22/04/2026
এবারের আইপিএলে ভারতীয় ওপেনারদের মধ্যে দুর্দান্ত কম্পিটিশন চলছে! প্রত্যেকেই যেন প্রত্যেককে ছাপিয়ে যেতে চায়! প্রত্যেকেই ভারতের T20 স্কোয়াডে জায়গা করে নিতে চায়!
🟠 অভিষেক শর্মা - 323 রান, স্ট্রাইক রেট - 215.33
🔵 শুভমন গিল - 265 রান, স্ট্রাইক রেট - 151.42
🔵 বৈভব সূর্যবংশী - 246 রান, স্ট্রাইক রেট - 236.53
🟠 ইশান কিষাণ - 238 রান, স্ট্রাইক রেট - 188.88
🔵 যশস্বী জয়সওয়াল - 223 রান, স্ট্রাইক রেট - 152.73
🔴 প্রিয়াংশ আর্য্য - 211 রান, স্ট্রাইক রেট - 248.23
🔴 প্রভসিমরন সিং - 211 রান, স্ট্রাইক রেট - 171.54
🔵 লোকেশ রাহুল - 205 রান, স্ট্রাইক রেট - 166.66
🟡 সঞ্জু স্যামসন - 192 রান, স্ট্রাইক রেট - 174.54
কোহলি-রোহিতের নাম ইচ্ছে করেই রাখলাম না, কারণ তারা অবসর নিয়ে ফেলেছেন। তবে এক্ষেত্রে একমাত্র হতাশার নাম রুতুরাজ গায়কোয়াড়! সমস্ত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও ব্যর্থ তিনি! হয়তো অধিনায়কত্বের চাপ! সাই সুদর্শনও গতবারের মতো আশানুরূপ প্রদর্শনে ব্যর্থ!
যাই হোক, এই নয়জনের মধ্যে লোকেশ রাহুলের ভারতীয় T20I দলে ফিরে আসা প্রায় অসম্ভব! তার বয়স 34, এবং ম্যানেজমেন্ট ইয়ং টিমের দিকে ফোকাস করছে। সঞ্জু-অভিষেক-ইশান তো T20I টিমে রয়েছেনই। গিল সম্ভবত ODI/টেস্টের জন্য আপাতত বিশ্রাম পাবেন। বৈভব-প্রিয়াংশ অলরেডি 'এ' দলে চলেই এসেছেন। বাকি রইলেন যশস্বী-প্রভসিমরন। ধারাবাহিক ভাল পারফরম্যান্স করলে তাদের জন্যও ভারতের T20 দলের দরজা খুলতে পারে।
ওপেনারদের মধ্যে কম্পিটিশন তুঙ্গে। অবশ্যই হেলদি কম্পিটিশন। তবে একটাই দাবি, ওপেনারদের দিয়ে ওপেনিংটাই করানো হোক। ম্যাক্সিমাম ওয়ান ডাউন, যেমনটা ইশান করে থাকেন। সঞ্জুকে এশিয়া কাপে মিডল অর্ডারে নামিয়ে যে ব্যর্থতা এসেছিল, সেই ভুল যেন ম্যানেজমেন্ট আর না করে! 🇮🇳