26/07/2026
শিলচর সার্কিট হাউসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক প্রেস কনফারেন্স
১৯৭১ সালের এক ঐতিহাসিক মুহূর্ত। শিলচর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স। ছবিতে প্রধানমন্ত্রীর পাশে দেখা যাচ্ছে তৎকালীন অসমের মুখ্যমন্ত্রী মহেন্দ্র মোহন চৌধুরীকে। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে. সি. পন্থ, যিনি ছবিতে দাঁড়িয়ে রয়েছেন।
এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সেই সময়ের বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে অমিত কুমার নাগ, বিনয়েন্দ্র চৌধুরী, যতীন দেব রায়, অতীন দাশ, হারাণ দে, বিজয় কৃষ্ণ নাথসহ আরও অনেকে। ১৯৭১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটে শিলচরে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্স উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক ও সংবাদজগতের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে আজও ইতিহাসের পাতায় স্থান করে আছে।
(Photo Source- Haran dey)
TV BARAK