14/02/2026
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ১,৫০০ টাকা আর্থিক সহায়তা। আবেদন করার আগে নিচের নথিপত্রগুলো (Documents) অবশ্যই রেডি রাখুন। 📄✅
📝 প্রয়োজনীয় কাগজপত্র (Documents Required):
আবেদন করার জন্য ক্যাম্প বা অনলাইনে যাওয়ার আগে এগুলো সঙ্গে রাখুন:
১️⃣ আধার কার্ড (Aadhaar Card): মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।
২️⃣ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Educational Certificate): মাধ্যমিকের (Class 10) মার্কশিট এবং পাস সার্টিফিকেট আবশ্যিক। উচ্চতর যোগ্যতা থাকলে তার কাগজও দেবেন।
৩️⃣ ব্যাঙ্ক পাসবুক (Bank Passbook): পাসবুকের প্রথম পৃষ্ঠা যেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড আছে। (শুধুমাত্র নিজস্ব বা Single Account হতে হবে)।
৪️⃣ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন (Employment Bank Reg): যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকলে তার রসিদ কপি।
৫️⃣ পাসপোর্ট সাইজ ছবি (Passport Photo): সাম্প্রতিক তোলা রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা বা White হতে হবে)।
৬️⃣ জাতি শংসাপত্র (Caste Certificate): যদি SC/ST/OBC হন, তবে তার সার্টিফিকেট।
৭️⃣ বাসিন্দার প্রমাণপত্র (Residential Proof): ভোটার কার্ড / রেশন কার্ড / স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট।
*মাধ্যমিকের (Class 10) মার্কশিট/ এডমিট অরিজিনাল আনতে হবে*।
🗓️ আবেদনের তারিখ: ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬।
টাইম :- *সকাল ১০ টা হ্য়িতে*
📍 কোথায়: আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প, পুঞ্চা ব্লক অফিস ।
Check the full list of documents needed to apply for the Banglar Yuva Sathi scheme.