MI True News

MI True News This page provides people with accurate information.

দল বড় হয় ত্যাগী কর্মীদের সম্মানে, সুযোগসন্ধানীদের ভিড়ে নয়।আজ অত্যন্ত কষ্টের সঙ্গে একটি বাস্তবতা তুলে ধরতে চাই।বর্তমা...
04/07/2026

দল বড় হয় ত্যাগী কর্মীদের সম্মানে, সুযোগসন্ধানীদের ভিড়ে নয়।

আজ অত্যন্ত কষ্টের সঙ্গে একটি বাস্তবতা তুলে ধরতে চাই।

বর্তমানে দেখছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে সেই দলের বহু সুবিধাভোগী নেতা-নেত্রী জাতীয় কংগ্রেসে যোগদানের জন্য মরিয়া হয়ে উঠেছেন। রাজনীতিতে আদর্শের পরিবর্তন হতে পারে, মতাদর্শের ভিত্তিতে কেউ দল পরিবর্তন করতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো—

তাদের স্বাগত জানাতে গিয়ে যদি দুর্দিনের কংগ্রেস কর্মীদের অপমান করা হয়, তাহলে সেই রাজনীতি কতটা আদর্শের রাজনীতি?

যারা বছরের পর বছর কংগ্রেসের পতাকা হাতে রাস্তায় থেকেছেন, মার খেয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি সহ্য করেছেন, রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছেন—আজ তারাই অনেক ক্ষেত্রে উপেক্ষিত। অথচ যাদের নেতৃত্বে একসময় কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার হয়েছে, আজ তাদেরই বড় বড় সভা করে, মালা পরিয়ে, সম্মান দিয়ে দলে নেওয়া হচ্ছে।

এতে দুর্দিনের সৈনিকদের মনোবল ভেঙে পড়া স্বাভাবিক।

আরও আশ্চর্যের বিষয়, কংগ্রেসের মধ্যেই এমন কিছু নেতা আছেন, যারা একসময় নিজের স্বার্থে দল ছেড়ে অন্য দলে গিয়েছিলেন। সেখানে সুবিধা ভোগ করে, রাজনৈতিক হিসাব বদলাতেই আবার কংগ্রেসে ফিরে এসেছেন। আজ তারাই দুর্দিনের কর্মীদের মূল্য না দিয়ে, অন্য দল থেকে আসা নেতাদের নিয়েই বেশি ব্যস্ত।

তাহলে কি ত্যাগের মূল্য সত্যিই আছে, নাকি শুধু ক্ষমতার কাছাকাছি থাকলেই সম্মান মেলে?

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ইতিহাস থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত।

একটা সময় ছিল, যখন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার মানুষও খুব কম ছিল। সেই কঠিন সময়ে অসংখ্য সাধারণ নেতা-কর্মী অপমান, লাঠি, জুতো, হামলা, মামলা—সবকিছু সহ্য করে দলকে শক্তিশালী করেছিলেন। তাঁদের ত্যাগ ও পরিশ্রমের ওপর দাঁড়িয়েই তৃণমূল একদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে।

কিন্তু ক্ষমতায় আসার পর কী হলো?

দুর্দিনের সেই ত্যাগী কর্মীদের অনেককেই ধীরে ধীরে গুরুত্বহীন করে দেওয়া হলো।

তাদের জায়গায় অন্য দল থেকে আসা নেতা, ক্ষমতার লোভে যোগ দেওয়া সুবিধাভোগী মানুষ, এমনকি চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন প্রভাবশালী মুখদের সামনে আনা হলো। দলে ভিড় বাড়ল, কিন্তু সংগঠনের ভিত দুর্বল হতে শুরু করল। কারণ যে ভিত্তির ওপর অট্টালিকা তৈরি হয়েছিল, সেই ভিত্তিকেই অবহেলা করা হয়েছিল।

ফলাফল আজ পশ্চিমবঙ্গের মানুষ নিজের চোখেই দেখছেন।

ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে গেলে শুধু বড় বড় মুখ দিয়ে দলকে টিকিয়ে রাখা যায় না।

অট্টালিকা যতই সুন্দর হোক, যদি তার ভিত্তি দুর্বল হয়ে যায়, তাহলে একদিন না একদিন সেই অট্টালিকা ভেঙে পড়বেই।

জাতীয় কংগ্রেস যেন সেই একই ভুলের পুনরাবৃত্তি না করে।

কংগ্রেসকে শক্তিশালী করতে হলে অন্য দলের নেতা এনে মঞ্চ ভরানো নয়, বরং নিজের দলের ত্যাগী কর্মীদের সম্মান ফিরিয়ে দিতে হবে। যারা দুর্দিনে দলের পতাকা ছাড়েনি, তাদের মর্যাদা দিতে হবে। বর্তমান পদাধিকারী, যুব কংগ্রেস, ছাত্র কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবাদল ও ব্লক-জেলা স্তরের কর্মীদের সংগঠনের মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

রাহুল গান্ধী বারবার আদর্শ, ত্যাগ, কর্মীভিত্তিক সংগঠন ও সাধারণ মানুষের রাজনীতির কথা বলেন। তাই তাঁর আদর্শ বাস্তবায়ন করতে হলে সুযোগসন্ধানীদের নয়, দুর্দিনের সৈনিকদের মর্যাদা দিতে হবে।

মনে রাখবেন, অন্য দল থেকে আসা নেতা হয়তো সাময়িকভাবে ভিড় বাড়াতে পারেন, কিন্তু ইতিহাস সৃষ্টি করে ত্যাগী কর্মীরা। আর যে দল নিজের ত্যাগী কর্মীদের সম্মান দিতে পারে না, সেই দলের ভবিষ্যৎ কখনোই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না।

✍️কলমে: মহঃ ইব্রাহিম

® Suggestions to Improve India's Education System1. Reduce the cost of education so that every student can afford qualit...
18/06/2026

® Suggestions to Improve India's Education System

1. Reduce the cost of education so that every student can afford quality education.

2. Completely stop exam paper leaks, corruption, and unfair practices to ensure a transparent and trustworthy examination system.

3. Ensure regular and transparent recruitment every year for teachers and staff in government primary schools, schools, colleges, and universities.

4. Update the curriculum to match modern technology, industry demands, innovation, and future employment opportunities.

5. Improve the infrastructure of government educational institutions by providing well-equipped classrooms, laboratories, libraries, hostels, playgrounds, and digital learning facilities.

6. Increase scholarships, financial aid, and student welfare schemes, especially for economically weaker students.

7. Strengthen skill development, vocational education, internships, career guidance, and entrepreneurship programs to prepare students for employment.

8. Increase government job opportunities and conduct recruitment examinations regularly and on time to reduce unemployment.

9. Ensure equal access to quality education for students from all social, economic, rural, and urban backgrounds.

10. Promote research, innovation, practical learning, critical thinking, and problem-solving skills instead of relying only on rote memorization.

11. Improve campus safety by providing mental health support, counseling services, anti-ragging measures, and a secure learning environment.

12. Expand digital education by providing free or affordable internet access, smart classrooms, computers, and online learning resources.

13. Encourage sports, arts, cultural activities, and extracurricular programs for the overall development of students.

14. Make the education system more student-friendly, transparent, and accountable by regularly considering feedback from students, teachers, and parents.

15. Build a strong connection between education and employment so that students can easily find meaningful jobs after completing their studies.

16. Maintain clean, hygienic, and well-managed educational institutions by ensuring regular cleaning of classrooms, laboratories, libraries, hostels, playgrounds, toilets, and campus surroundings.

17. Develop green and eco-friendly campuses by planting more trees, maintaining gardens, removing weeds regularly, and creating a healthy environment.

18. Ensure proper waste management by installing sufficient dustbins, separating waste properly, and cleaning dustbins regularly to keep campuses neat and pollution-free.

19. Improve basic campus facilities such as safe drinking water, clean toilets, proper parking areas, adequate lighting, CCTV security, and barrier-free access for persons with disabilities.

20. Create smart, modern, attractive, and inspiring educational campuses where every classroom, building, laboratory, library, playground, garden, and public space is clean, well-maintained, and student-friendly.

21. Improve the quality of teaching by providing regular training, modern teaching methods, and professional development opportunities for teachers.

22. Strengthen industry-academia collaboration so that students gain practical experience through internships, apprenticeships, and campus placements.

23. Ensure timely distribution of textbooks, study materials, uniforms, and other essential resources to students.

24. Introduce financial literacy, digital literacy, environmental education, constitutional values, and life skills as essential parts of the curriculum.

25. Make every educational institution a model campus by ensuring cleanliness, discipline, greenery, transparency, quality education, equal opportunities, and modern facilities, creating an environment where students feel proud, motivated, and inspired to learn.

MI True News


10/06/2026

কোথায় এটা বলতে পারবেন?????
MI True News

"আমাদের জীবনের সমস্ত কাজ যেন মানুষের সেবামূলক হয়। মানবতার কল্যাণে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের জীবনের অন্য...
10/06/2026

"আমাদের জীবনের সমস্ত কাজ যেন মানুষের সেবামূলক হয়। মানবতার কল্যাণে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের জীবনের অন্যতম লক্ষ্য ও আদর্শ।" ❤️🤝
MI True News

04/06/2026

🔥 হাজারো বিজেপি সমর্থকের ভিড়েও এক কংগ্রেস নেত্রীর সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ় অবস্থান— এটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। ✊🇮🇳

নেতা-নেত্রী হলে এমনই হওয়া উচিত। ❤️
MI True News

Marine Drive 📍🇮🇳 MI True News
02/06/2026

Marine Drive 📍🇮🇳

MI True News

02/06/2026

বাংলা অর্থ:

"নির্বাচনের সময় মিথ্যা কথা, আর বাকি সময় লুটপাট।
নিয়ম, আইন আর উপদেশ শুধু গরিবদের জন্য; আরবপতিদের জন্য সবকিছুরই খোলা ছাড়।"
MI True News


#রাজনীতি #গণতন্ত্র #নির্বাচন #সত্যকথা #সামাজিকবৈষম্য #জনগণেরকথা

আপনাদের মতামত কি?Is পোস্ট ko Dhyan Se Dekho?🫡❤️ MI True News
01/06/2026

আপনাদের মতামত কি?
Is পোস্ট ko Dhyan Se Dekho?🫡❤️

MI True News



Address

Malda Station Road

Telephone

+919735209067

Website

Alerts

Be the first to know and let us send you an email when MI True News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MI True News:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share