All in one variety update

All in one variety update Travel

আজ বিকেল ৪টায় মাননীয় মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলির জন্য 'কম্...
29/07/2026

আজ বিকেল ৪টায় মাননীয় মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলির জন্য 'কম্পোজিট স্কুল গ্রান্ট' প্রদান কর্মসূচির সূচনা করবেন।
​সমস্ত ডিইও (DEO)-দের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে বিদ্যালয়গুলিতে সময়মতো এবং নির্বিঘ্নে এই অনুদান পৌঁছানো নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট ডিইও-দের সাথে আলোচনা করে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে ১টি বা ২টি বিদ্যালয় চিহ্নিত করে এবং সেই সকল বিদ্যালয়ের প্রধান (HoI), শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ভার্চুয়ালি (অনলাইনে) যুক্ত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
​বৈঠকের লিঙ্ক (Meeting link) যথাসময়ে প্রদান হবে....

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা....
27/07/2026

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা....

পঞ্চায়েতে নতুন বিল...
26/07/2026

পঞ্চায়েতে নতুন বিল...

📢 বড় আপডেট | পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি📚 রাজ্যের স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে উদ্যোগ!স...
24/07/2026

📢 বড় আপডেট | পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

📚 রাজ্যের স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে উদ্যোগ!

স্কুল শিক্ষা দপ্তর Syllabus-cum-Curriculum Committee গঠন করেছে। এই কমিটি NEP 2020, NCF (FS) 2022 এবং NCF (SE) 2023-এর আলোকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রম, সিলেবাস ও পাঠ্যপুস্তক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।

🔹 কমিটির প্রধান লক্ষ্য: ✅ Concept-based Learning-এর উপর জোর
✅ মুখস্থনির্ভর শিক্ষা কমানো
✅ Private Tuition-এর উপর নির্ভরতা হ্রাসের উপায় খোঁজা
✅ পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির সংস্কারের সুপারিশ
✅ আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষণ পদ্ধতি চালুর প্রস্তাব
✅ শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়ন

⏳ সময়সীমা: 📌 প্রথম বৈঠকের ২ মাসের মধ্যে Preliminary Report
📌 তার ৩ মাসের মধ্যে Final Report জমা দেওয়া হবে।

⚠️ গুরুত্বপূর্ণ:
এই বিজ্ঞপ্তিতে নতুন সিলেবাস চালুর ঘোষণা করা হয়নি। শুধুমাত্র নতুন পাঠ্যক্রম ও সিলেবাস নিয়ে সুপারিশ করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

19/07/2026

ছোটো বেলা থাকি( ৮০-৯০ দশক)যার গান শুনি আসছি, সেই দেশী, ভাওয়াইয়া, গোয়ালপারীয়া গানের শিল্পী মানী আব্দুল জব্বার সাহেব আজি শ...
18/07/2026

ছোটো বেলা থাকি( ৮০-৯০ দশক)যার গান শুনি আসছি, সেই দেশী, ভাওয়াইয়া, গোয়ালপারীয়া গানের শিল্পী মানী আব্দুল জব্বার সাহেব আজি শারীরিক ভাবে অসুস্থ্য। বয়েস প্রায় ৬৬-৬৭বছর। আসাম রাজ্যের ধুবুরি জেলার বিশ খাওয়াত বাড়ি। উমার মুই শারীরিক সুস্থ্যতা ভগবানের কাছে প্রার্থনা করং। হঠাৎ করি ছবি দেখিয়া মনে পড়িল। এরপর উমার জীবনী নিয়া বিস্তারিত লেখার চেস্টা করিম। কথায় আছে শিল্পীর কোনো জাতি নাই ধর্ম নাই...
#ভাওয়াইয়া #গোয়ালপাড়িয়া #আসাম #উত্তরবঙ্গ #দেশীমানষি #চটকা #দরিয়া

চলতি নিয়োগ নিয়ে বড়ো আপডেট (7 দিনের মধ্যে প্রাইমারি, SSC সহ একাধিক নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ) 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷...
16/07/2026

চলতি নিয়োগ নিয়ে বড়ো আপডেট (7 দিনের মধ্যে প্রাইমারি, SSC সহ একাধিক নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

7 দিনের মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি (OBC) সংরক্ষণের সাম্প্রতিক আইনি ও প্রশাসনিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বর্তমানে রাজ্যে যে সমস্ত সরকারি নিয়োগ প্রক্রিয়া (Recruitment processes) চলছে, সেগুলির বিশদ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

👉 কাদের উদ্দেশ্যে এই নোটিশ?
পশ্চিমবঙ্গের প্রধান ১১টি গুরুত্বপূর্ণ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান/সেক্রেটারি এবং প্রেসিডেন্টদের এই চিঠি পাঠানো হয়েছে। যেমন—
১. কলেজ সার্ভিস কমিশন (WBCSC)
২. মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (MSC)
৩. স্কুল সার্ভিস কমিশন (SSC)
৪. হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)
৫. কো-অপারেটিভ সার্ভিস কমিশন
৬. পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)
৭. জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)
৮. ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন
৯. পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
১০. মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSSC)
১১. #প্রাথমিক_শিক্ষা_পর্ষদ ( )

👉 নোটিশে ঠিক কী বলা হয়েছে?
১. তথ্য চাওয়ার কারণ:
ওবিসি (OBC) সংরক্ষণ এবং সরকারি চাকরির শূন্যপদের তালিকা (Vacancy Roster)-এর ক্ষেত্রে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ আইনি ও প্রশাসনিক পরিবর্তন হয়েছে। তাই অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর বর্তমানে চলমান সমস্ত নিয়োগ প্রক্রিয়ার একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা (Comprehensive review) করতে চায়।
👉 ২. কী কী তথ্য দিতে হবে?
সবকটি নিয়োগ বোর্ডকে তাদের অধীনে চলা বর্তমান নিয়োগগুলির নিম্নোক্ত তথ্য জমা দিতে বলা হয়েছে:
পদের নাম (Name of the post)
শূন্যপদের সংখ্যা (Number of vacancies)
নিয়োগের বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন প্রকাশের তারিখ (Date of publication of advertisement)
নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে কোন স্তরে রয়েছে (যেমন: আবেদনপত্র যাচাই বা স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট, নাকি প্যানেল তৈরির চূড়ান্ত পর্যায়)।
👉 ৩. তিনটি নির্দিষ্ট সময়কাল (Time Periods) অনুযায়ী তথ্য ভাগ করা:
প্রতিটি নিয়োগ প্রক্রিয়া কোন ওবিসি সংরক্ষণ নীতি ও "১০০-পয়েন্ট রোস্টার" (Model 100-Point Roster) মেনে চলছে, তা পরিষ্কার করার জন্য নিয়োগের তারিখগুলোকে তিনটি ভাগে ভাগ করে রিপোর্ট দিতে বলা হয়েছে:
🌲 ভাগ ১ (22.05.2024-এর আগে): কলকাতা হাইকোর্টের ২২ মে, ২০২৪ তারিখের ঐতিহাসিক রায়ের আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল।
🌲 ভাগ ২ (10.06.2025 থেকে 18.05.2026-এর মধ্যে): এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকারের বেশ কিছু ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি কার্যকর ছিল (যেমন বিজ্ঞপ্তি নম্বর: 917-BCW, 1056-BCW, 1057-BCW ইত্যাদি)। এই সময়ের মধ্যে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াসমূহ।
🌲 ভাগ ৩ (18.05.2026-এর পরে): ১৮ মে, ২০২৬ তারিখে সরকারের নতুন বিজ্ঞপ্তি (No. 944-BCW ও 945-BCW) প্রকাশের পরে শুরু হওয়া নিয়োগসমূহ। এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে আগের বিজ্ঞপ্তিগুলো প্রত্যাহার করে ওবিসি তালিকাভুক্ত ৬৬টি শ্রেণীর জন্য সংরক্ষণের হার ৭% এ সীমাবদ্ধ বা নির্দিষ্ট করা হয়েছে।
👉 জরুরি নির্দেশ -
উপরোক্ত সমস্ত তথ্য আগামী ৭ দিনের মধ্যে নির্দিষ্ট ইমেল আইডিতে ([email protected]) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দফতর এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

🖋🖋🖋রাজ্য সরকারের বড় ঘোষণা👇মিড ডে মিল রাধুনী দের ভাতা বৃদ্ধি যার খুবই প্রয়োজন ছিল এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদ...
15/07/2026

🖋🖋🖋রাজ্য সরকারের বড় ঘোষণা👇

মিড ডে মিল রাধুনী দের ভাতা বৃদ্ধি যার খুবই প্রয়োজন ছিল এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মিল পিছু রান্নার খরচ বৃদ্ধি।
১- মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়কদের কাজের স্বীকৃতি জানিয়ে তাঁদের মাসিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে।
রাজ্য সরকারের অতিরিক্ত আর্থিক সহায়তার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হলো।
এর ফলে, আগে যেখানে তাঁরা মাসে মোট ২,০০০ টাকা পেতেন, এখন থেকে প্রতি মাসে মোট ৩,০০০ টাকা করে পাবেন ।
এই নতুন নিয়মটি আগামী আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে।
২- সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের পুষ্টিকর খাবারের মান আরও উন্নত করতে রান্নার খরচ বাড়ানো হচ্ছে। মাথাপিছু দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০.০০ টাকা করা হলো।
এই নিয়মটি ০১.০৮.২০২৬ থেকে কার্যকর হবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৭ এর রুটিন
14/07/2026

মাধ্যমিক পরীক্ষা ২০২৭ এর রুটিন

  2026
12/07/2026

2026

Address

Tufanganj
736159

Alerts

Be the first to know and let us send you an email when All in one variety update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share