RudraX

RudraX In a slight different way! In a Slight Different Way!

30/01/2026

VLC মিডিয়া প্লেয়ার কেন আজও পুরোপুরি ফ্রি? | এর পেছনের গল্প জানেন? 🤯❤️

একটা সফটওয়্যার,
যেটাতে কোনো অ্যাড নেই,
কোনো সাবস্ক্রিপশন নেই,
কোনো পেইড ফিচার নেই।

তবু বছরের পর বছর
প্রায় সব ফোন আর কম্পিউটারে
VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করা হয়।

কিন্তু প্রশ্নটা এখানেই,
VLC আজও পুরোপুরি ফ্রি কেন?

এই ভিডিওটা কোনো রিভিউ না,
কোনো টিউটোরিয়ালও না।

এটা একটা গল্প,
কিছু সিদ্ধান্তের,
কিছু ত্যাগের,
আর একদল মানুষের দর্শনের।

শেষ পর্যন্ত দেখলে
VLC-কে আগের থেকে
একটু আলাদা চোখে দেখবেন। 🤯❤️





প্রিয় সমু দা, অরিজিৎ দা...এই চিঠিটা যখন লিখছি,বিশ্বাস করো, আমার আঙুলগুলো কাঁপছে।বারবার চশমার কাঁচটা মুছে নিচ্ছি,তবুও মো...
27/01/2026

প্রিয় সমু দা, অরিজিৎ দা...

এই চিঠিটা যখন লিখছি,
বিশ্বাস করো, আমার আঙুলগুলো কাঁপছে।

বারবার চশমার কাঁচটা মুছে নিচ্ছি,
তবুও মোবাইলের স্ক্রিনটা
কেমন যেন ঝাপসা হয়ে আসছে।

খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে।

মানুষটা আছো। তুমি বহাল তবিয়তেই আছো।

হয়তো এই মুহূর্তে জিয়াগঞ্জের মাটিতে দাঁড়িয়ে
সেই পরিচিত লাজুক হাসিটা হাসছো।

তবুও মনে হচ্ছে,
আজ আমার পৃথিবী থেকে
খুব দামী কিছু একটা
চিরকালের মতো হারিয়ে গেল।

মনে হচ্ছে,
আমার জীবনের সবচেয়ে প্রিয় বইটার
শেষ পাতাটা আজ কেউ
হঠাৎ করে ছিঁড়ে নিয়ে গেল।

আজ, ২০২৬ সালের
২৭ জানুয়ারির এই বিষন্ন রাত্রে
হঠাৎ করেই আমার চেনা জগতটা
বড্ড অচেনা হয়ে গেল।

তখনো জানতাম না,
একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট
কীভাবে একটা গোটা প্রজন্মের
হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে।

তোমার অফিশিয়াল ‘X’ হ্যান্ডেলে
একটা ছোট্ট নোটিফিকেশন ভেসে উঠল।

কোনো আড়ম্বর নেই।
সাদা ব্যাকগ্রাউন্ডে
শুধু কয়েকটা কালো অক্ষর।

লাইনটা পড়ার আগে ভাবলাম,
হয়তো নতুন কোনো গানের ঘোষণা।
কিংবা হয়তো কোনো কনসার্টের খবর।

কিন্তু যখন পড়লাম…
মনে হলো পায়ের তলা থেকে
মাটিটা সরে যাচ্ছে।

চোখটা বন্ধ করতেই
কানে ভেসে এল সেই পুরনো দিনের সুর,
“ফির মহব্বত করনে চলা হ্যায় তু...”

মনে পড়ে গেল সেই ২০১১ সাল।

আমরা তখন কত ছোট!
প্রেমের গভীরতা বুঝতাম না, বিরহের দহন বুঝতাম না।

কিন্তু তোমার ওই গলার মধ্যে
এমন একটা কিছু ছিল,
যা আমাদের অবুঝ মনটাকে
অচেনা এক মায়ায় বেঁধে ফেলেছিল।

তারপর? তারপর তো ইতিহাস।

যখন মাঝরাতে পুরোনো স্মৃতির কফিন খুলতাম,
তখন বালিশে মুখ গুঁজে শুনেছি,
“ফির লে আয়া দিল মজবুর ক্যায়া কিজে...”

কিংবা সেই আধ্যাত্মিক প্রেমের মুহূর্তে,
যখন শরীর আর আত্মা এক হয়ে যেত,
তখন ব্যাকগ্রাউন্ডে বেজে উঠত,
“ইয়ে লাল ইশক, ইয়ে মলাল ইশক...”

গত এক যুগ ধরে,
আমাদের প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসের সাথে
জড়িয়ে ছিল তোমার ওই একটা কণ্ঠস্বর।

কিন্তু আজ সেই ভয়টাই সত্যি হলো।

তোমার পোস্টে তুমি স্পষ্ট লিখলে,
“I am calling it off.”

কিছু কিছু বিদায় বড় নিঃশব্দে আসে।

সেখানে কোনো সাংবাদিক সম্মেলন থাকে না,
কোনো মাইকের আস্ফালন থাকে না।

থাকে শুধু একটা ছোট বার্তা,
আর তার পেছনে লুকিয়ে থাকা
এক মহাসমুদ্রের গভীরতা।

আজ ঠিক সেটাই ঘটল।

যার গলার শিরায়
আমাদের প্রেম,
আমাদের বিচ্ছেদ,
আমাদের প্রার্থনারা আশ্রয় পেয়েছিল,

আজ সে-ই বললে,
“আর নয়।”

সমু দা, তুমি আর প্লেব্যাক গাইবে না।

খবরটা শোনার পর
চারপাশটা কি একটু বেশিই শূন্য মনে হচ্ছে না?

কিন্তু একটু গভীরে গিয়ে ভাবি।

এটা কি শুধুই অবসর?
নাকি এটা একজন শিল্পীর
নিজেকে ফিরে পাওয়ার লড়াই?

আমরা তোমাকে ‘মেশিন’ বানিয়ে ফেলেছিলাম।
তোমার গলাটাকে লেবুর মতো নিঙ্গড়ে নিয়েছি।

কিন্তু মানুষটার খবর রাখিনি।

সিনেমার চাকচিক্য,
প্রযোজকের ডেডলাইন,
আর ভিউজের ইঁদুর দৌড়,
এগুলো কি একজন সত্যিকারের শিল্পীর
দমবন্ধ করে দিচ্ছিল না?

আজ তুমি যখন বলছো,
“আমি আবার শিখতে চাই,”
“আমি নিজের মতো করে গাইতে চাই,”

তুমি বুঝিয়ে দিলে,
শিল্পের আসল ঠিকানা
বাজারের কোলাহলে নয়,

শিল্পের ঠিকানা
নিজের আত্মার গভীরে।

বলিউড তোমাকে ‘স্টার’ বানিয়েছিল ঠিকই,
কিন্তু হয়তো কোথাও গিয়ে
সেই ‘স্টারডম’-টাই
তোমার ভেতরের ‘বাউল’টাকে
খাঁচায় বন্দি করে ফেলছিল।

আজ তুমি সেই খাঁচাটা ভাঙলে।

তুমি প্রমাণ করলে,
টাকা দিয়ে গলা কেনা যায়,
কিন্তু গায়ককে কেনা যায় না।

যে মাটির গানে,
মুর্শিদাবাদের ধুলোয় নিজের শান্তি খুঁজে পায়,

তাকে মুম্বাইয়ের বা যে কোন ইন্ডাস্ট্রির
চাকচিক্য দিয়ে কতদিন বেঁধে রাখা যায়?

আমাদের খারাপ লাগবে। ভীষণ খারাপ লাগবে।

সিনেমার পর্দায় নায়ক কাঁদবে,
কিন্তু সেই অনুভূতিময় দরদটা আর থাকবে না।

কিন্তু শেষে একটা কথা বলি।

অরিজিৎ দা,
তুমি কোনো সাধারণ গায়ক নও।

তুমি এই সময়ের এক আশ্চর্য ধাঁধা।

তুমি সেই রাজা,
যে মুকুট পরে না,
অথচ কোটি কোটি মানুষের হৃদয় শাসন করে।

তুমি সেই সন্ন্যাসী,
যে সুরের মায়াজালে সংসার পাতে,
আবার দিনশেষে একতারা হাতে
বৈরাগ্যের পথে হাঁটে।

লোকে বলে,
তানসেন দীপক রাগে আগুন জ্বালাতেন,
আর মেঘ মল্লারে বৃষ্টি নামাতেন।

আমরা তানসেনকে দেখিনি।
কিন্তু আমরা তোমাকে দেখেছি।

তোমার গলায় যখন সুর লাগে,
তখন পাথরের বুকেও ফুল ফোটে।

তোমার তান যখন সপ্তকে চড়ে,
তখন মহাকালও হয়তো থমকে দাঁড়ায়।

তুমি শুধুই বিনোদন নও,
তুমি আমাদের আত্মার খোরাক।

এই প্লাস্টিকের যুগে তুমি একমাত্র জীবন্ত অনুভূতি।

আজ তুমি সরে গেলে।

কিন্তু মনে রেখো সম্রাট,সিংহাসনটা কিন্তু তোমারই থাকল।

কারণ রাজা বদলায়,
কিন্তু সাম্রাজ্য,
সে তো কেবল সম্রাটেরই থাকে।

তবে যাওয়ার আগে
আমাদের একটা আকুল আর্জি শুনে যেও।

তুমি লিখেছো,
তুমি আর ‘প্লেব্যাক ভোকালিস্ট’ থাকবে না।

সিনেমা তোমাকে হারাক, আমাদের আপত্তি নেই।

কিন্তু দোহাই তোমার, গানটাকে কেড়ে নিও না।

আমরা চাতক পাখির মতো
চেয়ে থাকব তোমার ওই ‘ইনডিপেনডেন্ট মিউজিক’-এর দিকে।

সিনেমার স্বার্থে নয়,
নিজের স্বার্থে,
নিজের আত্মার খুশিতে
তুমি যা গাইবে,
সেটাই আমাদের কাছে অমৃত।

তোমার ওই স্বাধীন কণ্ঠস্বর,
ওই মুক্ত সুরের ধারা যেন
সবসময় আমাদের ভিজিয়ে দেয়।

কারণ,
তুমি গাইলে পৃথিবীটা শান্ত থাকে।
তুমি গাইলে আমরা বাঁচতে শিখি।

ভালো থেকো জাদুকর।

তোমার এই নতুন পথ চলাও
আমাদের কাছে
এক মহাকাব্য হয়েই থাকুক।

প্রণাম নিও।

ইতি

তোমার কোটি কোটি অনুরাগী শ্রোতা,
যাদের জীবনের বহু সন্ধ্যা
তোমার গলায় আলোকিত। 💗🙏🏻





24/01/2026

হঠাৎ করে মনে হয়,
আমরা যেটা নিয়ে কথা বলছিলাম,
ঠিক সেটার অ্যাডই সামনে এল।
ফেসবুক কি সত্যিই আপনার কথা শুনছে? এই প্রশ্নটা অনেকের মাথায় আসে।
কথা বলা, খোঁজা, পছন্দ,

এই সব কিছুর ভেতরে
আসলে কী কী ধরা পড়ে?
শোনা?
নাকি অন্য কিছু?
ভিডিওটা শেষ করলে
এই প্রশ্নটার উত্তর
নিজের মতো করে মিলিয়ে নেওয়া যাবে।





এরকম দিন সহজে আসে না মশাই বুঝলেন,একটু খেয়াল করলেই দেখবেন,আজকের রোদে একটা অন্যরকম তেজ আছে।আবার বাতাসের শিরশিরানিটাতেওকোথা...
23/01/2026

এরকম দিন সহজে আসে না মশাই বুঝলেন,

একটু খেয়াল করলেই দেখবেন,
আজকের রোদে একটা অন্যরকম তেজ আছে।

আবার বাতাসের শিরশিরানিটাতেও
কোথায় যেন একটা স্নিগ্ধ মাতৃস্নেহ মিশে আছে।

ক্যালেন্ডারের পাতায় আজ এক মহাজাগতিক সমাপতন।

একই আকাশতলে আজ বাজে দুই ভিন্ন সুর।

একদিকে বীণার তারে
বেজে ওঠা সৃষ্টির কোমল রাগিণী,

অন্যদিকে দিগন্ত চিরে ভেসে আসা
এক হার না মানা যোদ্ধার হুঙ্কার, “দিল্লি চলো!”

আজ ‘চেতনা’র পুজো।
আজ ‘স্পর্ধা’রও জন্মদিন।

ছোটবেলা থেকেই আমরা
সকালবেলায় স্নান সেরে,
পুষ্পাঞ্জলি দিয়েছি
শ্বেতবস্ত্রধারিণী মায়ের পায়ে।

তিনি আমাদের শিখিয়েছেন,
অন্ধকারকে ভয় না পেয়ে
তাকে জ্ঞানের আলো দিয়ে চিনতে হয়।

তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন
ভাবনার অস্ত্র, যুক্তি, বুদ্ধি আর বোধ।

আর ঠিক সেই ভাবনার জগতেই
প্রবেশ করেছেন আরেকজন মহানায়ক।

যিনি শিখিয়েছেন,
শুধু ভাবতে জানলেই হবে না,
সেই ভাবনাকে রক্ষা করার মতো
মেরুদণ্ডটাও থাকতে হবে টানটান।

মা সরস্বতী যদি হন
আমাদের ‘মগজাস্ত্র’,

তবে নেতাজি হলেন
আমাদের ‘শিরদাঁড়া’।

একজন আমাদের শেখান,
মাথা নত করে বিনয়ী হতে।

অন্যজন শেখান
অন্যায়ের সামনে মাথা উঁচু করে
চোখে চোখ রাখতে।

বাঙালির সৌভাগ্য দেখুন!

আমাদের ইতিহাসের একদিকে
যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে,

তেমনি অন্যদিকে
সুভাষ চন্দ্র বসুর তলোয়ারও আছে।

আমরা সেই জাতি,
যারা এক হাতে তুলি ধরতে জানে,

আবার প্রয়োজনে অন্য হাতে
ব*ন্দু*ক ধরতেও তাদের হাত কাঁপে না।

আজকের এই পবিত্র দিনে
আমাদের প্রার্থনা শুধু এটুকুই হোক,

আমাদের মেধা যেন
কখনো ভীরু না হয়।

আর আমাদের সাহস যেন
কখনো উদ্ধত না হয়।

জ্ঞান আর সাহসের
যুগলবন্দীই তো আসল জীবন।

যে জাতি ভাবতে জানে, আর যে জাতি ভয়কে জয় করতে পারে,

পৃথিবীর কোনো শক্তি তাদের দমাতে পারে না।

মাথা নত হোক জ্ঞানের বেদিতে,
আর স্যালুট থাকুক নায়কের চরণে।

প্রণাম মা।
জয় হিন্দ। 🙏🏻❤️





19/01/2026

শেষ পর্যন্ত দেখতেই হবে এটি!

আবার বাড়তে চলেছে রিচার্জের দাম? Jio ও Airtel-এর আসল প্ল্যান শুনলে আঁতকে উঠবেন! 😱

মোবাইল রিচার্জের খরচ কি আপনারও প্রতি মাসে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? 🤔

আমরা অনেকেই ভেবেছিলাম ৫জি (5G) আসার পর ইন্টারনেট সস্তা হবে, কিন্তু বাস্তবে উল্টোটাই দেখা যাচ্ছে। গত কয়েক বছরে রিচার্জের দাম ধাপে ধাপে বেড়েই চলেছে। আর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে এই খরচ আরও অনেকটা বাড়তে পারে।

কিন্তু কেন? সাধারণ গ্রাহক হিসেবে আমরা কি কোনো ফাঁদে পড়ছি? নাকি এর পেছনে বড় কোনো বাণিজ্যিক কারণ আছে?

ইতিহাসের পাতায় কিছু যুদ্ধ থাকে,যেখানে হার-জিতের চেয়েওবড় হয়ে দাঁড়ায়,একজন যোদ্ধারএকাকী দাঁড়িয়ে থাকা।দৃশ্যটা কল্পনা করুন।স...
18/01/2026

ইতিহাসের পাতায় কিছু যুদ্ধ থাকে,

যেখানে হার-জিতের চেয়েও
বড় হয়ে দাঁড়ায়,
একজন যোদ্ধার
একাকী দাঁড়িয়ে থাকা।

দৃশ্যটা কল্পনা করুন।

সিরিজ ডিসাইডার।
সামনে ৩৩৮ রানের
এক দুর্ভেদ্য পাহাড়।
যেন এক অনিবার্য মৃত্যুফাঁদ।

আমাদের সেনাপতিরা?
যাঁদের ওপর
এই বিশাল সাম্রাজ্যের ভার,
সেই রোহিত, শ্রেয়াস, রাহুল, শুবমান,
ঝড়ের প্রথম এক ঝাপটাতেই
তাসের প্রাসাদের মতো লুটিয়ে পড়লেন।

ভেবেছিলেন, সব শেষ?
গ্যালারির সব আলো নিভে গেছে?

না।

ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝে,
সেই শ্মশানের নিস্তব্ধতার বুকে
দাঁড়িয়ে ছিলেন একজন।

একা।
নিঃসঙ্গ।

হাতে কোনো আধুনিক অস্ত্র নেই,
আছে কেবল এক খণ্ড উইলো কাঠ।

আর বুকের পাজরে?
সেখানে জ্বলছে এক
অনির্বাণ ধ্রুবতারা।

ভালো করে তাকান।
চিনতে পারছেন মানুষটাকে?

বয়স সাঁইত্রিশ এর কোঠা পেরিয়েছে।
চুলে হয়তো অভিজ্ঞতার রুপোলি আঁচড় লেগেছে।

কিন্তু চোখের ওই আগুন?
ওটা তো সেই আঠারো বছরের
তরুণের মতোই লেলিহান!

নাম? বলতেই হবে না!
বিরাট কোহলি।

যাঁকে নিয়ে পাড়ার চায়ের দোকান থেকে
ইন্টারন্যাশনাল নিউজ পেপারে রোজ ঝড় ওঠে।

একদল লোক আছেন,
যাঁরা আতশ কাঁচ নিয়ে বসে থাকেন
তাঁর ভুল ধরার জন্য।

কেউ বলেন, “ওঁর সময় শেষ।”
কেউ বলেন, “বয়স হয়েছে, রিফ্লেক্স কমেছে।”
কেউ বা বলেন, “ওঁর দলে থাকাটাই এখন বোঝা।”

আজকের এই ইনিংসটা
ছিল তাঁদের সকলের গালে
এক নিঃশব্দ চড়।

মানুষটার ৮৫ টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি হলো।
৮৫ টা!

আপনারা যাঁরা বলেন
ওঁর ক্ষুধা কমে গেছে,
তাঁরা আজ উইকেটের মাঝে
ওঁর ওই দৌড়টা দেখেছেন?

তরুণরা যেখানে,
দুই রান নিতে গিয়ে হাঁপিয়ে যায়,
সেখানে তিনি চিতাবাঘের ক্ষিপ্রতায় রান চুরি করেন।

বয়সকে তিনি কেবল একটা সংখ্যার মর্যাদাও দেননি।

ফিটনেস ওঁর কাছে
কোনো দেখানোর বিষয় নয়,
ফিটনেস ওঁর কাছে এক তপস্যা।

আজকের ওই ১২৪ রানকে
আপনারা অনুগ্রহ করে স্কোরবোর্ডের সংখ্যা দিয়ে বিচার করবেন না।

ওটা রান ছিল না।
ওটা ছিল এক বিপন্ন সভ্যতার শেষ আর্তনাদ।

আজ তাঁর ব্যাট থেকে
যে শটগুলো বেরোচ্ছিল,
তাতে কোনো বাড়তি ঝুঁকি ছিল না,
ছিল জ্যামিতিক নিখুঁত এক হিসেব।

প্রত্যেকটি চার এবং প্রত্যেকটি ছয় আরেকবার দেখে নিন।
আপনি নিজেই হিসাব যেন মেলাতে পারবেন না।

তিনি মুখে কিছু বলেন না।
তিনি জানেন,
সিংহের গর্জন শোনানোর জন্য
আলাদা কিছুর প্রয়োজন হয় না,
তাঁর উপস্থিতিটাই যথেষ্ট।

যখন সঙ্গীরা একে একে
রণক্ষেত্র ছেড়ে প্যাভিলিয়নে ফিরছেন,
তখন তিনি মাটি কামড়ে
পড়ে রইলেন।

মাঝপথে তরুণ হর্ষিত রানাকে
যখন তিনি বোঝাচ্ছিলেন,
কাঁধে হাত রাখছিলেন,
তখন মনে হচ্ছিল,

কোনো এক সেনাপতি
যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তাঁর শেষ সৈন্যকে সাহস জোগাচ্ছেন।

লড়াইটা অসম ছিল,
তবুও তিনি লড়লেন।
শেষ রক্তবিন্দু দিয়ে।

নিতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার
ওইটুকু মরিয়া চেষ্টা ছাড়া,
আজ এই মহীরুহের ছায়ায়
দাঁড়ানোর মতো কেউ ছিল না।

২৯২ রানে যখন
টিম থামল,
তখন আসলে
ম্যাচটা শেষ হয়নি।

শেষ হয়ে গেল
আমাদের মিথ্যে অহংকারের
শেষ আশ্রয়টুকু।

আর ঠিক এখানেই
গল্পটা ফিরে যায়
সেই ধুলোমাখা অতীতে।

স্মৃতির দরজাটা
একটু খুলুন।

সালটা ২০১২।
সোশ্যাল মিডিয়ার কোলাহল তখনো
আমাদের গ্রাস করেনি।

তখনো বাতাসে একটা প্রশ্ন ভাসত,
“এই বিশাল দেশটা কি
বড্ড বেশি একজনের মুখের দিকে
তাকিয়ে থাকে?”

আজ ক্যালেন্ডারের পাতায় ২০২৬।
মহাকালের রথ চৌদ্দটা বছর পার করে এসেছে।

পৃথিবী বদলে গেছে।
প্রযুক্তি বদলে গেছে।

কিন্তু কি আশ্চর্য!
আমাদের ললাট লিখন বদলায়নি।

আজও যখন মাঝদরিয়ায়
তরণী ডোবে,
তখন হাল ধরতে সেই একজনকেই লাগে।

এটা কি বীরত্ব?
নাকি এটা আমাদের চরম দেউলিয়াপনা?

আমরা ১৪ বছর ধরে একটা মিথ্যে মরীচিকার পেছনে ছুটেছি।

আমরা ভেবেছি, আমাদের অনেক রথী-মহারথী আছে।

কিন্তু আজ প্রমাণ হলো,
আমাদের কেবল সেনাপতিই আছে,
কোনো সৈন্য নেই।

বিরাট কোহলি আজও সম্রাট।
কিন্তু বড়ই নিঃসঙ্গ তাঁর সিংহাসন।
বড়ই অরক্ষিত তাঁর দুর্গ।

চারিদিকে যখন উৎসবের আলো,
তখন দেওয়ালের লিখনটা
একটু পড়ার চেষ্টা করুন।

খুব অস্পষ্ট নয়।
আর মাত্র একটা বছর।

২০২৩ চলে গিয়ে তিন তিনটি বছর হয়ে গিয়েছে।

সামনেই বিশ্বযুদ্ধের দামামা।
ক্রিকেট বিশ্বকাপ।

বালুকণা ফুরিয়ে আসছে।

আমরা কি তবে
সেই পুরনো ভুলকেই সম্বল করে
আবার এক মহাযুদ্ধের দিকে পা বাড়াচ্ছি?

যেখানে ভরসা কেবল একজন, আর বাকিরা শুধুই দর্শক?

সময় থাকতে আয়নায় নিজেদের মুখটা দেখুন।

কারণ,
একাকী নক্ষত্র দিয়ে
আকাশ সাজানো যায়,
কিন্তু অমাবস্যার অন্ধকার
ঘোচানো যায় না।

সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না।






একদিন খুব আকস্মিকভাবে খেয়াল করবেন,আপনার ভেতরটাঅদ্ভুতরকমশান্ত হয়ে গেছে।আগের মতো আরহুটহাট অভিমান হয় না,বুক ফেটে কান্না এলে...
17/01/2026

একদিন খুব আকস্মিকভাবে খেয়াল করবেন,

আপনার ভেতরটা
অদ্ভুতরকম
শান্ত হয়ে গেছে।

আগের মতো আর
হুটহাট অভিমান হয় না,
বুক ফেটে কান্না এলেও
সেটা আর কাউকে
চিৎকার করে বলা হয় না।

কারণ আপনি জীবনের
সেই নির্মম পাঠশালায়
শিখে গেছেন,
এখানে আর্তনাদ করলেও
কেউ শোনার নেই।

এই যে পাথর হয়ে যাওয়া,
এই যে মৌনতা,
এটা কিন্তু প্রশান্তি নয়,
এটা হলো
আপনার জীবন্ত লাশ হয়ে যাওয়ার প্রথম লক্ষণ।

আপনি হলেন সেই মানুষটা,
যাকে পাওয়ার জন্য
কোনো সাধনার প্রয়োজন হয় না।

কোনো ‘অ্যাপয়েন্টমেন্ট’ লাগে না,
কোনো সময়-অসময় লাগে না।

গভীর রাতে
যখন শহরের সব আলো নিভে যায়,
তখনো আপনার ফোন বেজে ওঠে,
“ভাই, একটু আসতে পারবি? খুব দরকার।”

আপনার আত্মসম্মানবোধ
এতটাই তলানিতে ঠেকেছে
যে, আপনি একবারও
প্রশ্ন করেন না,
“এত রাতে?”
কিংবা
“কেন?”

আপনি এক মুহূর্ত দেরি না করে
জুতো পায়ে
বেরিয়ে পড়েন।

কারণ আপনার মগজে
একটা ভুল ধারণা
উইপোকার মতো
বাসা বেঁধেছে,
“ওদের আমাকে প্রয়োজন।”

কিন্তু একবার
বুক চাপড়ে,
বিবেকের দিকে তাকিয়ে
নিজেকে জিজ্ঞেস করুন তো,

আপনার যখন আকাশ মেঘলা হয়,
তখন এই শহরের
কটা দরজা আপনার আশ্রয়ের জন্য খোলা থাকে?

কয়জন আসে
আপনার চোখের কোণের
জল মুছতে?

আত্মীয়-স্বজনের কাছে
আপনার পরিচয়টা
কী জানেন?

আপনি হলেন
তাদের ‘আপৎকালীন বাতি’।

যতক্ষণ অন্ধকার,
ততক্ষণ আপনাকে দরকার।

সমস্যা এবং ঝামেলার কাজে
সবার আগে
আপনার নামটাই
মনে পড়ে।

কিন্তু উৎসবের আলোয়?
দামি উপহারের বেলায়?
পারিবারিক অ্যালবামের ফ্রেমে?

তখন আপনি
ব্যাকগ্রাউন্ডের ঝাপসা ছবি, অথবা আপনি নেই।

কারণ আপনি তো “আছেনই”।

আর যা অঢেল পাওয়া যায়,
তার কদর কেউ করে না।

পথের ধুলো আর হীরের মধ্যে
তফাত তো শুধু প্রাপ্যতার।

বন্ধুত্বের নামে
যে প্রহসনটা চলছে,
সেটা আরও করুণ।

গ্রুপ চ্যাটে কেউ লিখল, “ভাই, একটু হেল্প লাগবে।”

বাকিরা দেখেও না দেখার ভান করল, কেউ রিপ্লাই দিল না।

আর আপনি?
আপনি বোকার মতো
সঙ্গে সঙ্গে উত্তর দিলেন,
“বল, কী হয়েছে?”

বাকিরা বোকা নয়,
ওরা চালাক।

ওরা জানে,
“আরে ও তো আছেই,
ও ঠিক করে দেবে।”

পিকনিক, ট্যুর, আড্ডা, বা কোন নিজস্ব সমস্যা।
সবকিছুর মেরুদণ্ড আপনি।

সব ধকল আপনার কাঁধে।

কিন্তু একদিন,
শুধু একদিন
যদি আপনি ক্লান্ত হয়ে বলেন,
“আজ পারব না রে,”

মুহূর্তের মধ্যে
ওদের বন্ধুত্বের
মুখোশ খসে পড়বে।

আপনি তখন আর
‘ভালো বন্ধু’ নন।

আপনি তখন
‘চরম স্বার্থপর’,
আপনি তখন
‘ভাব দেখাচ্ছেন’।

কারণ এতদিন ধরে
আপনি ওদের শিখিয়েছেন,
আপনার অভিধানে
‘না’ শব্দটা নেই।

আপনি নিজেই
নিজের পায়ে
কুড়ুলটা মেরেছেন।

আর রিলেশনশিপ?

সেখানে কষ্টটা
আরও নগ্ন, আরও বীভৎস।

আপনি চাতক পাখির মতো
বসে থাকেন,
একটা মেসেজের জন্য,
একটু সময়ের জন্য,
একটুখানি আদরের জন্য।

সে জানে,
আপনি অপেক্ষা করবেন।
তাই সে ইচ্ছে করে দেরি করে।

সে জানে,
আপনাকে শত অবহেলা করলেও
আপনি কোথাও যাবেন না,
ঠিক তার পায়ের কাছেই
পড়ে থাকবেন।

তাই সে আপনাকে
মানুষ বলে
গণ্য করে না,
ঘরের কোণে পড়ে থাকা
‘পুরনো আসবাবপত্র’ মনে করে।

আপনি ভাবেন,
“আমি ওকে বুঝি,
আমি স্যাক্রিফাইস করছি, আমি ম্যাচিওর।”

ভুল ভাবছেন।

আপনি স্যাক্রিফাইস করছেন না,
আপনি ‘দাসত্ব’ করছেন।

একতরফা ভালোবাসা বড়ই মুশকিল এই বর্তমান পৃথিবীতে।

আপনি নিজেকে
এতটাই সহজলভ্য করে ফেলেছেন
যে, আপনার কান্না,
আপনার অভিমান,
সব এখন তার কাছে
‘সস্তা নাটক’
মনে হয়।

বাড়ির ভেতরেও তো একই গল্প।

আপনি আছেন বলেই
সংসারটা চলছে,এটা কেউ
স্বীকার করবে না।

আপনি অসুস্থ হলে বলা হয়,
“একটু ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে।”

আপনি মানসিকভাবে বিপর্যস্ত হলে বলা হয়,
“এত ভাবার কী আছে?”

কিন্তু আপনি যদি
একদিন না থাকেন,
সেদিন হয়তো
ওরা বুঝবে,
আপনি কতটা
আগলে রাখতেন।

কিন্তু দুর্ভাগ্য
কী জানেন?

তখন আর আপনার কিছু
প্রমাণ করার থাকবে না।

আপনি এতদিন ধরে
সবাইকে সহজ করে দিতে দিতে
নিজের জীবনটাকেই
একটা জটিল
জট পাকিয়ে ফেলেছেন।

আপনি ভেবেছিলেন,
সবটুকু উজাড় করে দিলে
মানুষ থেকে যাবে।

নির্মম সত্যটা হলো,
সবটুকু দিয়ে দিলে
মানুষ ভালোবাসে না,
মানুষ ‘অভ্যস্ত’ হয়ে যায়।

আর অভ্যাসের জিনিসের
কোনো মূল্য থাকে না,
থাকে শুধু প্রয়োজন।

এখনও সময় আছে।
মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ান।

নিজেকে এক পা পিছিয়ে নিন।

সব ফোন রিসিভ করার
দরকার নেই।

সব ডাকে সাড়া দেওয়ার
দিব্যি কেউ দেয়নি।

সব দায়িত্ব
নিজের কাঁধে নিয়ে
নিজেকে ‘ভারবাহী গাধা’ বানাবেন না।

মাঝে মাঝে মুখের ওপর
কঠিন গলায়, চোখের দিকে তাকিয়ে
বলুন, “পারব না।”

দেখবেন,
জাদুর মতো কাজ হবে।

যারা আপনাকে
শুধু ‘টিস্যু পেপার’-এর মতো
ব্যবহার করছিল,
তারা ধীরে ধীরে
কেটে পড়বে।

আপনার জীবন থেকে
আবর্জনা কমবে।

আর যারা আপনাকে সত্যি
‘মানুষ’ হিসেবে চায়,
তারা আপনার এই
‘না’ বলাটাকেও
সম্মান করবে,
তারা থেকেই যাবে।

মনে রাখবেন,
আপনি কারোর ‘ফ্রি সার্ভিস সেন্টার’ নন।

আপনি কারোর
‘ব্যাকআপ প্ল্যান’ বা ‘দ্বিতীয় পছন্দ’ নন।

আপনি রক্তমাংসের মানুষ।

আর মানুষকে খুব বেশি
সহজ করে দিলে,
মানুষ আর মানুষ থাকে না,
সেটা ‘সুবিধা’ হয়ে যায়।

আজ আর
চুপ করবেন না।

আজ থেকে
নিজের মূল্যটা নিজেই নির্ধারণ করুন।

দেখবেন,
যেদিন আপনি
নিজেকে সহজলভ্য না রেখে
‘মহার্ঘ’ করে তুলবেন,
সেদিনই এই
স্বার্থপর পৃথিবী আপনাকে
সমীহ করতে বাধ্য হবে।

এটাই হোক
আপনার ঘুরে দাঁড়ানোর শুরু।

কারণ,
নিজেকে না বাঁচালে, আপনাকে বাঁচানোর আর কিন্ত কেউই নেই। ❤️🙏🏻

শুভ মকর সংক্রান্তি সকলকে 🙏🏻এই টিমে কোন পিঠেটা তোমার সবচেয়ে পছন্দের? 🤍পাটিসাপটা, ভাপা পিঠে, দুধপুলি, ক্ষীরপুলি, নাকি অন্...
14/01/2026

শুভ মকর সংক্রান্তি সকলকে 🙏🏻

এই টিমে কোন পিঠেটা তোমার সবচেয়ে পছন্দের? 🤍
পাটিসাপটা, ভাপা পিঠে, দুধপুলি, ক্ষীরপুলি, নাকি অন্য কিছু?

জানাও... ❤️✨





একটি কণ্ঠস্বর উঠে দাঁড়ায়,নিস্তব্ধতার বুক চিরে।লক্ষ হৃদয় জেগে ওঠে,একই আহ্বানের তীরে। 💗🙏🏻
12/01/2026

একটি কণ্ঠস্বর উঠে দাঁড়ায়,
নিস্তব্ধতার বুক চিরে।
লক্ষ হৃদয় জেগে ওঠে,
একই আহ্বানের তীরে। 💗🙏🏻





ছোটবেলায় আমাদের বাড়িগুলোতেএকটা খুব ভারী কাঠের দরজা থাকত।সেই দরজাটা যখন বন্ধ হতো,তখন বাইরের পৃথিবী জানত না,ভেতরে কী হচ্ছে...
11/01/2026

ছোটবেলায় আমাদের বাড়িগুলোতে
একটা খুব ভারী কাঠের দরজা থাকত।

সেই দরজাটা যখন বন্ধ হতো,
তখন বাইরের পৃথিবী জানত না,
ভেতরে কী হচ্ছে। জানতই না।

সেই বন্ধ দরজার ওপাশে
একটা আলাদা জগৎ ছিল,
যার নাম, ‘সংসার’।

সেখানে মান ছিল,
অভিমান ছিল,
দরাজ গলার হাসি ছিল,
আবার বালিশে মুখ লুকানো
গোপন কান্নাও ছিল।

কিন্তু যা-ই ছিল,
সেটা ছিল একান্তই নিজেদের।
বাইরের কারোর,
এমনকি প্রতিবেশী কাকিমা-মাসিমার ও
সাধ্য ছিল না সেই পবিত্র গণ্ডিতে উঁকি মারার।

‘লজ্জা’ বা ‘আড়াল’ শব্দগুলো
তখনো আমাদের ভূষণ ছিল,
দুর্বলতা নয়।

কিন্তু জানেন কি?
খুব নিঃশব্দে,
আমাদের অজান্তেই
সেই কাঠের দরজাটা
উইপোকার মতো
কুরে কুরে খেয়ে ফেলেছে
এক নতুন নেশা।

এখন আর আমাদের
কোনো দেওয়াল নেই।

আমরা এখন স্বেচ্ছায়
এক কাচের ঘরে বাস করি,
যেখানে আমাদের ঘুম থেকে ওঠা,
আমাদের প্রেম, আমাদের কান্না,
সব কিছুই রাজপথের ধুলোয় গড়াগড়ি খায়।

চারপাশে একটু ভালো করে তাকিয়ে দেখুন।
একটা অদ্ভুত, সর্বগ্রাসী অসুখে
আচ্ছন্ন পুরো সমাজ।

সকালে ঘুম ভাঙার পর
চোখের পিচুটি পরিষ্কার করা
থেকে শুরু করে,
কার সাথে রিকশায় উঠছি,
কোথায় যাচ্ছি,
কী কিনছি,

জীবনের প্রতিটা
তুচ্ছ, নগণ্য মুহূর্ত
এখন ‘ব্রেকিং নিউজ’।

জীবনটা এখন আর
যাপনের বিষয় নয়,
এটা এখন একটা
২৪ ঘণ্টার ‘লাইভ পারফরম্যান্স’।

এখানে একটা খুব জরুরি বিষয়
পরিষ্কার করা দরকার।

অনেকেই বলেন, “এটাই তো ডেইলি ভ্লগিং!”

না বন্ধু, ভুল করছেন।
গুলিয়ে ফেলবেন না।

‘ভ্লগিং’
একটি শিল্প হতে পারত।
এবং অনেকেই সেটা খুব সুন্দরভাবে করেন।

ভ্লগ মানে হলো,
আপনার জীবনের মাধ্যমে
একটা গল্প বলা।

আপনি হয়তো খুব ভালো রাঁধতে জানেন,
হয়তো আপনি কোনো দুর্গম পাহাড়ে ঘুরতে গেছেন,
কিংবা আপনি এমন কোনো কাজ করেন যা দেখে
দশটা মানুষ নতুন কিছু শিখবে,
অনুপ্রাণিত হবে।

যেখানে আপনার
মেধা বা সৃজনশীলতা
প্রকাশ পায়, সেটাই আসল ভ্লগিং, নতুন ক্রিয়েশন।

কিন্তু যখন একজন মানুষের
সৃজনশীলতা ফুরিয়ে যায়,
যখন দেখানোর মতো
কোনো গুণ আর অবশিষ্ট থাকে না,
ঠিক তখনই শুরু হয়, ‘আত্ম-বিপণন’ বা নিজেকে বিক্রি করা।

তখন সে ভিউজের লোভে নিজের ‘প্রাইভেসি’
বা গোপনীয়তা নিলামে তুলতে শুরু করে।

আর ঠিক তখনই শিল্প এবং অশ্লীলতার সীমারেখাটা মুছে যায়।

এই অবক্ষয়টা যে, কতটা গভীরে শিকড় গেড়েছে,
তা বোঝা যায় যখন আমরা
হাসপাতালের করিডোরে দাঁড়াই।

বুকের ভেতরটা
দুমড়ে-মুচড়ে যায়
দৃশ্যগুলো দেখলে।

এর চেয়ে মর্মান্তিক,
এর চেয়ে নিষ্ঠুর দৃশ্য
আর কী হতে পারে?

এই লেখার এর পরের অংশগুলি
কোন পার্টিকুলার ব্যক্তিকে আক্রমণ নয়,
আমাদের কাজও সেটি নয়।
বরং বর্তমান সমাজের সিংহভাগ অংশটিকে তুলে ধরা হয়েছে।

একবার দৃশ্যটা কল্পনা করুন,

পরিবারের কোনো বয়স্ক মানুষ,
হয়তো আপনার জন্মদাতা বাবা বা মা, বা কোন অভিভাবক।
যিনি আপনাকে তিল তিল করে বড় করেছেন,

তিনি আজ জীবন-মৃ*ত্যু*র সন্ধিক্ষণে।

হাসপাতালের বেডে
তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন,শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

চিকিৎসকরা ছুটোছুটি করছেন।

আর ঠিক সেই চরম সংকটের মুহূর্তে,
তাদেরই সন্তান
এক হাতে তাদের ধরে, অন্য হাতে
মোবাইল উঁচিয়ে সেই যন্ত্রণার দৃশ্য রেকর্ড করছে!

ক্যামেরার লেন্সে
তখন ফোকাস করা হচ্ছে
বাবার যন্ত্রণাকাতর মুখটা।

ভিডিওর ক্যাপশন হবে
“বাবা খুব অসুস্থ,
সবাই প্রে করুন,
আর ভিডিওটা
শেষ পর্যন্ত দেখুন।”

ছিঃ!
ধিক্কার জানাই
এই মানসিকতাকে!

ওই মুমূর্ষু মানুষটার যন্ত্রণার চেয়েও
কি আপনার কাছে ওই মুহূর্তের
‘রিচ’ আর ‘ভিউ’ বেশি দামী হয়ে গেল?

মৃ*ত্যুশয্যাতেও মানুষ একটু
নিভৃতে থাকার অধিকার পায় না?

একে আপনারা ভ্লগিং বলেন?

আমি একে বলি,
অনুভূতির মৃ*ত্যু।

লা*শের ওপর বসে ব্যবসা করার মতো জঘন্য কাজ এটা।

শুধু কি তাই?

বাঙালির কাছে ‘অন্ন’ বা খাবার ছিল দেবতার সমান।

দুপুরে বা রাতে যখন পরিবার
খেতে বসত, তখন ওটা শুধু
খাওয়া ছিল না,ওটা ছিল
একটা মিলনমেলা।

আর আজ?

সামনে গরম ভাত,
প্রিয় মানুষের রান্না।

কিন্তু না,
সেখানেও শান্তি নেই।

এক গ্রাস ভাত,
মুখে তোলার আগেও দশটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে।

“গাইজ, আজ আমি কী দিয়ে খাচ্ছি দেখো...”

খাবারটা কি ঠান্ডা হয়ে যাচ্ছে না?

জিহ্বায় স্বাদ পাওয়ার
আগেই কি লেন্সের ফোকাস
ঠিক করতে হচ্ছে না?

যে সময়টা
পরিবারের সাথে
গল্প করে,
হাসাহাসি করে
কাটানোর কথা,
সেই সময়টা কাটে
ক্যামেরার দিকে তাকিয়ে
কৃত্রিম হাসি হেসে।

আপনারা
খাচ্ছেন কম,
আর দেখাচ্ছেন বেশি।

আপনারা
‘স্বাদ’ নিচ্ছেন না,
আপনারা
‘শট’ নিচ্ছেন।

আর সবচেয়ে ভয়ংকর হলো
বর্তমানে চারদিকে ছড়িয়ে পড়া
হাজার হাজার স্বামী স্ত্রীর এরকম প্রদর্শনী।

শোবার ঘর আর সদর রাস্তার মধ্যে
যে একটা সূক্ষ্ম সুতোর ব্যবধান থাকে,
সেটা আপনারা ছিঁড়ে ফেলেছেন।

নিজেদের একান্ত মুহূর্ত,
ঝগড়া, মান-অভিমান,
সব কিছুই যখন স্ক্রিপ্ট মেনে
ক্যামেরার সামনে করা হয়,
তখন সেই সম্পর্কের গভীরতা বলে কি আর কিছু থাকে?

হাজার হাজার অচেনা মানুষ
আপনাদের বিছানার চাদরের রঙ চিনে ফেলছে,

আপনাদের দাম্পত্য কলহের সাক্ষী থাকছে।

এতে কি আপনাদের আত্মসম্মানে বাঁধে না?

আমার মাঝে মাঝে
খুব জানতে ইচ্ছে করে,
এই চব্বিশ ঘণ্টা
ক্যামেরা অন করে রাখা
মানুষগুলো
আসলে ‘বাঁচেন’
কখন?

ঘুম থেকে ওঠা,
প্রিয়জনের হাতে
হাত রাখা,
সন্তানের
গায়ের গন্ধ নেওয়া,
কিংবা নিছকই
চুপ করে বসে থাকা।

এগুলো তো
জীবনের অক্সিজেন।

এগুলোকে যখন
আপনারা বাজারে
পণ্য হিসেবে
সাজিয়ে দেন,
তখন আপনাদের
নিজেদের বলে
আর কী অবশিষ্ট থাকে?

টাকার বিনিময়ে
কি আমরা
আমাদের অস্তিত্বকেই
বিক্রি করে দিচ্ছি না?

দিনশেষে
আপনারা কি
মানুষ হিসেবে
বাড়ি ফেরেন,
নাকি একেকটা
‘বিক্রি হয়ে যাওয়া প্রোডাক্ট’
হয়ে বিছানায় যান?

আমি একটা কথায়
মনেপ্রাণে বিশ্বাস করি
এবং আজ কোনো রাখঢাক না রেখেই বলছি,

ব্যক্তিগত জীবন কখনোই
‘পাবলিক প্রপার্টি’ হতে পারে না।

আপনার আনন্দ,
আপনার চোখের জল,
আপনার পরিবারের সুরক্ষা,
এগুলো অমূল্য রতন।

এগুলোকে
সস্তা লাইক আর কমেন্টের জন্য
নিলামে তুলবেন না।

কিছু কথা,
কিছু মুহূর্ত
শুধু নিজের
বুকের ভেতরে
আগলে রাখার
নামই জীবন।

সব কিছু
বিজ্ঞাপনে দিয়ে দেওয়ার
নাম জীবন নয়।

যারা
সত্যিকারের শিল্পী,
তারা কাজ দিয়ে
মানুষকে মুগ্ধ করেন,
নিজের হাঁড়ির খবর
বেচে নয়।

দোহাই আপনাদের,
জীবনটাকে ‘বিগ বস’-এর সেট বানাবেন না।

ক্যামেরাটা মাঝেমধ্যে বন্ধ রাখুন।

বিশ্বাস করুন,
আপনার জীবনের মুহূর্তগুলো আপনি শেয়ার করতে চাইছেন
তো শেয়ার অবশ্যই করা উচিত,
খুশি আনন্দ মানুষের মধ্যে ভাগ করতে চাইছেন,
তা অবশ্যই করা উচিত এতে আনন্দ বাড়ে এবং কষ্ট কমে।

কিন্তু আপনার ব্যক্তিগত জীবন অতিরিক্ত বেশি শেয়ার করা
আপনার জন্যই আসলে হানিকারক, ভয়ংকর ভাবে ক্ষতিকারক।

জীবনটা
অনেক বেশি সুন্দর,
অনেক বেশি পবিত্র।

টাকা হয়তো
অনেক আসবে, কিন্তু দিনশেষে
আয়নার সামনে দাঁড়িয়ে যেন নিজের চোখে
চোখ রেখে বলতে পারেন,

“আমি মানুষ ছিলাম, আমি পণ্য হইনি।” 🙏🏻





আমাদের একটা নীল আকাশ ছিল, জানেন?না, জানলার বাইরের ওই ধোঁয়াশা মাখা আকাশটা নয়।আমাদের আকাশটা ছিল টিভি স্ক্রিনে,একটা গোলগাল ...
09/01/2026

আমাদের একটা নীল আকাশ ছিল, জানেন?
না, জানলার বাইরের ওই ধোঁয়াশা মাখা আকাশটা নয়।
আমাদের আকাশটা ছিল টিভি স্ক্রিনে,
একটা গোলগাল নীল রোবটের আদলে।

স্কুলের ইউনিফর্মের গন্ধ
আর পিঠের ভারী ব্যাগটা
এক কোণে ছুড়ে ফেলার শব্দেই
শুরু হতো আমাদের আসল পৃথিবী।

দরজাটা বন্ধ করলেই
বাইরের কড়া শাসন,
হোমওয়ার্কের পাহাড়
আর টিচারের চোখ রাঙানি,
সব ম্যাজিকের মতো গায়েব হয়ে যেত।

সেখানে ডোরেমন ছিল,
যে আমাদের শিখিয়েছিল,
ভুল করাটা অপরাধ নয়,
বরং ভুল শুধরে নেওয়ার জন্য
একটা পকেট থাকাই যথেষ্ট।

পাশে থাকত নবিতা,
সে তো আসলে আমরাই!
একটু অলস, একটু বোকা,
কিন্তু যার হৃদয়টা ছিল
কাচের মতো স্বচ্ছ।
যার চোখে ভয় ছিল না,
ছিল অসম্ভবকে জয় করার
এক অদ্ভুত স্পর্ধা।

শিজুকা ছিল সেই স্নিগ্ধ আশ্বাস,
আর জিয়ান-সুনিও ছিল
জীবনের সেই টক-ঝাল চরিত্র,
যাদের ছাড়া ছোটবেলার গল্পটা জমতো না।

মনে পড়ে সেই গ্যাজেটগুলোর কথা?
ওগুলো তো শুধু যন্ত্র ছিল না,
ওগুলো ছিল আমাদের অবদমিত ইচ্ছের চাবিকাঠি।

🚪 Anywhere Door?
ওটা কি শুধুই একটা দরজা ছিল?
নাকি ওটা ছিল আমাদের মুক্তি?
যখন অঙ্কের ক্লাস
বা মায়ের বকুনি অসহ্য লাগত,
তখন আমরা মনে মনে
ওই গোলাপি দরজাটা খুলেই তো
পালাতে চাইতাম নিরুদ্দেশে।

🚁 Bamboo-Copter,
মাথায় একটা ছোট্ট পাখা,
আর পায়ের নিচে
ছোট হয়ে যাওয়া পৃথিবী।
ওটা ছিল আমাদের মধ্যবিত্ত স্বপ্নের ডানা।
যেখানে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ নয়,
আমাদের ওড়াত নিছক কল্পনার জোর।

⏳ Time Machine :
টেবিলের ড্রয়ারের ভেতরে
যে সুড়ঙ্গটা ছিল,
ওটা আমাদের শিখিয়েছিল,
সময় মানেই
শুধু সামনে এগিয়ে যাওয়া নয়।
মাঝে মাঝে পেছনে ফিরে গিয়ে
হারানো সময়কে ছুঁয়ে দেখা যায়।

🔦 Small Light বা Big Light?
নিজেকে ছোট করে
ফুলের বাগানে লুকোনো,
কিংবা বড় হয়ে দৈত্যদের সাথে লড়াই করা,
এ তো ছিল আমাদের রোজকার রূপকথা।

ডোরেমনের ফোর-ডাইমেনশনাল পকেট থেকে
বেরোনো প্রতিটা গ্যাজেট আসলে আমাদের বাস্তব থেকে
টেনে নিয়ে যেত এক মায়াবী পরাবাস্তবে।
মনে হতো যদি একটিবার পাওয়া যেত সেটিকে,
তাহলেই যেন সব সমস্যার সমাধান হয়ে যেত।

আজ আমরা বড় হয়েছি।
গ্যাজেট এখন আমাদের হাতেও আছে,
স্মার্টফোন, ল্যাপটপ, এআই?
কিন্তু ডোরেমনের সেই পকেটের ওম?
কি আর কোথাও পাই?

আজও বড্ড ক্লান্ত দুপুরে মনে হয়,
ইশ! যদি একটা ‘টাইম মেশিন’ থাকত,
তবে অফিসের এই চেয়ারটা ছেড়ে
সোজা ফিরে যেতাম সেই ধুলোমাখা বিকেলে।

স্মৃতির সেই ড্রয়ারটা খুলে
আজ জানতে ইচ্ছে করছে,

সেই রঙিন দুনিয়ায় ফিরে যেতে পারলে,
আপনি ডোরেমনের কোন গ্যাজেটটা সবার আগে চেয়ে নিতেন? ❤️✨

08/01/2026

শেখা মানে শুধু অক্ষর চেনা নয়,
শেখা মানে নিজের কথা বলতে শেখা,
বন্ধু বানানো,
খেলতে খেলতে আত্মবিশ্বাস তৈরি করা 💙

এই জিনিসগুলো খুব যত্ন নিয়ে দেখা হয় EuroKids Ranaghat-এ।
প্রতিদিন এমন এক পরিবেশ, যেখানে বাচ্চারা ভয় নয়!
বরং আনন্দ আর নিরাপত্তার মাঝেই বড় হতে শেখে 🌈🧸

যারা তাদের সন্তানের জন্য
একটা warm, caring & playful preschool environment খুঁজছেন,
তাদের জন্য এটা নিঃসন্দেহে এক সুন্দর শুরু ✨

📍 Near Pal Chowdhury School, School Lane, Ranaghat, Nadia
📞 81165 39160

Address


Alerts

Be the first to know and let us send you an email when RudraX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RudraX:

  • Want your business to be the top-listed Media Company?

Share