Piku's Dream World

Piku's Dream World Simplicity is my powerful words to describe myself ��������

কন্যা রূপে আসলে কে আসে পিতার জীবনে? কন্যা মানে খরচ নয়, কন্যা হল পূর্বের পুণ্য ফল।পিতার জীবনে কন্যা কেবল একটি সন্তান নয়। ...
12/04/2026

কন্যা রূপে আসলে কে আসে পিতার জীবনে?
কন্যা মানে খরচ নয়, কন্যা হল পূর্বের পুণ্য ফল।

পিতার জীবনে কন্যা কেবল একটি সন্তান নয়। লোকসমাজে প্রচলিত আছে, কন্যা মানেই পরের ধন। কিন্তু পুরাণ বলছে ভিন্ন কথা। কন্যা হলো সেই শক্তি, যা একটি পিতার বংশের সাত কুল উদ্ধার করতে আসে।
#কন্যা_রূপে_আসলে_কে_আসে_পিতার_জীবনে?
কেন ঋষিরা কন্যা সন্তানকে 'লক্ষ্মী'র চেয়েও বড় মর্যাদা দিয়েছেন?

সনাতন ধর্মে 'ঋনানুবন্ধ' একটি অত্যন্ত শক্তিশালী শব্দ। আমরা এই পৃথিবীতে কারুর সাথে এমনি মিলিত হই না।
শাস্ত্রে বলা হয়েছে, কোনো আত্মা যখন কন্যা রূপে কোনো পিতার ঘরে আসে, তখন তার পেছনে মূলত ৩টি কারণ থাকতে পারে,,,

#পুণ্যের_প্রতিদান: যদি কোনো পিতা পূর্বজন্মে অত্যন্ত দানশীল এবং দয়ালু হন, তবে কোনো উচ্চ স্তরের পবিত্র আত্মা তাঁর ঘরে কন্যা হয়ে আসে তাঁকে সেবা করতে।

#অপূর্ণ_ভালোবাসা:- অনেক সময় পূর্বজন্মের এমন কোনো প্রিয়জন যার সাথে আত্মার টান ছিল গভীর, সে পুনরায় ফিরে আসে কন্যারূপে সেই ভালোবাসা পূর্ণ করতে।

#বংশ_উদ্ধার:- পদ্ম পুরাণ অনুযায়া, যাদ কোনো বংশের পূর্বপুরুষরা মুক্তির অপেক্ষায় থাকেন, তবে সেই বংশে কন্যা হয়ে এমন এক আত্মা আসে যার পুণ্যবলে ২১টি প্রজন্ম নরক থেকে মুক্তি পায়।

কিন্তু আমরা অনেকে ভাবি কন্যা মানেই খরচ! কিন্তু শাস্ত্র বলছে, আপনার বাড়িতে কন্যার আগমন মানে আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার 'পুণ্য ব্যালেন্স' বাড়ছে।

#যে পিতা তাঁর কন্যাকে সম্মানের সাথে বড় করেন এবং যোগ্য হাতে তুলে দেন, তিনি ব্রহ্মলোকে স্থান পান। এটিই হলো কন্যা-দানের মহিমা।

আমাদের সমাজে একটি অত্যন্ত ভুল কথা প্রচলিত আছে- "কন্যা হলো পরের সম্পদ। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ এই ধারণাকে খণ্ডন করে। সেখানে বলা হয়েছে, কন্যা হলো *পিতার 'ধর্মফল'।*

#রক্ষাকর্ত্রী: কন্যা পিতার সেই রক্ষাকবচ যা পিতাকে বৃদ্ধ বয়সে বা কঠিন সময়ে মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না।

সংস্কৃতির বাহক: একটি পুত্র একটি বংশকে এগিয়ে নেয়, কিন্তু একটি কন্যা দুটি বংশকে (পিতার এবং শ্বশুরের) সংস্কার এবং সংস্কৃতি নিয়ে যায়।

#শাস্ত্রে কন্যাকে বলা হয়েছে 'আশ্রম'। অর্থাৎ যার ছায়ায় পিতা শান্তি পান। লক্ষ্য করবেন, সারাদিনের পরিশ্রমের পর যখন কোনো পিতা বাড়ি ফেরেন, তাঁর কন্যার একটি হাসি বা একটি ডাক তাঁর সমস্ত ক্লান্তি ধুয়ে দেয়। এটি কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয়, এটি হলো আত্মার গভীর সংযোগ।

হিন্দু বিবাহে 'কন্যা কর্তা' বা পিতার মর্যাদা সবচেয়ে উপরে।
কেন? ভূমি দান, অন্ন দান বা সুবর্ণ দানের চেয়েও কেন কন্যাদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে?
গরুড় পুরাণ অনুযায়ী, যখন একজন পিতা তাঁর তিল তিল করে বড় করা কন্যাকে সৎ পাত্রে দান করেন, তখন তিনি কেবল একটি সন্তান দান করছেন না, তিনি তাঁর জীবনের অর্জিত সমস্ত মায়া ও অহংকার বিসর্জন দিচ্ছেন। এই ত্যাগের কোনো তুলনা নেই। তাই কন্যা সন্তান পুন্যের ফল।
রাধে রাধে🙏।
পরবর্তীতে কি বিষয়ে জানতে ইচ্ছা রাখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো এমনি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার।

💥🌈🍁 Sostir Ranna 🌈❤🍁
29/08/2025

💥🌈🍁 Sostir Ranna 🌈❤🍁

🥰🥰 Good Morning 🥰🥰
25/07/2025

🥰🥰 Good Morning 🥰🥰

❤❤ Vaccine day ❤❤ Sona with Papa ❤❤
27/05/2025

❤❤ Vaccine day ❤❤ Sona with Papa ❤❤

Address

Howrah
Uluberia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piku's Dream World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share