Spoonful Stories by Eva

Spoonful Stories by Eva আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
(6)

জুম্মা মোবারক ❣️
21/08/2026

জুম্মা মোবারক ❣️

আমাদের বাচ্চারা আসলে কোথায় নিরাপদ? সাড়ে চার বছরের একটা ছেলের কি নির্মম মৃ'ত্যু মানুষ কীভাবে পাড়ে তাদের কি হাত কাপে না এক...
21/08/2026

আমাদের বাচ্চারা আসলে কোথায় নিরাপদ? সাড়ে চার বছরের একটা ছেলের কি নির্মম মৃ'ত্যু মানুষ কীভাবে পাড়ে তাদের কি হাত কাপে না একটু ও ভয় হয় না। মুখের ভিতরে শপিং ব্যাগ ঢুকিয়ে টেপ পেচিয়ে বস্তুায় রেখে গেছে।😔😓 আল্লাহ জানে কোন মায়ের বুকের মানিক। 😔😔 বাংলাদেশে এদের বিচার আর হবে কবে এসব বন্ধ হবে কবে?

শুভ সকাল! 🌿সবুজের স্পর্শে নতুন দিন শুরু হোক। ☀️
21/08/2026

শুভ সকাল! 🌿
সবুজের স্পর্শে নতুন দিন শুরু হোক। ☀️

দিপু মনি বলতেছে, পুলিশ ভাই, আমাকে তো এখন-ই নিয়ে যাবেন, আমি ২ মিনিট ফ্যামিলির সাথে কথা বলি?ভাই, একটা কথা আজকাল খুব মনে হয়...
20/08/2026

দিপু মনি বলতেছে, পুলিশ ভাই, আমাকে তো এখন-ই নিয়ে যাবেন, আমি ২ মিনিট ফ্যামিলির সাথে কথা বলি?

ভাই, একটা কথা আজকাল খুব মনে হয়, মানুষ রাজনীতি কেন করে? আর হাতে ক্ষমতা এলেই কেন এমন কিছু করে বসে, যার ফল একদিন নিজের কাছেই ভয়ংকর হয়ে ফিরে আসে?

নিউজফিডে একের পর এক ভিডিও আসতেছে ড. দীপু মনি তাঁর প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাচ্ছেন।
স্বামী মা*:রা গেলেন, অথচ সেই শেষ সময়ে পাশে থাকার সুযোগটুকুও তাঁর ছিলো না। পরে মাত্র ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে কফিনের কাছে গিয়ে শেষবারের মতো বিদায় জানালেন।

অলরেডি ১২ ঘন্টা হয়ে গেছে...দেখলাম থমথমে মুখ নিয়ে প্রিজন ভ্যানে বসে আছে। আবার ফিরে যাচ্ছেন কারাগারে।ভাবতেই কেমন একটা অস্বস্তি লাগে না...!!!

তবে একটা জিনিস দেখলাম, তাঁর হাতে অন্তত হাতকড়া ছিলো না। স্বাধীনভাবে হেঁটে প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানানোর সুযোগটুকু পেয়েছেন।
অথচ অতীতে আরো এমন ঘটনা দেখেছি, যেখানে মায়ের খাটিয়া এক হাতঁ দিয়ে ধরে আছে , আর অন্য হাতে পুলিশের হাতকড়া!
ইতিহাস ঘাটলে হয়তো এর চেয়েও নিষ্ঠুর ইতিহাসও পাওয়া যাবে। হয়তো কারো কাছের মানুষের মৃ*; ত্যুতেও প্যারোলে মুক্তি হয় নাই। অনেককে তো দাফনটুকুও ঠিক মতো করতে দেয় নাই।

আজ যারা ক্ষমতায়, আর যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন সবার জন্যই হয়তো এসব দৃশ্য একটা বড় শিক্ষা।
কারণ ক্ষমতা চিরদিন কারও হাতে থাকে না।আজ আপনি ওপরে, কাল অন্য কেউ।আজ আপনি সিদ্ধান্ত দিচ্ছেন,কাল সেই সিদ্ধান্তের ভার আপনাকেও বহন করতে হতে পারে।

আমি আর আমার বান্ধবী মারিয়া মাঝে মাঝে মজা করে বলি, “ইশ! আমরা যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই!কত মজা হবে! কত পাওয়ার থাকবে আমার হাতে!! কত কিছু করতে পারবো!”

তারপর আবার নিজেরাই ভাবি, সত্যিই যদি ক্ষমতা হাতে আসে, তখন কি আজকের মতো করে ভাবতে পারবো?
নাকি চারপাশের ক্ষমতা, অর্থ, নিরাপত্তা, প্রশংসা আর ‘জি ম্যাডাম’ বলা মানুষগুলো ধীরে ধীরে আমাদের চোখটাই বদলে দেবে? কে জানেহ.....!

হয়তো মানুষ খারাপ হয়ে জন্মায় না।ক্ষমতার নেশা, প্রতিশোধের রাজনীতি আর সীমাহীন সুযোগ মানুষের ভেতরের অন্ধকারটাকে বের করে আনে।
তাই মাঝে মাঝে মনে হয়, আমরা সাধারণ মানুষই ভালো আছি।আমাদের কোটি কোটি টাকা নেই, ক্ষমতার চেয়ার নেই, শত শত মানুষ আমাদের নিরাপত্তা দেয় না। কিন্তু অন্তত প্রিয় মানুষটা মা*রা গেলে তার পাশে বসে কাঁদতে পারি।মায়ের মাথায় হাত রাখতে পারি।
এটাই বা কম কী?

হুমায়ূন আহমেদের হিমুর একটা কথা মনে পড়ে, “সাধারণ থাকাটাই অসাধারণ ব্যাপার।”
সত্যিই তো।ক্ষমতার সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত, ক্ষমতায় থাকলেও মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখা।
কারণ চেয়ারটা একদিন অন্য কারও হবে।ক্ষমতাটাও চলে যাবে।টাকাও থাকবে না।শেষে পড়ে থাকবে শুধু একটা প্রশ্ন,
আপনি ক্ষমতা পেয়ে কতটা বড় হয়েছিলেন, আর মানুষ্যত্ব হারিয়ে কতটা ছোট হয়ে গিয়েছিলেন?

জীবন বড় অদ্ভুত জিনিস। কারণ ক্ষমতা, টাকা আর প্রভাব এসব মানুষের চারপাশ বদলায়। কিন্তু কর্মফল?
ওটা ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে যায়।

তাই মাঝে মাঝে মনে হয়, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে সাধারণ মানুষ হয়ে থাকাটাই হয়তো অনেক শান্তির।

ক্ষমতা নেই, কোটি টাকা নেই, বড় চেয়ার নেই, কিন্তু অন্তত প্রিয় মানুষটার শেষ সময়ে পাশে থাকার স্বাধীনতা আছে।😌🖤

সংগৃহীত

সন্তান'কে পৃথিবীর আলো দেখিয়ে মায়ের গন্তব্য অন্ধকার ক'বরে।😭
20/08/2026

সন্তান'কে পৃথিবীর আলো দেখিয়ে মায়ের গন্তব্য অন্ধকার ক'বরে।😭

Address

Dhonia
Rasulpur
1236

Alerts

Be the first to know and let us send you an email when Spoonful Stories by Eva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share