Veracious Civilization

  • Home
  • Veracious Civilization

Veracious Civilization Reality realizes...

03/05/2026

Zindagi ek safar hai suhana…Yahan kal kya hoga, kisne jaana…

Saans lena kisi ne nahi sikhaya,na iska koi paisa lagta hai,na koi hisaab hota hai…phir bhi ye chalti rehti hai — bina rukhe।

Yehi hai nature ka asli rule —jo sabse zaroori hai,wo free hai… aur natural hai।

Lekin insaan ne kya kiya?Har cheez ko paisa, profit aur hisaab me tol diya।

Agar sach me duniya ko sirf paisa se naapoge,to shayad 100 se bhi kam log “insaan” bachenge…

Isliye faisla tumhara hai —sirf jeena hai… ya sach me insaan banna hai।

— Veracious Civilization

03/05/2026

Zindagi ek safar hai suhana…
Yahan kal kya hoga, kisne jaana…

Saans lena kisi ne nahi sikhaya,
na iska koi paisa lagta hai,
na koi hisaab hota hai…
phir bhi ye chalti rehti hai — bina rukhe।

Yehi hai nature ka asli rule —
jo sabse zaroori hai,
wo free hai… aur natural hai।

Lekin insaan ne kya kiya?
Har cheez ko paisa, profit aur hisaab me tol diya।

Agar sach me duniya ko sirf paisa se naapoge,
to shayad 100 se bhi kam log “insaan” bachenge…

Isliye faisla tumhara hai —
sirf jeena hai… ya sach me insaan banna hai।

— Veracious Civilization

23/10/2025

ভাইফোঁটা:

ভাইফোঁটা শুধু এক উৎসব নয় — এটি প্রকৃতি, শক্তি ও মানবসম্পর্কের এক অনন্ত সমন্বয়।
প্রকৃতি যেমন প্রতিনিয়ত সৃষ্টি ও সংরক্ষণে ভারসাম্য বজায় রাখে,
তেমনি ভাইফোঁটাও জীবনের সম্পর্কগুলিকে সেই ভারসাম্যের পাঠ দেয়।

নারী প্রকৃতির প্রতিরূপ — সে স্নেহ, মমতা, আর শক্তির ধারক।
পুরুষ প্রকৃতির রক্ষক — সে স্থিতি, বল, আর দায়িত্বের প্রতীক।
যেদিন বোন ভাইয়ের কপালে ফোঁটা দেয়, সেদিন প্রকৃতির দুই শক্তি একসূত্রে মিলিত হয়।
একজন দেয় আশীর্বাদের কোমলতা, অন্যজন দেয় রক্ষার দৃঢ়তা —
এই দুইয়ের মিলেই সৃষ্টি হয় জীবনের পূর্ণতা।

ভাইফোঁটার ফোঁটা মানে শুধু রঙের দাগ নয়,
এটি এক শক্তির বিন্দু —
যেখানে বোনের হৃদয়ের স্নেহ ও প্রার্থনা
ভাইয়ের জীবনে আলো ও স্থিতি জাগিয়ে তোলে।

যেমন সূর্য আর পৃথিবী একে অপরকে ঘিরে ভারসাম্য তৈরি করে,
তেমনি ভাই ও বোনও একে অপরের জীবনে
আলো, উষ্ণতা, আর প্রশান্তি নিয়ে আসে।

প্রকৃতির নিয়মেই, কোনো সম্পর্ক তখনই টিকে থাকে
যখন তাতে ভালোবাসা, শ্রদ্ধা, আর পারস্পরিক শক্তির আদানপ্রদান থাকে।
ভাইফোঁটা সেই প্রাকৃতিক সূত্রকেই মানবসমাজে স্মরণ করিয়ে দেয় —
যে সম্পর্কের মধ্যে আত্মার ভারসাম্য আছে,
সেই সম্পর্কই মহাশূন্যের মতো অনন্ত ও অটুট। 🌠

06/10/2025

🌗 বাস্তব বনাম ডিজিটাল 🌗

Practical বা বাস্তব দুনিয়া আর Digital দুনিয়ার মধ্যে পার্থক্যটা যেন দিন আর রাতের মতো স্পষ্ট।
বাস্তব জীবনে যা অনুভব করা যায়, ছোঁয়া যায়, সেটা এক রকম সত্য;
আর ডিজিটাল জগৎ তৈরি করে এক ভার্চুয়াল সত্য—যেটা অনেক সময় বাস্তবের উল্টো চিত্র দেখায়।

এই দুই জগতের মধ্যে ভারসাম্য রাখা, আর সমাজের কল্যাণে কোনটা কোথায় ব্যবহার হবে তা বুঝে চলা—
এটাই সেই মানুষদের দায়িত্ব, যাদের হাতে সমাজের পরিচালনা ও রক্ষার ভার।তারা স্বাধীন মনে করলেও কিন্তু পরাধিন।।

কারণ প্রযুক্তি মানুষের সেবা করার জন্য, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নয়। 🙏🏻এটা আমার আন্তরিক মনোভাব প্রকাশ করছি। অনুরোধ দেশবাসীর জন্য একটু চিন্তা ভাবনা করার জন্য 🙏🏻

28/09/2025

🌸 মানুষের জীবন অমূল্য 🌸

মানুষের জীবন অমূল্য। এটি কোনো দাম বা মাপে বোঝানো যায় না। কোটি কোটি টাকা খরচ করেও হারিয়ে যাওয়া জীবন ফিরিয়ে আনা যায় না। অথচ দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মুহূর্তে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে এই অমূল্য জীবনটিকে শেষ করে দেন। জীবনের ব্যর্থতা বা সমস্যাগুলোকে মানুষ প্রায়ই চূড়ান্ত বলে ধরে নেয়, অথচ তা মোটেই শেষ নয় – এটি কেবল একটি অধ্যায়, পুরো বই নয়।

অভাব, দুঃখ, কষ্ট কিংবা ব্যর্থতা কখনোই জীবনের শেষ নয়। সবকিছু শেষ হয়ে গেলেও, জীবনের ভেতরে অনেক কিছু থেকেই যায় – শুধু আমরা তার ঠিকানা জানি না। এই অজানা অংশই জীবনের নতুন সম্ভাবনা। যেটা আমরা দেখতে পাই না হতাশার অন্ধকারে, সেটাই আসলে নতুন আলো হয়ে ওঠে।

এই সময়েই প্রয়োজন নতুন পথে হাঁটার। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন কাজ – এগুলোই মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে পারে। অনেক সময় আশ্রম, সেবা সংস্থা, স্বেচ্ছাসেবক কাজ, কিংবা অন্য যেকোনো ইতিবাচক পরিবেশে যুক্ত হলে আমরা আবার জীবনের মানে খুঁজে পাই। নতুন মানুষের সঙ্গে কথা বলা, গল্প করা, কাজ করা – এই ছোট ছোট পদক্ষেপগুলোই হতাশাকে দূরে সরিয়ে জীবনের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনে।

মনে রাখবেন – জীবন কখনো শেষ হয় না, বরং এক নতুন পথে যাত্রা শুরু হয়। শুধু দরকার সাহস আর সময়ের। প্রতিটি মানুষের জীবন অমূল্য, আর সেই অমূল্য জীবনের মধ্যে আছে অসীম সম্ভাবনা।

25/09/2025

সমাজে “মূল্যবোধ” থেকে বেশি “অর্থবোধ” জায়গা দখল করে নিয়েছে।

মানুষের ব্যবহার, পরিশ্রম বা সততার চেয়ে টাকার বেশি মুল্য দেওয়া হয়।

নারীদের প্রতি সম্মান সামাজিক ভাবে বাধ্যতামূলক।

পুরুষদের ক্ষেত্রে সম্মান বলতে তাদের আয়, পেশা বা সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে দেখা হয়, মানুষ হিসেবে কেমন তা নয় কিন্তু।

পুরুষ মানুষের সন্মান বলে কিছু হয় না। সন্মান শুধু যাদের কাছে টাকা আছে সেই টাকার আর নারীদের।

10/09/2025

মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য সুবিধা এনে দিতে পারে, কিন্তু তা দীর্ঘমেয়াদি নয়।ভেঙে পড়ে। কারণ—

1. সত্য লুকানো যায় না – একদিন না একদিন বাস্তবতা সামনে আসবেই।

2. বিশ্বাস নষ্ট হয় – মিথ্যা ধরা পড়লে মানুষ আর ভরসা করে না।

3. মানসিক চাপ তৈরি হয় – মিথ্যা ধরে রাখতে গেলে আরও অনেক মিথ্যা বলতে হয়, এতে মাথায় অশান্তি জমে।

4. সম্পর্ক নষ্ট হয় – পরিবার, বন্ধু বা সমাজে আস্থা হারিয়ে একাকিত্ব আসে।

সত্য হয়তো কঠিন, কিন্তু স্থায়ী ও শক্তিশালী। 🌱

এটা একটা অদৃশ্য সত্য যা অতিত,বর্তমানে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু বর্তমানে মানুষ ধৈর্য হীন এবং সময়ের তালে ভুলে যাওয়ার কারণে সবার সাথে ঘটছে সেটা মেলাতে পারে না। ব্যতিক্রম হয়তো দুএকটা ধরতে পারে। কিন্তু সত্য সবার সাথেই একিই রকম ভাবে ঘটেছে ,ঘটছে আর ঘটবেও।🙏🏻

গণেশ পূজা মানে মানুষের বাস্তব জীবনেEcosystem balance.Self regulating mechanism.& Adaptation...
27/08/2025

গণেশ পূজা মানে মানুষের বাস্তব জীবনে
Ecosystem balance.
Self regulating mechanism.& Adaptation...

Address

Ramsitapara

741153

Telephone

+917076781340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veracious Civilization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Veracious Civilization:

  • Want your business to be the top-listed Media Company?

Share