13/12/2025
প্রখ্যাত শিল্পী জুবিন গার্গ হত্যাকাণ্ড মামলায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করে জানিয়েছে, মোট চারজন অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারা (BNS 103(1)) সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন—সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত। চার্জশিট অনুযায়ী, এদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড, অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধে সহযোগিতা, এবং বিশ্বাসভঙ্গসহ বেশ কিছু অপরাধের অভিযোগ তোলা হয়েছে।
এছাড়া সন্দীপন গার্গের বিরুদ্ধে BNS 105 ধারায় ‘খুনের উদ্দেশ্য ব্যতীত culpable homicide’-এর অভিযোগ আনা হয়েছে। নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও বিশ্বাসভঙ্গের ধারা প্রয়োগ করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পুরো ঘটনার পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং অপরাধের প্রমাণ ধ্বংসেরও চেষ্টা করা হয়েছিল। চার্জশিট ঘিরে রাজ্যজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।