Sangbad Bangla 24x7

Sangbad Bangla 24x7 বলবেন আপনি শুনবে বাংলা আপনারা দেখছেন সংবাদ বাংলা
UDYAM-WB-02-0002065

30/08/2026

বরাভূমে লেভেল ক্রসিংয়ের দুর্ভোগের খবর করতে গিয়ে সাংবাদিক হেনস্থা! ক্যামেরা ও ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রেলকর্মীদের বিরুদ্ধে।

29/08/2026

বরাবাজারে নতুন সম্ভাবনার দরজা! সেফ শপের ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন, প্রশিক্ষণে শতাধিক।

29/08/2026

তারাপীঠে পুজো দিলেন রাজ্যের মুখ্য মন্ত্রী শুভেন্দু অধিকারী।

29/08/2026

⭕জয়পুরে পাথর পরিবহনে নথিপত্রে গরমিল। আটক পাথর ভর্তি গাড়ি। গ্রেপ্তার চালক।

28/08/2026

বারাবাজারে আসছে স্বাদের নতুন ঠিকানা!
Spice Villa Family Restaurant গ্র্যান্ড ওপেনিং ২১ সেপ্টেম্বর বারাবাজারে।

28/08/2026

ভরতপুরে মাটির বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃ*ত্যু দম্পতির।

28/08/2026

⭕রক্তের সম্পর্ক নয়, রাখির বন্ধনে আপন হলেন অচেনারাও! পুরুলিয়া স্টেশনে সম্প্রীতির ছবি।

🔴নাতি বাঁচলেও রক্ষা পেলেন না দাদু-দিদা, দেওয়াল ধসে মর্মান্তিক মৃ*ত্যু।✍️ মুর্শিদাবাদ:- মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা প...
28/08/2026

🔴নাতি বাঁচলেও রক্ষা পেলেন না দাদু-দিদা, দেওয়াল ধসে মর্মান্তিক মৃ*ত্যু।

✍️ মুর্শিদাবাদ:- মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মর্মান্তিক মৃ*ত্যু হল স্বামী-স্ত্রীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের শেখপাড়া এলাকায়। মৃত দম্পতির নাম সৈয়দ মানোয়ার আলী বয়স ৬১ বছর এবং জাহানারা বেগম বয়স ৬০ বছর । এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের আগে আচমকাই তাঁদের মাটির বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। সেই সময় ঘরের ভিতরে ছিলেন মানোয়ার আলী ও তাঁর স্ত্রী জাহানারা বেগম। তাঁদের সঙ্গে বাড়িতে ছিল ১৩ বছরের নাতি ফারহানও।

দেওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ফারহান কোনওরকমে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তার দাদু ও দিদা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগকেও।

পরে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালান। পুলিশ, দমকলের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। শেষ পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে দু’জনকে উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত ভরতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

চোখের সামনে দাদু-দিদিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে ১৩ বছরের ফারহান। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবার ও প্রতিবেশীরা। মর্মান্তিক ঘটনাকে ঘিরে শেখপাড়া এলাকাজুড়ে তৈরি হয়েছে শোকের আবহ।

28/08/2026

সার মজুত, তবুও মিলছে না! ক্ষোভে পথ অবরোধ চাষিদের।

28/08/2026

⭕ভালোবাসা, ভাতৃত্ব ও রাষ্ট্রবাদের বন্ধন রাখি বন্ধন উৎসব পালিত হলো পুরুলিয়ার রবীন্দ্র ভবনে।

Address

Purulia
723127

Alerts

Be the first to know and let us send you an email when Sangbad Bangla 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sangbad Bangla 24x7:

Shortcuts

Share