News Orbitt 24X7

News Orbitt 24X7 News Orbitt 24X7 is a Bengal based media to broadcast news mainly related to development. The story items in this media are broad and illustrated.

Critical discussions are also one the main item of this media.

মিশন জিরো স্ক্র্যাপ: মাত্র পাঁচ মাসে অনাবশ্যক সম্পত্তি বিক্রি করে ২৫১.৯২ কোটি টাকার রাজস্ব আয় পূর্ব রেলেরপূর্ব রেলের জে...
18/09/2026

মিশন জিরো স্ক্র্যাপ: মাত্র পাঁচ মাসে অনাবশ্যক সম্পত্তি বিক্রি করে ২৫১.৯২ কোটি টাকার রাজস্ব আয় পূর্ব রেলের

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পান্ডে-র নির্দেশনায়, অনাবশ্যক সম্পত্তি থেকে সর্বাধিক আয় নিশ্চিত করতে এবং রেল প্রাঙ্গণে বর্জ্য পদার্থের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে স্ক্র্যাপ চিহ্নিতকরণ, সংগ্রহ ও বিক্রির ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

চলতি ২০২৬–২৭ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে (৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত) বর্জ্য পদার্থ বা স্ক্র্যাপ বিক্রি করে ২৫১.৯২ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল (ER)। এর মাধ্যমে ভারতীয় রেলের সমস্ত জোনের মধ্যে স্ক্র্যাপ বিক্রিতে শীর্ষ তিনটি জোনের মধ্যে স্থান করে নিয়েছে পূর্ব রেল।

ওয়ার্কশপ, ডিপো, শেড, ইয়ার্ড এবং অন্যান্য রেল প্রাঙ্গণে পড়ে থাকা অকেজো, পুরোনো ও অনাবশ্যক সামগ্রী পদ্ধতিগতভাবে চিহ্নিত করে তা অপসারণের লক্ষ্যে পূর্ব রেলের ধারাবাহিক "মিশন জিরো স্ক্র্যাপ ব্যালেন্স" অভিযানের অংশ হিসেবেই এসেছে এই সাফল্য।

২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত ২০৭.১৭ কোটি টাকার আনুপাতিক লক্ষ্যের বিপরীতে পূর্ব রেল ২৫১.৯২ কোটি টাকা আয় করেছে, যা নির্ধারিত লক্ষ্যের চেয়ে ২১%-এরও বেশি। এই আয় প্রথম পাঁচ মাসেই পূর্ব রেলের বার্ষিক অভ্যন্তরীণ স্ক্র্যাপ বিক্রির লক্ষ্যমাত্রা (৫৬৫ কোটি টাকা)-র প্রায় ৪৫% পূরণ করেছে।

গত ২০২৫–২৬ অর্থবর্ষের একই সময়ে (৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত) পূর্ব রেল ১৯৩ কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি করেছিল। গত বছরের তুলনায় চলতি বছরের এই ২৫১.৯২ কোটি টাকার আয় প্রায় ৩০.৫% বেশি, যা স্ক্র্যাপ চিহ্নিতকরণ, লট তৈরি এবং নিলাম প্রক্রিয়ায় ধারাবাহিক গতিশীলতার প্রমাণ দেয়।

এই আয়ের বড় অংশ এসেছে বাতিল ইঞ্জিনিয়ারিং ও ট্র্যাক সামগ্রী থেকে। পূর্ব রেল প্রায় ১১,৫০০ মেট্রিক টন বাতিল রেল বিক্রি করে ২৮.৫৬ কোটি টাকা আয় করেছে। এ ছাড়া, প্রায় ২৯,০৫৫ মেট্রিক টন বিবিধ লোহাজাত (ফেরাস) স্ক্র্যাপ থেকে ১০০.৬৩ কোটি টাকা এবং অ-লোহাজাত (নন-ফেরাস) স্ক্র্যাপ থেকে ৫৩.৬৫ কোটি টাকা অর্জিত হয়েছে।

বাতিল রোলিং স্টক বিক্রি থেকেও উল্লেখ্যযোগ্য সাড়া পাওয়া গেছে। এই সময়কালে ই-নিলামের মাধ্যমে ১৭৫টি বাতিল যাত্রীবাহী কোচ বিক্রি করে ৩১.৮৭ কোটি টাকা এবং ৩১০টি বাতিল মালবাহী ওয়াগন বিক্রি করে ১১.৮২ কোটি টাকা পাওয়া গেছে।

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেটেরিয়ালস ম্যানেজার শ্রী সন্দীপ শুক্লা জানান, রেলের সমস্ত বিভাগের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত স্ক্র্যাপ চিহ্নিতকরণ ও লট তৈরি, সময়মতো অকেজো সম্পত্তি অনুমোদন এবং ই-নিলাম ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ বিক্রয়ের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

পূর্ব রেলের চারটি বিভাগ — হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা — এবং জামালপুর, লিলুয়া, হালিশহর ও কাঁচরাপাড়া ওয়ার্কশপ সংলগ্ন প্রধান স্টোর ডিপো জুড়ে এই স্ক্র্যাপ বিক্রির অভিযান পরিচালিত হয়েছে। নিয়মিত তদারকির ফলে জমে থাকা স্ক্র্যাপকে দ্রুত রাজস্বে রূপান্তরিত করা সম্ভব হয়েছে।

রেলের জন্য বিপুল রাজস্ব আয়ের পাশাপাশি এই উদ্যোগের প্রশাসনিক ও পরিবেশগত গুরুত্বও অপরিসীম। সময়মতো স্ক্র্যাপ অপসারণের ফলে মূল্যবান রেল জমি ও স্টোরেজ স্পেস খালি হচ্ছে, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে এবং লোহা ও অন্যান্য ধাতুর পুনর্ব্যবহার (Recycling) সুনিশ্চিত হচ্ছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার শ্রী শিবরাম মাঝি বলেন, "এই সাফল্য দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং পরিবেশগত স্থিতিশীলতার প্রতি পূর্ব রেলের দায়বদ্ধতাকেই তুলে ধরে। বিপুল পরিমাণ অ-ভাড়া রাজস্ব অর্জনের পাশাপাশি, এই অভিযানের ফলে মূল্যবান রেলের জমি ও স্টোরেজ স্পেস খালি হচ্ছে, কর্মক্ষেত্রের নিরাপত্তা বাড়ছে এবং ধাতু পুনর্ব্যবহারের মাধ্যমে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি প্রসার পাচ্ছে। যোগ্য নেতৃত্বের অধীনে পূর্ব রেল 'মিশন জিরো স্ক্র্যাপ ব্যালেন্স' অর্জনের লক্ষ্যে এই ধারাবাহিক সাফল্য বজায় রাখবে।"

পূর্ব রেল সর্বদা দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছ নিলাম প্রক্রিয়া এবং রেলের সম্পদের সর্বোত্তম ব্যবহারে অঙ্গীকারবদ্ধ।

কেন্দ্রীয় বিমান মন্ত্রী আসছেন ছড়রার বিমানবন্দরের জন্য
15/09/2026

কেন্দ্রীয় বিমান মন্ত্রী আসছেন ছড়রার বিমানবন্দরের জন্য

15/09/2026

Adra Purulia Barkakana MEMU leaving Purulia station

15/09/2026

Adra Barkakana MEMU leaving Purulia Station to Barkakana

14/09/2026
রোলিং ব্লকের কারণে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে কিছু মেমু ট্রেনের পরিষেবা প্রভাবিত হবেদক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডি...
13/09/2026

রোলিং ব্লকের কারণে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে কিছু মেমু ট্রেনের পরিষেবা প্রভাবিত হবে

দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে ১৪.০৯.২০২৬ (সোমবার) থেকে ২০.০৯.২০২৬ (রবিবার) পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, টিআরডি এবং এসএন্ডটি বিভাগের যৌথ রোলিং ব্লক কর্মসূচি নির্ধারিত হয়েছে। এর ফলে নিম্নলিখিত ট্রেনগুলির পরিষেবা প্রভাবিত হবে।

বাতিল থাকবে যে ট্রেনগুলি

১. ৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল–আদ্রা–আসানসোল) মেমু
১৪.০৯.২০২৬, ১৭.০৯.২০২৬ এবং ২০.০৯.২০২৬ তারিখে বাতিল থাকবে।

২. ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা–ভাগা–আদ্রা) মেমু
১৫.০৯.২০২৬ এবং ২০.০৯.২০২৬ তারিখে বাতিল থাকবে।

৩. ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল–পুরুলিয়া–আসানসোল) মেমু
১৪.০৯.২০২৬, ১৭.০৯.২০২৬, ১৯.০৯.২০২৬ এবং ২০.০৯.২০২৬ তারিখে বাতিল থাকবে।

আংশিকভাবে সমাপ্ত/প্রারম্ভ হবে যে ট্রেনগুলি

১. ৬৮০৫৬/৬৮০৬০ (টাটানগর–আসানসোল–বার্নপুর) মেমু
২০.০৯.২০২৬ তারিখে আদ্রা থেকে আংশিকভাবে সমাপ্ত/প্রারম্ভ হবে। আদ্রা–আসানসোল–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।

২. ১৮০৩৫/১৮০৩৬ (খড়গপুর–হাটিয়া–খড়গপুর) এক্সপ্রেস
১৪.০৯.২০২৬ এবং ১৭.০৯.২০২৬ তারিখে আদ্রা থেকে আংশিকভাবে সমাপ্ত/প্রারম্ভ হবে। আদ্রা–হাটিয়া–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।

৩. ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল–পুরুলিয়া–আসানসোল) মেমু
১৫.০৯.২০২৬ এবং ১৬.০৯.২০২৬ তারিখে আদ্রা থেকে আংশিকভাবে সমাপ্ত/প্রারম্ভ হবে। আদ্রা–পুরুলিয়া–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।

যাত্রীদের সুবিধার্থে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে নিয়মিত ঘোষণা নিশ্চিত করা হবে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, উপরোক্ত পরিষেবা পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের যাত্রার পরিকল্পনা করতে এবং যাত্রার পূর্বে সংশ্লিষ্ট ট্রেনের পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে।

আদ্রা ডিভিশন, দক্ষিণ পূর্ব রেলওয়ে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং তাঁদের সহযোগিতা কামনা করছে।

12/09/2026

হাওড়া থেকে পুরুলিয়া হয়ে রাঁচি নতুন ট্রেন করা সম্ভব। রেক পড়ে রয়েছে খড়গপুরে।

12/09/2026

Howrah–Ranchi Night Express via Purulia? Big Railway Possibility! With the rake of Santragachi Purulia special train rake standing at Kharagpur yard

12/09/2026

REGULATION OF TRAINS FOR SIGNALING MAINTENANCE WORK OVER ASANSOL DIVISION

Kolkata, September 12, 2026:

Due to 07 hours Non - Interlock programme in connection with signaling maintenance work between Mugma & Kalubathan stations on 15.09.2026 & 16.09.2026, following trains will be regulated as under:

*Cancellation of trains on 15.09.2026 & 16.09.2026:*

• 13545/13546 Asansol – Gaya – Asansol Express
• 63555/63556 Asansol – Barkakana – Asansol MEMU

*Short termination / Short origination:*

• 13503/13504 Barddhaman – Hatia – Barddhaman Express (journey commencing on 15.09.2026 & 16.09.2026) will be short terminated at / Short originated from Asansol.

*Rescheduling of trains:*

• 12357 Kolkata – Amritsar Express (journey commencing on 15.09.2026 will be rescheduled by 60 minutes.
• 13151 Kolkata – Jammu Tawi Express (journey commencing on 15.09.2026 will be rescheduled by 50 minutes.
• 17008 Darbhanga – Charlapalli Express (journey commencing on 15.09.2026 will be rescheduled by 90 minutes.
• 13332 Patna – Dhanbad Intercity Express (journey commencing on 15.09.2026 will be rescheduled by 75 minutes.
• 13151 Kolkata – Jammu Tawi Express (journey commencing on 16.09.2026 will be rescheduled by 30 minutes.

11/09/2026

Digvijay Diwas observance at SKB University

Address

Purulia
723101

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Orbitt 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share