায়গা নয়
তবুও আমার সর্বত্র তুমিই তুমিময়।

SROTO SWINI

11/09/2026

খালি পেটে নয় , সকালে সলিড খাবার খাওয়ার ৩০ মিনিট পর গ্রীন টি পান করুন , হজমের সমস্যা দুর হবে।


09/09/2026

#মূল্য
*********************

মালা ছাড়া লকেট মূল্যহীন
বিবেক হীন মানুষ মূল্যহীন।
লক্ষ্য ছাড়া গন্তব্য অন্তহীন
বাস্তব বড়ই কঠিন।

সাফল্যের চাবিকাঠি
সীমাহীন ত্যাগ
কুঅভ্যাস কুসঙ্গ
দ্রুত পরিত্যাগ।
দৃঢ়মন পকেট শূণ্য
এমন মানুষ সমাজে নগণ্য।

সংসারিক সমৃদ্ধিই পরিমিত
নাম, যশ ,খ্যাতি অতিরিক্ত।
বরাবর রোজগেরে
তবু জীবন আটপৌরে।
কারণ অপরিমিত খরচা
মানিয়ে চলা
যুগিয়ে চলা
সে তো আজ
অনভ্যাসের চর্চা।

ফলাফল সংসারে কলহ
প্রত্যহ প্রবল বচসা
হতে পারে ভাঙন সহসা।
এ জগতে সকল
সৃষ্টিরই আছে মূল্য
বুঝতে গেলে গড়তে হবে
দৃষ্টি সমতুল্য।

রূপ যতই থাক অসামান্য
তবুও বিদ্যা বুদ্ধি অগ্রগণ্য।
বুঝতে হবে মূল্য সব কিছুর
ব্যাক্তি বস্তু সময় পথ উচুঁনীচুর।
ভাঙ্গা গড়া ,ওঠা পড়া
জীবনের অংশ।
সমৃদ্ধিতেই প্রগতি
সবার দেশ - জাতি -বংশ।

SROTO SWINI

Address

North 24 Parganas

Website

Alerts

Be the first to know and let us send you an email when SROTO SWINI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share