Barak Bani Digital

Barak Bani Digital গুজবে নয় খবরে থাকুন...
(1)

13/08/2026

গলার জুতোর মালার পর এবার কুশপুত্তলিকা দাহ বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের

গলায় জুতোর মালা পরানোর পর এবার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হল শিলচরে।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানা গিয়েছে। প্রতিবাদকারীদের অভিযোগ, রাষ্ট্রনায়ক নেতাজি সম্পর্কে কোনওরকম অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না।

এর আগে শহরের নাজিরপট্টিতে নগেন্দ্র রায়ের প্রতিকৃতিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ দেখানো হয়েছিল। এবার সেই প্রতিবাদের পর আরও একধাপ এগিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হল।

দেখুন বিস্তারিত প্রতিবেদন।

13/08/2026

শহরের নাজিরপট্টিতে ঝুলছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ( নগেন্দ্র রায় ) প্রতিকৃতিতে জুতোর মালা।

পোস্টারে লেখা বিজেপি সাংসদ তথা তথাকথিত মহারাজ (অনন্ত) নগেন্দ্র রায়ের নেতাজি নিয়ে করা অসম্মানজনক বেফাঁস মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

রাষ্ট্রনায়ক, মহান নেতা, আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুমন্তব্য করা এই তথাকথিত মহারাজের গলায় জুতোর মালা!

12/08/2026

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা

৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল তিরঙ্গা যাত্রা। দেশাত্মবোধের আবহে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

12/08/2026

অসম-মেঘালয় সীমান্তে ৬ নং জাতীয় সড়ক বেহাল, ক্ষুব্ধ স্থানীয়রা

অসম-মেঘালয় সীমান্তের মালিডর এলাকায় ৬ নং জাতীয় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পণ্যবাহী যানবাহনের চালকরা। দীর্ঘদিন ধরে রাস্তার পিচ ও পাথর উঠে গিয়ে বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলিতে জল জমে কার্যত ছোট ছোট জলাশয়ের চেহারা নিচ্ছে।

12/08/2026

২৪ ঘণ্টার মধ্যেই ফের অচল যোগাযোগ! রাখালবস্তিতে গর্তে ফাঁসল দুটি গাড়ি, তবুও টনক নড়েনি কর্তৃপক্ষের

শনবিল–গামারি–হাইলাকান্দি পূর্ত সড়কের বেহাল দশা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। মাত্র ২৪ ঘণ্টা আগেই গামারি এলাকায় একটি গাড়ি বিশাল গর্তে ফেঁসে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা সম্পূর্ণভাবে বন্ধ ছিল যান চলাচল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে রাখালবস্তি এলাকায় ফের দুটি গাড়ি রাস্তার গর্তে ফেঁসে অচল হয়ে পড়ে। এর ফলে আবারও বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা এবং চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

Address

2nd Link Road, Lane No 11, House No 26
Silchar
788006

Alerts

Be the first to know and let us send you an email when Barak Bani Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barak Bani Digital:

Shortcuts

Share