KCP Live

KCP Live KCP Live,one of the most popular social media news & entertainment channel in Tripura.

14/08/2026

কাঞ্চনপুর! নেতাজীনগরে সূচনা হল ‘আজাদ হিন্দ সোসাইটি’, স্বাধীনতা দিবসের আগে স্বচ্ছ ভারত কর্মসূচি

কাঞ্চনপুর শহর সংলগ্ন নেতাজীনগর গ্রামে সূচনা হল ‘আজাদ হিন্দ সোসাইটি’ নামে নতুন একটি সামাজিক সংস্থার। বুধবার আনুষ্ঠানিকভাবে সংস্থাটির উদ্বোধন করেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ, মহকুমার ডিসিএম ও আইনজীবী নির্মল দাসসহ এলাকার বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসে সংস্থার সদস্যরা। এরই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার গ্রামের প্রধান সড়কে সাফাই অভিযান চালিয়ে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করেন সদস্যরা। সংস্থার সদস্যদের বক্তব্য, আগামী দিনেও এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে !

13/08/2026

হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কাঞ্চনপুরে বর্ণাঢ্য র‍্যালি

কাঞ্চনপুর প্রতিনিধি : হাতে জাতীয় পতাকা নিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি।সকাল ১০টা নাগাদ কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে কাঞ্চনপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে র‍্যালিটির সমাপ্তি ঘটে।র‍্যালিতে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস, মহকুমার বিভিন্ন ডিসিএম-সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক আবহে র‍্যালিতে অংশ নেন ছাত্রছাত্রী ও প্রশাসনিক আধিকারিকরা।

12/08/2026

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে-কে আগরতলায় জমি ও ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করল রাজ্য সরকার ।।

12/08/2026

কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরও এতটা ভালো লাগেনি, যতটা ত্রিপুরায় এসে লাগছে। বুধবার আগরতলায় ফিরে এমনই আবেগঘন মন্তব্য করলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা।

12/08/2026

আগরতলায় কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা। বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা।

"হাতের উপর হাতটি রেখে পার করলে কত বছর,সুখ-দুঃখে ভরাট ছিল আমাদের এই ভালোবাসার ঘর।মাগো তোমার মায়াবী হাসি, বাবার অভয় হাত,তো...
09/08/2026

"হাতের উপর হাতটি রেখে পার করলে কত বছর,
সুখ-দুঃখে ভরাট ছিল আমাদের এই ভালোবাসার ঘর।
মাগো তোমার মায়াবী হাসি, বাবার অভয় হাত,
তোমরা দুজন জুগিয়ে গেছো আলোর প্রভাত।"

~ শুভ ৪৬তম বিবাহবার্ষিকী’র শুভেচ্ছান্তে
জয়ন্তিকা সিং (নাতনি), যশপাল সিং (পুত্র), সুতপা সিং (পুত্রবধূ)
এবং সকল বন্ধু-বান্ধব, স্বজন ও শুভান্যুধায়ীবৃন্দ।

07/08/2026

কাঞ্চনপুর শহরের ব্যাংক রোড–জম্পুই সড়কের ঝুঁকিপূর্ণ সংযোগস্থল,উঁচু সড়কের খাড়া ঢালের ফলে প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা, শুক্রবার ওই ঝুঁকিপূর্ণ স্থানে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই টুকটুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনায় প্রাণহানির খবর না মিললেও এলাকাবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।স্থানীয় যানচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রবেশপথটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।।

07/08/2026

কাঞ্চনপুর! শান্তিপুরে চুরির ঘটনায় দুই চোর আটক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা !

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ভোরে দুই চোরকে আটক করেন স্থানীয় গ্রামবাসীরা। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে কাঞ্চনপুর থানার পুলিশের হাতে তুলে দেন। ধৃতদের পরিচয়— অর্জুন মালাকার, বাড়ি রবীন্দ্রনগর এলাকা এবং বিক্রম নমঃ, বাড়ি গোপালপুর এলাকা। বর্তমানে দু'জনই কাঞ্চনপুর থানার হেফাজতে রয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

#

07/08/2026

চুরি,ডাকাতির ঘটনায় অতিষ্ঠ কাঞ্চনপুরের শান্তিপুরবাসী,তবে কিছুটা স্বস্তির নিশ্বাস শুক্রবার সকালে দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ।

05/08/2026

আর কত আতঙ্কে থাকব— গত ৬ মাসের মধ্যে ১০ টি চুরি এবং ডাকাতির ঘটনায় ঘুম উড়েছে কাঞ্চনপুরের শান্তিপুরবাসীর! কড়া পুলিশি নজরদারি ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি ।।

কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত শান্তিপুর এডিসি ভিলেজে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা বুধবার এসডিপিও-র নিকট স্মারকলিপি জমা দিয়ে দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানান।গ্রামবাসীদের অভিযোগ, গত ছয় মাসে দোকান, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ১০টিরও বেশি চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও অভিযোগ দায়েরের পরও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ৪ আগস্ট রাতে এক বাড়িতে ঢুকে নগদ প্রায় ৩০ হাজার টাকা ও সোনার গয়না লুটের পাশাপাশি পরিবারের সদস্যদের হেনস্তা করা হয়। এছাড়া ৫ আগস্ট রাতে একটি বাড়ি থেকে বৈদ্যুতিক চুলা চুরি এবং একটি দোকানে চুরির চেষ্টার ঘটনাও ঘটে। স্মারকলিপিতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশ বা টিএসআর মোতায়েন, জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে। গ্রামবাসীদের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে শান্তিপুরে নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।

Address

Kanchanpur
Tripura
799270

Website

Alerts

Be the first to know and let us send you an email when KCP Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share