National News Network of India

National News Network of India News

24/06/2026

পদ্মশ্রী পুরস্কার নিচ্ছেন ড মহেন্দ্রনাথ রায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র  #মোদির নামে নতুন ইতিহাস! দীর্ঘ সময় ধরে দেশের নেতৃত্ব দিয়ে ১৯৬৪ সালের পর অটুট থাকা এক গুরুত্বপূ...
10/06/2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র #মোদির নামে নতুন ইতিহাস! দীর্ঘ সময় ধরে দেশের নেতৃত্ব দিয়ে ১৯৬৪ সালের পর অটুট থাকা এক গুরুত্বপূর্ণ রেকর্ড স্পর্শ করলেন তিনি। উন্নয়ন, আত্মনির্ভর #ভারত গঠন, পরিকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব বৃদ্ধির মতো একাধিক ক্ষেত্রে তাঁর নেতৃত্বের প্রশংসা করছেন সমর্থকরা। এই মাইলফলককে অনেকেই ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর স্বপ্ন, আস্থা ও অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন🇮🇳👉

#রাজনৈতিক #শুভেন্দু #অভিষেক #মমতা #বিজেপির #তৃণমূল

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অপরাধ দমনে পুলিশের ‘অ্যাকশন’ নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা চলছে। কিন্তু সেই অতি-সক্র...
08/06/2026

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অপরাধ দমনে পুলিশের ‘অ্যাকশন’ নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা চলছে। কিন্তু সেই অতি-সক্রিয়তা বা ‘স্ট্রিট জাস্টিস’ এবার বড়সড় আইনি ও সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়ল। গ্রেফতারের পর অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর পুলিশি পদ্ধতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি সবিস্তার ও লিখিত রিপোর্ট তলব করেছে।

‘পুলিশ মানুষের সম্মান কেড়ে নিতে পারে না’: কড়া বার্তা আদালতের
শুনানি চলাকালীন আইনি পদক্ষেপ এবং প্রকাশ্য অপমানের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টেনে দেয় হাইকোর্ট। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক অধিকারকে স্বীকৃতি দিলেও, পুলিশি বর্বরতার কড়া সমালোচনা করেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত স্পষ্ট ভাষায় রাজ্যকে স্মরণ করিয়ে দেয়, “পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপও করতে পারে। এমনকি দোষ প্রমাণিত হলে আদালত ফাঁসিও দিতে পারে। কিন্তু গ্রেফতারের নামে পুলিশ ইচ্ছাকৃতভাবে কারও আত্মসম্মান ও মানবাধিকার ধূলিসাৎ করতে পারে

পার্থ প্রতিম রায়ের জিরানপুরের গ্রামের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। জিরানপুর এলাকায় চাকরি দেওয়ার নাম করে টাকা ন...
07/06/2026

পার্থ প্রতিম রায়ের জিরানপুরের গ্রামের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা।

জিরানপুর এলাকায় চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পার্থ প্রতিম রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগকারীদের দাবি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া হলেও কাজ মেলেনি। ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীর তরফে।

#বাংলাখবর #কোচবিহার #বিক্ষোভ #চাকরির_নাম_করে_প্রতারণা #জিরানপুর #পার্থপ্রতিম_রায় #ব্রেকিং_নিউজ #স্থানীয়_সংবাদ

শিলিগুড়িতে এসে বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু ভক্তদের উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছেন। ৫ জুন ২০২৬ তারিখে শি...
06/06/2026

শিলিগুড়িতে এসে বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু ভক্তদের উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছেন। ৫ জুন ২০২৬ তারিখে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এক বন্ধুর বাড়িতে যান এই সংগীতশিল্পী। সেখানে তাঁকে দেখতে স্থানীয় মানুষ ও ভক্তদের ভিড় জমে যায়।

দিল্লীতে নীতি আয়োগের (NITI Aayog) মাননীয় ভাইস চেয়ারম্যান ড. অশোক কুমার লাহিড়ী মহাশয়ের  সাথে সৌজন্য vসাক্ষাত করলেন জ...
06/06/2026

দিল্লীতে নীতি আয়োগের (NITI Aayog) মাননীয় ভাইস চেয়ারম্যান ড. অশোক কুমার লাহিড়ী মহাশয়ের সাথে সৌজন্য vসাক্ষাত করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । পশ্চিমবঙ্গ থেকে এত বড় একটি গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে আসীন হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানন । সাথে পশ্চিমবঙ্গে Sustainable development এর মাধ্যমে গ্রামীণ বিশেষত কৃষিভিত্তিক অর্থনীতির কিভাবে বিকাশ করা যায় সেই বিষয়ে আলোচনাকরেন বলে জানান ।

“উত্তরবঙ্গ নিয়ে এখনও এত্ত উন্নাসিকতা ও অবহেলা কীসের?” - সরাসরি তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতাদের...
05/06/2026

“উত্তরবঙ্গ নিয়ে এখনও এত্ত উন্নাসিকতা ও অবহেলা কীসের?” - সরাসরি তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন দলের প্রাক্তন মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। শুক্রবার তৃণমূলের মুল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলোর পদাধীকারিদের নাম ঘোষনা হতেই তার তালিকা সহযোগে পার্থ তার ফেসবুক ওয়ালে লেখেন, “উত্তরবঙ্গের আটটি জেলায় একজনও যোগ্য ব্যক্তি নেই? না রাজবংশী, না অরাজবংশী, না আদিবাসী, না সংখ্যালঘু, না সংখ্যাগুরু। এখনও এত্ত উন্নাসিকতা ও অবহেলা। আর কত?” প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের, ভাঙন ধরেছে বিধায়ক দলেও। এমন পরিস্থিতিতে ছন্নছাড়া তৃণমূল নেত্রী দিন কয়েক আগে ভেঙে দিয়েছিলেন দলের সমস্ত কমিটি। শুক্রবার নতুব কমিটির পদাধীকারিদের নাম প্রকাশিত হতেই দেখা যায়, উত্তরবঙ্গ থেকে নেই কোন নেতার নাম।এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতা। আর উন্নাসিকতা ও অবহেলার প্রসঙ্গ টেনে উত্তরবঙ্গের লাগাতার বঞ্চনার জেরে ক্ষোভের প্রকাশ যে ভোটেের ফলাফলে প্রভাব ফেলেছে, সেটাও সুকৌশলে দলনেত্রীকে জানিয়ে দিলেন পার্থ। এর ফল কী হয়? সেটাই এখন দেখার 😲
এর আগেও পার্থবাবুকে একটি সভা থেকে দূর করে তাড়িয়ে দেন এই সমস্ত নেতৃত্বরা

05/06/2026

বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় শুনে নিন
#বাংলাদেশবর্ডার

Address

Hospital Para
Haldibari
735122

Alerts

Be the first to know and let us send you an email when National News Network of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National News Network of India:

Shortcuts

Share