Er. Tapas Saha

Er. Tapas Saha তোমার হাসি স্নিগ্ধ আলো
রাগলে তোমায় লাগে ভালো।
তোমার মায়াবী চোখের মায়া
বেঁধে রাখে মনের গভীর ছায়া।

কেন দেখাই তোমার প্রতি এত অধিকার,জানি, হয়তো এটা বাড়াবাড়ি, আমার ভুল।তবুও, এই মন বোঝে না কোনো অঙ্ক,শুধু চায়, থাকুক তোমারই আ...
23/09/2025

কেন দেখাই তোমার প্রতি এত অধিকার,
জানি, হয়তো এটা বাড়াবাড়ি, আমার ভুল।
তবুও, এই মন বোঝে না কোনো অঙ্ক,
শুধু চায়, থাকুক তোমারই আঙুল।

মনের গভীরে তুমি, ফুলেরই মতন,স্নেহ আর ভালোবাসায় গড়া সারাক্ষণ।রাখিবো যতনে তোমায়, আঁখি পল্লবে,দুঃখ যেন ছুঁতে না পারে, এই ভব...
13/09/2025

মনের গভীরে তুমি, ফুলেরই মতন,
স্নেহ আর ভালোবাসায় গড়া সারাক্ষণ।
রাখিবো যতনে তোমায়, আঁখি পল্লবে,
দুঃখ যেন ছুঁতে না পারে, এই ভবে।

12/09/2025

ধীরে ধীরে পথ খোলে,
গাড়ি চলে যায় দূরে,
প্রেমের ট্রাফিক আজও,
বাঁধা পড়ে মন জুড়ে।

সবুজ সংকেত দেয়,
তবু ভয় হয় মনে,
এই পথ চলা শেষে,
হারাবো না তো দুজনে?

শুকনো গোলাপ, সাক্ষী তুমি রও,হারানো দিনের প্রেমের গান গাও।আজও তোমায় ভালোবাসি আমি,তুমি যে আমার প্রথম প্রণামী।
12/09/2025

শুকনো গোলাপ, সাক্ষী তুমি রও,
হারানো দিনের প্রেমের গান গাও।
আজও তোমায় ভালোবাসি আমি,
তুমি যে আমার প্রথম প্রণামী।

11/09/2025

চাঁদটা আজ মেঘে ঢাকা আছে,
চোখের পাতায় স্বপ্ন তবু বাঁচে।
কখন তুমি আসবে, কে জানে,
অপেক্ষা শুধু ডাকে আনমনে।

#শুভরাত্রি

নিয়তি, এক অদৃশ্য সুতো,বাঁধে দুজন অচেনা মানুষ কত।কবে, কোথায়, কীভাবে দেখা,হয়তো ছিল সব পূর্বলেখা।
11/09/2025

নিয়তি, এক অদৃশ্য সুতো,
বাঁধে দুজন অচেনা মানুষ কত।
কবে, কোথায়, কীভাবে দেখা,
হয়তো ছিল সব পূর্বলেখা।

08/09/2025

চাঁদের যেমন গ্রহণ লাগে,
তেমনি লাগে মনেও দাগ।
তবুও জানি আঁধার শেষে,
আবার উঠবে আলোর জাগ।

আশা রাখি সেই সকালে,
ভাঙবে মনের চন্দ্রগ্রহণ।
আবার তুমি হাসবে হেসে,
জুড়াবে আমার পোড়া মন।

মন খারাপের মেঘ জমেছে,আলো ঝলমলে দিনে।কাছে থেকেও যেন দূরে,মন বোঝেনা মনে।
08/09/2025

মন খারাপের মেঘ জমেছে,
আলো ঝলমলে দিনে।
কাছে থেকেও যেন দূরে,
মন বোঝেনা মনে।

নাম না জানা এক ভালোলাগা ছুঁয়ে যায়,যেন তুমি এসেছো, এই সকালে হায়।অচেনা শহরেও তাই আপন লাগে সব,তোমার ছোঁয়াতেই যেন জীবনের কলর...
06/09/2025

নাম না জানা এক ভালোলাগা ছুঁয়ে যায়,
যেন তুমি এসেছো, এই সকালে হায়।
অচেনা শহরেও তাই আপন লাগে সব,
তোমার ছোঁয়াতেই যেন জীবনের কলরব।

সরল রেখা যদি হয় সোজা,ভালবাসা তবে সহজ বোঝা।বেঁকে গেলে পথ, যদি হয় গভীর,অনুভূতির স্রোতে জীবন অস্থির।
04/09/2025

সরল রেখা যদি হয় সোজা,
ভালবাসা তবে সহজ বোঝা।
বেঁকে গেলে পথ, যদি হয় গভীর,
অনুভূতির স্রোতে জীবন অস্থির।

ফোনটা হাতে, অপেক্ষায় মন,তোমার রিপ্লাই কবে পাবো কখন?"হু" কিংবা "আচ্ছা" ছোট্ট একটা কিছু,দেরি হলে লাগে যেন অনেক পিছু।.........
31/08/2025

ফোনটা হাতে, অপেক্ষায় মন,
তোমার রিপ্লাই কবে পাবো কখন?
"হু" কিংবা "আচ্ছা" ছোট্ট একটা কিছু,
দেরি হলে লাগে যেন অনেক পিছু।......
......
.......

তোমার চোখেই প্রথম দেখেছিলাম আমার হৃদয়ের সূর্যোদয়ের ভোর।তোমার চোখেই প্রথম দেখেছিলাম আমার নিবিড় মায়া জালের জোর।তোমার চ...
30/08/2025

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
আমার হৃদয়ের সূর্যোদয়ের ভোর।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
আমার নিবিড় মায়া জালের জোর।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
আমার ভুবন নতুন করে সাজাতে।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
আমার হৃদয়ে রঙিন সুর বাজাতে।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
আলো ঝলমলে এক নতুন সকাল।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
বাতাসে লেগেছে অন্য সুরের তাল।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
নিজেকে নতুন করে, অচেনা এক আমি।

তোমার চোখেই প্রথম দেখেছিলাম
তুমি পাশে থাকলে, আর কিছু না লাগে দামি।

✍️.... তাপস সাহা

Address

Tufanganj
736131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Er. Tapas Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share