Bangla Academy

Bangla Academy শিক্ষা ও সচেতনতার জন্য একটি শিক্ষামূলক পেজ। জ্ঞান, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলাই লক্ষ্য

14/02/2026

প্রকৃতির সান্নিধ্যে
#বাংলা

তিনটি কথাঃ১.অপরাধের অভিযোগে বিচার করার জন্যে কোনো দেশের সরকার প্রধানকে অপহরণ করে আনতে হলে, ভেনেজুয়েলা কেনো? অপরাধের মাত্...
04/01/2026

তিনটি কথাঃ

১.
অপরাধের অভিযোগে বিচার করার জন্যে কোনো দেশের সরকার প্রধানকে অপহরণ করে আনতে হলে, ভেনেজুয়েলা কেনো? অপরাধের মাত্রা বিবেচনায় নিলে, নেতানিয়াহু শুয়োরটাকে বেঁধে নিতে দেখা যেতো। কারাকাসে এই অপহরণ অপারেশনের মোটিভ তো অপরাধের বিচার নয়, এটা বুঝতে ইয়াঙ্কি ফেইক বাটপারি বুঝ থাকার প্রয়োজন হয় না ডোলান টেরাম সাপ!

ইসরায়েলের নেতানিয়াহু খুনীটাকে বেঁধে আনলে দুনিয়ার প্রায় সব মানুষ খুশী হবে হে জঙ্গি স্যাম চাচা!

২.
মুস্তাফিজ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তার সাথে হিন্ডোস্ট্যানের অসভ্যতার জবাব দেয়া আমাদের দরকার ছিল। ওদের ওখানে ইভেন্ট বর্জন করা, মুস্তাফিজের সাথে ইতরামি করা ওদের টুর্নামেন্টের ব্রডকাস্ট বন্ধ করা - খুবই ঠিক আছে। তবে ওদের, টুর্নামেন্ট দেখার জন্যে মুখিয়ে থাকা এদেশী রামছাগলগুলোর জন্যেও কিছু থুতু ছুঁড়তে চাই...

৩.

বুয়েটে নকশা করা ব্যাটারি রিকশা চলতে পারলে, গ্যারেজের মিসতিরি নকশা করা ব্যাটারি রিকশা চলতে আপত্তি কেনো? সমস্যা কি ব্যাটারিতে, নাকি অনিয়ন্ত্রিত চালানোতে?

এই যে বলা হচ্ছে, বুয়েটের রিশকা চালকদেরকে ট্রেইনিং দেয়ার পর চালানোর অনুমতি দেয়া হবে, এর অর্থ তো এই যে, ট্রেইনিং ছাড়া রিকশা চালানোর উপর আস্থা রাখা যাচ্ছে না। ডিজাইন এন বিল্ট ইন বুয়েট হোক, চায়না হোক, ধোলাই খাল হোক, আসলে "ম্যাটার করে"তো চালানোর প্রশিক্ষন।

তাহলে কেনো বুয়েটের রিকশা বলে অযথা উটকো শ্রেণীকরণ? এতে তো মনোপলি ব্যাবসার ধান্ধা বলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে!

ইউনিভার্সিটির কাজ কমার্শিয়াল প্রোডাক্ট ডিজাইন করা নয়; ডিজাইনার তৈরী করা। বুয়েট বড়জোর গাইড লাইন তৈরী করে দিতে পারতো যে, কোন কোন ফিচার থাকতে হবে।

বুয়েটের ডিজাইন করা রিকশার চেয়ে বেটার ডিজাইন যে রিশকার গ্যারেজ থেকে হতে পারে না, এমন নিশ্চয়তা কে দিলো?

ঢাকার সমস্যা রিকশা নয়, সমস্যা পর্যাপ্ত ও পরিকল্পিত গনপরিবহনের অভাব। মেট্রোরেলের প্রস্তাবিত রুটগুলোর সব কয়টি চালু হলে, সড়কে চাপ কমে যাবে। চারশো ব্যাটারি বাস আনার কথা শোনা যাচ্ছে, সেগুলো চালু হলে বিশৃঙ্খলা ফিরবে। এই দুই উন্নয়নের সুফল হিসেবে, রিকশার প্রয়োজন অনেকটাই নাই হয়ে যাবে। তখন হয়ত শুধু মহল্লার গলিগুলো ছাড়া কেউ রিকশায় চড়বে না।

সমস্যার মূলে না গিয়ে, মনোপলির ব্যাবসার ধান্ধা করা বাটপারি; গুরুতর অপরাধ!
✍️ Muntaqim Sir

ভেনেজুয়েলা কারা শাসন করবে? ট্রাম্প সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলেছেন, আমার সঙ্গে যারা আছেন, তাঁরাই ভেনেজুয়ালা শাসন করবে।...
04/01/2026

ভেনেজুয়েলা কারা শাসন করবে?

ট্রাম্প সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলেছেন, আমার সঙ্গে যারা আছেন, তাঁরাই ভেনেজুয়ালা শাসন করবে।

এরপর তাঁকে প্রশ্ন করা হল, ভেনেজুয়েলা নিয়ে আমেরিকার পরিকল্পনা কী?

এইবার ট্রাম্প গম্ভীর হয়ে উত্তর দিলেন, সেখানে তেলের খনি আছে। আমেরিকার কোম্পানিগুলো সেখানে যাবে। ব্যবসা করবে। ভেনেজুয়েলার মানুষের উপকার হবে।

ট্রাম্প আরও বলেছেন, প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা।

এরাই সারা বিশ্বে গণতন্ত্র ও মানবতার রক্ষাকর্তা। এটাই বর্তমান দুনিয়ার বাস্তবতা। মেনে নেয়া ছাড়া উপায় কী?

ট্রাম্প ফিফা শান্তি পুরস্কার পাওয়া একমাত্র ব্যাক্তি।
Donald J. Trump

20/12/2025

বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি নাস্তিকদের বসবাস করাও স্বাভাবিক ও গণতান্ত্রিক অধিকার। নাস্তিকরা কোনো ধর্ম অনুসরণ না করলেও তারা সব ধর্মের লোকদেরকে আপন ভাবে, কিন্তু ধর্মীয় আবেগ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রাজনৈতিক নেতারা প্রায়ই ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন এবং নিজেদের স্বার্থ হাসিল করেন।
কোনো ব্যক্তির কোনো ধর্ম বিরোধী কথা বা মতামতের জন্য তাকে প্রাণে হত্যা করা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না—কথা আর প্রাণ সমান নয়। এ ধরনের ঘটনা সমাজের জন্য গভীরভাবে নিন্দনীয়। বাংলাদেশের কোনো নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে ভারতে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি না করে, উভয় দেশেই এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতন হওয়া জরুরি।
ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ মূলত শান্তিপ্রিয় এবং পরস্পরকে শত্রু মনে করে না। কিন্তু রাজনৈতিক কৌশল ও ধর্মের অপব্যবহারের কারণে সাধারণ জনগণকে বিভক্ত করা হয়। বিশেষ করে দুই দেশে সংখ্যালঘু–সংখ্যাগরিষ্ঠের অবস্থান বিপরীত হওয়ায় বিষয়টি রাজনৈতিক নেতাদেরকে এমন সুযোগ তৈরি করে দেয়। তাই ধর্ম ও রাজনীতির ফাঁদে না পড়ে সচেতন হওয়াই সমাজ ও রাষ্ট্রের মংগল। রাজনৈতিক নেতারা কারো আপন হয়না , এরা আজ আছে কাল নেই কিন্তু দেশ থাকবে দেশের মানুষ থাকবে....

সংসারের মানুষ:শত শত পুরুষ, শত শত নারীমুখ বন্ধ রেখে হাঁটে পাশাপাশি,বিপরীত মেরুতে দাঁড়িয়েও তারাপার হয় সংসার নামের গভীর ...
20/12/2025

সংসারের মানুষ:

শত শত পুরুষ, শত শত নারী
মুখ বন্ধ রেখে হাঁটে পাশাপাশি,
বিপরীত মেরুতে দাঁড়িয়েও তারা
পার হয় সংসার নামের গভীর নদী...

বুকে চেপে রাখে অজস্র কথা,
কেউ শোনে না সেই নীরব ব্যথা,
হাসির আড়ালে লুকানো দুঃখ
রাতের অন্ধকারে বলে শুধু.....

পুরুষ মানেই দায়িত্বের যন্ত্র
শক্ত মুখোশ, নরম অন্তর,
নারীও এক নয়, হাজার রূপে
ত্যাগের ইতিহাস বয়ে চলে চুপে....

সুখ–দুঃখের হিসাব লেখা থাকে
অদেখা পাতায়, অচেনা চোখে,
মৃত্যুর দিন সেই না-বলা কথা
নিয়ে যায় তারা নিজের সাথে....
✍️

23/11/2025

আশা মানেই জীবন আর আশা শেষ হলেই সে আর বেঁচে থাকে না আর দুনিয়া বলে সে আত্মহত্যা করেছে

23/11/2025

শেখ হাসিনা এতোটাও খারাপ নয় যতোটা বিশ্ববাসীর সামনে বাংলাদেশী লোকেরা সাজিয়েছে, শেখ হাসিনা চাইলে ছাত্র আন্দোলন দমন কর নিজে টিকে থাকতে পারতো কিন্তু সে দেশের মানুষের খারাপ/ প্রাণহানি চাইনি বলে নিজে সরে দাঁড়িয়েছেন। এক সময় আসবে যখন কম বুদ্ধির লোকের কিছু শিয়াল পণ্ডিত লোকদের কে আবার দোষী মানবে আর শেখ হাসিনা কে পুনরায় মর্যাদা দেবে.... সেখ মজিবুর যে দেশ কে দিয়েছিল তা শেখ হাসিনা ধরে রাখার চেষ্টা করেছে মাত্র, একটা দেশে চালাতে দেশের সংবিধান তথা সর্বস্তরের মানুষকে নজরে রেখে করতে হয়, কোনো ধর্মীয় পরিধির লোকের তা পারেনা তাই তাদের চোখে শেখ হাসিনা দোষী কিন্তু বিশ্ব আয়নায় শেখ হাসিনা দোষী নয়....

13/11/2025

একজন মানুষের মৃত্যু হলে তার সাথে তার সপ্নো গুলোর ও মৃত্যু হয়

নিঃশব্দ রাত” (Silent Night)এক মধ্যবিত্ত পরিবারের ছোট ঘরে। রাত প্রায় সাড়ে নয়টা। জানালার বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে...
13/11/2025

নিঃশব্দ রাত” (Silent Night)

এক মধ্যবিত্ত পরিবারের ছোট ঘরে। রাত প্রায় সাড়ে নয়টা। জানালার বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে। ঘরের ভেতরে অন্ধকার, শুধু বাইরের মৃদু আলোটা বিছানার এক কোণে পড়েছে।

বিছানায় শুয়ে আছে স্বামী আর তার স্ত্রী। দু’জনেই একই বিছানায়, কিন্তু মুখ ঘুরিয়ে রেখেছে বিপরীত দিকে। মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল— না চোখে দেখা যায়, না ছোঁয়া যায়, কিন্তু অনুভব করা যায়।

সারাদিনের ক্লান্তি আর কিছুটা অভিমান, আরেকটু হয়তো অহংকার— সব মিশে আছে মুখে। মনে হয় কথা বললেই ঝগড়া বাড়বে।

ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করছে। ঘর নিঃস্তব্ধ।
চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ঘুম আসে না।

বাইরে ঠাণ্ডা, পর্দার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে।

রাত কেটে যায় নিঃশব্দে।
কিন্তু মনে প্রশ্ন ঘুরপাক খায়
“এই নীরবতা কি সত্যিই শান্তি, নাকি শুধু দূরত্বের শুরু?”

Address

Baramulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share