Khola Diary social experience and beautiful nature with my Daily life... writing different content which come to my thought..

11/02/2026
হঠাৎ একটি নদীর পাশ দিয়ে এগিয়ে যেতেই যেন খুঁজে পেলাম সেই নদীরই এক ঝরনা।খোলা আকাশের নীচে কালো পাথরের পাহাড় বেয়ে ঝরে বয...
04/02/2026

হঠাৎ একটি নদীর পাশ দিয়ে এগিয়ে যেতেই যেন খুঁজে পেলাম সেই নদীরই এক ঝরনা।
খোলা আকাশের নীচে কালো পাথরের পাহাড় বেয়ে ঝরে বয়ে যাচ্ছে অগণিত জলকণা।

লোভ সামলাতে না পেরে নেমে ডুব দিতেই অনুভব করলাম—মনের সমস্ত ময়লা ধুয়ে যাচ্ছে।

আমার অহংকার,
আমার হিংসা,
আমার গর্বের সব দাবি,
এমনকি শরীরের জাগতিক অনুভূতিও—

সবই যেন জলের সঙ্গে ভেসে গেল।

কোথায় গেল বিগত দিনের সঞ্চিত ভাণ্ডার?

ভাবতে গেলেও আর কোনো ভাবনা আসে না।

জলস্রোতের দিকে ফিরে ব্যর্থ চেষ্টা করি
ধুয়ে যাওয়া জীবনের সব অনুভূতি,
সব স্মৃতি খুঁজে পেতে।

গাত্রোত্থান করে দাঁড়াই—কোথায় গন্তব্য,
তাহাও অজানা।

মনে হলো,
শুধু এগিয়ে যেতে হবে…
আমি চললাম…

ঠিক তখনই
চতুর্থ প্রহরের পাখিদের ডাকে
স্বপ্নের সমাপ্তি হলো।

🌿

পিলারের ওপর গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে লুপ পুল।গর্ব করা উচিত সেই ভিতের ওপর যার ওপরে পিলার দাড়িয়ে...
08/12/2025

পিলারের ওপর গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে লুপ পুল।গর্ব করা উচিত সেই ভিতের ওপর যার ওপরে পিলার দাড়িয়ে...

Address

Siliguri Industrial Area (Jalpaiguri)

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khola Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share